Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
BLO-BLA MOM गाइडलाइन के तहत वोटर लिस्ट साफ रखने के लिए फॉर्म भरे जाएंगे
AMArkodeepto Mukherjee
Dec 10, 2025 13:07:04
Kolkata, West Bengal
সকাল থেকেই BLO অ্যাপে এলো এক নতুন অপশন- 'BLO-BLA MOM'। এই 'MOM'-এর ফুল ফর্ম 'Minutes Of Meeting'। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে BLO ও BLA-দের জন্য একটি বিশেষ গাইডলাইন আনা হয়। নতুন সেই গাইডলাইনে বলা হয়, BLO ও BLA-দের ভোটার তালিকাকে স্বচ্ছ রাখার রেজ়োলিউশন নিতে হবে। সেই মর্মে নির্বাচন কমিশনের তরফে চারটি তালিকা দেওয়া হয়-মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ভুয়ো ভোটারদের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য। একই ফর্ম্যাটে তৈরি চারটি ফর্মের ক্ষেত্রেই ফর্মের নীচের দিকে BLO, BLA ও BLO SUPERVISOR-এর স্বাক্ষর করা বাধ্যতামূলক হিসেবে লেখা থাকে। BLO-দের সামনে যে ইন্টারফেস ওপেন হবে, সেখানে লেখা থাকবে 'UPLOAD IMAGE 1', 'UPLOAD IMAGE 2', 'UPLOAD IMAGE 3' ও 'UPLOAD IMAGE 4'। এই চারটি অপশনে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ভুয়ো ভোটারদের তালিকা BLO-দের কে জমা করতে হবে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Mar 10, 2026 12:50:32
Chinsurah, West Bengal:চুরি ছিনতাই এ রেকর্ড গড়ছে উত্তরপাড়া,চোরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী! চুরির ঘটনায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না।কয়েটি চুরির ঘটনায় চোর কে গ্রেপ্তার করলেও চুরি কিছুতেই থামানো যাচ্ছে না। মাঝে কিছুদিন চুরির ঘটনা বন্ধ থাকলেও আবারো নতুন করে পরপর একাধিক চুরির ঘটনায় ব্যাপক আতংকিত উত্তরপাড়া বসী। সোমবার সন্ধ্যে নাগাদ উত্তর পাড়া পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃতা সরকার এক ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়ে পাশেই সখের বাজারে এলাকায় গিয়েছিলেন। তার অভিযোগ বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড । আলমারি, ড্রয়ার সব তারা ভাঙ্গা।চুরি গেছে সোনার গহনা সহ বেশ কিছু টাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গৃহকর্তীর অভিযোগ পুলিশী নিষ্ক্রিয়তার সুযোগে সন্ধা হলেই বাড়ে নেশাখোরদের উৎপাত।এলাকার মানুষ এই ঘটনায় পৌরসভার দিকেও অভিযোগের আঙুল তুলেছে। তাদের অভিযোগ এলাকায় পৌরসভার কাছে বারবার দাবি করা হলেও সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না।পৌরসভার দায়বদ্ধ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ।তারা আবারও ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরির ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেফতারীর দাবিও জানিয়েছেন। সাম্প্রতিক কালে উত্তরপাড়া থানা এলাকারই হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় সোরগোল ফেলে দিয়েছিল। সাঁতারুর সেই চুরি যাওয়া পদক উদ্ধার হবার পর আবারও চুরি হয় বাড়িতে। কিছুদিন আগে দিনের বেলায় পথচলতি এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী দুষ্কৃতি। উত্তরপাড়া থানা এলাকায় চুরি ছিনতাই নিয়ে চিন্তিত শহরবাসী। পুলিশি নজরদারী বাড়ানোর দাবী তাদের। পুলিশ জানিয়েছে চোরের খোঁজ চলছে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 10, 2026 12:49:58
Chinsurah, West Bengal:তারকেশ্বর থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা,বিক্ষোভ তৃণমূলের বিজেপির ছুঁড়া ফুল কুড়িয়ে দামোদরের জলে বিসর্জন। তারকেশ্বর থেকে পুরশুরা খানাকুল ,আরামবাগ হয়ে চন্দ্রকোণায় গিয়ে জন সভা করার কথা বিজেপির পরিবর্তন যাত্রার।রথে আসছেন বিজেপির রাজ্য নেত্রী শশী অগ্নিহোত্রী, দেবশ্রী চৌধুরী সহ আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বরা। তারকেশ্বর থেকে পুরশুরাdik দিকে বিজেপির পরিবর্তন যাওয়ার পথে চাঁপাডাঙ্গা এলাকায় মিনিট দুয়েকের জন্য দাঁড়ায় বিজেপির রথ , রথের উদ্দেশ্যে ছোড়া হয় ফুল। রাস্তায় পরে থাকা ফুল নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির রথ যাত্রা চলে যেতেই চাঁপাডাঙ্গায় বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা কর্মীরা।বিজেপির ছড়ানো ফুল রাস্তা থেকে কুড়িয়ে নদীতে फেলা হয়। তৃণমূলের অভিযোগ চাঁপাডাঙ্গা দিয়ে বিজেপির রথ যাত্রা যাওয়ার সময় রথের উদ্দেশ্যে ফুল ছোড়া হয় সেই রথে হিন্দু দেব দেবীর ছিলেন না ছিল বাংলা বিরোধী কিছু মানুষ। তাদের উদ্দেশ্যে ছোড়া ফুল রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, পায়ে মাড়িয়ে মানুষ যাতায়াত করছিল, এই সব দেখে তারা এসে সেই ফুল কুড়িয়ে নদীর জলে ফেলে দেন তৃণমূলের নেতা কর্মীরা। যদিও তৃণমূল কে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপির দাবি ওদের কোনো ইস্যু নেই তাই এটা নিয়েও রাজনীতি করছে।।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 10, 2026 12:49:44
Chinsurah, West Bengal:বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়েছে,যার ফলে সমস্যায় পড়েছে চুঁচুড়ার অটো রুট। মধ্য প্রাচ্যে যুদ্ধ আর তার জেরে ভারতবর্ষে গ্যাসে সংকট দেখা দিয়েছে। গৃহস্থালি ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পাশাপাশি গ্যাস বুকিং এর ক্ষেত্রে ২৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চুঁচুড়া ত্রিবেণী রুটে আগে প্রায় ৯৩টি অটো চলতো।তবে গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে সেই রুটে এখন অটো সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে।রুটে অটো চালাতে হিমশিম খেতে হচ্ছে অটোচালকদের।চুঁচুড়া থেকে ত্রিবেণী যেতে গেলে একমাত্র ভরসা অটো।দীর্ঘ প্রায় ১৩ কিমি এই রাস্তায় টোটো চললেও এতটা দূরত্বে চলেনা।ফলে যাত্রীদের ভরসা শুধু অটো।কিন্তু অটোর সংখ্যা কমে যাওয়াতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।ফলে রাস্তায় বেরোলে হাতে সময় নিয়ে বেরোতে হচ্ছে।তার সঙ্গে ট্যাঁকের কড়িও খসাতে হচ্ছে কিছুটা বেশি।কারন গ্যাস আগে অটো চালকদের কিনতে হত ৮০টাকা প্রতি লিটার।সেই গ্যাস যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই এক লাফে বেড়েছে ১২০ থেকে ১৩০ টাকা প্রতি লিটার।ফলে অটোর ভাড়াও বেড়েছে কিছুটা।যার ফলে ট্যাঁকে টান পড়ছে যাত্রীদের。 যাত্রী থেকে অটো চালক সকলেই চান সরকার পদক্ষেপ নিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে ও দাম নিয়ন্ত্রণ করতে।
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 10, 2026 12:49:27
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 10, 2026 12:47:21
Chinsurah, West Bengal:বানিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হোটেল রেস্তোরাঁয়।হোম সার্ভিস চালাতে কয়লায় ফিরে এলো রান্না। মধ্য প্রাচ্যে যুদ্ধ আর তার জেরে ভারতবর্ষে রান্নার গ্যাসে সংকট দেখা দিয়েছে। গৃহস্থালির গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি গ্যাস বুকিং ২৫ দিন পর করে দেওয়া হয়েছে। বানিজ্যিক গ্যাস স্কুল হাসপাতালের মত গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া অন্যত্র ব্যবহারে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। হোটেল রেস্তোরাঁয় বানিজ্যিক গ্যাস মিলছে না। চুঁচুড়ার একটি হোটেল যেখম থেকে দুশো আড়াইশো বাড়িতে খাবার যায় রোজ।সেই হোটেলে বানিজ্যিক গ্যাস না পেয়ে কয়লার উনুনে রান্না করছে。 যার ফলে মেনুতে কাটছাট করতে হচ্ছে।সময়ে খাবার সরবরাহ করা নিয়ে সমস্যায় পরতে হচ্ছে। যারা খাবার কিনতে আসছেন তারা বলছেন এর ফলে খাবারের দাম বাড়বে।যাদের বাড়িতে বয়স্ক মানুষ রান্না করার কেউ নেই তাদের কি করে চলবে।সরকারে ভাবা উচিত。
0
comment0
Report
NHNantu Hazra
Mar 10, 2026 12:02:43
Salt Lake City, Utah:Alia University students and teachers protested in Newtown Bandar More. Massive clashes with the police. They broke the barricade and went up to the street, some kind of police forcibly removed them from there. আলিয়া ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী ও শিক্ষকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নিউটাউন বন্দের মোর। পুলিশ এর সাথে ব্যাপক ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে রাস্তায় উঠে যায় কোনো রকম পুলিশ তাদের সেখান থেকে জোর পূর্বক সরিয়ে দেয়। এসআইআর -এর নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে— এই অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিউটাউনে অবস্থানরত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউনের ইকোপার্ক, বন্দের মোড় এলাকা। এই বিক্ষোভ মিছিলের গন্তব্য ছিল নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন পাঁচতারা হোটেল ‘ওয়েস্টিন’। কারণ, বর্তমানে ওই হোটেলেই রয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পড়ুয়াদের একটি বিশাল মিছিল ওই হোটেলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু মিছিলটি নিউটাউন ইকো পার্ক সংলগ্ন বন্দের মোড়ের কাছে পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। পুলিশি বাধার মুখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পুলিশের সঙ্গে পড়ুয়াদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই ব্যাপক ধস্তাধস্তি ও হাতাহাতির রূপ নেয়।পুলিশের কড়া বাধা ও নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও, ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা একযোগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 10, 2026 12:02:31
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 10, 2026 12:02:19
Arambag, West Bengal:আরামনাগঃ১০ মার্চ বিজেপির পরিবর্তন সংকল্প রথযাত্রা থেকে রাজ্যের তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীকে তুলধনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এদিন আরামবাগ মহকুমার উপর দিয়ে যায় বিজেপির পরিবর্তন সংকল্প রথযাত্রার র‍্যালি। এই র‍্যালি হুগলির পুরশুড়া, খানাকুল, আরামবাগ হয়ে গোঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় যায়। খানাকুলে এই কর্মসূচি চলাকালীন সংবর্ধনা সভা থেকে মুখ্যমন্ত্রীকে অসাংবিধানিক বলে আক্রমণ করেন দেবশ্রী চৌধুরী। এই সরকারের মেয়াদ আরমাত্র কয়েকটা দিন আছে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া এই সভা থেকে তৃণমূলকে চোর বলে আক্রমণ করে পরিবর্তনের ডাক দেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষও। এদিন প্রতিটি বিধানসভা এলাকায়াতেই প্রচুর বিজেপি কর্মী-সমর্থকরা পরিবর্তন সংকল্প রথযাত্রায় শামিল হন।
0
comment0
Report
PDPradyut Das
Mar 10, 2026 12:01:58
Jalpaiguri, West Bengal:পুলিশ প্রশাসন থেকে যখন ঘটা করে সেভ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার করা হয় ঠিক তখন মেখলিগঞ্জ হলদিবাড়িতে শাসক- বিরোধীদের বাইক মিছিলে নেতাকর্মীদের মাথায় নেই হেলমেট, ঝুঁকির যাত্রার পাশাপাশি টানবাজি দৃশ্যও উঠে আসলো। তবে আইন রাজনৈতিক দলগুলোর জন্য একরকম আর সাধারণ মানুষের জন্য কি অন্যরকম এই প্রশ্নের এখন ঘোরাফেরা করছে উত্তরের বিভিন্ন মহলে। SIR–এর ফলে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহারে জেলার মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি শহর এবং ব্লক ও ছাত্র, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক মহা-বাইক মিছিল। मিছিলের নেতৃত্ব দেন বিধায়ক পরেশ অধিকারী। পরেশ অধিকারীর মোটর বাইকে বসে থাকলে চালকের মাথায় নেই হেলমেট নেই বিধায়ক বিধায়কের মাথায় হেলমেট। হলদিবাড়ী তে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিলের নেতৃত্ব দেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। কোথায় ট্রাফিক পুলিশ? এ দিকেও, দুদিন আগে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে বাইক র‍্যালি বের করা হয় মেখলগঞ্জ হলদিবাড়ি সহ সংলগ্ন জলপাইগুড়ি এলাকায় আর সেখানেও বিজেপির মোটর বাইক মিছিলে নেতাকর্মীদের মাথায় হেলমেট দেখা যায়নি। আর এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন? সাধারণ মানুষের জন্য আইন একরকম আর শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য আইন কি তাহলে আলাদা সেটাই প্রশ্ন? রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 10, 2026 11:08:00
Dinajpur, Rangpur Division:বালুরঘাটের হিলি মোরে মালদা বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেছে বিজেপির আদিবাসী মোর্চা। দ্রৌপদী মুর্মুর অপমানের প্রতিবাদে তাদের এই পথ অবরোধ। আটকে পড়েছে দূরপাল্লার বাস। ব্যাপক পুলিশই নিরাপত্তা রয়েছে কিন্তু পথ অবরোধ চলছে। গত সাত তারিখ শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী একটি অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য এসেছিলেন রাষ্ট্রপতি কিন্তু তার প্রটোকল মেনে যে সম্মান তাকে দেওয়া উচিত তা যেমন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি বলে অভিযোগ তেমনই তার সাবাস্থল এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে দেয় রাজ্য সরকার। এতে রাষ্ট্রপতির মর্যাদা হানি হয়েছে আদিবাসী সম্প্রদায় ভুক্ত বলেই তার সাথে এই আচরণ করেছে রাজ্য সরকার তাই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে এমন দাবি তুলে আদিবাসী মোর্চার তরফ থেকে হিলি মোরে পথ অবরোধ করা হয়।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 10, 2026 10:51:06
Kolkata, West Bengal:*১৩ মার্চ ABTA সহ ৮ টি শিক্ষক সংগঠন ৫৬ টি বাম সরকারি কর্মচারী সংগঠনের ডাকে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে ধর্মঘটের ডাক দেওয়া হল। আহবায়কদের দাবি, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পঞ্চম বেতন কমিশনে উল্লিখিত ডি.এ. কর্মচারীদের প্রাপ্ত অধিকারকে মূলত ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডি.এ. প্রদান করতে হবে এবং ডি.এ. শ্রমিক-কর্মচারীরা একটি অধিকার। ডি.এ. প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে, সেই সময় অনুযায়ী তা দিতে হলে এই সমকালের মধ্যে রাজ্য সরকারকে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনামা দিতে হতো। রাজ্য সরকার এই প্রসঙ্গে নীরব। ২) সংবিধানের ১৪, ১৬ এবং ৩৯(ডি) ধারা অনুযায়ী সরকারকে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা পালন করছে না। ৩) রাজা সরকারি দপ্তর, বিদ্যালয়গুলিতে প্রচুর সংখ্যক অস্থায়ী কর্মচারী কর্মরত থাকলেও তাঁদের স্থায়ীকরণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই। ৪) সরকারে আসার আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তদানীন্তন বিরোধী নেত্রী ঘোষণা করেছিলেন পার্শ্ব শিক্ষকদের নিয়মিত করবেন। নিয়মিত করা তো দূরের কথা তাঁদের সাম্মানিক এই বছর বাজেটে এক হাজার টাকা বৃদ্ধি করে এই বার্তা দিয়েছেন যুবসাথীর বেকারদের চেয়ে পার্শ্ব শিক্ষকদের নিয়ে সরকারের বাড়তি কোনো ভাবনা নেই। ৫) কারিগরি শিক্ষক, আই সি টি শিক্ষকগণ নিয়মিত তাঁদের যৎসামান্য প্রাপ্য সাম্মানিক না পাওয়ায় নিদারুণ কষ্টের মাধো জীবন-যাপন করছেন। ৬) ২০১৬ সালের যোগ্য কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে সসম্মানে পুনর্বহাল করতে হবে। স্নাতক শিক্ষক-শিক্ষিকাদের পে-স্কেল ১৪র আওতায় আনতে হবে; এবং শিক্ষাকর্মীদের জন্য আলাদা পে-স্কেল চালু করতে হবে। এই ছয় দফা দাবি সামনে রেখে রাজোর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ১৩ মার্চ ২০২৬ স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তরগুলিতে ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পক্ষ থেকে। এই আহ্বানে সামিল হয়েছেন সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত সকল কর্মচারী সমাজ। মঙ্গলবার ইন্দিরা সল্টলেক সিটি সেন্টার থেকে মিছিল শুরু করে ইন্দিরা ভবনের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে নিজেদের বক্তব্য জানানোর সব পাশাপাশি বিক্ষোভকারীদের তরফে ৬ সদস্যের প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে হলফনামা পেশ করেন। বাইট - সুজিত দাস, সাধারণ সম্পাদক নিখিল বঙ্গ শিক্ষক সমিতি
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 10, 2026 10:50:35
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর; গত শুক্রবার স্কুল চলাকালীন দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ উঠেছিল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রনারায়নপুর জি এস এফ পি স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই। অভিভাবক ও প্রতিবেশীদের অভিযোগ,গত শুক্রবার ইন্দ্র নারায়নপুর জি এস এফ পি স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য সাহা স্কুলেরই এক ছাত্রীকে মোবাইলে কাটুন দেখানোর প্রলোভন দেখিয়ে স্কুলের ছাদে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে শ্রীলতাহানি করেন বলে দাবি পরিবারের।পরে বিষয়টি পরিবারের লোকজনেরা জানতে পেরে পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুর থানায় জানান।ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত ওই স্কুল শিক্ষক বাপ্পাদিত্য সাহা বলে অভিযোগ করেন অভিভাবকদের।অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইন্দ্র নারায়নপুর জি এস এফ পি স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও এলাকার মানুষেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো বিষয় নিয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল পরিদর্শক এনামুল শেখ।
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 10, 2026 10:49:35
Ranaghat, West Bengal:বেআইনিভাবে সীমান্ত পার হতে গিয়ে আফগান নাগরিক গ্রেপ্তার, রানাঘাট আদালতে তোলা হল ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনী। ধৃত ব্যক্তির নাম আলজাহি মুসাফার। তাঁর বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাঁসখালি থানার ফতেপুর এলাকার ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে বিএসএফের নজর এড়িয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। টহলরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোনও বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র পাওয়া যায়নি। এরপর বিএসএফ ওই ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেয়। রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
0
comment0
Report
Advertisement
Back to top