Back
सेवानिवृत्ति तीन साल बाद भी अशोक कुमार पढ़ाते, गांव के प्राथमिक स्कूल का उदाहरण
CDChampak Dutta
Mar 26, 2026 07:49:09
Kaji Chak, West Bengal
*অবসর গ্রহণের পরেও তিনবছর ধরে নিয়ম করে স্কুলে এসে ক্লাস নিচ্ছেন অশোক স্যার।*
শিক্ষকের অভাবে রাজ্যের একটা বড় অংশের শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা তৈরি হয়েছে।ছাত্র অনুপাতে অনেক স্কুলেই নেই পর্যাপ্ত শিক্ষক।কোথাও একজন শিক্ষকই স্কুলের দায়িত্বভার সামলাচ্ছেন আবার কোথায় প্যারাটিচারের সাহায্য চলছে স্কুল।এমন খবর আকছার শোনা যায় বিভিন্ন স্কুলে।অভিযোগ উঠে,পর্যাপ্ত শিক্ষক না থাকায় অনেক প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠার জোগাড়।ঠিক তখনই অন্য ছবি চন্দ্রকোণা-১ ব্লকের লক্ষ্মীপুর দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়য়ে।২০০৩ সালে প্রতিষ্ঠা হওয়া এই স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্বভার সামলেছেন লক্ষ্মীপুর গ্রামেরই বাসিন্দা অশোক কুমার চক্রবর্তী(৬২)।সরকারি নিয়মে ২০২৩ সালে তিনি অবসর নেন।তবে অবসর গ্রহণের পরও ছাত্র দরদী এই শিক্ষক বাড়িতে বসে থাকেননি।অবসর নেওয়ার পরদিন থেকেই নিয়ম করে স্কুলে আসছেন,ক্লাসও নিচ্ছেন।ছাত্রছাত্রী,অন্য শিক্ষক থেকে রাঁধুনিরা স্কুলে আসার আগেই নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছে যান অশোক বাবু।প্রতিদিন সবার আগে স্কুলে পৌঁছে স্কুলের গেট খোলেন তিনি।রুটিন মাফিক ছাত্রছাত্রীদের ক্লাস করান আবার বিকেল চারটায় স্কুল ছুটি হলে বাড়ি ফিরেন।বিনা পারিশ্রমিকে অবসরের তিনবছরেও নিয়ম করে স্কুলে এসে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন ষাটোর্ধ অশোক কুমার চক্রবর্তী。
স্কুল সূত্রে জানাযায়,গ্রামের একটি ক্লাব ঘরে হাতে গোনা কয়েকজন পড়ুয়াকে নিয়ে স্কুলের পথচলা।২০০৩ সালে সরকারি অনুমোদন পেয়ে গ্রামের এক বাসিন্দার দান করা জমিতে সরকারি অর্থে গড়ে ওঠে লক্ষ্মীপুর দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়।সে সময় থেকে এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বভার সামলেছেন অশোক বাবুর।তার আগে ২০০০ সালে প্রথম গড়বেতার একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন।সেখান থেকে স্থানান্তরিত হয়ে গ্রামের স্কুলে চলে আসা।অবসর জীবন অবধি এই স্কুলেই শিক্ষকতা করেছেন。
গ্রামের বাসিন্দারা বলছেন,এই স্কুল গড়ে ওঠার পেছনে বিশেষ অবদান রয়েছে অশোক বাবুর।তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় ধাপে ধাপে স্কুলের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন হয়েছে।বর্তমানে স্কুলে পরিকাঠামোর কোনো খামতি নেই।স্কুলে মোট ১০৫ জন পড়ুয়া।রয়েছেন দু'জন শিক্ষক ও একজন প্যারাটিচার।নিয়ম অনুযায়ী ছাত্র অনুপাতে শিক্ষকের অভাব রয়েছে স্কুলে।শিক্ষকের অভাবে যাতে স্কুলের পঠনপাঠনে ব্যাঘাত না ঘটে অবসরের পরেও সেদিকে খেয়াল রেখেছেন অবসরপ্রাপ্ত অশোক চক্রবর্তী。
পড়ানো তাঁর নেশা,পড়ে তিনি মানসিক শান্তি পান।বাড়িতে বসে থাকতে তিনি অভ্যস্ত নন।তাই অবসর গ্রহনের পরও তিনি থেমে থাকেননি।ছাত্রছাত্রীরাও তাঁকে ভালোবেসে 'অশোক স্যার' বলে ডাকে।ছাত্রছাত্রীদের সাথে অশোক বাবুর সম্পর্ক এতোটাই যে কোনো ছাত্র স্কুলে না আসলে তাঁর খোঁজ নেন।কারও শরীর খারাপের খবর পেলে অশোক স্যার সেই ছাত্রের বাড়িতে চলে যান খোঁজ নিতে।স্কুলের শিক্ষক থেকে রাঁধুনি সকলেই শ্রদ্ধা সম্মান করেন অশোক বাবুকে।অবসরের পরেও ফের অশোক স্যারকে পেয়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।এক ছেলে এক মেয়ে অশোক বাবুর,দুজনেই উচ্চশিক্ষিত।মেয়ের বিয়ে দিয়েছেন,ছেলে ডাক্তার হয়ে প্রতিষ্ঠিত।স্কুলের সময়টা বাড়িতে স্ত্রী একা থাকেন।অবসর জীবন যখন পরিবারের সাথে উপভোগ করার কথা সেখানে অশোক বাবু ব্যতিক্রমী।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DSDIBYENDU SARKAR
FollowMar 26, 2026 08:47:44776
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 26, 2026 08:47:24793
Report
TCTathagata Chakraborty
FollowMar 26, 2026 08:47:00870
Report
BSBhabananda Singha
FollowMar 26, 2026 08:09:251039
Report
NGNakibUddin gazi
FollowMar 26, 2026 07:50:20Jalabaria, West Bengal:971,972,943,1657,1467,1468 জমির দাগ নম্বর খতিয়ান নাম্বার
1095
Report
PSPrasenjit Sardar
FollowMar 26, 2026 07:50:11911
Report
ABArup Basak
FollowMar 26, 2026 07:49:48988
Report
PSPrasenjit Sardar
FollowMar 26, 2026 07:49:281058
Report
SMsoma maity
FollowMar 26, 2026 07:48:02935
Report
MCMoumita Chakraborty
FollowMar 26, 2026 07:17:43Kolkata, West Bengal:BJP candidate Ratna Debnath at BJP office
1081
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 26, 2026 07:04:421100
Report
KMKIRAN MANNA
FollowMar 26, 2026 07:04:291099
Report
BCBasudeb Chatterjee
FollowMar 26, 2026 07:04:161089
Report
EGE GOPI
FollowMar 26, 2026 07:03:531100
Report