Back
13 मार्च को बंगाल के शिक्षकों का आह्वान: DA बकाया और समान वेतन हेतु हड़ताल
DBDebanjan Bandyopadhyay
Mar 10, 2026 10:51:06
Kolkata, West Bengal
*১৩ মার্চ ABTA সহ ৮ টি শিক্ষক সংগঠন ৫৬ টি বাম সরকারি কর্মচারী সংগঠনের ডাকে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে ধর্মঘটের ডাক দেওয়া হল। আহবায়কদের দাবি, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পঞ্চম বেতন কমিশনে উল্লিখিত ডি.এ. কর্মচারীদের প্রাপ্ত অধিকারকে মূলত ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডি.এ. প্রদান করতে হবে এবং ডি.এ. শ্রমিক-কর্মচারীরা একটি অধিকার। ডি.এ. প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে, সেই সময় অনুযায়ী তা দিতে হলে এই সমকালের মধ্যে রাজ্য সরকারকে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনামা দিতে হতো। রাজ্য সরকার এই প্রসঙ্গে নীরব। ২) সংবিধানের ১৪, ১৬ এবং ৩৯(ডি) ধারা অনুযায়ী সরকারকে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা পালন করছে না। ৩) রাজা সরকারি দপ্তর, বিদ্যালয়গুলিতে প্রচুর সংখ্যক অস্থায়ী কর্মচারী কর্মরত থাকলেও তাঁদের স্থায়ীকরণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই। ৪) সরকারে আসার আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তদানীন্তন বিরোধী নেত্রী ঘোষণা করেছিলেন পার্শ্ব শিক্ষকদের নিয়মিত করবেন। নিয়মিত করা তো দূরের কথা তাঁদের সাম্মানিক এই বছর বাজেটে এক হাজার টাকা বৃদ্ধি করে এই বার্তা দিয়েছেন যুবসাথীর বেকারদের চেয়ে পার্শ্ব শিক্ষকদের নিয়ে সরকারের বাড়তি কোনো ভাবনা নেই। ৫) কারিগরি শিক্ষক, আই সি টি শিক্ষকগণ নিয়মিত তাঁদের যৎসামান্য প্রাপ্য সাম্মানিক না পাওয়ায় নিদারুণ কষ্টের মাধো জীবন-যাপন করছেন। ৬) ২০১৬ সালের যোগ্য কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে সসম্মানে পুনর্বহাল করতে হবে। স্নাতক শিক্ষক-শিক্ষিকাদের পে-স্কেল ১৪র আওতায় আনতে হবে; এবং শিক্ষাকর্মীদের জন্য আলাদা পে-স্কেল চালু করতে হবে। এই ছয় দফা দাবি সামনে রেখে রাজোর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ১৩ মার্চ ২০২৬ স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তরগুলিতে ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পক্ষ থেকে। এই আহ্বানে সামিল হয়েছেন সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত সকল কর্মচারী সমাজ। মঙ্গলবার ইন্দিরা সল্টলেক সিটি সেন্টার থেকে মিছিল শুরু করে ইন্দিরা ভবনের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে নিজেদের বক্তব্য জানানোর সব পাশাপাশি বিক্ষোভকারীদের তরফে ৬ সদস্যের প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে হলফনামা পেশ করেন। বাইট - সুজিত দাস, সাধারণ সম্পাদক নিখিল বঙ্গ শিক্ষক সমিতি
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NHNantu Hazra
FollowMar 10, 2026 12:02:430
Report
NHNantu Hazra
FollowMar 10, 2026 12:02:310
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 10, 2026 12:02:190
Report
PDPradyut Das
FollowMar 10, 2026 12:01:580
Report
STSrikanta Thakur
FollowMar 10, 2026 11:08:000
Report
STSrikanta Thakur
FollowMar 10, 2026 10:50:350
Report
BBBimal Basu
FollowMar 10, 2026 10:49:580
Report
BMBiswajit Mitra
FollowMar 10, 2026 10:49:350
Report
KMKIRAN MANNA
FollowMar 10, 2026 10:06:530
Report
RDRaktima das
FollowMar 10, 2026 10:04:330
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 10, 2026 10:04:240
Report
ASAyan Sharma
FollowMar 10, 2026 10:04:120
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 10, 2026 10:04:040
Report
DGDebabrata Ghosh
FollowMar 10, 2026 10:03:430
Report