Back
गैस संकट के बीच स्कूल के सिलिंडर चोरी, 153 बच्चों का मिड-डे मील बंद
ABArup Basak
Mar 19, 2026 05:46:43
Mal Bazar, West Bengal
গত কয়েকদিন ধরে রান্নার গ্যাসের তীব্র সংকটে ভুগছে সাধারণ মানুষ। বিভিন্ন গ্যাস বিতরণ কেন্দ্রে দীর্ঘ লাইন থাকলেও মিলছে না সিলিন্ডার। এরই মধ্যে চুরির ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে. গভীর রাতে মাল ব্লকের ওদলাবাড়ি সেকেন্ড স্টেট প্রাইমারি স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা স্কুলের তালা ভেঙে মিড ডে মিল রান্নার জন্য রাখা দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। সকালে স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। প্রধান শিক্ষক কানাইয়া মিশ্রা জানান, “স্কুলে এসে দেখি একটি দরজার তালা ভাঙা। তখনই সন্দেহ হয়, আবার চুরির ঘটনা ঘটেছে। ভিতরে গিয়ে দেখি কিচেন রুমে রাখা দুটি গ্যাস সিলিন্ডারই নেই। মনে হচ্ছে চোরেরা পরিকল্পনা করেই সিলিন্ডার চুরি করতে ঢুকেছিল।” এই ঘটনার ফলে স্কুলের প্রায় ১৫৩ জন ছাত্রছাত্রীর মিড ডে মিল পরিষেবা আপাতত বন্ধ হয়ে গেছে। পিপি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও হিন্দি মাধ্যমের পড়ুয়ারা এই স্কুলে পড়াশোনা করে। উল্লেখযোগ্যভাবে, এক বছর আগেও এই স্কুলে তালা ভাঙে চুরির ঘটনা ঘটেছিল। স্কুলের শিক্ষক বিশাল রাই বলেন, “স্কুলটি আদর্শ হিন্দি স্কুলের কম্পাউন্ডের মধ্যে অবস্থিত। চারদিকে সীমানা প্রাচীর ও নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বারবার চুরি হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।” ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ থানায় ও বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে, মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KMKIRAN MANNA
FollowMar 19, 2026 07:17:470
Report
PSPrasenjit Sardar
FollowMar 19, 2026 07:17:060
Report
VDVikram Das
FollowMar 19, 2026 07:04:17797
Report
VDVikram Das
FollowMar 19, 2026 07:04:06Kolkata, West Bengal:এসএসসি মামলায় গতকাল অসুস্থতার কারণ দেখিয়ে ed দফতরে হাজিরা এড়ান পার্থ চ্যাটার্জি । তা কে আবারও নোটিস পাঠিয়ে আগামীকাল তলব করা হয়েছে ইডি তরফে ।
817
Report
ANArnabangshu Neogi
FollowMar 19, 2026 07:03:58Kolkata, West Bengal:মনোনয়ন জমার আগে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর
তার বিরুদ্ধে মোট কত মামলা আছে? পুলিশ তথ্য দিচ্ছি না
কলকাতা হাইকোর্টে মামলা বিরোধী দলনেতার।
874
Report
STSrikanta Thakur
FollowMar 19, 2026 07:03:46818
Report
ABArup Basak
FollowMar 19, 2026 07:03:27898
Report
CDChampak Dutta
FollowMar 19, 2026 07:03:10795
Report
PDPradyut Das
FollowMar 19, 2026 07:02:47884
Report
BCBasudeb Chatterjee
FollowMar 19, 2026 07:02:31859
Report
TCTathagata Chakraborty
FollowMar 19, 2026 07:02:12858
Report
ANArnabangshu Neogi
FollowMar 19, 2026 06:17:59992
Report
SGShreyasi Ganguly
FollowMar 19, 2026 06:17:45931
Report
TCTathagata Chakraborty
FollowMar 19, 2026 06:17:351040
Report
BBBimal Basu
FollowMar 19, 2026 06:17:21972
Report