Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

बसिरहाट के घोना गाँव में नाले किनारे से दो बम निष्क्रिय, बम डिस्प्लोज़ल ने किया

BBBimal Basu
Mar 10, 2026 10:49:58
Basirhat, West Bengal
2টি তাজা বোমা বসিরহাট ঘোনা গ্রামের খালের ধারের কাল ভাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বোমা দুটি এলাকায় মানুষ দেখতে পেয়ে বসিরহাট থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে। আজ সেই বোমা দুটি বসিরহাট চৌরার চর ইছামতীর ধারে নিষ্ক্রিয় করল বোম ডিসপোজল দফতর।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Mar 10, 2026 12:02:43
Salt Lake City, Utah:Alia University students and teachers protested in Newtown Bandar More. Massive clashes with the police. They broke the barricade and went up to the street, some kind of police forcibly removed them from there. আলিয়া ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী ও শিক্ষকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নিউটাউন বন্দের মোর। পুলিশ এর সাথে ব্যাপক ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে রাস্তায় উঠে যায় কোনো রকম পুলিশ তাদের সেখান থেকে জোর পূর্বক সরিয়ে দেয়। এসআইআর -এর নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে— এই অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিউটাউনে অবস্থানরত নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউনের ইকোপার্ক, বন্দের মোড় এলাকা। এই বিক্ষোভ মিছিলের গন্তব্য ছিল নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন পাঁচতারা হোটেল ‘ওয়েস্টিন’। কারণ, বর্তমানে ওই হোটেলেই রয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পড়ুয়াদের একটি বিশাল মিছিল ওই হোটেলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু মিছিলটি নিউটাউন ইকো পার্ক সংলগ্ন বন্দের মোড়ের কাছে পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। পুলিশি বাধার মুখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পুলিশের সঙ্গে পড়ুয়াদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই ব্যাপক ধস্তাধস্তি ও হাতাহাতির রূপ নেয়।পুলিশের কড়া বাধা ও নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও, ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা একযোগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 10, 2026 12:02:31
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 10, 2026 12:02:19
Arambag, West Bengal:আরামনাগঃ১০ মার্চ বিজেপির পরিবর্তন সংকল্প রথযাত্রা থেকে রাজ্যের তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীকে তুলধনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এদিন আরামবাগ মহকুমার উপর দিয়ে যায় বিজেপির পরিবর্তন সংকল্প রথযাত্রার র‍্যালি। এই র‍্যালি হুগলির পুরশুড়া, খানাকুল, আরামবাগ হয়ে গোঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় যায়। খানাকুলে এই কর্মসূচি চলাকালীন সংবর্ধনা সভা থেকে মুখ্যমন্ত্রীকে অসাংবিধানিক বলে আক্রমণ করেন দেবশ্রী চৌধুরী। এই সরকারের মেয়াদ আরমাত্র কয়েকটা দিন আছে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া এই সভা থেকে তৃণমূলকে চোর বলে আক্রমণ করে পরিবর্তনের ডাক দেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষও। এদিন প্রতিটি বিধানসভা এলাকায়াতেই প্রচুর বিজেপি কর্মী-সমর্থকরা পরিবর্তন সংকল্প রথযাত্রায় শামিল হন।
0
comment0
Report
PDPradyut Das
Mar 10, 2026 12:01:58
Jalpaiguri, West Bengal:পুলিশ প্রশাসন থেকে যখন ঘটা করে সেভ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার করা হয় ঠিক তখন মেখলিগঞ্জ হলদিবাড়িতে শাসক- বিরোধীদের বাইক মিছিলে নেতাকর্মীদের মাথায় নেই হেলমেট, ঝুঁকির যাত্রার পাশাপাশি টানবাজি দৃশ্যও উঠে আসলো। তবে আইন রাজনৈতিক দলগুলোর জন্য একরকম আর সাধারণ মানুষের জন্য কি অন্যরকম এই প্রশ্নের এখন ঘোরাফেরা করছে উত্তরের বিভিন্ন মহলে। SIR–এর ফলে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহারে জেলার মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি শহর এবং ব্লক ও ছাত্র, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক মহা-বাইক মিছিল। मিছিলের নেতৃত্ব দেন বিধায়ক পরেশ অধিকারী। পরেশ অধিকারীর মোটর বাইকে বসে থাকলে চালকের মাথায় নেই হেলমেট নেই বিধায়ক বিধায়কের মাথায় হেলমেট। হলদিবাড়ী তে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিলের নেতৃত্ব দেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। কোথায় ট্রাফিক পুলিশ? এ দিকেও, দুদিন আগে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে বাইক র‍্যালি বের করা হয় মেখলগঞ্জ হলদিবাড়ি সহ সংলগ্ন জলপাইগুড়ি এলাকায় আর সেখানেও বিজেপির মোটর বাইক মিছিলে নেতাকর্মীদের মাথায় হেলমেট দেখা যায়নি। আর এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন? সাধারণ মানুষের জন্য আইন একরকম আর শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য আইন কি তাহলে আলাদা সেটাই প্রশ্ন? রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 10, 2026 11:08:00
Dinajpur, Rangpur Division:বালুরঘাটের হিলি মোরে মালদা বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেছে বিজেপির আদিবাসী মোর্চা। দ্রৌপদী মুর্মুর অপমানের প্রতিবাদে তাদের এই পথ অবরোধ। আটকে পড়েছে দূরপাল্লার বাস। ব্যাপক পুলিশই নিরাপত্তা রয়েছে কিন্তু পথ অবরোধ চলছে। গত সাত তারিখ শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী একটি অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য এসেছিলেন রাষ্ট্রপতি কিন্তু তার প্রটোকল মেনে যে সম্মান তাকে দেওয়া উচিত তা যেমন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি বলে অভিযোগ তেমনই তার সাবাস্থল এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে দেয় রাজ্য সরকার। এতে রাষ্ট্রপতির মর্যাদা হানি হয়েছে আদিবাসী সম্প্রদায় ভুক্ত বলেই তার সাথে এই আচরণ করেছে রাজ্য সরকার তাই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে এমন দাবি তুলে আদিবাসী মোর্চার তরফ থেকে হিলি মোরে পথ অবরোধ করা হয়।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 10, 2026 10:51:06
Kolkata, West Bengal:*১৩ মার্চ ABTA সহ ৮ টি শিক্ষক সংগঠন ৫৬ টি বাম সরকারি কর্মচারী সংগঠনের ডাকে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে ধর্মঘটের ডাক দেওয়া হল। আহবায়কদের দাবি, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পঞ্চম বেতন কমিশনে উল্লিখিত ডি.এ. কর্মচারীদের প্রাপ্ত অধিকারকে মূলত ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডি.এ. প্রদান করতে হবে এবং ডি.এ. শ্রমিক-কর্মচারীরা একটি অধিকার। ডি.এ. প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে, সেই সময় অনুযায়ী তা দিতে হলে এই সমকালের মধ্যে রাজ্য সরকারকে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনামা দিতে হতো। রাজ্য সরকার এই প্রসঙ্গে নীরব। ২) সংবিধানের ১৪, ১৬ এবং ৩৯(ডি) ধারা অনুযায়ী সরকারকে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা পালন করছে না। ৩) রাজা সরকারি দপ্তর, বিদ্যালয়গুলিতে প্রচুর সংখ্যক অস্থায়ী কর্মচারী কর্মরত থাকলেও তাঁদের স্থায়ীকরণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই। ৪) সরকারে আসার আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তদানীন্তন বিরোধী নেত্রী ঘোষণা করেছিলেন পার্শ্ব শিক্ষকদের নিয়মিত করবেন। নিয়মিত করা তো দূরের কথা তাঁদের সাম্মানিক এই বছর বাজেটে এক হাজার টাকা বৃদ্ধি করে এই বার্তা দিয়েছেন যুবসাথীর বেকারদের চেয়ে পার্শ্ব শিক্ষকদের নিয়ে সরকারের বাড়তি কোনো ভাবনা নেই। ৫) কারিগরি শিক্ষক, আই সি টি শিক্ষকগণ নিয়মিত তাঁদের যৎসামান্য প্রাপ্য সাম্মানিক না পাওয়ায় নিদারুণ কষ্টের মাধো জীবন-যাপন করছেন। ৬) ২০১৬ সালের যোগ্য কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে সসম্মানে পুনর্বহাল করতে হবে। স্নাতক শিক্ষক-শিক্ষিকাদের পে-স্কেল ১৪র আওতায় আনতে হবে; এবং শিক্ষাকর্মীদের জন্য আলাদা পে-স্কেল চালু করতে হবে। এই ছয় দফা দাবি সামনে রেখে রাজোর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ১৩ মার্চ ২০২৬ স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তরগুলিতে ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পক্ষ থেকে। এই আহ্বানে সামিল হয়েছেন সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত সকল কর্মচারী সমাজ। মঙ্গলবার ইন্দিরা সল্টলেক সিটি সেন্টার থেকে মিছিল শুরু করে ইন্দিরা ভবনের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে নিজেদের বক্তব্য জানানোর সব পাশাপাশি বিক্ষোভকারীদের তরফে ৬ সদস্যের প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে হলফনামা পেশ করেন। বাইট - সুজিত দাস, সাধারণ সম্পাদক নিখিল বঙ্গ শিক্ষক সমিতি
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 10, 2026 10:50:35
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর; গত শুক্রবার স্কুল চলাকালীন দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ উঠেছিল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রনারায়নপুর জি এস এফ পি স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই। অভিভাবক ও প্রতিবেশীদের অভিযোগ,গত শুক্রবার ইন্দ্র নারায়নপুর জি এস এফ পি স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য সাহা স্কুলেরই এক ছাত্রীকে মোবাইলে কাটুন দেখানোর প্রলোভন দেখিয়ে স্কুলের ছাদে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে শ্রীলতাহানি করেন বলে দাবি পরিবারের।পরে বিষয়টি পরিবারের লোকজনেরা জানতে পেরে পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুর থানায় জানান।ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত ওই স্কুল শিক্ষক বাপ্পাদিত্য সাহা বলে অভিযোগ করেন অভিভাবকদের।অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইন্দ্র নারায়নপুর জি এস এফ পি স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও এলাকার মানুষেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো বিষয় নিয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল পরিদর্শক এনামুল শেখ।
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 10, 2026 10:49:35
Ranaghat, West Bengal:বেআইনিভাবে সীমান্ত পার হতে গিয়ে আফগান নাগরিক গ্রেপ্তার, রানাঘাট আদালতে তোলা হল ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনী। ধৃত ব্যক্তির নাম আলজাহি মুসাফার। তাঁর বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাঁসখালি থানার ফতেপুর এলাকার ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে বিএসএফের নজর এড়িয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। টহলরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোনও বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র পাওয়া যায়নি। এরপর বিএসএফ ওই ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেয়। রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 10, 2026 10:06:53
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 10, 2026 10:04:24
Kolkata, West Bengal:১৪ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা উপলক্ষে ব্রিগেডে প্রস্তুতি সরে জমিনে খতিয়ে দেখতে হাজির রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দোপাধ্যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজু বাবু বলেন ব্রিগেড পশ্চিমবঙ্গের মানুষের ব্রিগেড। যে পরিবর্তনের ডাক বিজেপি তরফে নরেন্দ্র মোদি দিয়েছেন সেই পরিবর্তন সংকল্প যাত্রা শেষ হবে ১৪ মার্চ। সেদিন এই সভা হবে তার জন্য মঞ্চ তৈরীর প্রস্তুতি সব দেখে নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে যে আনুষাঙ্গিক অস্থায়ী পরিকাঠামো সেগুলোও দেখে নেওয়া হচ্ছে একইসঙ্গে তিনি জানিয়ে দেন যে তৃণমূলের মত কোন ramp তারা করছেন না। কারণ ramp শো মডেলের জন্য। বিজেপি কোন মডেল নয় বিজেপি বাংলা ও ভারতের মানুষের উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করছে। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী পরিবর্তনের চূড়ান্ত কর্মসূচি জানিয়ে দেবেন।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 10, 2026 10:03:43
Howrah, West Bengal:নবান্ন অভিযান সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অস্থায়ী কর্মীদের নবান্ন অভিযান।গ্রেফতার ৬৪ জন। সিভিল ডেফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অস্থায়ী কর্মীদের ডাকে আজ ছিলো নবান্ন অভিযান।পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা ধর্মতলার ধর্না মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে দেখা করার কথা ঘোষণা করতেই বাধা দেয় পুলিশ।জোর করে যেতে গেলে পুলিশ ধরপাকড় শুরু করে।আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় শিবপুর থানায়।এরপর গ্রেফতার করা হয় ৬৪ জনকে।মাসে ছাব্বিশ দিন কাজ এবং ষাট বছর পর্যন্ত কর্মসংস্থান সুনিশ্চিত করনের দাবীতে আজ এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।দুপুর বারোটা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের সামনে জমায়েত হয়।এখান থেকেই মিছিল করে নবান্ন অভিমুখে রওনা হয় আন্দোলনকারীরা।ছিলো কড়া পুলিশি নিরাপত্তা।গ্র্যান্ড ফোরশোর রোডে মিছিল আটকায় পুলিশ।লোহার ব্যারিকেড আগে থেকেই করা ছিলো।নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে অনুমতি দেয়নি পুলিশ।তখন বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা।ধর্মতলা ধর্না মঞ্চে যেতে চাইলে পুলিশ গ্রেফতার করে
0
comment0
Report
Advertisement
Back to top