Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
2016 के फैसले के बाद 1876 नियुक्तियों की वेरीफिकेशन के बावजूद शिक्षक नौकरी नहीं मिलने पर विरोध
DBDebanjan Bandyopadhyay
Mar 10, 2026 09:06:28
Kolkata, West Bengal
আপার প্রাইমারিতে পার্শ্ব শিক্ষকদের ১০% নিয়োগ দিতে হবে এই নিয়ে ২০১৬ সালে সিদ্ধান্ত হয়েছিল। এর পরেই ফুল সার্ভিস কমিশনের তরফে ১৮৭৬ জনের একটি লিস্ট তৈরি হয়, যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তারা এখনো পর্যন্ত চাকরি পাননি। সেই কারণে মঙ্গলবার দন্ডী কেটে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারেরর অফিসে যাওয়ার জন্য প্রতিবাদ দেখালেন শিক্ষক শিক্ষকরা। এরপরেই এসএলএসটি শিক্ষক-শিক্ষিকাদের তরফে প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দিয়ে আসেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Mar 10, 2026 11:08:00
Dinajpur, Rangpur Division:বালুরঘাটের হিলি মোরে মালদা বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেছে বিজেপির আদিবাসী মোর্চা। দ্রৌপদী মুর্মুর অপমানের প্রতিবাদে তাদের এই পথ অবরোধ। আটকে পড়েছে দূরপাল্লার বাস। ব্যাপক পুলিশই নিরাপত্তা রয়েছে কিন্তু পথ অবরোধ চলছে। গত সাত তারিখ শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী একটি অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য এসেছিলেন রাষ্ট্রপতি কিন্তু তার প্রটোকল মেনে যে সম্মান তাকে দেওয়া উচিত তা যেমন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি বলে অভিযোগ তেমনই তার সাবাস্থল এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে দেয় রাজ্য সরকার। এতে রাষ্ট্রপতির মর্যাদা হানি হয়েছে আদিবাসী সম্প্রদায় ভুক্ত বলেই তার সাথে এই আচরণ করেছে রাজ্য সরকার তাই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে এমন দাবি তুলে আদিবাসী মোর্চার তরফ থেকে হিলি মোরে পথ অবরোধ করা হয়।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 10, 2026 10:51:06
Kolkata, West Bengal:*১৩ মার্চ ABTA সহ ৮ টি শিক্ষক সংগঠন ৫৬ টি বাম সরকারি কর্মচারী সংগঠনের ডাকে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে ধর্মঘটের ডাক দেওয়া হল। আহবায়কদের দাবি, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পঞ্চম বেতন কমিশনে উল্লিখিত ডি.এ. কর্মচারীদের প্রাপ্ত অধিকারকে মূলত ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় প্রদান করেছে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডি.এ. প্রদান করতে হবে এবং ডি.এ. শ্রমিক-কর্মচারীরা একটি অধিকার। ডি.এ. প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে, সেই সময় অনুযায়ী তা দিতে হলে এই সমকালের মধ্যে রাজ্য সরকারকে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনামা দিতে হতো। রাজ্য সরকার এই প্রসঙ্গে নীরব। ২) সংবিধানের ১৪, ১৬ এবং ৩৯(ডি) ধারা অনুযায়ী সরকারকে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তা পালন করছে না। ৩) রাজা সরকারি দপ্তর, বিদ্যালয়গুলিতে প্রচুর সংখ্যক অস্থায়ী কর্মচারী কর্মরত থাকলেও তাঁদের স্থায়ীকরণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই। ৪) সরকারে আসার আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তদানীন্তন বিরোধী নেত্রী ঘোষণা করেছিলেন পার্শ্ব শিক্ষকদের নিয়মিত করবেন। নিয়মিত করা তো দূরের কথা তাঁদের সাম্মানিক এই বছর বাজেটে এক হাজার টাকা বৃদ্ধি করে এই বার্তা দিয়েছেন যুবসাথীর বেকারদের চেয়ে পার্শ্ব শিক্ষকদের নিয়ে সরকারের বাড়তি কোনো ভাবনা নেই। ৫) কারিগরি শিক্ষক, আই সি টি শিক্ষকগণ নিয়মিত তাঁদের যৎসামান্য প্রাপ্য সাম্মানিক না পাওয়ায় নিদারুণ কষ্টের মাধো জীবন-যাপন করছেন। ৬) ২০১৬ সালের যোগ্য কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে সসম্মানে পুনর্বহাল করতে হবে। স্নাতক শিক্ষক-শিক্ষিকাদের পে-স্কেল ১৪র আওতায় আনতে হবে; এবং শিক্ষাকর্মীদের জন্য আলাদা পে-স্কেল চালু করতে হবে। এই ছয় দফা দাবি সামনে রেখে রাজোর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ১৩ মার্চ ২০২৬ স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তরগুলিতে ধর্মঘটের আহ্বান দেওয়া হয়েছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পক্ষ থেকে। এই আহ্বানে সামিল হয়েছেন সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত সকল কর্মচারী সমাজ। মঙ্গলবার ইন্দিরা সল্টলেক সিটি সেন্টার থেকে মিছিল শুরু করে ইন্দিরা ভবনের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে নিজেদের বক্তব্য জানানোর সব পাশাপাশি বিক্ষোভকারীদের তরফে ৬ সদস্যের প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে হলফনামা পেশ করেন। বাইট - সুজিত দাস, সাধারণ সম্পাদক নিখিল বঙ্গ শিক্ষক সমিতি
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 10, 2026 10:50:35
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর; গত শুক্রবার স্কুল চলাকালীন দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ উঠেছিল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রনারায়নপুর জি এস এফ পি স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই। অভিভাবক ও প্রতিবেশীদের অভিযোগ,গত শুক্রবার ইন্দ্র নারায়নপুর জি এস এফ পি স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য সাহা স্কুলেরই এক ছাত্রীকে মোবাইলে কাটুন দেখানোর প্রলোভন দেখিয়ে স্কুলের ছাদে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে শ্রীলতাহানি করেন বলে দাবি পরিবারের।পরে বিষয়টি পরিবারের লোকজনেরা জানতে পেরে পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুর থানায় জানান।ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত ওই স্কুল শিক্ষক বাপ্পাদিত্য সাহা বলে অভিযোগ করেন অভিভাবকদের।অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইন্দ্র নারায়নপুর জি এস এফ পি স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও এলাকার মানুষেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো বিষয় নিয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল পরিদর্শক এনামুল শেখ।
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 10, 2026 10:49:35
Ranaghat, West Bengal:বেআইনিভাবে সীমান্ত পার হতে গিয়ে আফগান নাগরিক গ্রেপ্তার, রানাঘাট আদালতে তোলা হল ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনী। ধৃত ব্যক্তির নাম আলজাহি মুসাফার। তাঁর বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাঁসখালি থানার ফতেপুর এলাকার ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে বিএসএফের নজর এড়িয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। টহলরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোনও বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র পাওয়া যায়নি। এরপর বিএসএফ ওই ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেয়। রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 10, 2026 10:06:53
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 10, 2026 10:04:24
Kolkata, West Bengal:১৪ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা উপলক্ষে ব্রিগেডে প্রস্তুতি সরে জমিনে খতিয়ে দেখতে হাজির রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দোপাধ্যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজু বাবু বলেন ব্রিগেড পশ্চিমবঙ্গের মানুষের ব্রিগেড। যে পরিবর্তনের ডাক বিজেপি তরফে নরেন্দ্র মোদি দিয়েছেন সেই পরিবর্তন সংকল্প যাত্রা শেষ হবে ১৪ মার্চ। সেদিন এই সভা হবে তার জন্য মঞ্চ তৈরীর প্রস্তুতি সব দেখে নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে যে আনুষাঙ্গিক অস্থায়ী পরিকাঠামো সেগুলোও দেখে নেওয়া হচ্ছে একইসঙ্গে তিনি জানিয়ে দেন যে তৃণমূলের মত কোন ramp তারা করছেন না। কারণ ramp শো মডেলের জন্য। বিজেপি কোন মডেল নয় বিজেপি বাংলা ও ভারতের মানুষের উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করছে। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী পরিবর্তনের চূড়ান্ত কর্মসূচি জানিয়ে দেবেন।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 10, 2026 10:03:43
Howrah, West Bengal:নবান্ন অভিযান সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অস্থায়ী কর্মীদের নবান্ন অভিযান।গ্রেফতার ৬৪ জন। সিভিল ডেফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অস্থায়ী কর্মীদের ডাকে আজ ছিলো নবান্ন অভিযান।পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা ধর্মতলার ধর্না মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে দেখা করার কথা ঘোষণা করতেই বাধা দেয় পুলিশ।জোর করে যেতে গেলে পুলিশ ধরপাকড় শুরু করে।আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় শিবপুর থানায়।এরপর গ্রেফতার করা হয় ৬৪ জনকে।মাসে ছাব্বিশ দিন কাজ এবং ষাট বছর পর্যন্ত কর্মসংস্থান সুনিশ্চিত করনের দাবীতে আজ এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।দুপুর বারোটা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের সামনে জমায়েত হয়।এখান থেকেই মিছিল করে নবান্ন অভিমুখে রওনা হয় আন্দোলনকারীরা।ছিলো কড়া পুলিশি নিরাপত্তা।গ্র্যান্ড ফোরশোর রোডে মিছিল আটকায় পুলিশ।লোহার ব্যারিকেড আগে থেকেই করা ছিলো।নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে অনুমতি দেয়নি পুলিশ।তখন বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা।ধর্মতলা ধর্না মঞ্চে যেতে চাইলে পুলিশ গ্রেফতার করে
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 10, 2026 10:03:01
Dinajpur, Rangpur Division:হিলিতে বামফ্রন্টের মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হল। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর-এর নামে হয়রানির প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি তে বামফ্রন্টের উদ্যোগে মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হল। হিলি এলাকায় বামফ্রন্ট কর্মী–সমর্থকেরা মিছিল করে বিডিও অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হন। বামফ্রন্টের দাবি, বিচারাধীন রেখে ভোট ঘোষণা করা যাবে না। বিচারাধীন ভোটারদের ডিলিট করার কারণ ও তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি এসআইআর-এর নামে অযথা হয়রানি বন্ধ করা, বৈধ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং অবৈধ ভোটারদের চিহ্নিত করার দাবিও তোলা হয়। বিডিও অফিসের সামনে অনুষ্ঠিত অবস্থান সভায় বক্তব্য রাখেন আরএসপি নেতা অর্ণব চৌধুরী ও সিপিআই(এম) নেতা কল্যাণ দাস। সভায় সভাপতিত্ব করেন কমরেড রথীন সরকার। পরে বামফ্রন্টের একটি প্রতিনিধিদল বিডিও-র কাছে ডেপুটেশন জমা দেয়। একইসঙ্গে জেলার বিভিন্ন ব্লকেও বিডিও-র কাছে ডেপুটেশন দেওয়া হয় বলে বামফ্রন্ট সূত্রে জানা গেছে। তপন ও হিলি ব্লকেও এই কর্মসূচিতে বামফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বামফ্রন্টের নেতৃত্বের দাবি, ভোটের আগে এই কর্মসূচি গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনেরই অংশ। আগামী ১১ তারিখ জেলা সদর বালুরঘাটে বড় জমায়েত ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছে বামফ্রন্ট।
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 10, 2026 10:01:34
Barrackpur Cantonment, West Bengal:দেওয়াল তুমি কার পানিহাটিতে উঠল সেই প্রশ্ন। সিসি টিভি র ছবি প্রকাশ্যে এনে বিজেপির দাবি এই দেওয়াল তাদের ছিল। বিজেপির অভিযোগ তাদের দেওয়াল দখল করে ছিলো তৃনমুল,আজ সেই দখল পুনরায় দখল করে বিজেপি, আর এই দেওয়াল দখল নিয়ে সরগরম বিজেপি,ঝান্ডার ডান্ডা মোটা হচ্ছে হুমকি বিজেপি নেতা জয় সাহার,পালটা চ্যালেঞ্জ তৃনমূলের,দেওয়াল দখলের অভিযোগ অস্বিকার তৃনমুলের দেওয়াল দখল নিয়ে উত্তেজনা ছড়ালো পানিহাটির অমরাবতী এলাকায়। বিজেপির অভিযোগ তৃনমুল তাদের দেওয়াল দখল করে নিয়েছে।সেই দেওয়াল কালো কালি দিয়ে মুছে কমলা রং দিয়ে বিজেপি লিখে পুনরায় দখল নিলো বিজেপি। আর এই নিয়েই সরগরম পানিহাটি। এলাকায় যতো দেওয়াল তৃনমুল দখল করেছে সেই দেওয়াল গুলি এই ভাবেই দখল করে নেবে বিজেপি জানালো বিজেপির যুব মোর্চার নেতা জয় সাহা।ঝান্ডার ডান্ডা মোটা হচ্ছে হুমকি বিজেপির。 বাইটঃ- জয় সাহা( বিজেপির যুবমোর্চার নেতা) তবে এই অভিযোগ মানতে নারাজ তৃনমুল। তাদের দাবী তাদেরই দেওয়াল বিজেপি দখল করছে।বিজেপির লোক নেই তাই এই অবস্থা ওদের। বাইটঃ- সম্রাট চক্রবর্তী ( তৃণমূল নেতা) বিজেপি দেওয়াল? কোন লোক নেই ওদের।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 10, 2026 09:05:10
Siliguri, West Bengal:বিধানসভা নির্বাচনের আগে শহরের মেয়র ও বিধায়কের তরজায় যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ。 একদিকে যেমন বিজেপির পরিবর্তন রথযাত্রা আর অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জনসংযোগ। এদিন শিলিগুড়িতে আয়োজিত হয়েছে পরিবর্তন রথ যাত্রা। এদিন শিলিগুড়ি সেভক রোডে খাটু শ্যাম মন্দিরে পূজো দিয়ে শুরু হয় ওই পরিবর্তন রথ যাত্রা। রথযাত্রায় উপস্থিত রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্যরা। রথ যাত্রাটি শিলিগুড়ির সেভক রোড, বিধানরোড, হিলকার্ট রোড হয়ে শিলিগুড়ি জংশন মাটিগাড়া নকশালবাড়ির খাপরাইলÉ যাবার কথা। সেখান থেকে বাগডোগরা বিহার মোড় হয়ে নকশালবাড়ি, খড়িবাড়ি পর্যন্ত চলবে এই যাত্রা。 " তবে এই রথযাত্রাকে ঘিরে এদিন রাজনৈতিক তর্কবিতর্ক শুরু হয়" প্রসঙ্গত, এবারে বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা আসন থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করতে চলেছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। আর অন্যদিকে ওই আসনে বিজেপির হয়ে প্রতিদ্বলিত করবেন বর্তমান বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যেই সম্ভাব্য এই দুই প্রার্থী প্রচারের ময়দানে এখন থেকেই ঝড় তুলতে শুরু করেছে। আর ওই প্রচারে বেরিয়েই একে অপরকে আক্রমণ করতে ছাড়ছেন না কেও。 এদিন সকালে শিলিগুড়ির ৯ নম্বর ওয়ার্ডে জনসংযোগে যান শিলিগুড়ি মেয়র গৌতম দেব। আর ওই প্রচারে গিয়ে তীব্র আক্রমণ করেন একদা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর ছায়াসঙ্গী শঙ্কর ঘোষকে। বিজেপির পরিবর্তন রথ যাত্রা ও শঙ্কর ঘোষ প্রসঙ্গে তিনি বলেছেন, "বিজেপি একটি রাজনৈতিক দল। তারা তাদের কর্মসূচি করুক তাতে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু অনেক জায়গায় আমাদের অনেক দ্বীধ পতাকা তারা সরিয়ে দিয়েছে। আর আমি সেটা পুলিশকে বলেছি খুব সংবেদনশীলতার সাথে দেখতে। আমরা এসব নিয়ে কোন রকম সংঘাতে যাব না। আমি একজন ভদ্র রাজনীতিবিদ। আমরা কোনরকম কুৎসাতে যাব না। খালি একটা কথাই বলবো "আলট্রা মিলিটেন্ট লেফট, লাঠি হাতে বাম, গায়ে চে গুয়েভারা থেকে লাল পদ্মে উত্তরণের রহস্য আর নীতিগত অবস্থানের কারণটা কী? বিধানসভার মুখ্য সচেতক কেন নিজের ওয়ার্ডে নির্বাচনে তৃতীয়? তার চরম বামপন্থী থেকে গেরুয়া কিভাবে নিজের তাত্মিক পরিবর্তন সেটা শিলিগুড়ির মানুষকে ব্যাখ্যা করুক।" অন্যদিকে, শিলিগুড়ির হাসমি চকে সভার পর শঙ্কর ঘোষ বলেন, "গৌতম দেবের কথার উত্তর দেওয়ার থেকে মানুষের কথার উত্তর দেওয়া বেশি প্রয়োজন বলে আমি মনে করি। যা ঠিক করবে মানুষ ঠিক করবে, গৌতম বাবু ঠিক করবেন না। কারো ক্ষমতা নেই আমাদের রথ আটকাবে। এবারে সরকার পরিবর্তন হবে। এতো ভয় সন্ত্রাসের মধ্যেও যে এই যাত্রা হচ্ছে তাতে মানুষ চাইছে এবার সরকারের পরিবর্তন হোক।"
0
comment0
Report
Advertisement
Back to top