Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
सूचियों में असंगत नाम बढ़ने की आशंका, आयोग ने अंतिम क्षण में दल भेजे
RDRaktima das
Dec 10, 2025 17:33:18
Kolkata, West Bengal
তালিকায় বাড়তে পারে অসংগৃহীত নামের সংখ্যা। কমিশন সূত্রে খবর, প্রবল হচ্ছে সেই সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে একেবারেই খুশি নয় নির্বাচন কমিশন। অগত্যা তাই শেষ মুহূর্তে বিশেষ প্রতিনিধিদল পাঠিয়ে বিশেষ পর্যবেক্ষণের কাজ করতে হচ্ছে কমিশনকে। যার ফলে অসংগৃহীত নামের সংখ্যায় রকমফের হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Mar 03, 2026 01:30:22
Baruipur, West Bengal:ভাঙড়ে ফের বোমা উদ্ধার, কৃষ্ণমাটি থেকে মিলল ২৬টি বোমা। ভাঙড়-এর বিজয়গঞ্জ বাজার থানার অন্তর্গত কৃষ্ণমাটি এলাকা থেকে রাতেই উদ্ধার হল মোট ২৬টি তাজা বোমা। পুলিশ সূত্রে জানা_gিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালায় ভাঙড় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে চারটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা দাবি করেছেন, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী-র মদতেই এলাকায় এ ধরনের কার্যকলাপ চলছে। তাঁর অভিযোগ, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে তিন লক্ষ টাকা করে দিয়ে বোমা মজুত করা হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে আইএসএফ। তদন্ত করছে, ভাঙড় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ。
0
comment0
Report
PCPartha Chowdhury
Mar 03, 2026 01:03:03
Bardhaman, West Bengal: বিজেপির অভিযোগ ছিল দুবারের পঞ্চায়েত সদস্যা 'বাংলাদেশী অনুপ্রবেশকারী'। ভোটার তালিকা থেকে নামই বাদ গেল দু’বারের তৃণমূল পঞ্চায়েত সদস্যার।এই ডিলিট হওয়া নিয়ে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরে। এর পাশাপাশি, জামালপুর ১ নম্বর পঞ্চায়েতেরই উপ-প্রধান সাহাবুদ্দিন মণ্ডলকেও চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন দেখানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে ’ডিলিট’ হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের দু-বারের তৃণমূল সদস্য রূপালী বিশ্বাসের নাম। বিজেপির আনা ’বাংলাদেশী অনুপ্রবেশকারী’ অভিযোগেই কি শেষ পর্যন্ত পড়লো শিলমোহর? জেলার হাটকালনা ও মেয়ারাতাল পঞ্চায়েতের প্রধানদের নামের পাশাপাশি রূপালী বিশ্বাসের নামও ভোটার তালিকা থেকে ’ডিলিট’ হওয়ায় বেজায় খুশি বিজেপি শিবির।তারা এখন রূপালী বিশ্বাসের সদস্য পদ খারিজের দাবি তুলে সরব হয়েছেন। রূপালী বিশ্বাসের বাড়ি জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মোহনপুর গ্রামে। এই গ্রামের ১৪২ নম্বর বুথের ভোটার তালিকায় এতদিন ছিল তাঁর নাম। পরপর দু’বার এই বুথের তৃণমূল প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের সদস্য হন রূপালী। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হতেই রূপালী বিশ্বাসের ঘুম কেড়ে নেন ১৪২ নম্বর বুথের বিজেপি বিএলএ-২,বিজেপি নেতা সুশান্ত মণ্ডল এবং জামালপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রধানচন্দ্র পাল। তাঁরা রূপালী বিশ্বাসকে ’বাংলাদেশী অনুপ্রবেশকারী’ দাবি করে প্রশাসন ও কমিশনে অভিযোগ দায়ের করেন । বাংলায় ’এসআইআর’ লাগু হতেই শুরু হয় ’বাংলাদেশী অনুপ্রবেশকারীদের’ ভারত ছাড়া করার দাবি। সেই আবহে রূপালী বিশ্বাসের ভারতে থাকা নিয়ে সক্রিয় হন বিজেপি নেতা প্রধানচন্দ্র পাল এবং সুশান্ত মণ্ডল। তাঁরা কমিশনকে জানান, ’বাংলাদেশী অনুপ্রবেশকারী' রূপালী বিশ্বাসের স্বামী তারক বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী।তিনি’ই 'রাজনৈতিক প্রভাব' খাটিয়ে প্রথমে অবৈধ উপায়ে তাঁর স্ত্রীর নাম তোলান ভারতের ভোটার তালিকায়। তার পর তিনি তাঁর স্ত্রীর নামে ভোটার কার্ড,আধার কার্ড ও তফসিলি জাতি শংসাপত্র হস্তগত করে নেন। পরে সেইসব শংসাপত্র দাখিল করে ভোটে প্রার্থী হয়ে রূপালী বিশ্বাস দু’বারের পঞ্চায়েত সদস্য হয়েছেন। বিজেপি নেতাদের আনা এই অভিযোগ তখন রুপালী বিশ্বাস মিথ্য বলে দাবি করে ছিলেন। ভারতের নির্বাচন কমিশন শনিবার বাংলার যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সেখানে রূপালী বিশ্বাসের নামের জায়গায় ’ডিলিট’ উল্লেখ করা রয়েছে। শুধু তাই নয়, জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের উপ-প্রধান সাহাবুদ্দিন মণ্ডলকেও চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন দেখানো হয়েছে। এ নিয়ে বিজেপি নেতা সুশান্ত মণ্ডল বলেন,’প্রমাণ হয়ে গেল আমরা তৃণমূলের দু’বারের পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাসের নামে যে অভিযোগ কমিশনে জানিয়ে ছিলাম সেটা নায্যই ছিল।এবার বিজেপির তরফে রুপালী বিশ্বাসের সদস্যপদ খারিজের দাবি প্রশাসনের কাছে জানানো হবে বলে সুশান্ত মণ্ডল জানিয়েছেন।“ তার আরো দাবি, 'অনুপ্রবেশকারীদের জন্য অনৈতিকভাবে ডকুমেন্টস তৈরি করেছে তৃণমূল। তা আমরা হাতেনাতে ধরেছি।' পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাস অবশ্য তিনি নাম ভোটার তালিকা থেকে ’ডিলিট’ হয়ে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চান নি। তিনি গোটা বিষয়টি নিয়ে কোন মন্তব্য না করে কার্যত পাশ কাটান। তবে উপ-প্রধান তথা জেলা তৃণমূলের যুব নেতা সাহাবুদ্দিন মণ্ডলের সাফ জবাব ,'কমিশনের নিরপেক্ষতাই এখন প্রশ্ন চিহ্নের মুখে। বিজেপির স্বার্থপূরণ করাটাই এখন যেন কমিশনের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আমার নিজের নামও বিচারাধীন। সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিপদে ফেলার চক্রান্ত করেছে বিজেপি। চূড়ান্ত ভোটার তালিকায় বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের ’বিচারাধীন’ চিহ্নিত করে রাখা ও তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম ’ডিলিট’ করে দেওয়ার ঘটনাতেই তার প্রমাণ মিলছে। তিনি দাবি করেন, এতে লাভ হবে না। ভোটে বিপুলভাবে জিতবে তৃণমূলই।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 03, 2026 01:02:21
Asansol, West Bengal:আসানসোল উত্তর বিধানসভা এলাকায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল পুরনিগম-এর ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা মোঃ ওয়াসিমুল হকের নামই ঠাঁই পায়নি চূড়ান্ত তালিকায়। তাঁর নাম রাখা হয়েছে “আন্ডার এ্যডজুডিকেশন”-এ, অর্থাৎ জমা দেওয়া নথিপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মোঃ ওয়াসিমুল হক দীর্ঘদিন আসানসোলের রাজনীতির সঙ্গে যুক্ত। বাম ছাত্র রাজনীতির রাজ্য কমিটির নেতা ছিলেন। তিনি অতীতে বামফ্রন্টের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের আমলে আসানসোল পুরনিগমে বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ডেপুটি মেয়রের দায়িত্বে রয়েছেন। তাঁর অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাঁর নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এসআইআর পর্বে তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হলেও তাঁর নাম “আন্ডার এ্যডজুডিকেশন”-এ রাখা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, শুধু ডেপুটি মেয়রই নন, আসানসোলের বিভিন্ন বিধানসভা এলাকার একাধিক বুথে শতাধিক ভোটারের নাম বাদ পড়েছে বা “আন্ডার এ্যডজুডিকেশন”-এ ঝুলে রয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে মোঃ ওয়াসিমুল হক প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে জানান, যথাযথ নথি জমা দেওয়ার পরও যদি নির্বাচিত জনপ্রতিনিধির নাম ভোটার তালিকায় না থাকে, তবে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়।।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 02, 2026 18:31:38
Kolkata, West Bengal:भारतीय राजनीति से जुड़े मुद्दे अक्सरमतुआ समुदाय के नामों के साथ वोटर लिस्ट से नाम हटने पर विवाद पैदा करते हैं। বিজেপিরই एक मतুয়া समाज के মানুষ और বাগদা গ্রাম পঞ্চায়েতের সদস্য কবিতা বাইরের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল ৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে বাগদা বিধানসভা এলাকায় প্রায় ১৫ হাজারেরও বেশি নাম বাদ গিয়েছে যাদের মধ্যে বেশিরভাগই মতুয়া সমাজের মানুষ ৷ এরই মধ্যে পঞ্চায়েত সদস্যে কবিতা বাইন এর নাম বাদ যাওয়াই বিতর্ক আরো ঘনীভূত হয়েছে ৷ কবিতা বাইন বলেন তৃণমূল এবং সিপিএম চক্রান্ত করে ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দিয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় আমার বাবা মার নাম রয়েছে ৷ আমার বাবা মার সঙ্গে ভোটার তালিকার লিংক বিডিও দেখে গিয়েছিলেন ৷ বাগদার পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা সঞ্জিত সরদার বলেন এস আই আর এখন বিজেপির কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে ৷ এদিকে বাগড়া ব্লকের কুনিয়ারা দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপির এক পঞ্চায়েত সদস্যের নাম এবং গাইঘাটার শিমুলপুর এর এক পঞ্চায়েত সদস্যের নাম ও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 02, 2026 16:32:24
Kolkata, West Bengal:ইজরায়েল ও ইরানের সংঘাত ক্রমশ জটিল আকার নিচ্ছে । লাগাতার হামলা-পাল্টা হামলার খবর প্রতিদিনই ভেসে আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে । যুদ্ধের এই অস্থিরতার ছায়া এবার এসে পড়ল উত্তর ২৪ পরগনার বারাসাতের এক সাধারণ পরিবারের জীবনে । বারাসাতের নোয়াপাড়া কালীবাড়ি এলাকার এক বাসিন্দা শংকর দাসের কন্যা সুলেখা দাস আটকে রয়েছেন বাহরাইন। শনিবারের পর থেকে তার সঙ্গে যোগাযোগ, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হলেও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের । এদিন তার পিতা শংকর দাস জানান মেয়েESCO-র সাথে ফোনে কথা হচ্ছে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন কবে মেয়ে তাদের দেশে ফিরবেন। এমত পরিস্থিতিতে যদি ভারত সরকার তার মেয়েকে উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেন পাশাপাশি যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় তবে আরও ধন্যবাদ জানাবেন সরকারকে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 02, 2026 16:03:37
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 02, 2026 15:46:55
Dihierench, West Bengal:গম গম বুটের আওয়াজে কাঁপলো দীঘা,কাঁথিও পাঁশকুড়া। নন্দীগ্রামে ঢুকলো কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দীঘা, পাঁশকুড়া সহ শুভেন্দুর শহর কাঁথিতে। ভোটের দামামা বাজতে চলেছে, ২৬ এর নির্বাচন মানেই হাই ভোল্টেজ নির্বাচন, তার আগেই ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এদিন দীঘা,কাঁথি ও পাঁশকুড়ার বাজার সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করতে দেখা গেল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে। সন্ধ্যার আলো জ্বলতেই গম গম বুটের আওয়াজে কেঁপে উঠল পাঁশকুড়া, দীঘা ও কাঁথি। নন্দীগ্রামে সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী আজ এসে পৌঁছালো।পাঁশকুড়ার প্রত্যন্ত এলাকা-সহ এন এইচ ১৬ এর ওপরেও রুটমার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। অপরদিকে দীঘা শহর ও পার্শ্ববর্তী বিল্লা-মুড়িয়া, ব্যারিস্টার কলোনি, খাদালগোবরা সহ বিভিন্ন এলাকায় রুট march করে কেন্দ্র বাহিনী। শুভেন্দুর শহর কাঁথিতে রুটmarch করে কেন্দ্রীয় বাহিনী।
0
comment0
Report
RDRaktima das
Mar 02, 2026 15:33:58
Kolkata, West Bengal:কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করলে, এবার খাঁড়ার কোপ পড়বে রাজ্য পুলিশের কাঁধেই খবর কমিশন সূত্রে। দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করে আসছিল যে, কেন্দ্রীয় বাহিনীকে বিপথে চালিত করে রাজ্য পুলিশ। যেহেতু ফোর্স বাইরে থেকে আসে তাদের রাস্তাঘাট চেনানোর দায়িত্ব থাকে রাজ্য পুলিশেরই। সে ক্ষেত্রে কোথাও ঝামেলার আভাস পাওয়া গেলে, বা কোথাও ঝামেলা শুরু হলে ফোর্স মুভমেন্ট করানোর ক্ষেত্রে ইচ্ছে করে তাদের ঘুর পথে নিয়ে যাওয়া হয় দেরিতে। পাঁচ মিনিটে রাস্তায় অন্য পথ দিয়ে ঘুরিয়ে নিয়ে নেওয়া হয় দেরিতে। ফলে ফোর্স পৌঁছানোর আগেই দেখা যায় দুষ্কৃতিদের অভিসন্ধিক পূরণ হয়ে গিয়েছে। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেটাই নিশ্চিত করতে বলা হয়েছে আজকের বৈঠকে। সেই জায়গা থেকেই সেন্ট্রাল ফোর্স এর প্রত্যেক গাড়িতে জিপিএস ট্যাগিং লাগানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। যাতে ফোর্স কোথায় মুভমেন্ট করছে, তার বিস্তারিত তথ্য থাকে। এমনটাই খবর কমিশন সূত্রে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 02, 2026 15:33:47
Howrah, West Bengal:দাদা ও বৌদি আটকে রয়েছেন সৌদি আরবে।হাওড়ায উদ্বিগ্ন পরিবার。 পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইউসুফ মিদ্দে (৬২)।সৌদি আরবের একটি অয়েল কোম্পানিতে চাকরি করেন। ২০০৩ সাল থেকে সৌদি আরবের দামাদ শহরে থাকেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজতেই ঝাঁকে ঝাঁকে মিসাইল আছড়ে পড়ছে ওই দেশে। এতেই আতঙ্কে রয়েছেন ইউসুফ মিদ্দে এবং তার স্ত্রী চাঁদসুলতানা মিদ্দে। একইভাবে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন ডোমজুড়ে তার পরিবারের লোকজন। ডোমজুড়ের বাসিন্দা ভাই দাউদ মিদ্দে জানান তার দাদা এবং বৌدির সঙ্গে প্রতিদিনই ফোনে কথা হয়। যুদ্ধ শুরুর পর প্রতিদিনই ফোনে কথা হচ্ছে। তারা প্রত্যেকেই গভীর উদ্বেগে রয়েছেন। যেভাবে মিসাইল অ্যাটাক হচ্ছে তাতে তাদের উদ্বেগ আরো বেড়ে গেছে। দাদা ও বৌদিও ফোনে জানিয়েছেন তারা যথেষ্ট ভয়ের মধ্যে আছে। তার ভাই দাউদ মিদ্দে জানিয়েছেন ২০০৩ সাল থেকে ইউসুফ ওই দেশের বাসিন্দা। এর আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করার পর ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এমটেক করেন। পরে আমেরিকার হাউসটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। ২০০৩ সাল থেকে তিনি সৌদি আরবের একটি তেল কোম্পানিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে চাকরি করছেন। পরিবারের লোকজন জানিয়েছেন প্রতিবছর একবার করে ইউসুফ এবং তার স্ত্রী ডোমजুড়ের বাড়িতে আসেন। পরিবারের যেকোন অনুষ্ঠানে হাজির থাকেন। একসঙ্গে তারা হই হুল্লোড়ে অংশ নেন। চাঁদ সুলতানা মিদদে সৌদি আরব থেকে ফোনে জানিয়েছেন তারা ভয়ে আছেন। এয়ারপোর্ট বন্ধ থাকায় তারা এখনই দেশে ফিরতে পারছেন না। এদিকে ডোমজুড়ে তার পরিবার জানিয়েছে যেভাবে গোটা পশ্চিম এশিয়া জুড়ে বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ছে তাতে তারা গভীর উদ্বেগে রয়েছেন। তারা প্রার্থনা করছেন যত তাড়াতাড়ি হোক রমজান মাসে বন্ধ হোক যুদ্ধ। ঘরের ছেলে ফিরে আসুক ঘরে.
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top