गवर्नर: सुरक्षा के बिना सड़क पर निकलने का दावा, जिम्मेदारी निभाने का संकल्प
Kolkata, West Bengal:GOVERNOR আমি প্রস্তাব দিয়েছিলাম। নিরাপত্তা রক্ষী ছাড়াই রাস্তায় ঘুরব। আমার নিরাপত্তা আধিকারিকরা তাদের কর্তব্যের সামার্থে আমাকে তার অনুমতি দেননি প্রত্যেকের কর্তব্য কে সমর্থন করি। তাই শেষে আর আপত্তি করিনি আমার কোনো ভয় নেই। মেইল আসুক আর যাই আসুক আমি কালকের ব্যাপারে ভিতরে ঢোকতে চাইনা।বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন।সরকারি কর্মী কে কাজে বাধাদান ক্রিমিনাল অফেন্স。 যদি কেউ কোনো সাংবিধানিক অথরিটি কে কাজে বাধা দেয় তার ক্ষমতায় থাকার অধিকার নেই।কোনো ব্যক্তি যত উঁচু পদেই থাকুন তিনি তার দায়িত্ব পালনে দায়বদ্ধ0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
NBTC ने SBTC से रक्त और प्लाज्मा ट्रांसफर पर पूरी रिपोर्ट मांगी
Kolkata, West Bengal:রক্ত পাচারকাণ্ডে স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট চাইল NBTC স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচারের অভিযোগ। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বৈঠক । কোন কোন ব্লাড ব্যাংক এই কাণ্ডের সঙ্গে যুক্ত, NBTC কে জানালো SBTC। কোন কোন রাজ্যে লোহিত রক্ত কণিকা এবং প্লাজমা বাল্ক ট্রান্সফার করা হয়েছে।তার পরিমাণ কত।কতদিন ধরে এই কাজ চলছে,তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হল। তদন্তের অগ্রগতি নিয়ে SBTC- র কাছে দ্রুত রিপোর্ট চাইল NBTC।আগামী ১ সপ্তাহের মধ্যে লোহিত রক্ত কণিকা এবং প্লাজমা বাল্ক ট্রান্সফারের হিসাব সহ লিখিত রিপোর্ট দিতে নির্দেশ。 খবর স্বাস্থ্য ভবন সূত্রে।0
0
Report
यात्रा साथी: 39–69 रुपए में एसी शटल शुरू, महिलाओं के लिए सुरक्षा बढ़ी
Kolkata, West Bengal:YATRI SATHI মহিলাদের যাতায়াত আরও সুবিধাজনক করতে যাত্রী সাথী চালু করল মাত্র ৩৯ টাকার এসি শাটল। আপাতত ৩টি রুটে পাওয়া যাবে এই পরিষেবা। ১) প্রথম রুট নিউটাউন থেকে সল্টলেক সেক্টর ফাইভ। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ২০ মিনিট অন্তর বাস পাওয়া যাবে। ২) দ্বিতীয় রুট হাওড়া স্টেশন থেকে ধর্মতলা। দূর থেকে আসা মহিলারা যাতে সহজে অফিস পৌঁছতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। ৩) তৃতীয় রুট গড়িয়া স্টেশন থেকে রুবি মোড় হয়ে সায়েন্স সিটি। ভাড়া ন্যমতম ৩৯ টাকা থেকে সর্বোচ্চ ৬৯ টাকা। সম্পূর্ণ এসি বাস। বাসে থাকছে সিসিটিভি ক্যামেরা, জিপিএস ট্র্যাকিং আর প্যানিক বোতাম। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি বাসে মহিলা কন্ডাক্টরও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসের সিট সংখ্যা ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩২। দাঁড়িয়ে সফর করা নিষিদ্ধ। যারা অ্যাপের মাধ্যমে বাসের সিট বুক করবেন তাদের মূল রাস্তা বা নিকটবর্তী বাস স্টপেজে গিয়ে অপেক্ষা করতে হবে。0
0
Report
बंगाल और बंगाल खाड़ी तटों पर आज भारी से अति भारी बारिश की चेतावनी
Kolkata, West Bengal:WEATHER *আবহাওয়া পয়েন্টার* *হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর.* ১) বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণআর্ত বঙ্গোপসাগরে আজ ভোরে তৈরি করল মাঝারি শক্তির নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলে কোনো কোনো অংশে ভারী থেকে অতি ভারী এবং একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। ২) উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা শনিবার বিকেল পর্যন্ত। সমুদ্র উত্তাল হবে। ঢেউয়ের উচ্চতা বাড়বে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠে ৫৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩) আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় জারি হতে পারে ভারী বৃষ্টির কমলা বা হলুদ সতর্কতা। ৪) আজ পশ্চিমের ছয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সর্তকতা। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ৫) কাল রবিবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনিপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। ৬) সোমবার বৃষ্টি কমবে। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হতে পারে। ৭) উত্তরবঙ্গে আগামীকাল রবিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সর্তকতা। ৮) আজ শনিবার ভারী বৃষ্টির সর্তকতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে। ৯) উত্তরবঙ্গে রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ১০) সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। ১১) নিম্নচাপের গতিপথে সরাসরি কলকাতা নেই। কিন্তু কলকাতার লাগোয়া জেলাগুলো দিয়ে নিম্নচাপ সমান্তরাল ভাবে পশ্চিমাঞ্চল ছুঁয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। ফলে আজ কলকাতায় দিনের বিভিন্ন সময় মাঝারি বৃষ্টি। দুই এক পশলা ভারী বৃষ্টি। সারাদিনে কলকাতার কোনো কোনো অংশে মোট বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার স্পর্শ করতে পারে।0
0
Report
Advertisement
NBTC ने स्वास्थ्य विभाग से रक्त और प्लाज्मा मामले पर त्वरित रिपोर्ट मांगी
Kolkata, West Bengal:রক্ত পাচারকাণ্ডে স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট চাইল NBTC স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচারের অভিযোগ। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বৈঠক । কোন কোন ব্লাড ব্যাংক এই কাণ্ডের সঙ্গে যুক্ত, NBTC কে জানালো SBTC তদন্তের অগ্রগতি নিয়ে SBTC- র কাছে দ্রুত রিপোর্ট চাইল NBTC খবর স্বাস্থ্য ভবন সূত্রে。0
0
Report
थैलेसीमिया मरीजों की ब्लड आपूर्ति सुनिश्चित कराने के लिए एडवायरी जारी
Kolkata, West Bengal:বেসরকারি ব্লাড ব্যাংক গুলির বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে এডভাইজারি জারি করল রক্তের আকাল যেন না তৈরি হয়। অ্যাডভাই জারী জারী করল রাজ্যের স্বাস্থ্য দফতর। থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিতে অস্বীকার করা যাবে না, রাজ্যের সব সরকারি ব্লাড সেন্টারকে জরুরি নির্দেশ স্টেট ব্লাড ট্রান্স ফিউশন কাউন্সিলের। থ্যালাসেমিয়া রোগীদের যেন কোনো অবস্থাতেই প্যাকড রেড ব্লাড সেল (PRBC) না পেয়ে ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করতে রাজ্যের সমস্ত সরকারি ব্লাড সেন্টার এর উদ্দেশ্যে Advisory জারি করল স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ও ব্লাড সেফটি ডিভিশন। জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের নির্দিষ্ট গ্রুপ সংশ্লিষ্ট ব্লাড সেন্টারে না থাকলে, নিকটবর্তী সরকারি ব্লাড সেন্টার থেকে তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে RFID পোর্টালের মাধ্যমে যাতে রক্ত পাওয়া যায় অথবা ‘Blood Centre Group’ এবং ‘Blood Centre Counsellor Group’-এ বার্তা দিয়ে দ্রুত রক্তের ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে। SBTC আরও স্মরণ করিয়ে দিয়েছে যে, এ বিষয়ে রাজ্যের ব্লাড সেন্টারগুলোর সঙ্গে একাধিকবার ভার্চুয়াল বৈঠকে (VC) আলোচনা হয়েছে। সেই নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।0
0
Report
गोवा के पांच सितारा होटल में विश्व यात्रा और हिंदी सिनेमा पर खास कार्यक्रम
Barrackpore, West Bengal:বাঙালি মানেই পায়ের তলায় শরষে।আর ঘুরতে কে না ভালোবাসে। গোএভিরিওয়ার শহরের একটি পাঁচতারা হোটেলে তাঁরা একটি অনুষ্ঠানে আয়োজন করে ছিল যার নাম দেওয়া হয়েছিল বিশ্ব ভ্রমণ,ও বাংলা সিনেমা,গানে গানে বিশ্ব ভ্রমণ। সিজেন তিন। কারন একটি সিনেমার গান যখন হিট করে হিট করে লোকেশান,আর মানুষ সেই জায়গা তে যেতে চায়, সিনেমার ক্ষেত্রেও একই। তাছাড়া সবটাই শিল্প, আর ভ্রমণ টাও একটা শিল্প। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার,জয়া হাসান। ছাড়াও একাধিক ব্যক্তি。0
0
Report
Advertisement
बर्धमान की सड़कों पर BMSS ने तौलाबाज़ी के ख़िलाफ़ माइकिंग से जागरूकता अभियान शुरू किया
Bardhaman, West Bengal:তোলাবাজির বিরুদ্ধে এবার রাস্তায় মাইকিং, বর্ধমানে সরব বিএমএস।বিজেপির নাম ভাঙিয়ে কেউ তোলা চাইলে অভিযোগ জানান' প্রচারে জেলা বিএমএস সভাপতি। রাজ্যে বিজেপি সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যে বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তোলাবাজির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে এবার বর্ধমানের রাজপথে মাইকিং করে প্রচারে নামল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। শুক্রবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বর থেকে টোটোয় মাইক বেঁধে প্রচার শুরু করেন বিএমএসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি মাধব দাস। কার্জনগেট থেকে বিসি রোড, বড়বাজার, নীলপুর, রসিকপুর-সহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে তোলাবাজির বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। প্রচারে মাধব দাস বলেন, বর্তমানে অনেকেই বিজেপির কর্মী বা নেতা-বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা বা তোলাবাজির শিকার হলে সাধারণ মানুষকে নির্দিষ্ট মোবাইল নম্বরে সরাসরি অভিযোগ জানানোর আবেদন জানানো হচ্ছে। তাঁর দাবি, তোলাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই এই প্রচারের মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ যাতে কোনও প্রভাব বা ভয় ছাড়াই অভিযোগ জানাতে পারেন, সেই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। রাজনৈতিক মহলে এই প্রচারকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। তবে এই ঘটনায় টিপ্পনী কেটেছে বিরোধীরা। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, এতে একেবারে প্রমাণিত বিজেপি তোলবাজি করছে। বাইট১। মাধব দাস(জেলা সভাপতি), ২। গৌরব সমাদ্দার (কংগ্রেস নেতা)।0
0
Report
निजी अस्पतालों ने स्वास्थ्य मंत्री से मिलकर आयुष्मान भारत, लाइसेंस-फायर कंप्लायंस पर सहयोग जताया
Salt Lake City, Utah:The heads of private hospitals and nursing homes met with the Health Minister at the Health Building. The meeting was reportedly focused on how to provide affordable, accessible and humane healthcare services in urban and rural areas. স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য মন্ত্রীর সাথে বৈঠক করলো প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমের কর্তারা। মূলত শহর ও গ্রামীণ এলাকায় সাশ্রয়ী সহজলভ্য ও মানবসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থা কিভাবে দেওয়া যায় সেই বিষয় নিয়েই এই বৈঠক হয় বলে খবর। স্বাস্থ্যমন্ত্রী জানান...... আজকের বৈঠকে ওদেরও কিছু জানার আমার কাছ থেকে আমাদেরও কিছু বলার था। আয়ুষ্মান ভারত লঞ্চ হবে ১৬ তারিখে তার জন্য ওদের কিছু বক্তব্য ছিল সেগুলো সম্পর্কে যা যা ছিল প্রশ্ন তার উত্তর দিয়েছি। আয়ুষ্মان ভারতের রেট নিয়ে প্রশ্ন ছিল আমরা প্রত্যেক হাসপাতালের জন্য একই রোধ করা হয়েছে এবং সেখানে যাদের যাদের আছে NABH আছে তাদের ১০ শতাংশ বেশি দেওয়া হবে। যদি না থাকে তাহলে যে রেট ধার্য করা আছে সেই রেডি থাকবে। এবং এই ডেটের পরিপ্রেক্ষিতে সবাই খুশি। এছাড়াও প্রশ্ন ছিল সিঙ্গেল উইন্ড করার জন্য বিভিন্ন লাইসেন্সের জন্য সেটার জন্য সময় চেয়েছি দু থেকে তিন সপ্তাহ তার মধ্যে আমরা ঠিক করে নেব সিঙ্গেল উইন্ডো তে ওদের লাইসেন্স যাতে রিনিউয়াল হয়ে থাকে। ফায়ার নিয়ে ওদের সঙ্গে কথা হয়েছে ফায়ার সব থেকে ইম্পরট্যান্ট জিনিস ফায়ার কমপ্লায়েন্স হতেই হবে প্রত্যেকের। প্রত্যেকটা ক্ষেত্রে ছোট ছোট প্রশ্ন ছিল প্রত্যেকটাতেই আমরা অবগত করেছি। প্রত্যেকটিতেই ওরা আমাদের সাথে সহমত পোষণ করেছেন। যা যা পাবলিক হেলথ প্রকল্প আছে প্রত্যেকটিতে এবার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান একইসঙ্গে সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে সেটাতে ওরা অবগত এবং সংকল্পবদ্ধ। ব্লাড ব্যাংক নিয়ে.......... ব্লাড ব্যাংকের তদন্ত চলছে যারা যারা ব্লাড ব্যাংকের নিয়ম লঙ্ঘন করেছে তাদের জন্য যেটুকু নিয়ম অনুযায়ী ব্যবস্থা সেটুকুই নেওয়া হবে নিয়ম বহির্ভূত ব্যবস্থা নয় এবং প্রত্যেক ব্লাড ব্যাংক তাদের নিয়মাবলী মেনে চললেই হবে কোথাও ফুল এন্ড ফাইনাল কোন শাস্তি কেউ ধার্য করেনি বলা হয়েছে নিয়মের মধ্যে থাকতে এবং নিয়মের পরিধির মধ্যেantenimiento নিয়ম মেনে চললে প্রত্যেকটা ব্লাড ব্যাংক ঠিকমতো চলবে। আমাদের কাছে সরকারি ব্লাড ব্যাংকে পর্যাপ্ত নয় পর্যাপ্তরে বেশি রক্ত আছে। আশঙ্কার বিন্দুমাত্র জায়গা নেই। বেসরকারি ব্লাড ব্যাংক হাইকোর্টে যাওয়া নিয়ে........ সভার অধিকার আছে বিচার ব্যবস্থার কাছে সবার অধিকার আছে মহামান্য বিচারকরা যা বলবেন আমাদের যদি কোন ডিরেক্টিভ দেয় সেগুলো আমরা ফলো করব যা যা নথিপত্র আছে সেগুলো তুলে ধরব আমরা নিয়ম লঙ্ঘন করছি না, বিচারব্যবস্থাকে সরকার যেমন মানে যারা গ্রাহক তারা মানবে সমাজ মানছে। আমরা বিচারব্যবস্থাকে মেনে চলবো কোন সময় বিচার ব্যবস্থার উর্ধে যাব না। রাজীব পান্ডে (সেক্রেটারি এসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল এন্ড নার্সিংহোম) জানান...... ২৫০০ প্রাইভেট হসপিটাল এবং নার্সিংহোম আছে তাদের তরফ থেকে একটি প্রতিনিধি দল অনলাইন এবং অফলাইন স্বাস্থ্য মন্ত্রীর সাথে একটি মিটিং করা হয় এই মিটিংটা খুবই সার্থক মিটিং হয়েছে। যে দাবিগুলো ছিল যে সরকারের সাথে সহযোগিতা করে একটা সংগঠন করে এগিয়ে যাব সেগুলো সঙ্গে যে গাইডলাইট গুলো আমাদের দিয়েছেন যে সিঙ্গেল উইন্ডো, ফায়ারের লাইসেন্স এন ও সি এবং বিভিন্ন রকম যে পাবলিক হেল্প প্রোগ্রাম আছে সেগুলো কিভাবে সরকারি এবং বেসরকারি একসাথে কাজ করতে পারি সে ক্ষেত্রে একটা ঐতিহাসিক পদক্ষেপ মনে হল। তাতে আমরা খুবই খুশি এবং নতুন করে যে আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে তাতে পূর্ণ সহযোগিতা করব। আয়ুষ্মান ভারত নিয়ে ডিটেলসে আলোচনা হয়েছে। আমাদের সমস্যাগুলো জানানো হয়েছে এবং কি কি হতে পারে মন্ত্রী তরফ থেকে আশ্বাস পেয়েছি সরকারের সাথে পায়ে পা মিলিয়ে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল এন্ড নার্সিংহোম নতুন একটা দিশা পেলাম স্বাস্থ্য মন্ত্রীর সাথে মিটিং করে।0
0
Report
पाँच मांगों के शिक्षक मार्च: डोरिना क्रॉसिंग तक पहुँचे, मुख्यमंत्री के जवाब तक विरोध
Barrackpore, West Bengal:পাঁচ দফা দাবি তে শান্তি পূর্ণ মিছিলে ডাক , শিক্ষক, শিক্ষাকা, শিক্ষাকর্মী অনশন কারী মঞ্চের। শিয়ালদহ স্টেশন থেকে এই মিছিল আসে ডোরিনা ক্রসিং পর্যন্ত সেখানেই এসে বসে পরেন চাকরি হাড়া শিক্ষক শিক্ষিকারা। ডোরিনা ক্রসিং এ এসে সেখানেই তারা বসে পরে, এর পর প্রায় দুই ঘন্টা পুলিশের সাথে তাদের কথা হয় কখন দেখা য়ায পুলিশেকে মাইক হাতে তাদের সতর্ক করতে। এর পর প্রসাসনের কথা মেনে রানী রাসমনি তে অবস্থান বিক্ষোভ শুরু করে। তাদের দাবি যতক্ষণ না মুখ্যমন্ত্রী তাদের প্রশ্নের উত্তর দেবে ততোক্ষন তারা অন্দলন চালাবে। মিছিলে দেখাগেল হাতে পায়ে বেরি পরে প্রতিবাদ জানাতে। 070826_BKP_SSC_ TVU 220
0
Report
Advertisement
बंगाली फाउंडेशन के वार्षिक सम्मेलन में 300 से अधिक प्रतिनिधि शामिल
Salt Lake City, Utah:More than 300 delegates from India and abroad participate in the annual Business Conference of the Bengali Foundation, which encourages dialogue on innovation, entrepreneurship, and sustainable economic growth. ব্যবসায় বাঙালি ফাউন্ডেশনের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে ভারত ও বিদেশ থেকে ৩০০-র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন, যা উদ্ভাবন, উদ্যোক্তা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর সংলাপকে উৎসাহিত করে। ব্যবসায় বাঙালি ফাউন্ডেশন কলকাতার সল্ট লেকের অলটেয়ার বুটিক হোটেলে তাদের বার্ষিক ফ্ল্যাগশিপ ব্যবসায়িক সম্মেলন ‘উত্তরণ ২০২৬’ সফলভাবে আয়োজন করেছে, যেখানে ভারত ও বিদেশ থেকে ৩০০-র বেশি প্রতিনিধি একত্রিত হয়েছিলেন। এই সম্মেলনটি উদ্যোক্তা, উদ্ভাবন, প্রযুক্তি, উৎপাদন, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তা, কর্মশক্তি উন্নয়ন এবং বাংলার ক্রমবিকাশমান অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর অর্থপূর্ণ আলোচনার জন্য একটি গতিশীল মঞ্চ হিসেবে কাজ করেছে। সম্মেলনটি অলঙ্কৃত করেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়; পশ্চিমবঙ্গ সরকারের পৌর বিষয়ক ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী অগ্নিমিত্র পাল; ডDr. অ্যান্ড্রু ফ্লেমিং, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার; ডDr. কল্যাণ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী; স্বামী বেদাতিতানন্দ, রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির, বেলুরে সংবাদদাতা; রুদ্র চ্যাটার্জী, চেয়ারম্যান, ওবিটি প্রাইভেট লিমিটেড এবং ব্যবস্থাপনা পরিচালক, লক্ষ্মী টি; এবং সুব্রত চ্যাটার্জী, প্রধান প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাবশাই বাঙালি ফাউন্ডেশন; সুগত রায়, প্রতিষ্ঠাতা সদস্য, বাবশাই বাঙালি ফাউন্ডেশন; অনিন্দিতা মুখার্জী, প্রতিষ্ঠাতা সদস্য, বাবশাই বাঙালি ফাউন্ডেশন; কৌশিক ভট্টাচার্য, উত্তরণ আহ্বায়ক ও স্টিয়ারিং কমিটির সদস্য; এবং ইন্দ্রনীল গোহো, স্টিয়ারিং কমিটির সদস্য ও অনুষ্ঠান সঞ্চালক, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট নীতি নির্ধারক, শিল্পপতি, উদ্যোক্তা ও উদ্ভাবকগণ। সম্মেলনটিতে বাংলার ভবিষ্যৎ নির্ধারণকারী প্রধান খাতগুলিকে কেন্দ্র করে একাধিক অন্তর্দৃষ্টিপূর্ণ প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছিল। বিশেষজ্ঞরা এমএসএমই পরিবেশ শক্তিশালীকরণ, বিক্ষুব্ধ ভারতের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ স্মার্ট উৎপাদন পদ্ধতি, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।0
0
Report
चेतला की साल-100 पुरानी दुर्गा पूजा पुलिस गाइड मैप में जगह मिलने को लेकर हलचल
Kolkata, West Bengal:পুজোর ১০০ বছর। অথচ ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে এই প্রথমবার। কলকাতা পুলিশের পুজোর গাইড ম্যাপে নাম উঠতে চলেছে চেতলা প্রসন্নময়ী ঘাট সর্বসাধারণ দুর্গোৎসবের। বিগত প্রায় ২০ - ২৫ বছর ধরে কলকাতার উল্লেখযোগ্য দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করে কলকাতা পুলিশ। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চেতলা ব্রিজের নিচে আদি গঙ্গার তীরে শতাব্দী স্পর্শ করা প্রসন্নময়ী ঘাটের পুজো পুলিশের খাতায় কলমে বঞ্চিত এবং ব্রাত্য থেকে গেছে বছরের পর বছর। অথচ পুজোয় থিমের জৌলুষ কম নয়। তবে বিজ্ঞাপন একেবারেই আসেনা। আসবে কীভাবে? কর্পোরেট বিজ্ঞাপনদাতারা পুজোর তালিকায় এই পুজো খুঁজেই পাননা। কাকতালীয় ভাবে প্রাক্তন এবং বর্তমান দুই মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর। যার মধ্যে অন্যতম চেতলা এলাকা। জেটা প্রাক্তন মেয়রের পাড়া। সেই এলাকার প্রাচীনতম দুর্গাপুজোর নাম প্রসন্নময়ী ঘাট চেতলা সর্ব সাধারণ দুর্গোৎসব। আশ্চর্যজনকভাবে এইবার ১০০ বছরে পা রাখা এই পুজো এতদিন কলকাতা পুলিশের স্বীকৃত পুজোর তালিকায় ছিল না। তাই পুলিশের পুজো গাইড ম্যাপে অগ্রণীর পুজো ছাড়া ওই এলাকায় পরবর্তী পুজো হিসেবে দেখানো হতো কোলাহল ক্লাবের পুজো কে। তারপর ম্যাপে নিকটবর্তী পুজো হিসেবে বাঁদিকে নিউ আলিপুর সুরুচि সংঘ এবং বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘের পুজো। এবং ডানদিকে আলিপুর সর্বজনীন পুজো শো করত পুলিশের গাইড ম্যাপে। বদলের বাংলায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বিধানসভা এলাকার দ্বিতীয় প্রাচীনতম এই পুজো (প্রথমটি ভবানীপুর সনাতন দুর্গোৎসব কমিটি। বলরাম বসু ঘাট) কে স্বীকৃতি দিয়ে নিজেই গঙ্গা আরতির মাধ্যমে খুঁটি পূজোয় অংশ নিয়েছেন জুলাই মাসের ২৫ তারিখ। সেদিন প্রায় ১ ঘণ্টা এই ঘাটে গঙ্গা আরতি করেছেন তিনি (মুখ্যমন্ত্রীর গঙ্গা আরতির ভিডিও আছে চেয়ে নেবেন)। এবার ১০০ বছরের এই পুজো স্থান পেতে চলেছে কলকাতা পুলিশের পুজোর ম্যাপে। এই আশ্বাস দিয়ে গেছেন খোদ এলাকার বিধায়ক অর্থাৎ মুখ্যমন্ত্রী। খুশির জোয়ারে ভাসছেন বরাবর সনাতন ভাবধারার পুজো করে আসা এই পুজোর উদ্যোক্তারা。 বাইট সমিত দত্ত। সম্পাদক。 বাইট মধুমিতা চক্রবর্তী বারিক। কোষাধ্যক্ষ。 সাবেকি সনাতনী পুজো বলেই কি বিগত সরকারের পুলিশের এই অগ্রাহ্য করার প্রবণতা? নাকি প্রভাবশালী পুজোকে অধিকতর প্রাধান্য দিতেই ইচ্ছাকৃত ভাবে.gাইড ম্যাপে নাম বাদ দেওয়া? এর উত্তর দিয়ে বিতর্ক বাড়াতে চাননি পুজোর কর্মকর্তারা। বাইট সমিত দত্ত। সম্পাদক। ওয়াক থ্রু0
0
Report
भवानीपुर में शुभेंदु अधिकारी: आशीर्वाद से संस्कृति को और उन्नत करूँगा
Kolkata, West Bengal:শুভেন্দু অধিকারী ভবানীপুরে আমি আজকে আশীর্বাদ পেয়েছি আমি সেটার কাজ করে দেখাব। কিভাবে এই কালচারটাকে আরো বেশি ভাবে উন্নত করা যায় আমি সেদিকেও লক্ষ্য রাখবো।0
0
Report
Advertisement
भारत–बांग्लादेश सीमा के पास अवैध दवा का बड़ा जखीरा; Loyd Medical پر छापा
Kolkata, West Bengal:ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন স্বরূপনগর থানার অন্তর্গত বিথারী বাজারে অভিযান রাজ্যের ড্রাগ কন্ট্রোল এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।বৃহস্পতিবার দুপুর দুপুর একটা থেকে রাত ১১ টা পর্যন্ত ১০ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান। স্বরূপনগর থানার বিথারী বাজারে অবস্থিত লয়েড মেডিক্যাল নামে একটি ওষুধের দোকান এবং তার সঙ্গে যুক্ত দুটি গুদামে।তল্লাশিতে উদ্ধার হওয়া একাধিক কার্টন ওষুধ। যার কোন বৈধ নথিপত্র নেই।উদ্ধার হওয়া ওষুধগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ওষুধ চোরা চালান চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে অনুমান রাজ্যের ড্রাগ কন্ট্রোলের। সন্দেহ করা হচ্ছে,ওষুধগুলি বাংলাদেশে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।এদিকে, অভিযানের সময় দোকানের মালিক শাহিদুল মণ্ডল এবং তাঁর ছেলে লয়েড মণ্ডলকে খুঁজে পাওয়া যায়নি। তাঁরা বর্তমানে পলাতক বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজনৈতিক প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ ওষুধ পাচারের ব্যবসা চলেছে।0
0
Report
मिथुन चक्रवर्ती अस्पताल में भर्ती, मुख्यमंत्री शुभेंदु अधिकारी आज मिलने पहुंचे
Barrackpore, West Bengal:বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী আজ তাকে দেখতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ভর্তি হন মিঠুন চক্রবর্তী, হাতে তার অস্ত্র প্রচার হয়েছে, মিঠুন চক্রবর্তী কি দেখতে হাসপাতালে আসেন শুভেন্দু অধিকারী। আজ বিকেলে তার ছুটি হয়ে যাওয়ার কথা। মিঠুনের এই ভর্তি হওয়ার ব্যাপারে খুব বেশি মানুষ জানতেন না, এক মাত্র মুখ্যমন্ত্রী এবং শমিক ভট্টাচার্যই জানতেন।0
0
Report
UPI पर 2000 से अधिक लेनदेन में शुल्क लगाने की संभावना: संसद ने कदम उठाया
Kolkata, West Bengal:চায়ের দোকান থেকে শুরু করে শপিং মল- এখন পকেটে মানিব্যাগ না থাকলেও স্মার্টফোন থাকলেই মুশকিল আসান। ইউপিআই পেমেন্টের দৌলতে আমাদের দৈনন্দিন কেনাকাটা বা লেনদেন এখন জলের মতো সোজা হয়ে গিয়েছে। কিন্তু ডিজিটাল লেনদেনে অভ্যস্ত সাধারণ মানুষের জন্য এবার হয়তো কিছুটা চিন্তার খবর আসতে চলেছে। প্রস্তাবিত একটি নয়া আইন কার্যকর হলে, ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এবার অতিরিক্ত ফি বা চার্জ গুনতে হতে পারে। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে ই পেমেন্ট অ্যান্ড সেট্লমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ সংশোধনী। এর হাত ধরে এ বার থেকে ইউপিআই এবং অন্যান্য ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানোর পথে হাঁটতে পারবে ব্যাঙ্কগুলি। তাদেরকে সেই অনুমোদন দেওয়ার ক্ষমতা পাবে সরকার। বর্তমানে নেফ্ট এবং আরটিজিএসের মতো লেনদেনে এই চার্জ বসলেও, ইউপিআই ছিল তার বাইরে। অর্থাৎ, এই মাধ্যমে টাকা দিতে বাড়তি কোনও খরচ করতে হত না মানুষকে। বিশেষজ্ঞদের মতে, সারা দেশে এর প্রসার বিপুল বৃদ্ধির পিছনে সেটাও অন্যতম কারণ। ফলে এ বার তাতে চার্জ বসলে ইউপিআই এর ব্যবহার কমে নগদের চাহিদা আরও বাড়বে কি না, সেই প্রশ্ন উঠছে। নিত্যদিনের ছোটখাটো কেনাকাটায় ইউপিআই এখন সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে প্রস্তাবিত এই আইনটি বলবৎ হলে, যাঁরা নিয়মিত বড় অঙ্কের ডিজিটাল লেনদেন করেন, তাঁদের পকেটে ভালোই টান পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোকে আরও সুদৃঢ় করতেই সম্ভবত এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। যদিও এই ফি ঠিক কত শতাংশ হবে বা এটি সরাসরি গ্রাহকের পকেট থেকে কাটা হবে কি না, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। বর্তমানে ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় তা সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এখন এই নতুন ফি চালু হলে তা ডিজিটাল লেনদেনের অভ্যাসে কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার বিষয়।0
0
Report
Advertisement
