Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
गैस सप्लाई को लेकर दो रूटों के ऑटो चालकों में टकराव
ASAyan Sharma
Mar 12, 2026 06:06:54
Kolkata, West Bengal
কে আগে গ্যাস নেবে, সেই নিয়ে বচসা দুটি রুটের অটোচালকদের মধ্যে। একদিকে বেঙ্গল কেমিক্যাল থেকে শিয়ালদা অপরদিকে বেলেঘাটা থেকে শিয়ালদা। চরম দ্বন্দ্বে জড়ালো, দুটি রুটের অটোচালকরা। সকাল থেকে লাইন দিয়ে রয়েছেন অটো চালকরা, কিন্তু অন্য একটি রুটের অটোচালকরা এসে নিয়ে চলে যাচ্ছে। এই নিয়ে ঝামেলা শুরু হয় দুটি রুটের মধ্যে। আশঙ্কা তৈরি হচ্ছে ভোর থেকে লাইন দিয়ে এসে শেষ পর্যন্ত এলপিজি গ্যাস মিলবে তো। সেই আশঙ্কা ক্ষোভে পরিণত হচ্ছে অটোচালকদের মধ্যে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 12, 2026 07:25:52
Jalpaiguri, West Bengal:গ্যাসের সংকট। কাঠের উনুনে মিড ডে মিলের রান্না শুরু করল জলপাইগুড়ি সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, আমাদের স্কুলে রোজ প্রায় ৯০০ ছাত্রীর মিড ডে মিলের রান্না হয়। সেক্ষেত্রে একটা গ্যাস সিলিন্ডার বড়জোর তিনদিন চলে। 이제 যা পরিস্থিতি, তাতে গ্যাস ঠিকমতো পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেকারণে আমরা কাঠের উনুনে রান্না শুরু করেছি। প্রধান শিক্ষক জানিয়েছেন, আগে থেকেই বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের উনুন তৈরি করা ছিল। সকালে স্কুল হওয়ায় কম সময়ের মধ্যে রান্না শেষ করতে হয়। কখন গ্যাস ফুরিয়ে যাবে, তার ঠিক নেই। সেকারণে আমরা কাঠের উনুন তৈরি করে রেখেছিলাম। সেটা এখন কাজে লাগছে।
0
comment0
Report
ABArup Basak
Mar 12, 2026 07:24:39
Mal Bazar, West Bengal:কমার্শিয়াল গ্যাসের তীব্র সংকট, বিপাকে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা... রান্নার গ্যাস ঠিকমতো না পাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী। তবে ডোমেস্টিক সিলিন্ডারের তুলনায় কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের সংকট এখন অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হোটেল, রেস্তোরাঁ এবং ধাবার মালিকরা। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার প্রায় মিলছেই না। বিভিন্ন ডিলারদের সঙ্গে যোগাযোগ করেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের। এর জেরে দৈনন্দিন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের অভাবে 많은 হোটেল ও ধাবায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়লার উনোনে রান্না করতে দেখা যাচ্ছে। তবে এতে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি গ্যাসের সংকটের কারণে অনেক জায়গায় রান্নার আইটেমের সংখ্যাও কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। ব্যবসায়ীদের মতে, রান্নার আইটেম কমে যাওয়ায় ক্রেতাদের সংখ্যাও কমতে শুরু করেছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন হোটেল ও রেস্তোরাঁ মালিকরা。 কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে সমস্যাটি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা。 বাইট ১) রেস্তোরাঁ মালিক বিভাশ হালদার। ২) হোটেল মালিক মহম্মদ আলী হুসেন। ৩) ওয়াকথ্রু অরুপ বসাক।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 12, 2026 07:24:02
Kaji Chak, West Bengal:ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল মেদিনীপুর শহরে। ওই যুবকের নাম বুবাই মান্না,বয়স ২০। জানা গেছে বুবাই এর বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত বসন্তপুরে। বর্তমানে মেদিনীপুর শহরের ১নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে সেলুন দোকানে কাজ করত। বৃহস্পতিবার সকালে সেই ভাড়া বাড়িতেই গলায় দড়ি দেওয়া অবস্থায় বুবাই এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর অনিমা সাহা। তিনি পুলিশকে খবর দেন। পরে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রেমঘটিত কারনের জন্যেই আত্মহত্যার ঘটনা বলেই মনে করছেন এলাকাবাসীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 12, 2026 07:16:51
Jalpaiguri, West Bengal:এবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতেও গ্যাসের হাহাকার। বন্ধ হতে চলেছে মিষ্টির দোকান সহ হোটেল , কালোবাজারি অভিযোগ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অগ্নিমূল্য। তার সরাসরি প্রভাব এবার এসে পড়ল ধূপগুড়ির রসনা বিলাসে। রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং তীব্র সংকটে কার্যত দিশেহারা শহরের ছোট-বড় মিষ্টির দোকান, হোটেল ও রেস্তরাঁ মালিকেরা। পরিস্থিতির চাপে অনেক ব্যবসায়ী দোকান বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছেন。 সম্প্রতি কেন্দ্রীয় তেল সংস্থাগুলি গৃহস্থালির সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়ে ৯৩৯ টাকা করেছে। পাল্লা দিয়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার টাকায়। তবে অভিযোগ, এই বর্ধিত দামেও মিলছে না গ্যাস। অনলাইন বা অফলাইন— সব ক্ষেত্রেই বুকিং বন্ধ। ব্যবসায়ীদের দাবি, এই সুযোগে মাথাচাড়া দিয়েছে কালোবাজারি। বাজারে বাণিজ্যিক সিলিন্ডার সাড়ে তিন থেকে চার হাজার টাকা এবং ঘরোয়া সিলিন্ডার দেড় হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এই সংকটে ধূপগুড়ির মিষ্টি ব্যবসায়ী গৌতম ঘোষ জানান, "আজ কোনোমতে জোগাড় করে মিষ্টি তৈরি হলেও, ডিলারদের কাছে কোনো সদুত্তর নেই." একই হাহাকার শহরের বিখ্যাত বিরিয়ানি দোকানগুলিতেও। দাদা-বৌদি বিরিয়ানির কর্ণধারের মতে, মজুত গ্যাসে বড়জোড় একদিন চলবে, তারপর দোকান বন্ধ রাখা ছাড়া উপায় নেই। শুধু ব্যবসাই নয়, বিপাকে সাধারণ মধ্যবিত্তও। স্থানীয় বাসিন্দা তপন রাহা রায়ের কথায়, "বুকিং হচ্ছে না, চড়া দামে গ্যাস কেনার ক্ষমতাও নেই। বাড়িতে উনুন জ্বলছে না." মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে ইতিমধ্যেই অনেক ক্যাফে-রেস্তরাঁ বন্ধ হতে শুরু করেছে। ধুপগুড়ির খাদ্যরসিকদের পাতেও এখন অনিশ্চয়তার ছায়া। শহরবাসী ও ব্যবসায়ীদের এখন একটাই প্রার্থনা— দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 12, 2026 07:15:53
0
comment0
Report
TDTapan Deb
Mar 12, 2026 07:15:38
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 12, 2026 07:00:09
Kolkata, West Bengal:১) চলতি সপ্তাহেই সব বুথকে তৈরী করে ফেলতে হবে। ২) পানীয় জল, দরজা, জানলা, বিদ্যুৎ সহ বয়স্কদের জন্য ঢোকা ও বেরোনোর জায়গা ঠিক করতে হবে। ৩) বুথের ভিতরে ক্যামেরা লাগানোর জায়গা ঠিক করতে। ৪) যে গাড়ি গুলো ভোটের দিন টহলদারির কাজে ব্যবহার করা হবে সেই গাড়ির মাথায় এখুনি ক্যামেরা লাগিয়ে টেস্ট করতে হবে। ৫) জিæব বুথে ১২০০ র বেশি ভোটার আছে তাকে দুই ভাগে ভাগ করে অক্সিলিয়ারি বুথের চিহ্নিতকরণ করতে হবে। সাপ্লিমেন্টিয়ারি তালিকা প্রকাশ করা হলে তা এর সঙ্গে যুক্ত করতে হবে। ৬) কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রতি মুহূর্তে সমন্বয় রেখে কাজ করতে হবে。 এই নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিকদের। কমিশনের নির্দেশ অনুযায়ী একটুও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
0
comment0
Report
PMPiyali Mitra
Mar 12, 2026 06:51:56
Kolkata, West Bengal:এলপিজি নিয়ে উদ্বিগ্ন লালবাজারও। ব‍্যারাকে থাকা পুলিশ কর্মীদেপ রান্নার গ্যাসের প্রভাব পড়তে পারে আশঙ্কা। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা সংস্থান রাখতে বলা হয়েছে। ইন্ডাকশন ওভেন, মাইক্রো ওয়েব , এলেকট্রিক ক‍্যটেল মতোর সরন্জামের উপর জোড় দিতে বলা হয়েছে। উপসাগরীয় অঞ্চলরে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এর ফলে LPG ও CNG সংকটের কারণে কলকাতায় নিম্নলিখিত প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা প্রকাশ করে সব থানার ওসি এবং এসিদের বার্তা দেওয়া হয়েছে। কী বলছে সেখানে? উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এর ফলে LPG ও CNG সংকটের কারণে কলকাতায় নিম্নলিখিত প্রভাব পড়তে পারে…. ১. সরবরাহে বিঘ্নের কারণে গৃহস্থালির LPG রিফিল পেতে দেরি হতে পারে। ২. LPG-র দাম বাড়তে পারে, ফলে পরিবারের রান্নার খরচ বৃদ্ধি পাবে। ৩. বাণিজ্যিক LPG সিলিন্ডারের ঘাটতি দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে রেস্তোরাঁ, হোটেল ও রাস্তার খাবারের দোকানগুলিতে। ৪. জ্বালানির খরচ বাড়ার কারণে খাবারের দোকানগুলি সেই খরচ গ্রাহকদের উপর চাপিয়ে দিতে পারে, ফলে খাবারের দাম বৃদ্ধি পেতে পারে। ৫. কলকাতা মেট্রোপলিটন অঞ্চলে LPG সরবরাহকারী বোতলজাতকরণ প্ল্যান্ট ও ডিস্ট্রিবিউটরদের উপর চাপ বাড়তে পারে। ৬. গৃহস্থালির LPG সিলিন্ডার অবৈধভাবে বাণিজ্যিক কাজে সরিয়ে নেওয়া বা কালোবাজারি হতে পারে। ৭. LPG এজেন্সি ও CNG স্টেশনে সাধারণ মানুষের অসুবিধা ও দীর্ঘ লাইন দেখা দিতে পারে। *বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সকলকে অনুরোধ করা হচ্ছে যে নিজ নিজ এলাকার অধিক্ষেত্রে সতর্ক থাকবেন এবং ঘনিষ্ঠভাবে নজরদারি রাখবেন, যাতে কোনো ধরনের অনভিপ্রেত আইনশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয়।* *সমস্ত ইউনিট প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে LPG সরবরাহে বিঘ্ন ঘটলে ব্যারাকে অবস্থানরত ফোর্সের প্রয়োজনীয়তার উপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবেন।প্রয়োজনে আগাম বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে জরুরি কাজের ধারাবাহিকতা বজায় থাকে।এই প্রেক্ষিতে যেখানে সম্ভব ইনডাকশন কুকার সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইউনিটগুলো ইলেকট্রিক কেটলি, মাইক্রোওয়েভ ওভেন বা অন্যান্য বৈদ্যুতিক রান্না/গরম করার যন্ত্রপাতি ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখতে পারে।* পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজন অনুযায়ী অন্যান্য উপযুক্ত বিকল্প ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হচ্ছে।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 12, 2026 06:06:45
Kolkata, West Bengal:রাস্তা থেকে কত অটো উধাও.... ১.শিয়ালদা থেকে ট্যাংরা - অটো চলে ৩৫০ , ৫০ অটো নেই..... ২.বেঙ্গল কেমিক্যাল থেকে শিয়ালদা -২০০ অটো চলে ,50 থেকে৬০ ৩.ফুলবাগান থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় --- ৭০ থেকে ৮০ টি অটো চলে, বর্তমানে রাস্তাতে ৫০ থেকে ৬০টা গাড়ি চলছে । ৪.উল্টোডাঙ্গা থেকে করুণাময় -৭৫০ অটো,300 অটো রাস্তা থেকে উধাও। ৫.বিধান নগর থেকে সল্টলেক সিটি সেন্টার - ১০০০ অটো,৫০০ অটো রাস্তা থেকে উধাও। ৬.বিধান নগর স্টেশন থেকে বাগুইআটি - ৪০০ টি অটো চলে ,১০০ টি অটো উধাও。 ৭.উল্টডাঙ্গা - সুশ্রুত - ৫০০ অটো - ২৪০ টি উধাও রাস্তা থেকে。 ৮. উল্টোডাঙ্গা সেক্টর v --- ৬০০ অটো चले,৩০০ টি অটো উধাও。 ৯.উল্টোডাঙ্গা ---- বি ডি বৈশাখী ---৫০০ অটো চলে , যেখানে প্রায়ই রাস্তা থেকে উধাও ২৫০ টি অটো।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 12, 2026 05:48:32
Kaji Chak, West Bengal:তৈরীর কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত আস্ত ড্রেন, সিমেন্টের সঙ্গে মাটি মিশিয়ে হচ্ছিল কাজ অভিযোগ গ্রামবাসীদের। শোরগোল পড়তেই কাজ ছেড়ে পালিয়ে যাই ঠিকাকর্মীরা। হাতে করে ভাঙতেই বেরিয়ে আসছে মাটি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর গ্রামে। জানা যায় বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চন্দনগর গ্রামে জল নিকাশির জন্য একটি ড্রেনের কাজ হচ্ছিল, কিন্তু ড্রেন তৈরির কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ে আস্ত নবনির্মিত ড্রেন, গ্রামবাসীদের অভিযোগ সিমেন্টের বদলে মাটি দিয়ে হচ্ছিল ড্রেন তৈরির কাজ, প্রথমে গ্রামের কয়েকজন যুবক কাজে বাধা দিলেও শোনেনি ঠিকাকর্মীরা, তারপর গ্রামবাসীরা একত্রিত হয়ে জড়ো হলে কাজ ছেড়ে পালিয়ে যায় ঠিকাকর্মীরা। গ্রামবাসীরা হাতে করে ভাঙতেই বেরিয়ে আসছে মাটি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ঘাটালজুড়ে。 এই বিষয়ে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই ঠিকা কর্মীদের কাজ বন্ধ রাখতে বলেছি, এবং মাটি মেশানো সম্পূর্ণ অংশটা ভেঙে নতুন করে তৈরি করার কথা বলেছি এবং ঠিকা কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি。 যদিও ঘটনার বিষয়ে সমস্ত অভিযোগ স্বীকার করে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর, তিনি বলেন, লো কোয়ালিটি কাজ হচ্ছিল, গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছে এটা স্বাভাবিক, গ্রামবাসীদের বলব লক্ষ্য রাখুন, কোন কাজে কম্প্রোমাইজ করা হবে না। ঠিকা এজেন্সির বিরুদ্ধে স্ট্রং একশন নেওয়া হবে।
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 12, 2026 05:48:15
Barrackpur Cantonment, West Bengal:আরো একবার মানুষকে লাইনে দাঁড়াতে হলো এবার গ্যাসের জন্য। অটো থেকে বাড়ির রান্নার গ্যাস। সবাই লম্বা লাইনে বিভিন্ন গ্যাস পাম্পগুলোতে যেমন অটো লাইন পরেছে ঠিক তেমনি যেখানে রান্নার গোষ্ট আর ডাউন রয়েছে সেখানেও এসে মানুষ লাইন দিয়েছে। কেউ সকাল ৮:০০ টায় কেউ সাতটায় এসে গ্যাস গোডাউন– অনুযায়ী লাইন দিয়েছে। কেউ বুক করেছেন সাত দিন আগে কারো ওটিপি এসেছে কারোর আসেনি তবে ২৫ দিন আগে যদি গ্যাস নেওয়া থাকে তাহলে গ্যাসের বই নিয়ে আসলে গ্যাস গোডাউন থেকে মিলছে গ্যাস। অটোর ক্ষেত্রে একই অবস্থা বিভিন্ন গ্যাস পাম্প গুলিতে অটোর লম্বা লাইন কেউ ভোরবেলা আসছেন কেউ তিন ঘন্টা চার ঘন্টা আগে। যদিও ব্যারাকপুর শিল্পাঞ্চলে অটোর ভাড়া এখনো বাড়েনি। কিন্তু গ্যাস পেতে তাদের হয়রানি শিকার হতে হচ্ছে।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 12, 2026 05:48:03
Salt Lake City, Utah:Thakur Harichand of Matua community inaugurated Guruchand Temple in Ramnagar of Ward No. 2 of Bidhannagar Municipal Corporation. Mamata Bala Tagore was present at the inauguration ceremony of the temple. Mamata Bala Tagore gave a sensational speech there. মতুয়া সমপ্রদায়ের ঠাকুর হরিচাঁদ - গুরুচাঁদ মন্দিরের শুভ উদ্ধবোধন বিধাননগর পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ডের রামনগরে।মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বালা ঠাকুর।সেখানে চাঞ্চল্যকর বক্তৃতা দেন মমতা বালা ঠাকুর। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চঞ্চল্যকর মন্তব্য করেন মমতা বালা ঠাকুর। তিনি বলেন....... গতকাল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনশন ভঙ্গ করলো তার কারণ ভোটের অধিকার কারার জন্য অধিকার.from which translation? that লড়াই আজকে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার জন্য করছেন ওপার বাংলার মানুষ যারা এখানে এসেছেন যারা আজকে বিশেষ করে মাইনরটি তাদের জন্য যে অধিকার থেকে আজকে ২০০২ সাল থেকে ভোট দিয়ে 2024 পর্যন্ত ভোট দিলাম আজকে বলছে না আপনি ভোট দিতে পারবেন না। বাংলাদেশ থেকে যখন এসেছি আমরা কি নিয়ে এসেছি কিছু নিয়ে এসছি? কিছুই আনতে পারিনি। এই যে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে গোলামে পরিণত করার চেষ্টা করছে। আজকে যে মন্দিরটা করে দিল তাদের ভুলে যাব। যার মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করবে তাকেও আমাদের প্রয়োজন সামনে ভোট আমরা মনে করি যে এখানে তাপস চট্টোপাধ্যায় কে প্রচুর বিপুল ভোটে জয়যুক্ত করে এই এলাকার উন্নয়ন এই এলাকার মানুষের শান্তি এই এলাকার উৎসবের জন্য আমি বলব দুহাত তুলে আশীর্বাদ করবেন। এবং আমিও আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। এত সুন্দর ৪০ লক্ষ টাকা খরচা করে এই মন্দির দ্বার উদ্গাটন। আমি নিজে এমপি হয়েছি আমাদের ওখানে এম এল এ করেনি, সত্যি বলছি যে যেটা করেনি । আমরা আজ পর্যন্ত এম এল এর কাছ থেকে কোন মন্দির করে দিয়েছে সেটা দেখিনি।
0
comment0
Report
Advertisement
Back to top