Back
कल्याणी विश्वविद्यालय में बकाया DA मांग पर कर्मचारियों का विरोध प्रदर्शन
STSrikanta Thakur
Mar 13, 2026 07:15:56
Dinajpur, Rangpur Division
ডিএ দাবিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরোধী আন্দোলন, পরীক্ষার কাজে আংশিক ছাড়
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ না মেটানো এবং রাজ্য সরকারের ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়ার প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই প্রেক্ষিতে নদীয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরোধী আন্দোলন দেখা যায়。
শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে আন্দোলনে সামিল হন বিভিন্ন কর্মচারী সংগঠনের সদস্যরা। সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ মঞ্চের যৌথ উদ্যোগে হওয়া এই আন্দোলনের অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কর্মচারী সংগঠন, ভারতীয় জনতা পার্টির বি এম এস কর্মচারী সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের পেনশনার্স অ্যাসোসিয়েশন।
আন্দোলনকারীদের একটাই দাবি—অবিলম্বে তাদের বকেয়া ডিএ মেটাতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ে এদিন বিভিন্ন বিভাগের পরীক্ষা থাকায় ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে পরীক্ষার কাজে যুক্ত কর্মীদের ছাড় দেওয়া হয়েছে। ওই বিভাগগুলোর কর্মীরা পরীক্ষার স্বার্থে কাজে যোগ দিয়েছেন বলে জানান আন্দোলনকারীরা。
এদিকে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও আন্দোলনে শামিল হয়ে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের এই অবস্থান তারা কোনওভাবেই মেনে নিতে রাজি নন। তাদের দাবি দ্রুত মিটিয়ে সমস্যার সমাধান করুক সরকার。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DSDIBYENDU SARKAR
FollowMar 13, 2026 08:33:440
Report
CDChampak Dutta
FollowMar 13, 2026 08:33:240
Report
KMKIRAN MANNA
FollowMar 13, 2026 08:33:080
Report
BBBimal Basu
FollowMar 13, 2026 08:32:440
Report
TDTapan Deb
FollowMar 13, 2026 08:32:160
Report
PDPradyut Das
FollowMar 13, 2026 07:51:160
Report
PDPradyut Das
FollowMar 13, 2026 07:46:460
Report
STSrikanta Thakur
FollowMar 13, 2026 07:46:320
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 07:45:180
Report
NRNarayan Roy
FollowMar 13, 2026 07:20:150
Report
AGAyan Ghosal
FollowMar 13, 2026 07:17:57Kolkata, West Bengal:Belgharia स्टेशन के अप प्लेटफॉर्म पर प्रवेश के समय सिग्नल फेल, दमदम शाखा में ट्रेनों का परिचालन बाधित; सुबह 10 बजे से अभी तक सिग्नल समस्या जारी। इंजीनियर गए हैं; मरम्मत का काम चल रहा है।
0
Report
PMPiyali Mitra
FollowMar 13, 2026 07:17:440
Report
CDChampak Dutta
FollowMar 13, 2026 07:16:150
Report
BSBarun Sengupta
FollowMar 13, 2026 07:15:390
Report