Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111
ज्ञानधारा परियोजना 2026: 27 कॉलेजों को प्रत्येक को दो लाख सहायता—पी.सी. चंद्र समूह
NHNantu Hazra
Mar 19, 2026 05:48:06
Salt Lake City, Utah
8th 'GYANDHARA Project 2026' provided support to 27 colleges by P. C. Chandra Group. Memory chip sent to office ৮ম 'জ্ঞানধারা প্রকল্প ২০২৬'-এর আওতায় ২৭টি কলেজকে সহায়তা প্রদান করলো পি. সি. চন্দ্র গ্রুপ। পি. সি. চন্দ্র গ্রুপ তাদের অন্যতম প্রধান শিক্ষামূলক উদ্যোগ—'জ্ঞানধারা প্রকল্প'-এর অষ্টম সংস্করণের আয়োজন করল। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কলেজের গ্রন্থাগারগুলোকে আধুনিক 'জ্ঞান কেন্দ্রে' (Knowledge Centres) রূপান্তরিত করার মাধ্যমে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার পরিকাঠামোকে শক্তিশালী করে তোলা। এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী, সুভ্র চন্দ্রের সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ২৭ টি কলেজের হাতে 'জ্ঞানধারা সহায়তা' তুলে দেন। প্রতিটি প্রতিষ্ঠান তাদের গ্রন্থাগারের পরিকাঠামো উন্নত করতে এবং বই ও শিক্ষণ সামগ্রী সংগ্রহের উদ্দেশ্যে ২ লক্ষ টাকা করে অনুদান লাভ করে। এই উপলক্ষে পি. সি. চন্দ্র জুয়েলার্সের যুগ্ম 'জ্ঞানধারা প্রকল্প'-এর মাধ্যমে গ্রন্থাগার ও পঠন-পাঠনের স্থানগুলোর উন্নয়নে সহায়তা প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের কলেজগুলোকে শক্তিশালী করে তোলার অঙ্গীকার। ইতিমধ্যেই ৮২টি কলেজ এই উদ্যোগের অংশীদার হয়েছে; আর এ বছর আরও ২৭ টি জেলার কলেজকে সহায়তার আওতাভুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত তারা । এই আর্থিক সহায়তার মাধ্যমে কলেজগুলো তাদের শিক্ষাগত পরিকাঠামো ও সম্পদকে আরও সমৃদ্ধ করে তুলতে পারবে। ২০১৫ সালে সূচিত 'জ্ঞানধারা প্রকল্প'-এর মূল লক্ষ্য হলো কলেজের গ্রন্থাগারগুলোকে শক্তিশালী করা। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিকাঠামো আধুনিকীকরণ, পঠনকক্ষের পরিবেশ উন্নত করা এবং বই, জার্নাল, কম্পিউটার ও বৈজ্ঞানিক গবেষণার উপকরণগুলোর সহজলভ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পি. সি. চন্দ্র গ্রুপ এ পর্যন্ত রাজ্যের মোট ১০৯ টি কলেজকে সহায়তা প্রদান করেছে, যার ফলে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Mar 19, 2026 08:16:08
Siliguri, West Bengal:*মাকে প্রণাম করে নির্বাচনের প্রচার শুরু করলেন ছেলে। এবারে ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। অন্যদিকে বিজেপি প্রার্থী শিখা চ্যাটারঞ্জি। ২০২১ সাল পর্যন্ত শিখা দেবী রঞ্জনশীল শর্মা কে আঙুল ধরে রাজনৈতিক পথচলা শিখিয়েছেন। কিন্তু ২০২১ সালে ভোটের আগে শিখাদেবী যোগদান করেন বিজেপিতে। জীবনের রাজনৈতিক গুরু মাকে হারান রঞ্জন। শিখা দেবী বিজেপির বিধায়ক হন। পুত্র রঞ্জনশীল শর্মা তৃণমূলের কাউন্সিলর থেকে যান। এবার মা ছেলের লড়াই ডাবগ্রাম ফুলবাড়ীতে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর কলকাতা থেকে শিলিগুড়িতে গতকাল বিকেলে এসে পৌঁছান রঞ্জন শীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে আজও মা বলেই ডাকেন রঞ্জন। বৃহস্পতিবার সকালে মাকে প্রণাম করেই নিজের নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা। রঞ্জন শীল শর্মার গুরু মা শিখা চ্যাটার্জী ছেলেকে আশীর্বাদ করলেন। বললেন শুভবুদ্ধির উদয় হোক, দেশের জন্য দশের জন্য ভালো কাজ করুক রঞ্জন। শিলিগুড়ি শহর লাগুয়া ডাবগ্রাম ফুলবাড়ী এবার অন্য লড়াই দেখবে। রাজনৈতিক গুরু মা এবং পুত্রের লড়াই ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ী আসনে তৃণমূলের পরিস্থিতি খুবএকটা ভালো নেই। এই আসনে শিখা চ্যাটার্জিকে হারাতে তার রাজনৈতিক জীবনের পুত্রকে হাতিয়ার করেছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। রঞ্জন বাবু বলেন, শিখাদেবি আমার মা। মাকে প্রণাম করেই প্রচার শুরু করলাম। রাজনীতি আর ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্যক্তি জীবনে উনার আশীর্বাদ নিয়েই আমি চলি, চলবো। ইতিমধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ী আসনে শুরু হয়েছে গুঞ্জন, শিখা দেবীকে কি হারাতে পারবে রঞ্জন? তবে মা এবং ছেলের এই লড়াই আখেরে কে জেতে তা সময় বলবে। এই কেন্দ্রের দিকেই পাখির চোখ বিজেপি এবং তৃণমূলের কেন্দ্রীয় শিবিরের। উল্লেখ্য জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধায়ক শিখা চ্যাটার্জি ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে হারিয়ে দিয়ে বিধায়ক হন তিনি। এবার গৌতম বাবু শিলিগুড়ি বিধানসভা আসন থেকে ভোটের লড়াই লড়ছেন।
836
comment0
Report
CDChittaranjan Das
Mar 19, 2026 08:15:46
Durgapur, West Bengal:গরম পড়তেই ফের ডেঙ্গুর প্রকোপ শিল্পাঞ্চলে। আর তার মধ্যেই এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের ইস্পাত নগরীর নয় নম্বর ওয়ার্ডের সেকেন্ডারির এলাকায়। মৃত ব্যক্তির নাম মনোজ কুমার দাস (৪৬), তিনি ওই এলাকারই বাসিন্দা। চলতি মাসের ১৫ তারিখে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমদিকে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। এরপর ১৩তারিখ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি, ১৫ই মার্চ তিনি মারা যান। জানা গেছে, তিনি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা মৃতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গোটা এলাকার স্প্রে করা হয় এবং মানুষজনকে সচেতন করা হয়। রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সার্ভে কর্মী কবিতা চৌধুরী জানান, “মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে। উনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন, তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমরা পুরো এলাকাকে নজরদারির মধ্যে রেখেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” ঘটনাস্থলে দুর্গাপুর নগর নিগমের চেয়ার পারসন অনিন্দিতা মুখার্জি যান পরিদর্শনে ।
884
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 19, 2026 08:15:35
Kolkata, West Bengal:সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপি。 কলকাতা বিমানবন্দর ১) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে সুব্রত বক্সী ২) হাড়োয়া তৃণমূল কর্মীর হাত কাটা দেহ উদ্ধার ৩) বিজেপির বাকি তালিকা প্রকাশ সমন্ধে ৪) অপসারিত প্রশাসনিক আধিকারিকদের অন্য রাজ্যের ডেপুটেশনে পাঠানো ছাড়তে নারাজ নবান্ন ৫) পুলিশ আধিকারিককে নিয়ে দিব্যেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে ৬) শুভেন্দু অধিকারীর প্রচারে প্রচারে তাকে দেখা যাবে ৭) টিকিট না পাওয়া তৃণমূল বিধায়করা বিক্ষুব্ধ সেই নিয়ে ৮) প্রচারে বেরিয়ে ছেড়া পান্ডের মন্তব্য প্রসঙ্গে ৯) ঈদের পর উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপ্যায়। ১০)ভবানীপুর শুভেন্দু অধিকারী যখন ঢুকছিলেন তৃণমূল স্লোগান দিচ্ছিল এই প্রসঙ্গে মন্তব্য।
857
comment0
Report
MDMritunjay Das
Mar 19, 2026 08:03:51
Bankura, West Bengal:প্রার্থী বদল করতেই বাড়ির সামনে পটকা ফাটানো ও ব্যঙ্গোক্তি করার ঘটনায় নতুন প্রার্থীর প্রচারে গিয়ে প্রকাশ্যে ক্ষোভ রাজ্যের বিদায়ী মন্ত্রী জ্যোৎস্না মান্ডির, সৌজন্যের সম্পর্ক রেখে চলার বার্তা নতুন প্রার্থীর প্রশ্ন încă. রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে এবার প্রার্থী করেনি তৃনমূল। বদলে বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভায় প্রার্থী করা হয়েছে একেবারে নতুন মুখ পেশায় অধ্যাপিকা তনুশ্রী হাঁসদাকে। নতুন এই প্রার্থীকে কী মেনে নিতে পারবেন বিদায়ী মন্ত্রী ও তাঁর অনুগামীরা? এই জল্পনা চলছিল। তবে সেই জল্পনায় আপাতত ইতি টেনে নতুন প্রার্থীর প্রচারে সামিল হতে দেখা গেল রাজ্যের বিদায়ী মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। রানীবাঁধে প্রার্থীর সমর্থনে মিছিলেও তাঁকে সামিল হতে দেখা যায়। পরে একটি সভায় বক্তব্য রাখতে উঠে আক্ষেপের সুরে বিদায়ী মন্ত্রী প্রকাশ্যে বলেন, রানীবাঁধ বিধানসভায় কে প্রার্থী হবেন তা দল ঠিক করে। তাঁকে প্রার্থী না করায় একদল মানুষ তাঁর বাড়ির সামনে পটকা ফাটিয়ে বিভিন্ন ব্যঙ্গোক্তি ও কটূক্তি করেছে। এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। পারিবারিক কারনে অল্পদিন প্রচারে অনুপস্থিত থাকার কথা ঘোষণা করে বিদায়ী মন্ত্রীর আবেদন এই ঘটনার যেন অন্য ব্যখ্যা না দেওয়া হয়। সভায় এই বক্তব্য রাখলেও বিষয়টি সংবাদমাধ্যমে কিছু বলেননি মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। রানীবাঁধ বিধানসভার তৃনমূল প্রার্থী তনুশ্রী হাঁসদার দাবি, দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে প্রার্থী করেছে। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর জ্যোৎস্না মান্ডি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনিও সৌজন্যের সম্পর্ক রেখে চলতে চান।
1071
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 19, 2026 07:49:25
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম বিধান সভার চারটে সিট এখনো ঘোষনা করতে পারেনি সিপিএম। ঝাড়গ্রাম এবং বিনপুর দুটো সিট ঘোষনা করেছে তারা। গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম সম্ববত জোট পার্থীর নাম ঘোষনা হবে। তবে ঝাড়গ্রাম এবং বিনপুর উভয় জায়গায় দেওয়াল লেখন মিছিল প্রচার শুরু করে দিলো তারা। ঝাড়গ্রাম এর পার্থী অর্জুন মাহাত শহরে দেওয়াল লেখন করে পাড়া প্রাচার করেন। রাজ্যসরকারের সমালোচনা এবং তার প্রতিবাদে এবার ভোট বলে জানান অর্জুন বাবু। তবে ঝাড়গ্রাম এ এখন যে জ্বলন্ত সমস্যা কুড়মি তাদেরবদाबিকেও তিনি মান্যতা দিয়ে তাদের আন্দোলন কে শুভেচ্ছা জানিয়েছেন বাম মনোনীত এই কুড়মি পাার্থী। অপরদিকে বিনপুরের বাম মনোনীত পার্থী রবিসিং সর্দ্দার নিজে ভূমীজ সম্প্রদায়ের মানুষ। বেলপাহাড়ি তে ভূমীজ দের একটা বড় অংশ এবার সিপিএম কে সমর্থন করবে। তাকেও দেখা গেলো মিছিল করতে।
1027
comment0
Report
MMManoranjan Mishra
Mar 19, 2026 07:32:11
1045
comment0
Report
STSrikanta Thakur
Mar 19, 2026 07:31:58
Dinajpur, Rangpur Division:বালুরঘাট : তৃণমূলের বালুরঘাট বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার প্রচার চলছে। প্রায় প্রতিদিনই ছোট ছোট মিটিং করছেন অর্পিতা ঘোষ। বুধবার সারাদিনের যে ঘোষিত কর্মসূচি তার শেষ কর্মসূচি হিসেবে রাতের দিকে বালুরঘাটে শক্তি বৃদ্ধি ঘটল তৃণমূলের। বুধবার বিভিন্ন দল ছেড়ে প্রায় ৫০০ জন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তে যোগদান করলেন বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হাত ধরে। পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি নামিজুর রহমান, বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি, আইএনটিটিইউসির বালুরঘাট শহরের সভাপতি মিঠুন নিয়োগী,আইএনটিটিইউসির বালুরঘাট ব্লক সভাপতি রাজিব দাস সহ অন্যান্যরা। এদিন এই যোগদান কর্মসূচিতে এসে অর্পিতা ঘোষ বলেন আজ এখানে প্রায় যোগদান করলেন। এদের সঙ্গে এর আগেও একবার কথা হয়েছিল। আজ সরাসরি এরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিত এই যোগদানের ফলে আইএনটিটিইউসির শ্রীবৃদ্ধি ঘটলো আমরা চাইবো আইএনটিটিইউসির উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। যোগদানকারী বিশ্বজিৎ কর্মকার বলেন আগে আমি কংগ্রেস করতাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে উদ্বুদ্ধ হয়ে আমি আজ তৃণমূলে যোগদান করলাম। আমি ছাড়াও এখানে আরো ৫০০ জন যোগদান করেছে。
1003
comment0
Report
KMKIRAN MANNA
Mar 19, 2026 07:17:47
Dihierench, West Bengal:তফসিলি মহিলা সভাপতি হওয়ায় তাকে ‘একঘরে কোনঠাসা’করার অভিযোগ, দুর্নীতি ও কাটমানি অভিযোগে तृणমূল পরিচালিত তمলুক पঞ্চায়েত समিতিতে তীব्र বিতর্ক। ভোট মুখে पঞ্চায়েত समিতির সভাপতিকে মানুষের কাজ করতে না পেরে পদত্যাগের সিদ্ধান্ত সভাপতির। তফসিলি জাতিভুক্ত হওয়ায় तृণমূল পরিচালিত पूर्व মেদিনীपुरের তমলুক पঞ্চায়েত সমিতির সভাপতির ঝরনা হাইট বর্মनকে একঘরে, কোনঠাষা করে রাখার অভিযোগে चাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সভাপতির দাবি, দলীয় প্রভাবশালীদের নির্দেশে কর্মাধ্যক্ষ ও সদস্যদের তফসিলি জাতিভুক্ত সভাপতিকে এড়িয়ে চলতে বলা হয়েছে। এমনকি ब्लকের বিডিও वాసিম রেজার বিরুদ্ধেেও অভিযোগ উঠেছে—সভাপতির সঙ্গে কেউ যোগাযোগ রাখলে তার সঙ্গে কাজ না করার ‘হুইপ’ জারি করা হয়েছে। সভাপতির আরও অভিযোগ, তিনি কাটমানি নিতে অস্বীকার করায় সহ-সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ ও বিডিও মিলেই তাকে পাশ কাটিয়ে পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন। গত দু’বছর ধরে আর্থিক বৈঠক সহ বিভিন্ন বৈঠক থেকে তাকে দূরে রাখা হয়েছে বলেও দাবি তার। উন্নয়নমূলক কাজ, ঠিকাদার বন্টন—সব ক্ষেত্রেই তার সই ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সবলা মেলা ঘিরেও উঠেছে বড় আর্থিক অনিয়মের অভিযোগ। সভাপতির দাবি, সরকারি ১০ লক্ষ টাকার অনুদানের মেলায় ৩০ লক্ষ টাকা খরচ করা হয় এবং অতিরিক্ত অর্থ তোলা হয় ঠিকাদারদের কাছ থেকে। টেন্ডার প্রক্রিয়ায়ও অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, সবলা মেলার বাড়তি কুড়ি লক্ষ টাকা ও কাটমানি তুলতে টেন্ডারের আসা তিন নম্বর ঠিকাদারদের কাজ দেওয়ার চাপ দেওয়া হলেও তিনি তা মানেননি। এরপর থেকেই তার সঙ্গে দূরত্ব তৈরি হয় ভিডিওর। এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজে অনিয়মের কথাও তুলে ধরেছেন তিনি। তার দাবি, শ্মশান ও কবরস্থানের মতো প্রকল্পে অর্ধেক কাজ করে পুরো টাকা তুলে দেওয়া হচ্ছে ঠিকাদারদের। ফলে উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং এই সুযোগে বিজেপি ছোটখাটো কাজ করে এলাকায় প্রভাব বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ সভাপতি ঝরনা হাইত বর্মন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় এবং মহকুমা শাসকের কাছে বিষয়টি জানিয়েছেন। তার বক্তব্য, “চেয়ারে থেকে যদি কাজই করতে না পারি, তাহলে সেই চেয়ারের কোনো মূল্য নেই।” অন্যদিকে, পূর্ত কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ সামন্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “সভাপতির অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু উনি নিয়মিত পঞ্চায়েতে আসেন না। বারবার বলা সত্ত্বেও তিনি আসছেন না, তাহলে কাজ করবেন কীভাবে?” বিডিও ওয়াসিম রেজা এই বিষয়ে মুখ খুলতে চান নি। ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেতা ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশীষ মণ্ডল কটাক্ষ করে বলেন, “পঞ্চায়েত সমিতি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সবলা মেলার অতিরিক্ত খরচা ও কাটমানির অভিযোগে আমরা আইনি পদক্ষেপের পথে হাঁটব।” ঘটনাকে কেন্দ্র করে তমলুকে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
1071
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 19, 2026 07:17:06
1004
comment0
Report
Advertisement
Back to top