Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
Rabindra Sarobar मामले में कल रात 4 गिरफ्तार
AGAyan Ghosal
Feb 03, 2026 03:02:27
Kolkata, West Bengal
4 more persons arrested last night in Rabindra Sarovar incident This is to inform you that during investigation into Rabindra Sarobar P.S Case No. 16 dt. 02.02.2026 the following persons namely--- (1) Bablu Shaw @ Chini(32) , S/o- Raju Shaw of 140, Dr. G.S. Bose Road, Kol-39, PS-Kasba, Kol-39 (2) Indrajit Majhi @ Choto Babu(30), S/o- Jaydeb Majhi of 164, Swine Hoe Lane, PS-Kasba, Kol-42 and during investigation into the Rabindra Sarobar P.S Case No.18 dt. 02.02.2026 the following persons namely--- (1) Jayanta Naskar @ Sonu(28), S/o- Dinesh Naskar of 21, Panchanantala Road, Kol-29 & also F-7, Nonadanga Rail Clony, Rubi, Anandapur, PS-Anandapur (2) Debasih Mondal @ Bhotu(38) , S/o- Late Sambhu Mondal of 38, A.T. Chatterjee Road, PS-Lake, Kol-31 were arrested in the intervening night of dated 02/02/26 and 03/02/26 respectivelyfor the sake of investigation.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Feb 17, 2026 17:46:53
Dinajpur, Rangpur Division:ছাগল নিয়ে বচসা, সৎ দাদাকে ছুরি মারার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে — গোয়ালপোখরে চাঞ্চল্য গোয়ালপুকুর থানার পোখড়িয়া এলাকায় ছাগল নিয়ে বচসাকে কেন্দ্র করে সৎ দাদাকে চাকু মারার অভিযোগ উঠেছে। অভিযোগ, সৎ ভাইয়ের ছুরির আঘাতে গুরুতর জখম হয় সৎ দাদা জাহিদুল。 স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল কৃষি জমির ভুট্টা খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। কথাকাটাকাটি ক্রমে উত্তেজনায় পরিণত হলে ভাই দাদাকে ছুরি মারে বলে অভিযোগ。 গুরুতর জখম অবস্থায় জাহিদুলকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ রেফার করেন। পরিবার সূত্রে জানা গেছে, ফেদি, তার ছেলে রাজমি এবং তার মেয়ের বিরুদ্ধেও হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ নাফিজ আলম হাসপাতালে পৌঁছান। তিনি জানান, আহত ব্যক্তি তার আত্মীয় হওয়ায় খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং গোটা ঘটনার উপর নজর রাখছেন। পরিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ。
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 17, 2026 17:03:00
Chinsurah, West Bengal:বিয়ের সময় পনের দাবী ছিলো না,বিয়ের পর সেই পন চেয়ে চলত মানসিক শারীরিক নির্যাতন!আত্মঘাতী হয়েছিলেন বধু। বিহার থেকে এসে সাক্ষি দিয়েছিলেন বধুর বাবা। চুঁচুড়া আদালতে দশ বছরের কারাদন্ড হল অভিযুক্ত জামাই এর। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারী বিহারের মধুবনী জেলার রাজনগর তুলশিপাটির বাসিন্দা নজরানা খাতুনের বিয়ে হয় মুজফফরপুর গাইঘাটের মহঃ রাজার সঙ্গে। কাজের সন্ধানে বিয়ের পর রাজা তার স্ত্রীকে নিয়ে হুগলির পান্ডুয়ায় চলে আসে।পান্ডুয়ার বোসপাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। অভিযোগ,বিয়ের সময় কোন পণের দাবি না করলেও কিছুদিন পর থেকেই পণের দাবিতে স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতো।নির্যাতন সহ্য করতে না পেরে গত ওই বছরই জুন মাসের ২৭ তারিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নাজরানা। পান্ডুয়া থানা থেকে খবর পেয়ে বধুর পরিবারের লোকজন বিহার থেকে আসেন। পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত রাজাকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় মোট ১২ জন সাক্ষী দেয়।তার মধ্যে অন্যতম গৃহবধূর বাবা মহuzঃ আলেক।আর পরিবারের সদস্যরা।যারা বিহার থেকে এসে চুঁচুড়া আদালতে সাক্ষী দিয়ে যান। গতকাল অভিযুক্ত মহ রাজাকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালতের ফাস্ট ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক পীযুষ কান্তি রায়। মঙ্গলবার দোষীকে দশ বছরের সশ্রম কারাদন্ডের সাজা শোনায় আদালত। সরকারী আইনজীবী শঙ্কর গাঙ্গুলী বলেন,এই মামলায় সবচেয়ে কঠিন ছিল মেয়ের পরিবারকে আদালতে নিয়ে আসা।তাে তাদের সাক্ষী ছিল সবথেকে গুরুত্বপূর্ণ।কারণ মেয়েটির ওপর যে অত্যাচার হতো সেটা তার পরিবারই জানতো।মেয়েটির পরিবারের fourজন সাক্ষী দেয় চুঁচুড়া আদালতে এসে। আদালত ৪৯৮/এ ৩০৪ ধারায় আত্মহত্যার প্ররোচনা দোষী সাব্যস্ত করে সাজা ঘোষনা করে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 17, 2026 17:02:46
Baruipur, West Bengal:ভাঙড়ে পিচ রাস্তার কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ, গুরুতর আহত four শিশু। ভাঙড়ের খরগাছি চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজ চলাকালীন কেমিক্যাল ভর্তি একটি ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা মেরামতির জন্য রাস্তার ধারে কেমিক্যাল ভর্তি ড্রাম রাখা ছিল। হঠাৎ সেই ড্রামটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পাশের একটি দোকানে আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চারজন শিশুর গায়েও আগুন লেগে যায়। তাদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত শিশুদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার বাঙ্গুর হাসপাতাল-এ রেফার করা হয়। একজনের চিকিৎসা নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চলছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ, ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বিধায়ক শওকত মোল্লা জানান, জেলা পরিষদের কোটায় রাস্তা মেরামতির কাজ চলছিল। রাস্তার পাশে রাখা কেমিক্যাল ভর্তি ড্রামটি কোনওভাবে ছিদ্র হয়ে যায় অথবা সেখানে বিড়ির আগুন পড়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তিনি আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান。
0
comment0
Report
MDMritunjay Das
Feb 17, 2026 15:31:26
Bankura, West Bengal:স্কুলে ক্লাস চলাকালীন ক্লাসে ঢুকে দাদাগিরির অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, শিক্ষকের সঙ্গে তুমুল বাগবিতন্ডা, অনুমতিবিহীনভাবে ক্লাসে ঢুকে পরে ভুল স্বীকার বিধায়কের, কড়া নিন্দা তৃনমূলের বলা নেই, কওয়া নেই। ক্লাস চালাকালীন সটান ক্লাসে ঢুকে ক্লাসের মেঝে এত নোংরা কেন খোদ শিক্ষকের কাছে জানতে চাইলেন বিধায়ক। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসে ঢুকে পড়া নিয়ে শিক্ষক প্রতিবাদ জানালে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে তুমুল বাগবিতন্ডাতেও জড়ালেন বিধায়ক। ঘটনায় চূড়ান্ত ক্ষুব্র ওই শিক্ষক। পরে অনুমতিবিহীনভাবে ক্লাসরুমে ঢুকে পড়ার ঘটনার ভুল স্বীকার করেছেন বিধায়ক। ঘটনা বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলের। বিধায়কের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে তৃনমূল। অন্যান্য দিনের মতোই এদিন বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে চতুর্থ পিরিয়ডের ক্লাস চলছিল। স্কুলের দোতলার একটি হলঘরে ক্লাস এইটের বাংলার ক্লাস নিচ্ছিলেন স্কুলের শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। সেই ক্লাসরুমে আচমকাই অনুমতিবিহীনভাবে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। ঢুকেই ক্লাসরুমের মেঝে এত নোংরা কেন তা শিক্ষকের কাছে জানতে চান। শিক্ষক জানান স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী বা সাফাই কর্মী নেই। পড়ুয়ারাই ক্লাসরুম পরিস্কার রাখে। হাত লাগান शिक्षকেরাও। এদিনও চতুর্থ পিরিয়ডের পর ক্লাসরুম পরিস্কার করা হবে। এরপরই শিক্ষক বিধায়কের কাছে জানতে চান কেন অনুমতিবিহীন ভাবে বিধায়ক ক্লাসরুমে প্রবেশ করেছেন? শিক্ষকের এই প্রশ্নে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। ক্লাসরুমে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে বাগবিতন্ডা শুরু করেন বিধায়ক। আঙুল তুলে বিধায়ক বলতে থাকেন কেন তাঁকে অনুমতি নিতে হবে? বেশ কিছুক্ষণ বাগবিতন্ডার পর ক্লাসরুম থেকে বেরিয়ে ঝাড়ু হাতে স্কুল চত্বর সাফাই করতে শুরু করেন বিধায়ক। স্কুলের ক্লাসরুমে পড়ুয়াদের সামনে বিধায়ক তাঁর সাথে এহেন আচরণ করায় চূড়ান্ত অপমানিত শিক্ষক গোলোক বিহারী বন্দ্যোপাধ্যায়। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসরুমে প্রবেশ করার ঘটনায় পরে নিজের ভুল স্বীকারও করে নেন বিধায়ক। শিক্ষাঙ্গনে বিধায়কের এহেন আচরণের কড়া নিন্দা করেছে তৃনমূল।
0
comment0
Report
MMManoj Mondal
Feb 17, 2026 15:30:47
Kolkata, West Bengal:বোসিরহাটের বাদুড়িয়ায় বিএলওর হাতে স্বামী খুন হওয়ার ঘটনার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন নাসির আলির স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে বাদুড়িয়া থানার পাপিলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজের শ্বশুরবাড়িতেই ছিলেন নাসির আলির স্ত্রী বিউটি খাতুন বিবি (২৭)। স্বামীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে তিনি গভীর মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবস্থায় হঠাৎই ঘাস মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি. পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করেন। ততক্ষণে অবশ্য বিষ খাওয়া হয়ে_gিয়েছিল। পরিবারের সদস্যরা তড়িঘড়ি বিউটি খাতুনকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে তাকে। প্রসঙ্গত: বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান জানিয়েছিলেন, ধৃত বিএলওর সঙ্গে নাসিরের স্ত্রী বিউটি খাতুন বিবির প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা দেড় বছর আগে নাসির জানতে পারে। তারপর থেকেই বিএলও রিজওয়ানের সঙ্গে নাসিরের ঝামেলা গন্ডগোল হতো। স্বামীর মৃত্যুর পর এই প্রেমের ঘটনা প্রকাশ্যে চলে আসাতেই কি মানসিক অবসাদে ভুগছিলেন বিউটি? যার জেরেই কি আত্মহত্যা চেষ্টা করলেন? উঠছে প্রশ্ন।
0
comment0
Report
KMKIRAN MANNA
Feb 17, 2026 15:19:25
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 17, 2026 15:18:50
Katwa, West Bengal:কাটোয়ার পর এবার নবদ্বীপ স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের আগুন। হাওড়া - মালদহ ১৩৪৬৫ ইন্টারসিটি এক্সপ্রেসের কামরায় আগুন। ইঞ্জিনের পরে দ্বিতীয় কামরায় ধোঁয়া দেখে যাত্রীরা চিৎকার শুরু কিরে। যাত্রীদের চিৎকারে চালক নবদ্বীপ স্টেশনে ট্রেনকে দাঁড় করিয়ে স্টেশন ম্যানেজারকে খবর দেয়।নবদ্বীপ স্টেশনের ঘটনা। রেলপুলিশ যাত্রীদের কামরা থেকে নামিয়ে আনে। নবদ্বীপ স্টেশনের রেলের ইলেকট্রিক বিভাগের কর্মীরা এসে ট্রেনের কামরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইন্টারসিটি এক্সপ্রেসের ডি-১ কামরায় ছাদ থেকে প্রথম ধোঁয়া দেখতে পান যাত্রীরা। পরে আগুনের ফুলকি দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে রেল সূত্রে জানা যায়। সংরক্ষিত কামরার যাত্রীদের অন্য কাম্য রায় বসার ব্যবস্থা করে দেয় রেল কর্মীরা। यাত্রিদের এক ঘন্টা পর ডি-১ কামরা নিয়েই ইন্টারসিট এক্সপ্রেস মালদহের উদ্দেশ্যে রওনা হয়।
0
comment0
Report
NRNarayan Roy
Feb 17, 2026 15:18:35
Siliguri, West Bengal:বহু প্রতীক্ষিত সিকিম- মহানন্দা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল নক্সালবাড়ি রেলস্টেশন। পাল্টা ত্রিণমূলের কটাক্ষ, স্টপেজ দিলেই কি হবে, নতুন ট্রেন কোথায়? এবার থেকে শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি স্টেশন থেকেও যাওয়া যাবে দিল্লি। এই স্টেশনে দাঁড়াবে সিকিম- মহানন্দা এক্সপ্রেস । এদিন সিকিম- মহানন্দা এক্সপ্রেস ফ্ল্যাগঅফ করে নতুন স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তা। কাটিহার রেলের উদ্যোগে স্টপেজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্তা ও মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন। এর আগে কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্টপেজ থাকলেও দিল্লি যেতে হলে শিলিগুড়ি এনজেপি স্টেশনের ওপর ভরসা করতে হতো নকশালবাড়ি বাসী।সিকিম মহানন্দা এক্সপ্রেস স্টপেজ পেতেই এবার সুবিধা হবে এই অঞ্চলের পাশাপাশি নেপাল ও পাহাড়ের বাসিন্দাদের। এদিন ফ্ল্যাগ‌অফ করে সাংসদ বলেন, নকশালবাড়ির জন্য খুশীর খবর। সব মিলিয়ে ৯টি ট্রেন নকশালবাড়ি স্টেশনে যাত্রী পরিষেবা প্রদান করে। আগামী দিনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজ নকশালবাড়ি স্টেশনে থাকবে। পাশাপাশি এই এলাকায় উন্নয়নের কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করছে। আগামী তিন মাসের মধ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বাকি কাজ ত্বরান্বিত হবে মত সাংসদের। দিল্লিগামী ট্রেনের স্টপেজ পেয়ে খুশি স্থানীয় ও ব্যবসায়ীদের। নকশালবাড়িতে সিকিম মহানন্দা ট্রেনের স্টপেজ তো হল কিন্তু নতুন ট্রেন কোথায়? শুধু ভাউতা দিয়ে গেলে কি হবে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কি কাজ করেছে? একটা প্রকল্প এখন অব্দি করে দেখাতে পেরেছে কি? এসব ট্রেনের স্টপেজ বা ভাওতা দিয়ে কিছুই হবে না, পুনরায় দিদি এই রাজ্যে ২৫০ সিটে জিতে सरकार গড়বে বলেই জানালেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টেব্রোয়াল।
0
comment0
Report
RDRaktima das
Feb 17, 2026 15:18:10
0
comment0
Report
RDRaktima das
Feb 17, 2026 15:17:54
Kolkata, West Bengal:বাজেট বাংলা ভাষায় জোর। বিজেপি কাউন্সিলর বাজেটে বিজয় ওঝা বক্তব্য রাখতে উঠলে, বাংলায় বলার কথা মনে করিয়ে দিলেন চেয়ারপারসন মালা রায়। এরপরেই বিজেপি কাউন্সিলর ফের চেয়ারপার্সনকে জিজ্ঞেস করেন, তাহলে কি তিনি নিজের ভাষায় বলতে পারবেন না! এরপরেই বিষয়টিকে হালকা করার জন্য চেয়ারপারসন মজার সুরে বলেন," আপনার হিন্দিও ভালো, বাংলাও ভালো। আপনার মুখে বাংলাটা শুনতে বেশি ভালো লাগে। সেই জন্যই বলা। তবে আপনি যে ভাষায় বলতে স্বাচ্ছন্দ বোধ করেন সেই ভাষাতেই বলুন." প্রসঙ্গত, বাজেট হোক কিংবা হাউস, অধিবেশন কক্ষে বক্তব্য রাখতে উঠলে বাংলাতেই বলতে হবে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। সম্প্রতি বাংলা বাঙালির বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ভিন রাজ্যে একাধিকবার বাঙালির ওপর নেমে এসেছে আক্রমণ। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। এই সকল ঘটনার প্রতিবাদে বাজেটে বাংলায় বক্তব্য রাখা বাধ্যতামূলক করা হলো শাসকদলের তরফে। প্রত্যেকে যাতে বাজেটের আলোচনা বাংলাতেই রাখেন তা নির্দেশ দেওয়া হয়েছে। যারা হিন্দিভাষী রয়েছেন তাদেরকেও বলা হয়েছে যতটা সম্ভব বাংলাতেই তাদের বক্তব্য রাখতে। মালা রায়ের বক্তব্য বিজেপি কাউন্সিলর বিজয় ওঝার বক্তব্য
0
comment0
Report
PMPiyali Mitra
Feb 17, 2026 15:17:22
Kolkata, West Bengal:আদালতের প্রধান পর্যবেক্ষণ suprime court বা হাইকোর্টের তদন্তের স্থগিতাদেশ নেই ।কেস ডায়েরি হস্তান্তর করা যাবে না এমনও কোনো নির্দেশ নেই * এই আদালত অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পর, জাতীয় তদন্তকারী সংস্থাকে কেস ডায়েরি হস্তান্তর না করা তা জাতীয় তদন্তকারী সংস্থার তদন্ত ব‍াধাদানের সমান * যেখানে অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে সেখানে বেলডাঙ্গা থানার কেস ডায়েরি এবং উপকরণগুলি নিয়ে বসে থাকতে পারে না। জাতীয় তদন্তকারী সংস্থার কাছে কেস ডায়েরি হস্তান্তর করতে অস্বীকার করার কোনো অধিকার নেই থানা এবং জেলার *বেলডঙ্গা থানা ও জেলা পুলিশ সুপার, অভিযুক্তদের হাজির করার পর জাতীয় তদন্তকারী সংস্থাতে কেস ডায়েরি হস্তান্তরের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করেছেন তা আইন বিরুদ্ধ* *বেলডাঙ্গা থানা IO সুদীপ কুমার ও জেলার পুলিশ সুপার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে ভূমিকা নিয়েছে তা অত্যন্ত আপত্তিকর এবং এটিকে চলতে দেওয়া যাবে না* মুর্শিদাবাদের পুলিশ সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, বেলডাঙ্গা থানার মামলা নং-২০২৬-এর ৫১ নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ কুমার ধরকে নির্দেশ দিতে হবে যে, মামলার কেস ডায়েরি এবং সংশ্লিষ্ট উপকরণ ২৬.০২.২০২৬ তারিখের মধ্যে জাতীয় তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করতে হবে এবং এই আদালতে একটি সম্মতি প্রতিবেদন জমা দিতে হবে。 ২৬ ফেরব্রযারি বেলডাঙ্গা থানার IO এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারকে রিপোর্ট দিতে হবে জমা দেওয়ার জন্য কেস ডায়েরি হস্তান্তর বিষয়ে কার্যকর করে
0
comment0
Report
MMManoj Mondal
Feb 17, 2026 15:16:58
Kolkata, West Bengal:সামান্য পায়ের হাড় ভাঙ্গায় গৃহবধূর এমন করুন পরিণতি ঘিরেই চাঞ্চল্য ছড়ায় বনগাঁয়। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু ঘটেছে ওই রোগীর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বনগাঁর ঠাকুরপল্লীর বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাস (৬৬) গত ১২ ফেব্রুয়ারি পায়ের গোড়ালি ভেঙে যাওয়ায় বনগাঁর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, ১৬ ফেব্রুয়ারি ডা. অম্লান দে তাঁর পায়ের অস্ত্রোপচার করেন। রাতে পরিবারের সদস্যরা তাঁকে দেখে বাড়ি ফিরে যান। পরের দিন, ১৭ ফেব্রুয়ারি সকালে ভিজিটিং আওয়ারে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে রোগীর সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের বিভিন্ন অজুহাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মৃতার কন্যা জোর করে ওয়ার্ডে ঢুকে নির্দিষ্ট বেডে রোগীকে দেখতে না পেয়ে বাইরে এসে বিষয়টি জানান। পরিবারের দাবি, পরে hospital কর্তৃপক্ষ জানায়, শারীরिक অবস্থার অবনতি হওয়ায় সুচিত্রা বিশ্বাসকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। তবে অবস্থার অবনতির বিষয়ে আগে থেকে কোনরকম খবর দেওয়া হয়নি পরিবারকে বলেও অভিযোগ। এর কিছুক্ষণপর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সুচিত্রা বিশ্বাসের মৃত্যুর খবর দেন। মৃত্যুকারণ জানতে চাইলে hospital ও চিকিৎসকের বক্তব্যে অসংগতি লক্ষ্য করেন পরিবারের সদস্যরা বলে দাবি। পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির ফলেই এই মৃত্যু ঘটেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
0
comment0
Report
Advertisement
Back to top