হোমিওপ্যাথিক চিকিৎসককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ
Patharchapuri, West Bengal:হোমিওপ্যাথিক চিকিৎসককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুরিতে। পাথরচাপুরি মাজারের কাছেই তাদের দোকান এবং বাড়ি রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে আসার পর হারুন রশিদ মন্ডল নামে ৬০ বছর বয়সী ওই হোমিওপ্যাথিক চিকিৎসক ছাদে কোন কিছুর আওয়াজ শুনেন। আবার শুনে তিনি ছাদে দেখতে গেলে অতর্কিতে তার ওপর হামলা চালানো হয় এবং ছুরি দিয়ে তাকে কোপানো হয়। ঘটনার পর তড়িঘড়ি তাকে সিউড়িতে হাসপাতালে আনা হয় এবং পরে তাকে বর্ধমান রেফার করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
