Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
Exclusive: शशी पांजा TT, घायल लोग—पेले?
PCPrabir Chakraborty
Mar 14, 2026 11:35:25
Kolkata, West Bengal
Exclusive Shashi Panja TT With injured persons Pele?
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Mar 14, 2026 14:04:12
Kaji Chak, West Bengal:*পশ্চিম মেদিনীপুর জেলায় রান্নার গ্যাস নিয়ে এখনই উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই, কারণ পর্যাপ্ত পরিমাণে গ্যাস রয়েছে, সেই গ্যাস সিলিন্ডার সময় মতন ডেলিভারিও করা হবে। তেল সংস্থার প্রতিনিধি ও এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটার ডিলারদের সাথে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এমনই অভয়বাণী শোনাল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। কেউ গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিল পুলিশ।* বেশ কয়েকদিন ধরেই রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ রয়েছে হেঁশেলে। গ্যাসের জোগানে টান পড়লে কী হবে, হোটেল- রেস্তোরাঁর পাশাপাশি চিন্তা শুরু হয়েছে গৃহস্থ বাড়িতেও। এই পরিস্থিতিতে শনিবার পশ্চিম মেদিনীপুরে জেলাস্তরের ‘এলপিজি মনিটরিং কমিটি’র বৈঠক হয়েছে। মেদিনীপুরে কালেক্টরেটের সভাঘরে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ, জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী প্রমুখ। ডাকা হয়েছিল ‘আইওসি’, ‘ভিপিসি’ প্রভৃতি কোম্পানির প্রতিনিধিদের, এলপিজি’র ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের। প্রশাসন সূত্রের খবর, উপস্থিত ডিস্ট্রিবিউটরেরা দাবি করেছেন, জেলায় তেমন সঙ্কট পরিস্থিতি নেই। অনেকে উদ্বিগ্ন হয়ে ‘বুকিং’ করছেন। ফলে ‘বুকিং’ বেড়ে গিয়েছে। এই বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, এইচপিসিএল এর প্রতিনিধি এবং এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বসে জেলার পরিস্থিতি কি রয়েছে সেই নিয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন আমাদের জেলাতে যথেষ্ট স্টক রয়েছে। মানুষের মধ্যে প্যানিকের জন্য বেশি বেশি বুকিং করার প্রবণতা রয়েছে। যেহেতু অনেক মানুষ একসাথে বুকিং করতে যাচ্ছে সেই জন্য পোর্টালে সার্ভারে একটা সমস্যা দেখা দিচ্ছে। এটা শর্ট আউট করার চেষ্টা করছে তারা জানিয়েছে। যাদের যেটুকু দরকার সেটুকুই বুকিং করবেন। সবাই মিলিয়ে বুকিং করতে গেলে এই অসুবিধা হবে। কত স্টক রয়েছে কত বুকিং হয়েছে কাকে কাকে সরবরাহ করতে পেরেছে এই সমস্ত ডেটা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গে ওই কোম্পানি শেয়ার করবে। সেইসঙ্গে তাদের কে জানানো হয়েছে অগ্রাধার ভিত্তিতে হাসপাতাল, স্কুল, অঙ্গণওয়াড়ি কেন্দ্র, হোস্টেল এবং গৃহস্থ্দের গ্যাস দেওয়ার ব্যবস্থা করতে হবে।আমরাও মনিটরিং করব। জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী বলেন, জেলায় গ্যাসের কালোবাজারি এখনো পর্যন্ত কোনো খবর নয়। তবে সমস্ত থানাকে সতর্ক করে রাখা হয়েছে দেখার জন্য। ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ সব জায়গা থেকে খবর নিচ্ছে এবং নজর রাখছে। একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে গ্যাসের অপ্রতুলতা রয়েছে। গুজব ছড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 14, 2026 14:02:55
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে যুব সাথী প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে ঢুকেছে। চওড়া হাসি যুবক-যুবতীদের। ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। যুবসাথীর টাকা একাউন্টে ঢুকতে শুরু করেছে। আমাদের টাকা দেড় হাজার টাকা করে ঢুকেছে অনেকটাই সুবিধা হবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীকে জলপাইগুড়ির যুবক ও যুবতীরা। এদিকে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাটকাটা কলোনী এলাকার বাসিন্দা যুবতী পূজা রায় জানান বাড়িতে ভাই বোন দুজনের একাউন্টে ১৫০০ টাকা করে ৩ হাজার টাকা ঢুকেছে। মা এবং কাকিমা ১৫০০ টাকা করে দুজন ৩০০০ হাজার টাকা মোট পরিবারের চারজন মিলে মাসে ৬০০০ টাকা সরকারি অনুদান ঢুকছে । আর এতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের আমরা মানুষজন হিসেবে অনেকটাই সুবিধা হচ্ছে আমাদের, এতে আমরা খুব খুশি ।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 14, 2026 12:02:54
Durgapur, West Bengal:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিনেই গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার প্রভারী প্রমূখ রূপক पांজা। দুর্গাপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তিনি তৃণমূলের পতাকা তুলে নেন। এই যোগদানকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার পর রূপক পাঁজা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সেখানে তিনি প্রত্যাশিত কাজের পরিবেশ পাননি। দলের ভেতরে অনেক অসঙ্গতি ও অগণতান্ত্রিক আচরণ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির নেতারা কয়লা চুরি, বালি চুরির সাথেও যুক্ত। অনুপ মাঝির সাথে ও সরাসরি আঘাত রয়েছে জিতেন্দ্র তিওয়ারির। রূপক পাঁজা জানান, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য নানা কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হচ্ছে. এসবই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সেই কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ যোগ দিলাম। রাজ্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং মানুষের পাশে দাঁড়াতে আমি now থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই কাজ করতে চাই। দলের আদর্শ মেনে মানুষের জন্য কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য হবে বলে।” এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রূপক পাঁজাকে দলে স্বাগত জানিয়ে বলেন, "বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কারণ তারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব। যারা মানুষের জন্য কাজ করতে চান এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা সবসময় খোলা। রূপক পাঁজার মতো অভিজ্ঞ রাজনৈতিক কর্মী দলে যোগ দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে." সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভাঙন যে অব্যাহত রইল তা বলাই যায়। অন্যদিকে বিজেপি মুখপাত্র সুমন্ত Mন্ডলের বক্তব্য, তৃণমূল কতগুলো বহুরূপী পুষে রেখেছে তাদেরকে কখনও বিজেপি, কখনও সিপিআইএম, কখনও কংগ্রেস সাজিয়ে দেখায়।
189
comment0
Report
CDChittaranjan Das
Mar 14, 2026 11:46:24
Durgapur, West Bengal:মন্ত্রী শশী পাঁজার ঘর ভাঙচুর ও মারধরের প্রতিবাদ দুর্গাপুরে জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিনেই উত্তপ্ত কলকাতার গিরিশ পার্ক। বিজেপির বিরুদ্ধে মন্ত্রী শশী পাঁজার বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ। বউবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও অরবিন্দ-এভিনিউতে প্রতিবাদ করলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি অভিযোগ করলেন, "এটাই হচ্ছে বিজেপির কালচার। একজন মহিলা মন্ত্রীর বাড়িকে ছাড়ল না। যারা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি চাইছি."
116
comment0
Report
MMManoranjan Mishra
Mar 14, 2026 11:35:15
Purulia, West Bengal:পুরুলিয়া : রেল মানচিত্রে এবার নতুন পালক যুক্ত হলো পুরুলিয়ায় । পুরুলিয়া থেকে রাঁচি, অযোধ্যা, বারাণসী হয়ে দিল্লী আনন্দবিহার দূরপাল্লার ট্রেন পেল সাধারণ মানুষ। বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন এই ট্রেনের । আজ শনিবার পুরুলিয়া রেল স্টেশনে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা এবং অন্যান্য রেল আধিকারিকরা সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেন যাত্রার সূচনা করে । ট্রেনটি আনন্দবিহার থেকে পুরুলিয়ায় পৌঁছাবে প্রতি শুক্রবার সকাল ১০ টা নাগাদ । ওইদিনই বিকেল ৫ টা নাগাদ ট্রেনটি আনন্দ বিহারের উদ্দেশ্যে রওনা দেবে । এই ট্রেন পেয়ে খুশি সাধারন রেল যাত্রীরা । বাইট : ১) মুকেশ গুপ্তা (ডিআরএম, আদ্রা ডিভিজন) ২) প্রসূন মুখার্জী (ট্রেন যাত্রী) ৩) শিবনাথ মাহাতো (ট্রেন যাত্রী)
166
comment0
Report
Advertisement
Back to top