Back
तामलुक पंचायत समिति की अध्यक्ष पर भ्रष्टाचार-कटमानियों के आरोप, इस्तीफे की चर्चा
KMKIRAN MANNA
Mar 19, 2026 07:17:47
Dihierench, West Bengal
তফসিলি মহিলা সভাপতি হওয়ায় তাকে ‘একঘরে কোনঠাসা’করার অভিযোগ, দুর্নীতি ও কাটমানি অভিযোগে तृणমূল পরিচালিত তمলুক पঞ্চায়েত समিতিতে তীব्र বিতর্ক। ভোট মুখে पঞ্চায়েত समিতির সভাপতিকে মানুষের কাজ করতে না পেরে পদত্যাগের সিদ্ধান্ত সভাপতির।
তফসিলি জাতিভুক্ত হওয়ায় तृণমূল পরিচালিত पूर्व মেদিনীपुरের তমলুক पঞ্চায়েত সমিতির সভাপতির ঝরনা হাইট বর্মनকে একঘরে, কোনঠাষা করে রাখার অভিযোগে चাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সভাপতির দাবি, দলীয় প্রভাবশালীদের নির্দেশে কর্মাধ্যক্ষ ও সদস্যদের তফসিলি জাতিভুক্ত সভাপতিকে এড়িয়ে চলতে বলা হয়েছে। এমনকি ब्लকের বিডিও वాసিম রেজার বিরুদ্ধেেও অভিযোগ উঠেছে—সভাপতির সঙ্গে কেউ যোগাযোগ রাখলে তার সঙ্গে কাজ না করার ‘হুইপ’ জারি করা হয়েছে।
সভাপতির আরও অভিযোগ, তিনি কাটমানি নিতে অস্বীকার করায় সহ-সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ ও বিডিও মিলেই তাকে পাশ কাটিয়ে পঞ্চায়েত সমিতি চালাচ্ছেন। গত দু’বছর ধরে আর্থিক বৈঠক সহ বিভিন্ন বৈঠক থেকে তাকে দূরে রাখা হয়েছে বলেও দাবি তার।
উন্নয়নমূলক কাজ, ঠিকাদার বন্টন—সব ক্ষেত্রেই তার সই ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
সবলা মেলা ঘিরেও উঠেছে বড় আর্থিক অনিয়মের অভিযোগ। সভাপতির দাবি, সরকারি ১০ লক্ষ টাকার অনুদানের মেলায় ৩০ লক্ষ টাকা খরচ করা হয় এবং অতিরিক্ত অর্থ তোলা হয় ঠিকাদারদের কাছ থেকে।
টেন্ডার প্রক্রিয়ায়ও অনিয়মের অভিযোগ তুলে তিনি জানান, সবলা মেলার বাড়তি কুড়ি লক্ষ টাকা ও কাটমানি তুলতে টেন্ডারের আসা তিন নম্বর ঠিকাদারদের কাজ দেওয়ার চাপ দেওয়া হলেও তিনি তা মানেননি। এরপর থেকেই তার সঙ্গে দূরত্ব তৈরি হয় ভিডিওর।
এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজে অনিয়মের কথাও তুলে ধরেছেন তিনি। তার দাবি, শ্মশান ও কবরস্থানের মতো প্রকল্পে অর্ধেক কাজ করে পুরো টাকা তুলে দেওয়া হচ্ছে ঠিকাদারদের। ফলে উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং এই সুযোগে বিজেপি ছোটখাটো কাজ করে এলাকায় প্রভাব বাড়াচ্ছে।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ সভাপতি ঝরনা হাইত বর্মন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় এবং মহকুমা শাসকের কাছে বিষয়টি জানিয়েছেন। তার বক্তব্য, “চেয়ারে থেকে যদি কাজই করতে না পারি, তাহলে সেই চেয়ারের কোনো মূল্য নেই।”
অন্যদিকে, পূর্ত কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ সামন্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “সভাপতির অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু উনি নিয়মিত পঞ্চায়েতে আসেন না। বারবার বলা সত্ত্বেও তিনি আসছেন না, তাহলে কাজ করবেন কীভাবে?” বিডিও ওয়াসিম রেজা এই বিষয়ে মুখ খুলতে চান নি।
ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপি নেতা ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশীষ মণ্ডল কটাক্ষ করে বলেন, “পঞ্চায়েত সমিতি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সবলা মেলার অতিরিক্ত খরচা ও কাটমানির অভিযোগে আমরা আইনি পদক্ষেপের পথে হাঁটব।” ঘটনাকে কেন্দ্র করে তমলুকে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NRNarayan Roy
FollowMar 19, 2026 08:16:08836
Report
CDChittaranjan Das
FollowMar 19, 2026 08:15:46884
Report
SBSoumen Bhattachrya
FollowMar 19, 2026 08:15:35857
Report
MDMritunjay Das
FollowMar 19, 2026 08:03:511071
Report
SCSaurav Chaudhuri
FollowMar 19, 2026 07:49:251027
Report
MDMritunjay Das
FollowMar 19, 2026 07:32:36977
Report
MMManoranjan Mishra
FollowMar 19, 2026 07:32:111045
Report
STSrikanta Thakur
FollowMar 19, 2026 07:31:581003
Report
PSPrasenjit Sardar
FollowMar 19, 2026 07:31:46Baruipur, West Bengal:দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতের অভিযোগ। তাই ঘটনাস্থলে পুলিশের যাওয়ার সময় চালতাবেড়িয়া এলাকায় পুলিশকে আটকে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমার্থকরা।
980
Report
PSPrasenjit Sardar
FollowMar 19, 2026 07:17:061004
Report
VDVikram Das
FollowMar 19, 2026 07:04:171067
Report
VDVikram Das
FollowMar 19, 2026 07:04:06Kolkata, West Bengal:এসএসসি মামলায় গতকাল অসুস্থতার কারণ দেখিয়ে ed দফতরে হাজিরা এড়ান পার্থ চ্যাটার্জি । তা কে আবারও নোটিস পাঠিয়ে আগামীকাল তলব করা হয়েছে ইডি তরফে ।
1044
Report
ANArnabangshu Neogi
FollowMar 19, 2026 07:03:58Kolkata, West Bengal:মনোনয়ন জমার আগে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর
তার বিরুদ্ধে মোট কত মামলা আছে? পুলিশ তথ্য দিচ্ছি না
কলকাতা হাইকোর্টে মামলা বিরোধী দলনেতার।
1066
Report
STSrikanta Thakur
FollowMar 19, 2026 07:03:461073
Report