Back
नरेंद्रपुर में दो सड़क हादसों में तीन की मौत, शोक पसर गया
TCTathagata Chakraborty
Dec 07, 2025 05:16:15
Rajpur Sonarpur, West Bengal
নরেন্দ্রপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু তিন জনের, শোক ছায়া এলাকায়
নরেন্দ্রপুর থানা এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোট তিন জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার গভীর রাত উচ্ছেপোতা এলাকায়। কসবার বাসিন্দা প্রভাস অধিকারী (৪৩) বাইকে করে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কার ফলে তিনি বাইক থেকে ছিটকে পড়েন। स्थानीयরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দেহটি রবিবার ময়নাতদন্তে পাঠানো হবে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোররাতে খেয়াদহ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্পোর্টস বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দুই যুবক। খেয়াদহ বাজারের কাছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে জোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক ছিটকে পড়ে গুরুতর জখম হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম রাকেশ সর্দার এবং সঞ্জীব সরদার। তাঁদের দেহও ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুটি দুর্ঘটনায় নরেন্দ্রপুর ও আশপাশ এলাকায় নেমে এসেছে গভীর শোক.
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 03, 2026 17:00:470
Report
BSBhabananda Singha
FollowMar 03, 2026 15:32:480
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 15:31:490
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 15:00:570
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 03, 2026 14:33:280
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 14:33:070
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 03, 2026 14:32:500
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:03:530
Report
NHNantu Hazra
FollowMar 03, 2026 14:03:460
Report
NHNantu Hazra
FollowMar 03, 2026 14:03:370
Report
ALArup Laha
FollowMar 03, 2026 14:03:210
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:03:050
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:02:510
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:02:360
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 12:49:260
Report
