Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

रात में ग्राम पंचायत कार्यालय पर हंगामा, भाजपा ने धांधली का आरोप लगाया

CDChampak Dutta
Mar 19, 2026 05:46:27
Kaji Chak, West Bengal
রাত্রি ১০ পরেও গ্রাম পঞ্চায়েতে জ্বলছে আলো গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েতের কর্মী স্থানীয় শাসক দলের নেতারা কেন দেখে সন্দেহ হতেই বাইরে থেকে গ্রাম পঞ্চায়েত গেটে তালা লাগালো এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। তুমুল চিৎকার চেঁচামেচি উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ রাতের বেলা কি হচ্ছে যেখানে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এতো রাতেও কেন গ্রাম পঞ্চায়েতের মধ্যে কেন পঞ্চায়েত কর্মী ও এলাকার ঠিকাদারেরা। ঘটনায় বিজেপির তরফ থেকে ফোন করা হয় ব্লকের বিডিও কে, যদি এই বিষয়ে ব্লকের বিডিও কোন কিছুই উত্তর দিতে না পারায়, খবর য়ায় পুলিশে, রাত ১১ নাগাদ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পঞ্চায়েতের মধ্যে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি কাগজপত্র কারচুপি ও কাজের দুর্নীতি করতে রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েতে কাজ করা হচ্ছিল। ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ সাথে যোগাযোগ করা হলে ফোনে তিনি আমাদের বলেন গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি কাজ হচ্ছিল বিডিও কেও বিষয়টির জানানো হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 19, 2026 07:17:47
Dihierench, West Bengal:তফসিলি মহিলা সভাপতি হওয়ায় তাকে ‘একঘরে কোনঠাসা’করার অভিযোগ, দুর্নীতি ও কাটমানি অভিযোগে तृणমূল পরিচালিত তمলুক पঞ্চায়েত समিতিতে তীব्र বিতর্ক। ভোট মুখে पঞ্চায়েত समিতির সভাপতিকে মানুষের কাজ করতে না পেরে পদত্যাগের সিদ্ধান্ত সভাপতির। তফসিলি জাতিভুক্ত হওয়ায় तृণমূল পরিচালিত पूर्व মেদিনীपुरের তমলুক पঞ্চায়েত সমিতির সভাপতির ঝরনা হাইট বর্মनকে একঘরে, কোনঠাষা করে রাখার অভিযোগে चাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সভাপতির দাবি, দলীয় প্রভাবশালীদের নির্দেশে কর্মাধ্যক্ষ ও সদস্যদের তফসিলি জাতিভুক্ত সভাপতিকে এড়িয়ে চলতে বলা হয়েছে। এমনকি ब्लকের বিডিও वాసিম রেজার বিরুদ্ধেেও অভিযোগ উঠেছে—সভাপতির সঙ্গে কেউ যোগাযোগ রাখলে তার সঙ্গে কাজ না করার ‘হুইপ’ জারি করা হয়েছে। সভাপতির আরও অভিযোগ, তিনি কাটমানি নিতে অস্বীকার করায় সহ-সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ ও বিডিও মিলেই তাকে পাশ কাটিয়ে পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন। গত দু’বছর ধরে আর্থিক বৈঠক সহ বিভিন্ন বৈঠক থেকে তাকে দূরে রাখা হয়েছে বলেও দাবি তার। উন্নয়নমূলক কাজ, ঠিকাদার বন্টন—সব ক্ষেত্রেই তার সই ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সবলা মেলা ঘিরেও উঠেছে বড় আর্থিক অনিয়মের অভিযোগ। সভাপতির দাবি, সরকারি ১০ লক্ষ টাকার অনুদানের মেলায় ৩০ লক্ষ টাকা খরচ করা হয় এবং অতিরিক্ত অর্থ তোলা হয় ঠিকাদারদের কাছ থেকে। টেন্ডার প্রক্রিয়ায়ও অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, সবলা মেলার বাড়তি কুড়ি লক্ষ টাকা ও কাটমানি তুলতে টেন্ডারের আসা তিন নম্বর ঠিকাদারদের কাজ দেওয়ার চাপ দেওয়া হলেও তিনি তা মানেননি। এরপর থেকেই তার সঙ্গে দূরত্ব তৈরি হয় ভিডিওর। এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজে অনিয়মের কথাও তুলে ধরেছেন তিনি। তার দাবি, শ্মশান ও কবরস্থানের মতো প্রকল্পে অর্ধেক কাজ করে পুরো টাকা তুলে দেওয়া হচ্ছে ঠিকাদারদের। ফলে উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং এই সুযোগে বিজেপি ছোটখাটো কাজ করে এলাকায় প্রভাব বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ সভাপতি ঝরনা হাইত বর্মন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় এবং মহকুমা শাসকের কাছে বিষয়টি জানিয়েছেন। তার বক্তব্য, “চেয়ারে থেকে যদি কাজই করতে না পারি, তাহলে সেই চেয়ারের কোনো মূল্য নেই।” অন্যদিকে, পূর্ত কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ সামন্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “সভাপতির অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু উনি নিয়মিত পঞ্চায়েতে আসেন না। বারবার বলা সত্ত্বেও তিনি আসছেন না, তাহলে কাজ করবেন কীভাবে?” বিডিও ওয়াসিম রেজা এই বিষয়ে মুখ খুলতে চান নি। ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেতা ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশীষ মণ্ডল কটাক্ষ করে বলেন, “পঞ্চায়েত সমিতি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সবলা মেলার অতিরিক্ত খরচা ও কাটমানির অভিযোগে আমরা আইনি পদক্ষেপের পথে হাঁটব।” ঘটনাকে কেন্দ্র করে তমলুকে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 19, 2026 07:17:06
0
comment0
Report
ABArup Basak
Mar 19, 2026 07:03:27
Mal Bazar, West Bengal:নাগরাকাটায় বিজেপির প্রার্থী পুনা ভেংরার ভোট প্রচার... কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সম্প্রতি একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই তালিকায় নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকেও প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নাগরাকাটায় ফের প্রার্থী করা হয়েছে গতবারের জয়ী প্রার্থী পুনা ভেংরাকে। এরপর থেকে জোর কদমে প্রচারে নেমে পরেছেন পুনা ভেংরা। নাগরাকাটার বিভিন্ন এলাকায় সদলবল নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। পুনা ভেঙ্গরা বলেন গতবার আমি ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলাম। এবার ৫০ হাজার ভোটে জয়ের লক্ষ্য নিয়েই লড়াইয়ে নামছি।” তিনি আরও দাবি করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসবে। রাজ্য সরকারের এত দুর্নিয়তি, তাই মানুষ তৃনমুল এর পাশে আর নেই। সব জায়গায় ভালো সাড়া পাচ্ছি। বাইট ১) পার্থী পুনা ভেংরা।
898
comment0
Report
CDChampak Dutta
Mar 19, 2026 07:03:10
Kaji Chak, West Bengal:মিছিল করে জনসংযোগ সারলেন কেশপুরের সিপিএম প্রার্থী গুরুপদ মন্ডল। সিপিএম কর্মী সমর্থকদেরকে নিয়ে কেশপুর বাজার এলাকায় মিছিল করলেন তিনি। সেইসঙ্গে বাজারে থাকা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে হাত মিলিয়ে আলাপ পরিচয় করলেন। অনুরোধ করলেন সিপিএমকে ভোট দেওয়ার জন্য। তিনি বলেন, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটাকে সুনিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে কেশপুরের যে ঐতিহ্য সেটা নষ্ট হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এবং ১০০ দিনের যে কাজ তাকে সুনিশ্চিত করা বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে সিপিএমকে ভোট দেওয়ার আহবান করছি মানুষের কাছে। প্রচারে বেরিয়ে মানুষের কাছে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি。
795
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 19, 2026 07:02:31
Asansol, West Bengal: উত্তপ্ত জামুরিয়া! দেওয়াল লিখনে গোবর লেপে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ, রুটমার্চে কেন্দ্রীয় বাহিনী পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভা এলাকার তপসি অঞ্চলে বৃহস্পতিবার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মসজিদ পাড়ায় তৃণমূল কংগ্রেস-এর বিধানসভা প্রার্থী হরেরাম সিংহের সমর্থনে লেখা দেওয়াল লিখনে অজ্ঞাত দুষ্কৃতীরা একাধিক জায়গায় গোবর লেপে দেয়। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে তপসি অঞ্চলের তৃণমূল কর্মীরা বিপুল সংখ্যায় ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। তাদের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত, যার মাধ্যমে ভোটের আগে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে, প্রার্থী হরেরাম সিংহ এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “এই ধরনের কাজ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা। এর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে।” বর্তমানে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে, যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।
859
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 19, 2026 07:02:12
Jainagar, Bihar:হ্যাট্রিকের লক্ষ্যে মাঠে দু’বারের বিধায়ক, উন্নয়ন ঘাটতি মেটাতেই জোর প্রচার জয়নগরঃ এবার লক্ষ্য হ্যাট্রিক। দু’বারের বিধায়ক এবং পেশায় শিক্ষক এই বিশ্বনাথ দাস ৷ এবারও জয়নগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ৷ ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে শুরু করেছেন জোরদার প্রচার। পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগেও জোর দিচ্ছেন তিনি। আসন্ন নির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়বে বলেই আশাবাদী এই প্রার্থী। তবে উন্নয়নের ক্ষেত্রে কিছু খামতি এখনও রয়ে গিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। সেই অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করাই এবার তার অন্যতম লক্ষ্য। এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যাকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছেন তিনি। এই সমস্যা ঘিরে মানুষের মধ্যে কিছুটা ক্ষোভও রয়েছে বলে জানান। সেই পরিস্থিতি মোকাবিলায় একটি নতুন সাবস্টেশন তৈরির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে。 বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে দলের লিড বেড়েছিল। সেই ফলাফলের ওপর ভিত্তি করেই এবারের বিধানসভা নির্বাচনে আরও ভালো ফলের আশায় রয়েছেন তিনি। সব মিলিয়ে উন্নয়ন ও জনসংযোগকে হাতিয়ার করেই হ্যাট্রিক জয়ের লক্ষ্যে এগোচ্ছেন তিনি。
858
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 19, 2026 06:17:59
Kolkata, West Bengal:ঈদ দিন শহরে নিরাপত্তা কেমন হবে? সেই বিষয়ে তথ্য তুলে ধরা হল বিচারপতির কাছ কলকাতা পুলিশের ১০টি ডিভিশনে মোট 701 টি নামাজের জায়গা আছে। মানিকতলা মেন রোডে বিশেষ নজরদারি এবং ব্যবস্থা থাকবে গোটা শহরে থাকবে থাকছে 56টি MC পেট্রোলিং টিম। প্রতিটা ডিভিশনের dc रা সেই দিন তার নির্দিষ্ট এলাকায় থাকবেন। নামাজ বা প্রার্থনা স্থলে দায়িত্বে থাকবেন এসি'রা সামান্য কোনো ঘটনাও, যার মধ্যে সাম্প্রদায়িক ইঙ্গিত থাকতে পারে, তা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। ডিভিশনাল ডি.সি.-রা থানাগুলিতে পর্যাপ্ত রিজার্ভ বাহিনী বজায় রাখবেন, যাতে কোনো সমস্যা দেখা দিলে তা সামাল দেওয়া যায়, সূত্র
992
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 19, 2026 06:17:35
Maipit, ওয়েস্ট বেঙ্গল:কুলতলিতে ইতিহাস ভেঙে জয়ের ধারা বজায় রাখতে মাঠে গণেশচন্দ্র মণ্ডল কুলতলিঃ রাজ্যে একাধিকবার রাজনৈতিক পালাবদল হলেও কুলতলি বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই ছিল ব্যতিক্রমী। স্বাধীনতার পর একবার কংগ্রেস জিতলেও, পরবর্তীতে কংগ্রেস ও বাম আমলে এই কেন্দ্র কার্যত SUCI-র দখলেই ছিল। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন সিপিএম প্রার্থী। ফলে কুলতলির বিশেষত্বই ছিল—রাজ্যে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, এই কেন্দ্র তাদের নাগালের বাইরে থাকত। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই দীর্ঘদিনের প্রথা ভেঙে দেন তৃণমূল কংগ্রেসের গণেশচন্দ্র মণ্ডল। তিনি জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কুলতলিতে। এবারও দল তার উপর আস্থা রেখে ফের প্রার্থী করেছে। প্রার্থী ঘোষণার পরে থেকেই তিনি ময়দানে নেমে পড়েছেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই ভোটের কৌশল নিয়ে বৈঠক করেছেন এবং শুরু করেছেন প্রচার। দেওয়াল লিখনেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে。 গণেশচন্দ্র মণ্ডলের দাবি, গত পাঁচ বছরে কুলতলির সার্বিক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তুলেছেন তিনি। এবারের নির্বাচনে নিজের জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী গণেশচন্দ্র মণ্ডল। তার মতে, শুধু জয় নয়, গতবারের তুলনায় জয়ের ব্যবধান আরও বাড়ানোই তার লক্ষ্য。 বাইট ০ গনেশ চন্দ্র মন্ডল
1040
comment0
Report
BBBimal Basu
Mar 19, 2026 06:17:21
Basirhat, West Bengal:SIR আতঙ্কে আবার মৃত্যু বাদুড়িয়ায়, ভোটার তালিকায় নাম বিচারাধীন, বেশ কিছুদিন ধরে চিন্তা গ্রস্ত উদ্বগ্ন থাকার পর আজ আত্মহত্যা পরিবার প্রতিবেশীদের *নাম-ইসমাইল মোল্লা (৩৬) উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ার ১৩১ নাম্বার বুথের ঘটনা । নতুন ভোটার লিস্ট বেরোনোর পর তার নাম আসে বিচারাধীন থাকায় । সেই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিল ইসমাইল মোল্লা । কিভাবে এই সমাধান হবে সেই নিয়ে পরিবার সহ তার প্রতিবেশীদের সঙ্গে বারংবার আলোচনা করতেন এবং দুশ্চিন্তাও করতেন। আজ সকালে তিনি বাড়িত গলায় দ halde আত্মহত্যা করেন । পরিবারের দাবি ভোটার তালিকায় তার নাম বিচারাধীন থাকায় অতিরিক্ত দুশ্চিন্তার ফলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। বিমল বসু বসিরহাট
972
comment0
Report
Advertisement
Back to top