Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028

भवानीपुर विधानसभा: टीएमसी-भाजपा के बीच सियासी घमासान तेज

SBSoumen Bhattachrya
Mar 19, 2026 08:15:35
Kolkata, West Bengal
সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপি。 কলকাতা বিমানবন্দর ১) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে সুব্রত বক্সী ২) হাড়োয়া তৃণমূল কর্মীর হাত কাটা দেহ উদ্ধার ৩) বিজেপির বাকি তালিকা প্রকাশ সমন্ধে ৪) অপসারিত প্রশাসনিক আধিকারিকদের অন্য রাজ্যের ডেপুটেশনে পাঠানো ছাড়তে নারাজ নবান্ন ৫) পুলিশ আধিকারিককে নিয়ে দিব্যেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে ৬) শুভেন্দু অধিকারীর প্রচারে প্রচারে তাকে দেখা যাবে ৭) টিকিট না পাওয়া তৃণমূল বিধায়করা বিক্ষুব্ধ সেই নিয়ে ৮) প্রচারে বেরিয়ে ছেড়া পান্ডের মন্তব্য প্রসঙ্গে ৯) ঈদের পর উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপ্যায়। ১০)ভবানীপুর শুভেন্দু অধিকারী যখন ঢুকছিলেন তৃণমূল স্লোগান দিচ্ছিল এই প্রসঙ্গে মন্তব্য।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Mar 19, 2026 09:36:40
Purulia, West Bengal:পুরুলিয়া: দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মৌতোড় বড় কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন পুরুলিয়ার পাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মানিক বাউরি। বাজ বাজনা নিয়ে দলীয় পতাকা সঙ্গে উড়িয়ে প্রচারে ঝড় তুলেন মানিক বাউরি । গত বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি জয়লাভ করে । রাজনীতিতে একেবারে নতুন মুখ পেশায় শিক্ষক মানিক বাউরি। সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ভাবমূর্তির মুখ । তাঁর আশা, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজে সাড়া দিয়ে সাধারন মানুষ তৃণমূলকে সমর্থন করবে এবং এই আসনে তৃণমূল জয়লাভ করবে । বাইট : মানিক বাউরি (তৃণমূল প্রার্থী, পাড়া বিধানসভা)
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 19, 2026 09:35:59
Arambag, West Bengal:আরামবাগঃ১৯ মার্চ ভোট প্রচারে এবার গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার কুমারগঞ্জের পানপাতায় দ্বিতীয় তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দিয়ে প্রচার শুরু করলেন।পুজো দিয়ে কর্মীদের সাথে নিয়ে তিনি ঐ এলাকার বাসিন্দাদের কাছে যান।বাড়ি বাড়ি,দোকানে দোকানে হাজির হন। তাদের কাছে ভোট ভিক্ষা করেন।এমনকি ভূমি পুত্র তত্ত্ব তাদের কাছে খাড়া করছেন।পূণরায় জয় যুক্ত করে এলাকার উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন। এদিকে তিনি বলেন,গোঘায়ে ভূমি পুত্র আমি।আর তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি তো বহিরাগত।তৃণমূলের লোকজন, পদাধিকারীরা আমার সাথে গোপনে যোগাযোগ করেছেন।তাদের প্রার্থীই পছন্দ হয়নি।তারা আমাকে বলেছেন,কেনো, তৃণমূল নেতৃত্ব কি ভূমিপুত্র খুঁজে পেলো না? দেখুন না কি হয়।অপেক্ষা করুন।সব দেখতে পাবেন。
0
comment0
Report
CDChampak Dutta
Mar 19, 2026 09:17:39
Kaji Chak, West Bengal:শ্যামলী সরদার, তৃণমূল প্রার্থী ঘাটাল বিধানসভা, ঘাটাল ব্লকের ইড়পালা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ধসাচাঁদপুর গ্রামে শীতলা মন্দিরের পূজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার সারছেন প্রার্থী সাথে রয়েছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি সহ তৃণমূল কর্মীরা। প্রচারে বাড়ি বাড়ি গিয়ে সরকারি পরিষেবা পাচ্ছে কিনা বাড়ির মহিলাদের কাছে তাই জানতে চাইছেন প্রার্থী। বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন প্রার্থীর কোথাও আবার স্কুল পড়ুয়াদের নিজে হাতে চকলেট তুলে দিচ্ছেন, বাড়ির হেসেলে ঢুকে মহিলাদের সাথে কথা বলে ভোট প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সরদার। প্রার্থীর দাবি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে তাই মানুষ স্বতঃস্ফুর্তভাবে আমাকে আশীর্বাদ করছেন।
766
comment0
Report
MMManoranjan Mishra
Mar 19, 2026 09:07:17
Purulia, West Bengal:পুরুলিয়া: নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর ছবি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের হোডিং ও ফ্লেক্স টাঙানো রয়েছে খোদ জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর চত্বরে । জেলা মাইনরিটি ভবনের দেওয়ালে একাধিক জায়গায় বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপনের ফ্লেক্স লাগানো রয়েছে । তাতে মুখ্যমন্ত্রীর ছবি থাকায় বিরোধী বিজেপি দল প্রশাসনের বিরুদ্ধেই নিয়ম ভঙ্গের অভিযোগে তুলেছেন। ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে । তৃণমূলের বক্তব্য যদি এই ধরণের কোথাও কোনো ব্যানার বা পোস্টার লাগানো থাকে সেগুলো সরিয়ে দেওয়া নির্বাচন কমিশনের কাজ । নির্বাচন কমিশনের দেখা উচিৎ রাস্তার মধ্যে বিজেপির পতাকা রয়েছে, প্রধানমন্ত্রীর ছবি ওষুধদের দোকানে ও কৃষক সমৃদ্ধি যে পোস্টার রয়েছে সেগুলো দেখা উচিৎ । নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কাজ করবে এটাই তো ভালো。 জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক সুধীর কোন্থাম গত ১৬ তারিখ সাংবাদিক সম্মেলনে করে দাবী করেছিলেন, মডেল কোড অফ কন্ডাক অনুযায়ী সরকারি ভবন থেকে যাবতীয় পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। অথচ জেলা মাইনোরিটি ভবনে এখনো জ্বল জ্বল করছে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো পোস্টার। বাইট : ১) জয়দীপ্ত চট্টরাজ (জেলা বিজেপি মিডিয়া ইনচার্জ) ২) সুশেন চন্দ্র মাঝি (সহ-সভাপতি, জেলা তৃণমূল কংগ্রেস) ৩) সুধীর কোন্থাম (পুরুলিয়া জেলা নির্বাচন আধিকারিক / জেলা শাসক)
943
comment0
Report
CDChampak Dutta
Mar 19, 2026 09:07:05
Kaji Chak, West Bengal:बायरे सेआ आलू पहले स्टोर में रखने का अवसर प्राप्त हो रहा है, क्षेत्रीय स्थानीय किसान स्टोर में आलू रखने के लिए कोई अवसर नहीं दे रहे हैं। इस शिकायत के बावजूद किसान कोल्ड स्टोर में बड़े पैमाने पर प्रदर्शन कर रहे हैं। ऐसी घटनाएं पश्चिम मেদिनीपुर जिले के चन्द्रकोना के जगत माता हिमघोर में देखी गईं। क्षेत्रीय किसानों का आरोप है कि वे कोल्ड स्टोर में आलू रखने के लिए आते हैं, पर उन्हें स्थान नहीं दिया जा रहा है और जिले के बाहर से आने वाले बड़े ट्रकों के आलुओं को पहले मौका दे दिया गया है। इससे किसानों ने कोल्डस्टोर परिसर में प्रदर्शन शुरू कर दिया है। हालांकि कोल्डस्टोर प्रशासन का दावा है कि श्रम संकट के कारण तेजी से कोल्ड स्टोर लोड करना पड़ रहा है, इसलिए कुछ समस्या है, लेकिन किसी भी खेत किसान को वापस नहीं किया गया है। স্কোল ছবি 2c এ
1019
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 19, 2026 09:06:38
Asansol, West Bengal:“রানীগঞ্জকে বাঁচাতেই রাস্তায় নামল জনতা” — খোলামুখ খনির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরকে রক্ষার দাবিতে এবার সরাসরি রাস্তায় নামল ‘রানীগঞ্জ বাঁচাও মঞ্চ’। জাতীয় সড়কের ধারে অবস্থান-বিক্ষোভে বসে সংগঠনের সদস্যরা স্পষ্ট বার্তা দিলেন—“আন্দোলনই এখন একমাত্র পথ”। বিক্ষোভকারীদের অভিযোগ, Coal India Limited-এর পরিকল্পিত খোলামুখ খনি (ওপেন কাস্ট মাইনিং) প্রকল্পের জেরে ঐতিহাসিক রানীগঞ্জ শহর চরম বিপদের মুখে পড়তে পারে। বিশেষ করে এই এলাকায় ওপেন কাস্ট মাইনিং শুরু হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, খোলামুখ খনি চালু হলে বিস্ফোরণের ফলে বাড়িঘরের মারাত্মক ক্ষতি অনিবার্য। পাশাপাশি দেখা দেবে তীব্র পানীয় জলের সংকট, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং শেষ পর্যন্ত মানুষ বাধ্য হবে এলাকা ছেড়ে চলে যেতে। ‘রানীগঞ্জ বাঁচাও মঞ্চ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। সেই কারণেই বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা। বিক্ষোভ মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি শোনা যায়—“রানীগঞ্জকে শেষ হতে দেওয়া হবে না।” এছাড়াও স্থানীয় বাসিন্দাদের দাবি, যেসব কলিয়ারি বা খোলামুখ খনি থেকে ইতিমধ্যেই কয়লা উত্তোলন করা হয়েছে, সেগুলিকে অবিলম্বে বালি দিয়ে ভরাট করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো বিপর্যয় না ঘটে। এই আন্দোলন ঘিরে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
978
comment0
Report
BSBarun Sengupta
Mar 19, 2026 09:05:59
Barrackpur Cantonment, West Bengal:দক্ষিণেশ্বর মা ভবতরিণী মন্দিরে পুজো দিতে এসে দিলীপ ঘোষকে পাগল বললেন পাশাপাশি মোদি, অমিত শাহকে গবেট বলে আখ্যা। প্রচার শুরু করার আগে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা কে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিলেন মদন মিত্র। পুজো দেওয়ার সাথে সাথে মন্দিরে ভক্তদের সঙ্গে সেলফি তুলে হাত মেললেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। দিলীপ ঘোষ বলেছেন শশী পাঁজার বাড়িতে আক্রমণ হলে মদন মিত্র বাড়িতেও আক্রমণ হবে, এই প্রশ্নে মদন বাবু বলেন দিলীপ ঘোষ বিয়ে করার পর পাগল হয়ে গেছে। কামারহাটি সিপিআই(এম) প্রার্থী মানস মুখার্জি আগামীকাল দেশপ্রিয় নগরে প্রচার করতে এসে বলেছেন বন্ধ Mohini মিল কারখানায় শিল্প হবে, এই প্রশ্নের মদন বাবু বললেন ৩৫ বছরে কি করেছে কিন্তু মদন বাবুর মুখে Mohini মিলের জমিতে শিল্পের কথা বললেন না, তাহলে কামারহাটি বাংলার যুবকদের কর্মসংস্থান নিতে পারবে প্রশ্ন থেকেই গেল?
948
comment0
Report
CDChampak Dutta
Mar 19, 2026 09:05:26
Kaji Chak, West Bengal:ग्रামে चार দিন ধরে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে, বিদ্যুতের দাবিতে রাস্তার ওপর বালতি ও গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের রাজেশ্বরবাটি এলাকায়। জানা যায় গত সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়, আর সেই ঝড়ে পড়ে গিয়েছে রাস্তার উপরে বিদ্যুতের খুঁটি, তারপর থেকে গ্রামে বিদ্যুৎ নেই, পানীয় জলের সংকট, দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে চার দিনের মাথায় গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার ওপর বালতি ও গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের দাবি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই গুরুত্ব দিচ্ছে না বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে প্রশাসন, যতক্ষণ না বিদ্যুতের সমস্যার সমাধান করা হচ্ছে কতক্ষণ তাদের এই অবরোধ চলবে।
1082
comment0
Report
BMBiswajit Mitra
Mar 19, 2026 09:05:07
1060
comment0
Report
Advertisement
Back to top