Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
भवानीपुर विधानसभा पर मुख्यमंत्री की विशेष बैठक आज दोपहर 1:30 बजे पार्टी दफ्तर में
PCPrabir Chakraborty
Mar 19, 2026 05:01:17
Kolkata, West Bengal
मुख्यमंत्री के विधानसभा भवन भानीपुर लेकर विशिष्ट बैठक আজ দুপুর দেড়টায় বৈঠক সুব্রত বক্সীর পার্টি অফিসে হবে বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন বিধানসভার সব কাউন্সিলর রা থাকবেন ফিরহাদ হাকিম সুব্রত বকসী সহ শীর্ষ নেতৃত্ব । মুখ্যমন্ত্রীর ভোট যুদ্ধে রন কৌশল নিয়ে বৈঠক আজ কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি ক্লাব করে কোন নেতার দায়িত্বে দেওয়া হতে পারে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Mar 19, 2026 06:17:59
Kolkata, West Bengal:ঈদ দিন শহরে নিরাপত্তা কেমন হবে? সেই বিষয়ে তথ্য তুলে ধরা হল বিচারপতির কাছ কলকাতা পুলিশের ১০টি ডিভিশনে মোট 701 টি নামাজের জায়গা আছে। মানিকতলা মেন রোডে বিশেষ নজরদারি এবং ব্যবস্থা থাকবে গোটা শহরে থাকবে থাকছে 56টি MC পেট্রোলিং টিম। প্রতিটা ডিভিশনের dc रা সেই দিন তার নির্দিষ্ট এলাকায় থাকবেন। নামাজ বা প্রার্থনা স্থলে দায়িত্বে থাকবেন এসি'রা সামান্য কোনো ঘটনাও, যার মধ্যে সাম্প্রদায়িক ইঙ্গিত থাকতে পারে, তা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। ডিভিশনাল ডি.সি.-রা থানাগুলিতে পর্যাপ্ত রিজার্ভ বাহিনী বজায় রাখবেন, যাতে কোনো সমস্যা দেখা দিলে তা সামাল দেওয়া যায়, সূত্র
327
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 19, 2026 06:17:35
Maipit, ওয়েস্ট বেঙ্গল:কুলতলিতে ইতিহাস ভেঙে জয়ের ধারা বজায় রাখতে মাঠে গণেশচন্দ্র মণ্ডল কুলতলিঃ রাজ্যে একাধিকবার রাজনৈতিক পালাবদল হলেও কুলতলি বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই ছিল ব্যতিক্রমী। স্বাধীনতার পর একবার কংগ্রেস জিতলেও, পরবর্তীতে কংগ্রেস ও বাম আমলে এই কেন্দ্র কার্যত SUCI-র দখলেই ছিল। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন সিপিএম প্রার্থী। ফলে কুলতলির বিশেষত্বই ছিল—রাজ্যে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, এই কেন্দ্র তাদের নাগালের বাইরে থাকত। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই দীর্ঘদিনের প্রথা ভেঙে দেন তৃণমূল কংগ্রেসের গণেশচন্দ্র মণ্ডল। তিনি জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কুলতলিতে। এবারও দল তার উপর আস্থা রেখে ফের প্রার্থী করেছে। প্রার্থী ঘোষণার পরে থেকেই তিনি ময়দানে নেমে পড়েছেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই ভোটের কৌশল নিয়ে বৈঠক করেছেন এবং শুরু করেছেন প্রচার। দেওয়াল লিখনেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে。 গণেশচন্দ্র মণ্ডলের দাবি, গত পাঁচ বছরে কুলতলির সার্বিক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তুলেছেন তিনি। এবারের নির্বাচনে নিজের জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী গণেশচন্দ্র মণ্ডল। তার মতে, শুধু জয় নয়, গতবারের তুলনায় জয়ের ব্যবধান আরও বাড়ানোই তার লক্ষ্য。 বাইট ০ গনেশ চন্দ্র মন্ডল
391
comment0
Report
BBBimal Basu
Mar 19, 2026 06:17:21
Basirhat, West Bengal:SIR আতঙ্কে আবার মৃত্যু বাদুড়িয়ায়, ভোটার তালিকায় নাম বিচারাধীন, বেশ কিছুদিন ধরে চিন্তা গ্রস্ত উদ্বগ্ন থাকার পর আজ আত্মহত্যা পরিবার প্রতিবেশীদের *নাম-ইসমাইল মোল্লা (৩৬) উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ার ১৩১ নাম্বার বুথের ঘটনা । নতুন ভোটার লিস্ট বেরোনোর পর তার নাম আসে বিচারাধীন থাকায় । সেই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিল ইসমাইল মোল্লা । কিভাবে এই সমাধান হবে সেই নিয়ে পরিবার সহ তার প্রতিবেশীদের সঙ্গে বারংবার আলোচনা করতেন এবং দুশ্চিন্তাও করতেন। আজ সকালে তিনি বাড়িত গলায় দ halde আত্মহত্যা করেন । পরিবারের দাবি ভোটার তালিকায় তার নাম বিচারাধীন থাকায় অতিরিক্ত দুশ্চিন্তার ফলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। বিমল বসু বসিরহাট
393
comment0
Report
NHNantu Hazra
Mar 19, 2026 05:48:06
Salt Lake City, Utah:8th 'GYANDHARA Project 2026' provided support to 27 colleges by P. C. Chandra Group. Memory chip sent to office ৮ম 'জ্ঞানধারা প্রকল্প ২০২৬'-এর আওতায় ২৭টি কলেজকে সহায়তা প্রদান করলো পি. সি. চন্দ্র গ্রুপ। পি. সি. চন্দ্র গ্রুপ তাদের অন্যতম প্রধান শিক্ষামূলক উদ্যোগ—'জ্ঞানধারা প্রকল্প'-এর অষ্টম সংস্করণের আয়োজন করল। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কলেজের গ্রন্থাগারগুলোকে আধুনিক 'জ্ঞান কেন্দ্রে' (Knowledge Centres) রূপান্তরিত করার মাধ্যমে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার পরিকাঠামোকে শক্তিশালী করে তোলা। এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী, সুভ্র চন্দ্রের সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ২৭ টি কলেজের হাতে 'জ্ঞানধারা সহায়তা' তুলে দেন। প্রতিটি প্রতিষ্ঠান তাদের গ্রন্থাগারের পরিকাঠামো উন্নত করতে এবং বই ও শিক্ষণ সামগ্রী সংগ্রহের উদ্দেশ্যে ২ লক্ষ টাকা করে অনুদান লাভ করে। এই উপলক্ষে পি. সি. চন্দ্র জুয়েলার্সের যুগ্ম 'জ্ঞানধারা প্রকল্প'-এর মাধ্যমে গ্রন্থাগার ও পঠন-পাঠনের স্থানগুলোর উন্নয়নে সহায়তা প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের কলেজগুলোকে শক্তিশালী করে তোলার অঙ্গীকার। ইতিমধ্যেই ৮২টি কলেজ এই উদ্যোগের অংশীদার হয়েছে; আর এ বছর আরও ২৭ টি জেলার কলেজকে সহায়তার আওতাভুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত তারা । এই আর্থিক সহায়তার মাধ্যমে কলেজগুলো তাদের শিক্ষাগত পরিকাঠামো ও সম্পদকে আরও সমৃদ্ধ করে তুলতে পারবে। ২০১৫ সালে সূচিত 'জ্ঞানধারা প্রকল্প'-এর মূল লক্ষ্য হলো কলেজের গ্রন্থাগারগুলোকে শক্তিশালী করা। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিকাঠামো আধুনিকীকরণ, পঠনকক্ষের পরিবেশ উন্নত করা এবং বই, জার্নাল, কম্পিউটার ও বৈজ্ঞানিক গবেষণার উপকরণগুলোর সহজলভ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পি. সি. চন্দ্র গ্রুপ এ পর্যন্ত রাজ্যের মোট ১০৯ টি কলেজকে সহায়তা প্রদান করেছে, যার ফলে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।
998
comment0
Report
CDChampak Dutta
Mar 19, 2026 05:47:50
Kaji Chak, West Bengal:ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জারি হয়েছে নির্বাচনী আচরণ বিধি। ভোটের আগেই চলছে কড়া পুলিশি নজরদারি। মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত আমতলায় এবং পাঁচখুরি রাজ্যসড়কে নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। নাকা চেকিং পয়েন্ট থেকে নজরদারি চালাচ্ছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। রাজ্যসড়কে যাতায়াত করা বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে যানবাহনের কাগজপত্র, প্রাইভেট কারের ডিকি খুলে তল্লাশি করছে পুলিশ আধিকারিকরা। কে কোথায় কেন যাচ্ছে সেটা যেমন জিজ্ঞাসা করা হচ্ছে, তেমনই নথিবদ্ধ করা হচ্ছে গাড়ির নাম্বার সহ গাড়ি চালকদের মোবাইল নাম্বার।
942
comment0
Report
ABArup Basak
Mar 19, 2026 05:47:31
Mal Bazar, West Bengal:নাগরাকাটায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশের টহল, শান্তিপূর্ণ ভোটের বার্তা... আসন্ন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় টহলদারি চালাল পুলিশ প্রশাসন। এদিন নাগরাকাটা এলাকার বিভিন্ন প্রান্তে যৌথভাবে টহল দেয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ。 পুলিশ সূত্রে জানা_gেছে, অতীতে যাদের বিরুদ্ধে গোলমালের অভিযোগ ছিল, তাদের বাড়িতে গিয়ে সতর্ক করা হয়। পাশাপাশি, পূর্বে যারা ভুক্তভোগী হয়েছেন, তাদের বাড়িতেও পৌঁছে আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা。 এদিন সাধারণ ভোটারদের সঙ্গেও কথা বলেন পুলিশ কর্মীরা। যে কোনো সমস্যা হলে দ্রুত থানায় বা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য গ্রামবাসীদের আবেদন জানানো হয়。 এই টহলদারিতে উপস্থিত ছিলেন মালবাজার মহকুমার পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার, নাগরাকাটা থানার আইসি গৌতম সরকারসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা。
920
comment0
Report
BBBimal Basu
Mar 19, 2026 05:47:05
Basirhat, West Bengal:হাড়োয়ায় দেগঙ্গায় বাড়ি তৃণমূল কর্মী ক্ষত বিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য প্রথমিক তদন্তে পুলিস জানায় খুন করে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের নব্বই পাট ঘেরির পাশে রাস্তার রাস্তার ধার থেকে বছর ৪১ বয়স এক যুবকের রক্তাক্ত মৃত উদ্ধার হয়। প্রথমে তার নাম পরিচয় জানা না গেলেও পুলিস পরে জানতে পারে দেগঙ্গায় বাড়ী গার্মেন্টসের ব্যাবসায়ী নাম মসিউর গাজী দেগঙ্গার পঞ্চায়েত সমিতি তৃণমূল সদস্য রনজয় প্রামানিক জানান দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের ১৭৮ নম্বর বুথের বুথ সভাপতি মসিউর গাজী তাকে গোষ্ঠী দন্ধের ফলেই খুন প্রথমিক তদন্তে পুলিস মনে করছে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা এখানে ফেলে দিয়ে গেছে।
923
comment0
Report
ABArup Basak
Mar 19, 2026 05:46:43
Mal Bazar, West Bengal:গত কয়েকদিন ধরে রান্নার গ্যাসের তীব্র সংকটে ভুগছে সাধারণ মানুষ। বিভিন্ন গ্যাস বিতরণ কেন্দ্রে দীর্ঘ লাইন থাকলেও মিলছে না সিলিন্ডার। এরই মধ্যে চুরির ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে. গভীর রাতে মাল ব্লকের ওদলাবাড়ি সেকেন্ড স্টেট প্রাইমারি স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা স্কুলের তালা ভেঙে মিড ডে মিল রান্নার জন্য রাখা দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। প্রধান শিক্ষক কানাইয়া মিশ্রা জানান, “স্কুলে এসে দেখি একটি দরজার তালা ভাঙা। তখনই সন্দেহ হয়, আবার চুরির ঘটনা ঘটেছে। ভিতরে গিয়ে দেখি কিচেন রুমে রাখা দুটি গ্যাস সিলিন্ডারই নেই। মনে হচ্ছে চোরেরা পরিকল্পনা করেই সিলিন্ডার চুরি করতে ঢুকেছিল।” এই ঘটনার ফলে স্কুলের প্রায় ১৫৩ জন ছাত্রছাত্রীর মিড ডে মিল পরিষেবা আপাতত বন্ধ হয়ে গেছে। পিপি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও হিন্দি মাধ্যমের পড়ুয়ারা এই স্কুলে পড়াশোনা করে। উল্লেখযোগ্যভাবে, এক বছর আগেও এই স্কুলে তালা ভাঙে চুরির ঘটনা ঘটেছিল। স্কুলের শিক্ষক বিশাল রাই বলেন, “স্কুলটি আদর্শ হিন্দি স্কুলের কম্পাউন্ডের মধ্যে অবস্থিত। চারদিকে সীমানা প্রাচীর ও নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বারবার চুরি হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।” ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ থানায় ও বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে, মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা।
1056
comment0
Report
CDChampak Dutta
Mar 19, 2026 05:46:27
Kaji Chak, West Bengal:রাত্রি ১০ পরেও গ্রাম পঞ্চায়েতে জ্বলছে আলো গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েতের কর্মী স্থানীয় শাসক দলের নেতারা কেন দেখে সন্দেহ হতেই বাইরে থেকে গ্রাম পঞ্চায়েত গেটে তালা লাগালো এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। তুমুল চিৎকার চেঁচামেচি উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ রাতের বেলা কি হচ্ছে যেখানে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এতো রাতেও কেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে কেন পঞ্চায়েত কর্মী ও এলাকার ঠিকাদারেরা। ঘটনায় বিজেপির তরফ থেকে ফোন করা হয় ব্লকের বিডিও কে, যদি এই বিষয়ে ব্লকের বিডিও কোন কিছুই উত্তর দিতে না পারায়, খবর য়ায় পুলিশে, রাত ১১ নাগাদ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পঞ্চায়েতের মধ্যে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি কাগজপত্র কারচুপি ও কাজের দুর্নীতি করতে রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েতে কাজ করা হচ্ছিল। ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ সাথে যোগাযোগ করা হলে ফোনে তিনি আমাদের বলেন গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি কাজ হচ্ছিল বিডিও কেও বিষয়টির জানানো হয়েছে।
940
comment0
Report
PDPradyut Das
Mar 19, 2026 05:01:42
1053
comment0
Report
PDPradyut Das
Mar 19, 2026 04:32:56
Jalpaiguri, West Bengal:স্টিল ছবি টু সি তে আছে। ধূপগুড়িতে নির্দল হয়ে ভোটে লড়তে চলেছেন বিজেপি নেতা তথা ভাওয়াইয়া শিল্পী ঈশ্বরচন্দ্র রায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই পোস্টার ঘিরে আলোড়ন ছড়ায় জলপাইগুড়ি জেলা জুড়ে। যদিও ঈশ্বরচন্দ্র রায় জানিয়েছেন, ওই পোস্টার ভুয়ো। পুরোটাই গুজব। কটাক্ষ তৃণমূলের。 ধুপগুড়ির রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এক ভাইরাল পোস্টারকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই পোস্টারে দাবি করা হয়, বিজেপি নেতা তথা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী ঈশ্বরচন্দ্র রায় ‘মাছ’ প্রতীকে নির্দল প্রার্থী হিসেবে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ছেন। তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন ঈশ্বরচন্দ্র রায় নিজেই। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্টার ছড়ানো হয়েছে। ভাইরাল পোস্টারে লেখা ছিল— “তৃণমূল ও বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ধুপগুড়ি বিধানসভায় নির্দল প্রার্থী ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন।” পাশাপাশি সেখানে ‘মাছ’ প্রতীকও উল্লেখ করা হয়। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ঈশ্বরচন্দ্র রায় বলেন, খুব শীঘ্রই তিনি আইনি পদক্ষেপ নেবেন। পাশাপাশি যারা এই ভুয়ো পোস্টার তৈরি ও ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ভাষায় ধিক্কার জানান তিনি। নিজেরাই হাইলাইট হওয়ার জন্য এ ধরনের ঘটনা প্রকাশ্যে আনে পাল্টা খোঁচা তৃণমূলের।
1018
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 19, 2026 03:02:55
Baruipur, West Bengal:বিতর্ক ঝেড়ে ফেলে ভাঙড়ে ঢুকতেই কর্মীদের উচ্ছ্বাস।। সওকাত মোল্লাকে ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস।। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ আলোচনার পর রাতে ভাঙড়ের কাঁঠালিয়াতে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা।। পুষ্পবৃষ্টি ও মাল্যদান করে সওকাত মোল্লাকে স্বাগত জানায় তৃণমূল কর্মী সমর্থকরা।। আগামী শুক্রবার নামাজ পরে প্রচার শুরু করবেন বলে জানান সওকাত।। পাশাপাশি বিতর্ক ঝেড়ে ফেলে ক্যানিং পূর্বের তৃৃমূল প্রার্থী বাহারুল ইসলাম প্রসঙ্গে সওকাত মোল্লা বলেন, ক্যানিং পূর্ব থেকে প্রচার হোক বা না হোক একলক্ষ ভোটে বাহারুল জিতবে।। উল্লেখ প্রার্থী বদল নিয়ে জীবনতলায় বিক্ষোভ দেখায় সওকাত অনুগামীরা।। সেই বিতর্কের অবসান ঘটিয়ে দলের জন্য ঐক্যবদ্ধ ভাবে লড়াই হবে জানান সওকাত।।
1032
comment0
Report
Advertisement
Back to top