उत्तर और पश्चिम भारत में शीत लहर, बंगाल में तूफानी परिसंचরণের भविष्यवाणी
Kolkata, West Bengal:WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। কলকাতার পারদ ১৭.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে সাড়ে ৩ ডিগ্রি কম। কাল দিনের পারদ ২৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমে মাত্র ৩৯ শতাংশ। শুষ্ক শীতের পরশ রাজ্যজুড়ে। ২) রাজধানী দিল্লি, ছত্তিশগড়, হিমাচল, উত্তরাখণ্ড, হরিয়ানায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আপাতত অবাধ শীতল উত্তুরে হাওয়ার দাপট রাজ্যজুড়ে। আগামী অন্ততঃ ৬ দিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে। শীতের আমেজ বহাল থাকবে চলতি উইকেন্ডেও। ৩) শীতের এই আমেজ বাধাপ্রাপ্ত হতে পারে ২১ নভেম্বরের পর থেকে। বাতাসে বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের পরিমান। ২৩ নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে কিছু আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল দাবি করেছে। এই সিস্টেম ২৫ নভেম্বর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে একাধিক মডেলের দাবি। তার সরাসরি প্রভাব যদি বাংলায় নাও পড়ে তাহলেও মেঘলা আকাশ এবং আপেক্ষিক আর্দ্রতার জেরে বাংলায় সাময়িকভাবে নষ্ট হতে পারে শীতের আমেজ। এই সিস্টেম ডিসেম্বরের ৩ তারিখ সম্পূর্ণ বিলীন হওয়ার পর রাজ্যে শীতের কামব্যাক ঘটতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দফতর এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো অ্যালার্ট বা সতর্কতা জারি করেনি। ৪) অন্তত আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী চার পাঁচ দিনে। স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা। ৫) উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৪ থেকে ৫ দিনে তাপমাত্রার কোন পরিবর্তন নেই। দার্জিলিং পার্বত্য এলাকায় রাতের পারদ ৮ ডিগ্রির সামান্য নিচে। ৬) চরম শৈত্য প্রবাহ মধ্যপ্রদেশে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি রাজধানী দিল্লিতে। হরিয়ানা ছত্তিশগড় ও রাজস্থানে ১৫ই নভেম্বর পর্যন্ত শৈত্য প্রবাহের পরিস্থিতি।0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
EM बायपास के धाबे और खाल कब्जे के आरोपों की जांच शुरू
Kolkata, West Bengal:Qué কী অভিযোগ উঠেছে? অভিযোগ, ইএম বাইপাসের উপর প্রায় চার কাঠা জমির ওপর ছিল বাইপাস ধাবা। পরবর্তীকালে নিজের পদের প্রভাব খাটিয়ে ধাবাটির পরিসর বাড়ানোর অভিযোগ উঠেছে তৎকালীন কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ধাবার সম্প্রসারণের জন্য যে জমি ব্যবহার করা হয়েছে, তার একাংশ সেচ দফতরের। আগে ওই এলাকায় আবর্জনা ফেলা হতো বলেও দাবি অভিযোগকারীদের。 পাশাপাশি, ইএম বাইপাস সংলগ্ন এলাকায় খাল বুজিয়ে জমি ভরাট করে বাস্তু জমির প্লট তৈরি এবং তা কোটি কোটি টাকায় বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর জীবন সাহা এবং মেট্রোপলিটন হাউসিং কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক গোপাল সাহার মদতে এই কাজ করা হয়। অভিযোগ অনুযায়ী, নুনের ভেড়ি ও ক্যাপ্টেন ভেড়ির জল ওই খাল দিয়ে বেলেঘাটা খালে গিয়ে পড়ত। নিকাশি ও বৃষ্টির জল বেরোনোর অন্যতম পথ ছিল এই খাল। সংস্কারের অভাবে প্রথমে খালটি সঙ্কীর্ণ হয়ে পড়ে। পরে প্রায় এক কিলোমিটার অংশ বুজিয়ে ফেলার অভিযোগ ওঠে। কয়েকটি জায়গায় খাল বুজিয়ে পাঁচিলও তুলে দেওয়া হয়。 বাসিন্দাদের দাবি, ভূমি দফতরের নথিতে ওই অংশ খালপথ হিসেবেই নথিভুক্ত ছিল। খাল বুজিয়ে ছোট ছোট প্লট তৈরি করে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এর ফলে এলাকার নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়া এবং জল জমে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দেয় বলে দাবি স্থানীয়দের。 শুধু খাল বোজানোই নয়, উকিল ভেড়ি এলাকায় বড় বড় আবাসন তৈরি করে ফ্ল্যাট বিক্রির অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারীদের দাবি, ২০১৮ সাল থেকেই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতর এবং কলকাতা পুরসভায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের。 এদিন বাইপাস ধাবায় পৌঁছে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধিরা। ধাবা সংক্রান্ত নথিপত্রও পরীক্ষা করা হয়। খাল বোজানো, জমির চরিত্র পরিবর্তন, জমি বিক্রির অভিযোগ এবং ধাবা সম্প্রসারণের ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছিল কি না, তদন্তে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।0
0
Report
ACB ने बस परमिट घूस मामले में RTO अधिकारी और दलाल को गिरफ्तार किया
Kolkata, West Bengal:বাস পারমিটের কাজে ঘুষ চাওয়ার অভিযোগ, ACB-র জালে RTO ও এক ব্যক্তি বাসের পারমিট পুনর্নবীকরণ ও পরিবর্তনের কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে ৯ অক্টোবর ২০২৬ তারিখে ফাঁদ পেতে অভিযান চালায় পশ্চিমবঙ্গের দুর্নীতি দমন শাখা (ACB)। এই ঘটনায় এক RTO আধিকারিক এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (STA), পশ্চিমবঙ্গের অধীনে বাসের পারমিট পুনর্নবীকরণ বা পরিবর্তনের কাজ করে দেওয়ার জন্য প্রথমে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়। পরে দর কষাকষির মাধ্যমে সেই অঙ্ক কমে ৯০ হাজার টাকায় দাঁড়ায়। এরপর অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে অভিযান চালায় ACB। সেই অভিযানে এক RTO আধিকারিক এবং এক কথিত দালালকে আটক করে গ্রেফতার করা হয়। এই ঘুষ লেনদেনের ঘটনায় আর কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা。0
0
Report
दुर्गापूजा के दौरान बंगाल में बारिश कम, आकाश साफ रहने की उम्मीद
Kolkata, West Bengal:হাবিবুর রহমান বিশ্বাস, আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা : দুর্গাপুজো মানে শরৎ-এর শুরু আর বর্ষার শেষ৷ *পুজোর আগেই বর্ষা বিদায় ১৪ তারিখেই* মহালয়ার ও আসন্ন পুজোর শুভেচ্ছা। কেমন থাকবে পুজোর দিন গুলো? আমাদের রাজ্য পুজোর সময় আবহাওয়া খুব বেশি খারাপ থাকবে না। কোনও সাইক্লোন থাকবে না। গাল্ফ অফ থাইল্যান্ডের কাছে ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। ১৩ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী হবে৷ এটা তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে sরে যাবে। সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে। মহলয়াতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। এক দু জায়গায় বৃষ্টিপাত থাকবে। ১১ থেকে ১৩ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলায় শুষ্ক আবহাওয়া। ১৪ তারিখ দুই ২৪ পরগণা, হাওড়াতে এক দু পশলা বৃষ্টিপাত হতে পারে ১৫-১৭ তারিখ ঝড়াগ্রাম, পুরুলিয়াতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে! ১৮-১৯ বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। ২০-২২ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে। আগামীকাল বেশিরভাগ জেলাতে এক দু জায়গায় বৃষ্টিপাত ১৬-১৭ মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায়। কলকাতা ও তর পার্শ্ববর্তী জায়গায় আগামীকাল আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে。 ৩২ সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ পুজোতে ঝকঝকে আকাশ না থাকলেও রোদ আর মেঘলা মিশিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে আকাশের অবস্থা。 এবার বর্ষা বিদায়ের পালা।0
0
Report
Advertisement
अभिषेक बनर्जी के दफ्तर में दमकल अधिकारी पहुँचे; HC ने और समय देने को कहा
Barrackpore, West Bengal:আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসেন দমকলের আধিকারিকেরা। প্রথমে দমকলের আধিকারিকেরা ক্লোজার নোটিশ দিয়েছিলেন সেই নোটিসের বিপক্ষে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট থেকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আরো কিছু সময় দিতে হবে এবং দমকল আধিকারিকেরা গিয়ে খতিয়ে দেখবে। আবারও সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা, ঠিক আছে কিনা সেই মর্মেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসেন দমকলের আধিকারিকেরা.0
0
Report
Salt Lake में AI रोबोट 'जैन' का ऐलान: आतिथ्य क्षेत्र में नई क्रांति
Kolkata, West Bengal:সল্টলেকে AI রোবট ‘জাইন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ প্রযুক্তি ও আতিথেয়তা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন সল্টলেকের শাংরি-লা প্যাভিলিয়ন ব্যাঙ্কোয়েটে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল ইউইউসি হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর AI কর্মী ‘জাইন’-এর। প্রযুক্তি ও আতিথেয়তা শিল্পের সংযোগে এই অভিনব উদ্যোগকে ঘিরে আয়োজিত হয় জাইনের আনুষ্ঠানিক ঘোষণা ও পরিচিতি পর্ব। বিশেষ অতিথি অগ্নিমিত্রা পলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা সরাসরি AI কর্মী জাইনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তার প্রযুক্তিগত দক্ষতা, বিভিন্ন প্রতিভা এবং কাজের সক্ষমতার প্রদর্শন প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে জাইনের ভবিষ্যৎ ভূমিকা, ইউইউসি হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর লক্ষ্য এবং আতিথেয়তা ক্ষেত্রে AI প্রযুক্তির ব্যবহার নিয়ে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে অতিথি পরিষেবা ও আতিথেয়তা ব্যবস্থাকে আরও উন্নত করার ক্ষেত্রে AI কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্ভাবনার দিকটিও অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল AI কর্মী জাইন এবং তার পরিবারের সঙ্গে রেড কার্পেটে হাঁটার বিশেষ মুহূর্ত। জাইনের বিশেষ প্রতিভা প্রদর্শন, পরিচিতি পর্ব এবং সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। প্রযুক্তি, আতিথেয়তা এবং আধুনিক পরিষেবার ক্ষেত্রে AI-এর সম্ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগ আগামী দিনে নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। উদ্যোক্তাদের বক্তব্য, AI কর্মী জাইনের এই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শুধুমাত্র একটি নতুন প্রযুক্তির পরিচিতি নয়, বরং ভবিষ্যতের আতিথেয়তা পরিষেবায় প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।0
0
Report
रेजिनगर सीट जीत बीजेपी के लिए ऐसिड टेस्ट: अर्जुन सिंह
Barrackpore, West Bengal:নন্দিগ্রাম আমাদের জেতা আসন, কিন্তু রেজিনগরের জয় আমাদের কাছে এসিড টেস্ট ছিলো, দেরি তে হলেও মুখ্যমন্ত্রীর ডাকে سাড়া দিয়েছে রেজিনগরের মানুষ, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রেজিনগরের মানুষ মুখ্যমন্ত্রী দে ডাকে সাড়া দিয়েছেন। তারা বুঝেছেন তাই উন্নয়নের সাথেই আছেন। মানুষ ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে এসেছেন। হুমায়ূন কবিরের কথা মানুষ বিশ্বাস করে না। উনি এক এক সময় এক এক রকম কথা করেন। বাবরি মসজিদের নাম করে প্রচুর টাকা লুটে নিয়েছেন। আমরা বলেছি বাবরি নামে কোন মসজিদ হতে দেবো না!! মসজিদ হতেই পারে, তবে বাবরি নামে নয়!! নন্দিগ্রাম কোন ফ্যাক্টর নয়!! ওটা জেতা আসন। কিন্তু রেজিনগর আমাদের এসিড টেস্ট ছিলো!! মুসলিম ভোট ৬৫% ছিলো। তবে মুসলমানরা বুঝেছেন। দেরি তো হলে ও বুঝেছেন। আজ রেজিনগরে বিজেপির জয় নিয়ে এই কথা পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বাইটঃ- অর্জুন সিং( পরিবহন মন্ত্রী)0
0
Report
Advertisement
रेजिनगढ़ में मुसलमान वोटों ने बीजेपी की जीत तय की: अर्जुन सिंह का दावा
Barrackpore, West Bengal:নন্দিগ্রাম আমাদের জেতা আসন, কিন্তু রেজিনগরের জয় আমাদের কাছে এসিড টেস্ট ছিলো, দেরি তে হলেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে রেজিনগরের মানুষ, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং রেজিনগরের মানুষ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন। তারা বুঝেছেন তাই উন্নয়নের সাথেই আছেন। মানুষ ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে এসেছেন। হুমায়ূন কবিরের কথা মানুষ বিশ্বাস করে না। উনি এক এক সময়ে এক এক রকম কথা বলেন। বাবরি মসজিদের নাম করে প্রচুর টাকা লুটে নিয়েছেন। আমরা বলেছি বাবরি নামে কোন মসজিদ হতে দেবো না!! মসজিদ হতেই পারে, তবে বাবরি নামে নয়!! নন্দিগ্রাম কোন ফ্যাক্টর নয়!! ওটা জেতা আসন। কিন্তু রেজিনগর আমাদের এসিড টেস্ট ছিলো!! মুসলিম ভোট ৬৫% ছিলো। কিন্তু মুসলমানরা বুঝেছেন। দেরি তো হলে ও বুঝেছেন। আজ রেজিনগরে বিজেপির জয় নিয়ে এই কথা পরিবহনের মন্ত্রী অর্জুন সিং-0
0
Report
Colo-Colo की जर्सी पर शुभेंदु अधिकारी के लिए खास संदेश 'For My Señor'
Kolkata, West Bengal: শুভেন্দু অধিকারীর জন্য ভোজিনার বিশেষ উপহার, জার্সিতে লেখা ‘For My Señor’ চিলির ক্লাব কলো কলোর জার্সিতে সই করে মুখ্যমন্ত্রীর নামে বিশেষ বার্তা বিশ্বকাপের তারকা গোলকিপারের ২০২৬ ফুটবল বিশ্বকাপে নজর কেড়েছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনা। এবার তাঁর তরফে বিশেষ উপহার পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিলির ক্লাব কলো কলোর হয়ে খেলা এই গোলকিপার নিজের ক্লাবের একটি বিশেষ জার্সিতে সই করে তা পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে। জার্সিতে মুখ্যমন্ত্রীর নামের পাশাপাশি লেখা রয়েছে, ‘For My Señor’。 স্প্যানিশ ভাষায় ‘Señor’ শব্দের অর্থ স্যার বা মহাশয়। অর্থাৎ, ‘For My Señor’ বলতে বোঝায় ‘আমার স্যারের জন্য’। শুভেন্দু অধিকারীর প্রতি সম্মান জানিয়েই ভোজিনার এই বিশেষ বার্তা বলে মনে করা হচ্ছে。 উল্লেখ্য, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো কলোর হয়ে খেলেন তারকা ফুটবলার আর্তুরো ভিদালও। ফুটবলের প্রতি মুখ্যমন্ত্রীর আগ্রহ ইতিমধ্যেই সামনে এসেছে।.br Brazil ও উরুগয়ের ম্যাচ ঘিরেও তাঁর উৎসাহ নজর কেড়েছে। এখন ভোজিনার সই করা এই বিশেষ জার্সি তাঁর ফুটবল-সংগ্রহশালায় যে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই যায়। আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এই যোগসূত্র নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ তৈরি করছে।0
0
Report
हत्या और दुष्कर्म के मामले में नया खुलासा: डॉक्टर की मौत से पहले शव मोर्चरी भेजने के निर्देश
Kolkata, West Bengal:আর জি কর খুন ও ধর্ষণের ঘটনার খবর সামনে এসেছে; নির্যাতিতা চিকিৎসকের মৃত্যু নিশ্চিত হওয়ার আগে মর্গে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এই নির্দেশ অনুযায়ী, চেস্ট মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান অরুনাভ দত্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুধারিতা দত্তকে সম্পৃক্ত করেন। খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসার পর, কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, এই নিয়ে আর জি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একাধিকবার ফোনে কথা বলেন মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের সঙ্গে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ আছে। এই স্ট্যাটাস রিপোর্টের কপি আজ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে; মুখ্যমন্ত্রীকে এই কপি তুলে দেবেন নির্যাতিতা চিকিৎসকের মা বিধায়ক রত্না দেবনাথ।0
0
Report
Advertisement
हाई कोर्ट ने पूजाओं के अनुदान पर निगाह, नए सरकार में भी अनुदान जारी
Kolkata, West Bengal:পুজোর অনুদান নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। নতুন সরকারের আমলেও অনুদান আগের নির্দেশ ঠিক মত পালন হয়নি। তারপরেও অনুদান দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ।0
0
Report
चीफ जस्टिस के सामने अभिषेक बनर्जी के वकील पर नजर, मीडिया के खिलाफ केस छोड़ने का मामला
Kolkata, West Bengal:প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ অভিষেক ব্যানার্জির আইনজীবীর। মিডিয়ার বিরুদ্ধে দায়ের মামলা ছেড়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। জরুরী ভিত্তিতে নতুন এজলাস, অ্যাসাইন করুক আদালত। ★ সমস্ত বিষয় উল্লেখ করে আদালতকে চিঠি দেওয়ার পরামর্শ প্রধান বিচারপতির। ★ তারপরেই কোন বেঞ্চ মামলা শুনবে ঠিক করবেন প্রধান বিচারপতি।0
0
Report
बिकासरंजन भट्टाचार्य के घर पर हमला, बाइक नंबर बदले जाने का शक
Kolkata, West Bengal:বাইকরের নম্বর বদলে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! পুলিশ সূত্রে খবর, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার আগে বাইকের নম্বর বদলে নেয় ধৃত বাপ্পা গুছাইত। হামলার ঘটনার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বাপ্পা গুছাইতের বিরুদ্ধে অতীতেও অপরাধের অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতার হয়েছে সে। ২০২০ সালে পূর্ব যাদবপুর এলাকায় বাইক চুরির ঘটনাতেও গ্রেফতারের খবর ছিল বাপ্পার। কিন্তু কেন বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা? এর নেপথ্যে কী কারণ রয়েছে? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মামলায় আগে যে ধারাগুলি ছিল, তার সঙ্গে নতুন করে BNS-এর ২৩৮, ৩৩৬, ৩৩৭ ও ৩৪০ ধারা যুক্ত করা হয়েছে। অর্থাৎ, নতুন ধারাগুলির মধ্যে অপরাধের প্রমাণ লোপাট, জাল নথি তৈরি এবং জাল নথি আসল হিসেবে ব্যবহার করার মতো বিষয় রয়েছে। ১. আগে যে ধারগুলি ছিল BNS ৩২৪(৬): সম্পত্তির ক্ষতিসাধন বা mischief সংক্রান্ত ধারা। সম্পত্তির ক্ষতি করে অন্যের আর্থিক ক্ষতি বা লোকসান ঘটানো। BNS ১২৫: এমন কাজের জন্য ধারা, যার ফলে মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন হয়। BNS ৭৯: মহিলার শালীনতাকে অপমান করার উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কোনও কাজ করার অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য। BNS ৩৫২: ইচ্ছাকৃতভাবে অপমান করে এমন পরিস্থিতি তৈরি করা, যাতে শান্তিভঙ্গ বা অন্য অপরাধ সংঘ।0
0
Report
Advertisement
रेड रोड से ईडन तक दुर्गोत्सव की रंगत, मुख्यमंत्री-राज्यपाल का खुला जीप शो
Kolkata, West Bengal:রেড রোড থেকে ইডেন, উৎসবের মেজাজে কলকাতা ১০ অক্টোবর মুখ্যমন্ত্রী-রাজ্যপালের খোলা জিপে যাত্রা, ১১ থেকে ১৪ অক্টোবর রাজ্যজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রেড রোড থেকে ইডেন গার্ডেন। খোলা জিপে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের যাত্রা। সঙ্গে থ্রি-ডি প্রজেকশন, লেজার শো, আতশবাজি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গোৎসবকে কেন্দ্র করে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আবহ আরও জমজমাট করতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিচ্ছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। ১০ অক্টোবর ইডেন গার্ডেনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ওই দিন রেড রোড থেকে খোলা জিপে ইডেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। রেড রোডে জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে থাকবে পৃথক স্টল। নেতাজির ছবিতে মাল্যদান এবং বিশেষ আলোকসজ্জারও আয়োজন থাকছে。 কলকাতা থেকে জেলায় জেলায় সংস্কৃতির মেলা ১০ অক্টোবরের পর ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, বহরমপুর, দীঘা এবং বিষ্ণুপুরে একাধিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলির অংশগ্রহণে তুলে ধরা হবে সংশ্লিষ্ট এলাকার ঐতিহ্য ও লোকসংস্কৃতি। দুর্গাপুরের গান্ধী ময়দানে ১১ ও ১২ অক্টোবর, শিলিগুড়ির কাওয়াখালি প্রাঙ্গণে, ১২ ও ১৩ অক্টোবর কোচবিহারের রাসমেলা ময়দান ও বিষ্ণুপুরের মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান হবে। ১৩ ও ১৪ অক্টোবর মালদহ ও বহরমপুরে এবং ১৪ ও ১৫ অক্টোবর নিউ দীঘার সমুদ্রসৈকতে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে। গঙ্গার ঘাটেও উৎসবের আবহ ১০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমোরটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাট-সহ একাধিক নদীতীরবর্তী এলাকায় সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি থাকছে গঙ্গা আরতি। রেডিয়ো ইনস্টলেশনের মাধ্যমে মহিষাসুরমর্দিনী সম্প্রচারের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে রেড রোড ও ইডেন থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও সমুদ্রসৈকত—আলোক, গান, লোকসংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে দুর্গোৎসবকে আরও বর্ণময় করে তুলতে চাইছে রাজ্য।0
0
Report
शुभेंदु अधिकारी RG कर मेडिकल कॉलेज पहुंचे, न्याय का संदेश
Kolkata, West Bengal:২০২৪ এর ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজ তরুণী চিকিৎসক এর খুন ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার ৩ দিন পর ২০২৪ , ১২ আগস্ট নির্যাতিতা চিকিত্সকের বাড়িতে যান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ সেপ্টেম্বর ,২০২৪ সাল ---- সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের ধরণা মঞ্চে আকস্মিকভাবে উপস্থিত হন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর কালীঘাট এবং নবান্নে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ। কিন্তু আরজি করে পা পড়েনি তাঁর। তবে এখনো পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীর পা পড়েনি আর জি কর মেডিকেল কলেজে। কিন্তু এই আর করের আন্দোলন কে কাজে লাগিয়েছে,শাসক বিরোধী সব পক্ষই।পালা বদলে আর জি করের নির্যাতিতা তরুণী চিকিৎসক এর মা রত্না দেবনাথ পানীহাটির বিধায়ক হয়েছেন। এই প্রথম বার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পা রাখতে চলেছেন আর জি কর মেডিকেল কলেজে। Abvp মেডিকেল পড়ুয়াদের জাতীয় সম্মেলনে যোগ দেবেন তিনি। উপস্থিত থাকবেন আর জি করের নির্যাতিতা চিকিৎসক এর মা পানিহাটির বিজেপি বিধায়িকা রত্না দেবনাথ। মুখ্যমন্ত্রীর আর জি কর মেডিকেল কলেজে আসাকে কেন্দ্র করে,সাজসাজ রব আর জি কর মেডিকেল কলেজে। মুখ্যমন্ত্রী আসার আগেই মুছে গেছে,ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের সমর্থনে দেওয়ালে লেখা we want justice slogan এবং গ্রাফীতি। গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয়েছে,সার্জারী বিল্ডিং এর দেওয়াল। নতুন ভাবে রঙ করা হয়েছে,প্লাটিনাম জুবলি বিল্ডিং প্রিন্সিপাল এর অফিস。 অপেক্ষার প্রহর গুনছে আর জি কর, নির্যাতিতা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার ২ বছর ১ মাস ৯ দিনের মাথায়,Abvp মেডিকেল পড়ুয়াদের জাতীয় সম্মেলনে যোগ দিতে এসে কি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।0
0
Report
बर्धमान में आरएसएस के सरसंघचालक मोहन भागवत मॉडल स्कूल में संगठनात्मक कार्यक्रम के लिए पहुँचे
Bardhaman, West Bengal:সকালে বর্ধমানে এসেছেন আর এস এসের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার বিকেলে তার একটি সাংগঠনিক কর্মসূচি আছে মডেল স্কুলে। এখানে বর্ধমান বিভাগের প্রশিক্ষকদের মুখোমুখি হবেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যে প্রস্তুতি সারা। কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন মোহন ভাগবত।0
0
Report
Advertisement
