icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
RTRonay Tewari4 Feb 2026, 09:28 am

सिविल डिफेन्स कर्मियों का धरना: 30 दिन का रोजगार और 60 वर्ष सुरक्षा की मांग

Kolkata, West Bengal:*জীবনের বাজি রেখে, যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তে ঝাঁপিয়ে পড়েন ওনারা..* আমপান থেকে শুরু করে যে কোন অগ্নি সংযোগের ঘটনা, সর্বত্রই দেখা যায় ওনাদের。 মানুষের আপদে বিপদে, প্রথম সারিতেই থাকেন ওনারা。 কিন্তু সেই ওনাদেরই এক বেলা ঠিক করে ভাত পর্যন্ত জুটছে না..! তাই শেষমেস প্রতিবাদে সরব হয়েছেন ওনারা。 এখানে ওনাদের বলতে সিভিল ডিফেন্সদের কথা বলা হচ্ছে。 কলেজ স্কয়ার চত্বরে ধর্ণা অবস্থানে বসেছেন তাঁরা。 আজকে ধর্ণা অবস্থানের ৬দিন। *প্রতীকী মুখ্যমন্ত্রী সেজে অভিনব উপায় প্রতিবাদ করছেন তাঁরা।* সিভিল ডিফেন্সের কর্মীরা বলছেন, যে কোনো ঝড়, জল বা অগ্নি সংযোগের ঘটনায়, নিজেদের পরিবার পরিজনদের কথা না ভেবে, যুদ্ধকালীন পরিস্হিতিতে ঝাঁপিয়ে পড়েন。 কিন্তু ওনাদেরই ঠিক করে একবেলা ভাত জুটছে না。 সিভিল ডিফেন্স কর্মীরা আরও জানান, কোনো মাসে ৭ দিন কাজ পাওয়া যায়, কোনো মাসে আবার ২দিন。 এর জন্য মাত্র দিন পতি ৬৪৮ টাকা করে দেওয়া হয়。 কিন্তু সেই টাকা টাও ঠিক করে পাওয়া যায় না。 সিভিল ডিফেন্স কর্মীরা চাইছেন, ৩০ দিনের কাজ চাই。 ৬০ বছর বয়স পর্যন্ত এই কাজ সুনিশ্চিত করতে হবে。 সামনেই বাজেট, বাজেটের আগেই এর একটা ব্যবস্থা করতে হবে。 যতক্ষণ না পর্যন্ত এর কোনো ব্যবস্থা হচ্ছে, আন্দোলন চলবে, বলছেন সিভিল ডিফেন্স কর্মীরা।
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

मानिकतला ESआई अस्पताल: शव के अंग चूहों ने खा डाले, परिवार चौंक गया

Kolkata, West Bengal:# বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে, মৃতদেহের চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এবার মানিকতলা ইএসআই হাসপাতাল। গত ৮ অক্টোবর, হাওড়ার আন্দুলের বাসিন্দা, আলপনা দে, ৪৯ বছর বয়স। ডায়ালিসিসের জন্য তাকে সার্জারি ওয়ার্ডে ১০৮ নম্বর পেটে ভর্তি করা হয়েছে。 # ৯ই অক্টোবর সকালে এসেই রোগীর পরিবার দেখে, আলপনা দেবীর, চোয়ালে মাংস নেই, কপাল এবং চোখের থেকেও মাংস খুবলে খেয়েছে। হাতের আঙুলেও নেই মাংস । # যা দেখে শিউরে ওঠে রোগীর পরিবার। কিভাবে এই ঘটনা ঘটলো, তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোগীর পরিবারের কাছেhospital নির্ভর করে বলা হয়েছে, ইঁদুরে আলপনা দেবীর শরীরের দেহাংশ খুবলে খেয়েছে। # প্রশ্ন উঠছে, কোন নজরদারি নেই। সার্জারি ওয়ার্ড এর মত জায়গায়, সেখানে ইদুর এইভাবে, দেহাংশ খুবলে খেল। সূত্রের খবর, রাত্রে চিৎকার করেছিলেন আলপনা দে। কিন্তু কেউ কোনো খোঁজ নেয়নি। # কেন এমন হলো, সেই প্রশ্ন তুলছে রোগীর পরিবার। ঘটনায় মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি মানিকতলা ইএসআইয়ের সুপার এর কাছে অভিযোগ ডায়ের করেছে মৃত আলপনার পরিবারের সদস্যরা。
0
0
Report

मुख्य सचिव ने महुआ मायत्रा को 10 करोड़ मानहानि नोटिस भेजा; पोस्ट हटाने की 24 घंटे की डेडलाइन

Kolkata, West Bengal:মহুয়াকে ১০ কোটির মানহানির নোটিস মুখ্যসচিবের ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার দাবি মনোজ আগরওয়ালের ‘ভোট চোর’ ও ‘সব বেআইনি কাজের কারিগর’ বলে আক্রমণের অভিযোগ • এক্সে ৩ ও ৬ অক্টোবরের পোস্ট ঘিরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজনৈতিক সংঘাত এ বার আইনি লড়াইয়ের দোরগোড়ায়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। গত ৩ ও ৬ অক্টোবর সমাজমাধ্যম ‘এক্স’-এ মহুয়ার করা দু’টি পোস্টে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষমূলক ও মানহানিকর অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন আগরওয়াল। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পোস্ট দু’টি মুছে ফেলা, নিঃশর্ত ভাবে অভিযোগ প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার লিখিত অঙ্গীকার চাওয়া হয়েছে। দাবি পূরণের না হলে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মনোজ আগরওয়ালের পক্ষে আইনজীবী রুচিরা মান্না এই নোটিস পাঠিয়েছেন। নোটিসে বলা হয়েছে, ৩ অক্টোবরের পোস্টে মহুয়া আগরওয়ালকে পশ্চিমবঙ্গে এসআইআরের অন্যতম প্রধান রূপকার বলে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ‘সব রকম বেআইনি কাজ’ করার অভিযোগ তুলেছেন। পাশাপাশি, ‘ইন্ডিয়া ইজ কামিং ফর ইউ নেক্সট’ এবং ‘বাঁচতে পারবেন না’—এই মর্মে মন্তব্য করা হয়েছে বলে নোটিসে দাবি। ৬ অক্টোবরের অন্য পোস্টে আগরওয়ালকে ‘ভোট চোর’ বলে অভিহিত করার পাশাপাশি, লক্ষ লক্ষ বৈধ বাঙালি ভোটারকে বেআইনি ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য তাঁকেই একক ভাবে দায়ী করা হয়েছে বলে অভিযোগ। এই মন্তব্যগুলিকে নিছক রাজনৈতিক সমালোচনা বলে মানতে নারাজ মুখ্যসচিব। নোটিসে তাঁর বক্তব্য, ওই পোস্টগুলি তাঁর ব্যক্তিগত সততা, পেশাগত নিষ্ঠা এবং সরকারি দায়িত্ব পালনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে। আগরওয়ালের দাবি, তিনি কখনও ভোট চুরি, ভোটার তালিকায় কারচুপি কিংবা বেআইনি ভাবে কোনও ভোটারের নাম বাদ দেওয়ার কাজে যুক্ত ছিলেন না। তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে তিনি নির্বাচন কমিশনের নির্দেশ ও নির্ধারিত আইনি কাঠামোর মধ্যেই দায়িত্ব পালন করেছেন। নোটিসে আরও দাবি করা হয়েছে, ৩ অক্টোবরের পোস্টটি ৭৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছিল এবং দু’হাজারের বেশি বার পুনর্প্রচার করা হয়েছে। ৬ অক্টোবরের পোস্টটিও ২২ হাজারের বেশি বার দেখা হয়েছে বলে নোটিসে উল্লেখ। এই বিপুল প্রচারের ফলে তাঁর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আগরওয়ালের। নোটিসে মহুয়ার কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি আইনি নোটিস পাঠানোর খরচ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার দাবিেও জানানো হয়েছে। পোস্ট দু’টি মুছে ফেলার সঙ্গে একই ধরনের বক্তব্য অন্যত্র প্রকাশিত হয়ে থাকলে তা সরিয়ে নেওয়া, অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং সেই ক্ষমাপ্রার্থনা অন্তত ৩০ দিন এক্সের পাতায় দৃশ্যমান রাখার শর্তও রয়েছে। নোটিসে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে উপযুক্ত আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা-সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হতে পারে। উল্লেখ্য, মনোজ আগরওয়াল ২০২৫ সালের ২৮ মার্চ থেকে ২০২৬ সালের ১১ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি রাজ্যের মুখ্যসচিব। এসআইআরকে কেন্দ্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে রাজ্যের রাজনীতিতে যখন বিতর্ক তুঙ্গে, তখন এই আইনি নোটিস সেই সংঘাতকে নতুন মাত্রা দিল।
0
0
Report
Advertisement

मुख्यमंत्री ने दुर्गापूजा के लिए सड़कों-घाटों की सुरक्षा और शहर रोशन करने को कहा

Kolkata, West Bengal:দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক, রাস্তা মেরামতি থেকে ঘাটের নিরাপত্তা—একাধিক পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন পুরসভা, কর্পোরেশন ও ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সুবিধা, রাস্তা মেরামতি, ঘাটের নিরাপত্তা এবং শহরকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী জানতে, বর্ষার কারণে রাস্তাঘাটের যে সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, যাতে পুজোর সময় দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয়। পাশাপাশি, পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন ঘাটে নিরাপত্তার ব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘাটগুলিতে নজরদারির পাশাপাশি যান্ত্রিক নৌকা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। শহরকে আরও সুন্দর করে তুলতে বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান রাস্তা এবং নিউ টাউনের বিভিন্ন এলাকায় আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, শপিং মল, হোটেল ও শিল্প সংস্থাগুলোকেও নিজেদের এলাকা সাজিয়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বড় রেলস্টেশন, মেট্রো স্টেশন এবং বিমানবন্দরের প্রবেশপথগুলিতেও বিশেষ আলোকসজ্জার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, পুরসভা ও সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্মীদের বকেয়া বেতন এবং নিয়মিত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বকেয়া বিল মেটানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। যাতে পুজোর আগে সংশ্লিষ্ট সকলেই উৎসবে আনন্দের সঙ্গে শামিল হতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
0
0
Report

रीजनगंज के मुस्लिम वोटों से कोलकाता नगर निकाय चुनाव में बीजेपी की राह मजबूत

Barrackpore, West Bengal:যেভাবে মুসলিম সম্প্রদায় রেজিনগরে ভোট দিয়েছে সেইভাবে কলকাতা মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলিমরা ভোট দেয় তাহলে কলকाता পৌর ভোটে আরো বেশি ভালো ফল হবে। এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের কাছে একটা লাইন টেনে দেওয়া হয়েছিল। ভারত মায়ের কথা বলা ভারতবর্ষের কথা বলা অন্যায় কিন্তু তারা বুঝতে পেরেছে তাই যে লাইনটা টেনেছিল তা মুছে গেছে।। ওখানে সব পার্টি ছিল একটা ছবি দেখানো যাবে যেখানে ভোট লুট হচ্ছে। আমরা ২০১৮ সালের ছবি দেখিয়ে বলতে পারব কিভাবে ভোট লুট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাই সাইকেল নিয়ে চলছে আর সেই সাইকেল চালাচ্ছে আরশোলারা এ নিয়ে খুব বেশি দূর যেতে পারবে না। মানুষ ভোট দিয়েছে, তাই ভারতীয় জনতা পার্টি জিতেছে। এমনটাই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। রেজিনগরে সংখ্যালঘু মানুষরা আমাদের সমর্থন জানিয়েছে। তাই আমরা জিতেছি। ২০১৩ থেকে একটা ভোট দেখানো যাবে যেখানে মৃত্যু হয়নি। এমনটাই মন্তব্য তাপস রায়ের।
0
0
Report

देश भर में चुनाव धांधली के आरोप, विपक्ष ने लोकतंत्र पर सवाल उठाए

Kolkata, West Bengal:গোটা দেশে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। গণতন্ত্রের হত্যা করা হয়েছে গোটা প্রক্রিয়া কে বিষিয়ে দিয়েছে শাসক দলকে খুশি করার জন্য। ভোটে কারচুপি হয়েছে মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করে দিচ্ছেন কি ভাবে জিতবেন। ভোটের থেকে ভোট বেশি পেয়েছে প্ল্যাটিনাম মডেল ভোটার এর থেকে ভোট বেশি পড়েছে। জ্ঞানেশ কুমার কে বাঁচানোর চেষ্টা করছে দেশের পুলিশ দিয়ে। ছাত্র যুব কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে ১০তারিখ যখন রাস্তায় নামার ডাক দিয়েছে। ট্রেন বাতিল করা হয়েছে মেট্রো বন্ধ করা হয়েছে। অর্থনীতি অবস্থা খারাপ। এতো ভয় ছাত্র যুবদেরকে ছাত্র যুব রাস্তায় নেমেছে আর কিছুই কাজ দেবেনা ছাত্র সমাজ মাঠে নেমেছে। ইংরেজ রা ও চেষ্টা করে পারিনি। রেজাল্ট দখল করেছে এটা জয় বলেনা দখল করার কি দরকার ছিলো মুখ্যমন্ত্রী কি হারিয়ে যেতেন দখল না করে ইতিহাসের পাতায় লেখা থাকবে দখল করার কি দরকার নতুন সরকার একটা। মুখ্যমন্ত্রী আগেই কি ভাবে বলতে পারেন পুলিশ কে দেখিয়ে ভয় দেখানো হয়েছে পুলিশ কে দিয়ে। বামপন্থীরা লড়তে পারে তাই বামপন্থীদের উচ্ছেদ করতে হবে। ভোটার এর থেকে ভোট বেশি পড়ছে কি ভাবে হয় জ্ঞানেশ কুমার নতুন অংকের জ্ঞান দিচ্ছে চুরি করলেও নলেজ থাকা উচিত। জ্ঞানেশ কুমার কে অপরাধী ঘোষনা করতে হবে। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন আর কোথায় এখন আইন এর Shashan Dharma নিয়ে কথা বলছে বলেই বিকাশ রঞ্জন এর বিরুদ্ধে অভিযোগ করছেন এই রাজ্যে কেউ নিরাপদ নয় শুভেন্দু অধিকারী ও নিরাপদ নয়।
0
0
Report
Advertisement

पुरुलिया की भामुरिया बाठानेश्वर दुर्गा पूजा गुफा मंदिर थीम पर आकर्षण

Purulia, West Bengal:পুরুলিয়া: জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপুজো কমিটির দুর্গা পুজো । প্রতি বছরই নজরকাড়া শিল্প শৈলী ফুটিয়ে তোলা হয় প্যান্ডেল এবং প্রতিমার থিমের । এবছর ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে পুজো মণ্ডপের নাম রাখা হয়েছে 'পাষাণে প্রাণ’ । এই থিম সজ্জার মাধ্যমে পাহাড়ের গুহার ভেতরে থাকা মন্দিরে মা দুর্গার আরাধনা এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতির দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রাচীন গুহা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে গোটা প্যান্ডেল। সেখানে প্রবেশ করতেই গুহার মূল প্রবেশ পথে ভগবান বজরংবলীর মূর্তি, ডানদিকে রয়েছে ভগবান শিব এবং বাঁদিকে রয়েছে ভগবান গণেশের মূর্তি তৈরি করা হয়েছে। পাহাড়ের উপরের দিকে উঠলে প্যান্ডেলের প্রতিটি পিলার ও দেওয়ালে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন দেবদেবীদের আকৃতি পাথরের খোদাইয়ের আদলে ফুটিয়ে তোলা হয়েছে। এই শিল্পকর্মগুলি দেখে মনে হবে যেন কোনো প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যের মাঝে এসে পৌঁছেছেন দর্শনার্থীরা । প্যান্ডেলের ঠিক মাঝখানে পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে গুহা মন্দিরের বিশেষ অবয়ব। সেই গুহা মন্দিরের ভিতরেই বিরাজ করবেন মা দুর্গার প্রতিমা এবং সেখানেই হবে মায়ের পুজো-অর্চনা। কমিটির সদস্যদের মতে, ভামুরিয়ার এই দুর্গাপুজো দেখতে প্রতি বছর পুরুলিয়া ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন। প্রতিবেশী ঝাড়খণ্ড ও বিহার থেকেও প্রচুর দর্শনার্থী এখানে পৌঁছন। এবছরও লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির সদস্যরা।
0
0
Report

EM बायपास के धाबे और खाल कब्जे के आरोपों की जांच शुरू

Kolkata, West Bengal:Qué কী অভিযোগ উঠেছে? অভিযোগ, ইএম বাইপাসের উপর প্রায় চার কাঠা জমির ওপর ছিল বাইপাস ধাবা। পরবর্তীকালে নিজের পদের প্রভাব খাটিয়ে ধাবাটির পরিসর বাড়ানোর অভিযোগ উঠেছে তৎকালীন কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ধাবার সম্প্রসারণের জন্য যে জমি ব্যবহার করা হয়েছে, তার একাংশ সেচ দফতরের। আগে ওই এলাকায় আবর্জনা ফেলা হতো বলেও দাবি অভিযোগকারীদের。 পাশাপাশি, ইএম বাইপাস সংলগ্ন এলাকায় খাল বুজিয়ে জমি ভরাট করে বাস্তু জমির প্লট তৈরি এবং তা কোটি কোটি টাকায় বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর জীবন সাহা এবং মেট্রোপলিটন হাউসিং কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক গোপাল সাহার মদতে এই কাজ করা হয়। অভিযোগ অনুযায়ী, নুনের ভেড়ি ও ক্যাপ্টেন ভেড়ির জল ওই খাল দিয়ে বেলেঘাটা খালে গিয়ে পড়ত। নিকাশি ও বৃষ্টির জল বেরোনোর অন্যতম পথ ছিল এই খাল। সংস্কারের অভাবে প্রথমে খালটি সঙ্কীর্ণ হয়ে পড়ে। পরে প্রায় এক কিলোমিটার অংশ বুজিয়ে ফেলার অভিযোগ ওঠে। কয়েকটি জায়গায় খাল বুজিয়ে পাঁচিলও তুলে দেওয়া হয়。 বাসিন্দাদের দাবি, ভূমি দফতরের নথিতে ওই অংশ খালপথ হিসেবেই নথিভুক্ত ছিল। খাল বুজিয়ে ছোট ছোট প্লট তৈরি করে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এর ফলে এলাকার নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়া এবং জল জমে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দেয় বলে দাবি স্থানীয়দের。 শুধু খাল বোজানোই নয়, উকিল ভেড়ি এলাকায় বড় বড় আবাসন তৈরি করে ফ্ল্যাট বিক্রির অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারীদের দাবি, ২০১৮ সাল থেকেই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতর এবং কলকাতা পুরসভায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের。 এদিন বাইপাস ধাবায় পৌঁছে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধিরা। ধাবা সংক্রান্ত নথিপত্রও পরীক্ষা করা হয়। খাল বোজানো, জমির চরিত্র পরিবর্তন, জমি বিক্রির অভিযোগ এবং ধাবা সম্প্রসারণের ক্ষেত্রে কোন অনিয়ম হয়েছিল কি না, তদন্তে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
0
0
Report

ACB ने बस परमिट घूस मामले में RTO अधिकारी और दलाल को गिरफ्तार किया

Kolkata, West Bengal:বাস পারমিটের কাজে ঘুষ চাওয়ার অভিযোগ, ACB-র জালে RTO ও এক ব্যক্তি বাসের পারমিট পুনর্নবীকরণ ও পরিবর্তনের কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে ৯ অক্টোবর ২০২৬ তারিখে ফাঁদ পেতে অভিযান চালায় পশ্চিমবঙ্গের দুর্নীতি দমন শাখা (ACB)। এই ঘটনায় এক RTO আধিকারিক এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (STA), পশ্চিমবঙ্গের অধীনে বাসের পারমিট পুনর্নবীকরণ বা পরিবর্তনের কাজ করে দেওয়ার জন্য প্রথমে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়। পরে দর কষাকষির মাধ্যমে সেই অঙ্ক কমে ৯০ হাজার টাকায় দাঁড়ায়। এরপর অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে অভিযান চালায় ACB। সেই অভিযানে এক RTO আধিকারিক এবং এক কথিত দালালকে আটক করে গ্রেফতার করা হয়। এই ঘুষ লেনদেনের ঘটনায় আর কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা。
0
0
Report
Advertisement

दुर्गापूजा के दौरान बंगाल में बारिश कम, आकाश साफ रहने की उम्मीद

Kolkata, West Bengal:হাবিবুর রহমান বিশ্বাস, আলিপুর আবহাওয়া দফতর আঞ্চলিক অধিকর্তা : দুর্গাপুজো মানে শরৎ-এর শুরু আর বর্ষার শেষ৷ *পুজোর আগেই বর্ষা বিদায় ১৪ তারিখেই* মহালয়ার ও আসন্ন পুজোর শুভেচ্ছা। কেমন থাকবে পুজোর দিন গুলো? আমাদের রাজ্য পুজোর সময় আবহাওয়া খুব বেশি খারাপ থাকবে না। কোনও সাইক্লোন থাকবে না। গাল্ফ অফ থাইল্যান্ডের কাছে ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। ১৩ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী হবে৷ এটা তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে sরে যাবে। সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে। মহলয়াতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। এক দু জায়গায় বৃষ্টিপাত থাকবে। ১১ থেকে ১৩ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলায় শুষ্ক আবহাওয়া। ১৪ তারিখ দুই ২৪ পরগণা, হাওড়াতে এক দু পশলা বৃষ্টিপাত হতে পারে ১৫-১৭ তারিখ ঝড়াগ্রাম, পুরুলিয়াতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে! ১৮-১৯ বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। ২০-২২ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে। আগামীকাল বেশিরভাগ জেলাতে এক দু জায়গায় বৃষ্টিপাত ১৬-১৭ মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায়। কলকাতা ও তর পার্শ্ববর্তী জায়গায় আগামীকাল আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে。 ৩২ সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ পুজোতে ঝকঝকে আকাশ না থাকলেও রোদ আর মেঘলা মিশিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে আকাশের অবস্থা。 এবার বর্ষা বিদায়ের পালা।
0
0
Report

Salt Lake में AI रोबोट 'जैन' का ऐलान: आतिथ्य क्षेत्र में नई क्रांति

Kolkata, West Bengal:সল্টলেকে AI রোবট ‘জাইন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ প্রযুক্তি ও আতিথেয়তা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন সল্টলেকের শাংরি-লা প্যাভিলিয়ন ব্যাঙ্কোয়েটে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল ইউইউসি হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর AI কর্মী ‘জাইন’-এর। প্রযুক্তি ও আতিথেয়তা শিল্পের সংযোগে এই অভিনব উদ্যোগকে ঘিরে আয়োজিত হয় জাইনের আনুষ্ঠানিক ঘোষণা ও পরিচিতি পর্ব। বিশেষ অতিথি অগ্নিমিত্রা পলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা সরাসরি AI কর্মী জাইনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তার প্রযুক্তিগত দক্ষতা, বিভিন্ন প্রতিভা এবং কাজের সক্ষমতার প্রদর্শন প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে জাইনের ভবিষ্যৎ ভূমিকা, ইউইউসি হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর লক্ষ্য এবং আতিথেয়তা ক্ষেত্রে AI প্রযুক্তির ব্যবহার নিয়ে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে অতিথি পরিষেবা ও আতিথেয়তা ব্যবস্থাকে আরও উন্নত করার ক্ষেত্রে AI কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেই সম্ভাবনার দিকটিও অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল AI কর্মী জাইন এবং তার পরিবারের সঙ্গে রেড কার্পেটে হাঁটার বিশেষ মুহূর্ত। জাইনের বিশেষ প্রতিভা প্রদর্শন, পরিচিতি পর্ব এবং সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। প্রযুক্তি, আতিথেয়তা এবং আধুনিক পরিষেবার ক্ষেত্রে AI-এর সম্ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগ আগামী দিনে নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। উদ্যোক্তাদের বক্তব্য, AI কর্মী জাইনের এই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শুধুমাত্র একটি নতুন প্রযুক্তির পরিচিতি নয়, বরং ভবিষ্যতের আতিথেয়তা পরিষেবায় প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
0
0
Report
Advertisement

रेजिनगर सीट जीत बीजेपी के लिए ऐसिड टेस्ट: अर्जुन सिंह

Barrackpore, West Bengal:নন্দিগ্রাম আমাদের জেতা আসন, কিন্তু রেজিনগরের জয় আমাদের কাছে এসিড টেস্ট ছিলো, দেরি তে হলেও মুখ্যমন্ত্রীর ডাকে سাড়া দিয়েছে রেজিনগরের মানুষ, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রেজিনগরের মানুষ মুখ্যমন্ত্রী দে ডাকে সাড়া দিয়েছেন। তারা বুঝেছেন তাই উন্নয়নের সাথেই আছেন। মানুষ ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে এসেছেন। হুমায়ূন কবিরের কথা মানুষ বিশ্বাস করে না। উনি এক এক সময় এক এক রকম কথা করেন। বাবরি মসজিদের নাম করে প্রচুর টাকা লুটে নিয়েছেন। আমরা বলেছি বাবরি নামে কোন মসজিদ হতে দেবো না!! মসজিদ হতেই পারে, তবে বাবরি নামে নয়!! নন্দিগ্রাম কোন ফ্যাক্টর নয়!! ওটা জেতা আসন। কিন্তু রেজিনগর আমাদের এসিড টেস্ট ছিলো!! মুসলিম ভোট ৬৫% ছিলো। তবে মুসলমানরা বুঝেছেন। দেরি তো হলে ও বুঝেছেন। আজ রেজিনগরে বিজেপির জয় নিয়ে এই কথা পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বাইটঃ- অর্জুন সিং( পরিবহন মন্ত্রী)
0
0
Report

रेजिनगढ़ में मुसलमान वोटों ने बीजेपी की जीत तय की: अर्जुन सिंह का दावा

Barrackpore, West Bengal:নন্দিগ্রাম আমাদের জেতা আসন, কিন্তু রেজিনগরের জয় আমাদের কাছে এসিড টেস্ট ছিলো, দেরি তে হলেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে রেজিনগরের মানুষ, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং রেজিনগরের মানুষ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন। তারা বুঝেছেন তাই উন্নয়নের সাথেই আছেন। মানুষ ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে এসেছেন। হুমায়ূন কবিরের কথা মানুষ বিশ্বাস করে না। উনি এক এক সময়ে এক এক রকম কথা বলেন। বাবরি মসজিদের নাম করে প্রচুর টাকা লুটে নিয়েছেন। আমরা বলেছি বাবরি নামে কোন মসজিদ হতে দেবো না!! মসজিদ হতেই পারে, তবে বাবরি নামে নয়!! নন্দিগ্রাম কোন ফ্যাক্টর নয়!! ওটা জেতা আসন। কিন্তু রেজিনগর আমাদের এসিড টেস্ট ছিলো!! মুসলিম ভোট ৬৫% ছিলো। কিন্তু মুসলমানরা বুঝেছেন। দেরি তো হলে ও বুঝেছেন। আজ রেজিনগরে বিজেপির জয় নিয়ে এই কথা পরিবহনের মন্ত্রী অর্জুন সিং-
0
0
Report

Colo-Colo की जर्सी पर शुभेंदु अधिकारी के लिए खास संदेश 'For My Señor'

Kolkata, West Bengal: শুভেন্দু অধিকারীর জন্য ভোজিনার বিশেষ উপহার, জার্সিতে লেখা ‘For My Señor’ চিলির ক্লাব কলো কলোর জার্সিতে সই করে মুখ্যমন্ত্রীর নামে বিশেষ বার্তা বিশ্বকাপের তারকা গোলকিপারের ২০২৬ ফুটবল বিশ্বকাপে নজর কেড়েছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনা। এবার তাঁর তরফে বিশেষ উপহার পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিলির ক্লাব কলো কলোর হয়ে খেলা এই গোলকিপার নিজের ক্লাবের একটি বিশেষ জার্সিতে সই করে তা পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে। জার্সিতে মুখ্যমন্ত্রীর নামের পাশাপাশি লেখা রয়েছে, ‘For My Señor’。 স্প্যানিশ ভাষায় ‘Señor’ শব্দের অর্থ স্যার বা মহাশয়। অর্থাৎ, ‘For My Señor’ বলতে বোঝায় ‘আমার স্যারের জন্য’। শুভেন্দু অধিকারীর প্রতি সম্মান জানিয়েই ভোজিনার এই বিশেষ বার্তা বলে মনে করা হচ্ছে。 উল্লেখ্য, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো কলোর হয়ে খেলেন তারকা ফুটবলার আর্তুরো ভিদালও। ফুটবলের প্রতি মুখ্যমন্ত্রীর আগ্রহ ইতিমধ্যেই সামনে এসেছে।.br Brazil ও উরুগয়ের ম্যাচ ঘিরেও তাঁর উৎসাহ নজর কেড়েছে। এখন ভোজিনার সই করা এই বিশেষ জার্সি তাঁর ফুটবল-সংগ্রহশালায় যে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই যায়। আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এই যোগসূত্র নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ তৈরি করছে।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top