Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

सिक्किम के ज़ीरो पॉइंट पर पर्यटक Holi खेलते दिखे

NRNarayan Roy
Mar 03, 2026 12:49:26
Siliguri, West Bengal
তুষার चাদরে ঢাকা লাচুং থেকে ইয়ানথাম ভ্যালির বরফে হোলি খেলতে ব্যস্ত পর্যটকেরা সিকিমে জিরো পয়েন্টে হোলি খেলছেন দেশ ও বিদেশের পর্যটকরা। লাচুং থেকে ইয়ানথাম ভ্যালি হয়ে জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা বরফের চাদরে মরা পাহাড়ের কোলে পর্যটকরা হোলি খেলছেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Mar 03, 2026 14:33:07
Siliguri, West Bengal:*EXCLUSIVE* চা বাগানের কুঁয়ো তে চিতাবাঘ পড়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ঘোষপুকুর রেঞ্জ অন্তর্গত পাহাড়ঘুমিয়া চা বাগানে নন্দলাল জোতে। জানা গেছে, বাগানের নন্দলাল ডিভিশনের ৮৮ নম্বর সেকশনে এদিন একটি চিতাবাঘটিকে চা শ্রমিকেরা দেখতে পান। খবর দেওয়া হয় চা বাগান কর্তৃপক্ষকে। এরপরেই ঘোষপুকুর বন বিভাগকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে চিতা বাঘটি উদ্ধারের চেষ্টা চালায়। তবে কবে চিতাটি কুঁয়োর মধ্যে পড়েছে তা বলতে পারছেন না কেউই। বাগান সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে বাগানের সেকশনটিতে চা পাতা তোলার কাজ হয়নি। স্বাভাবিকভাবেই লোকজনের যাতায়াত ছিল না। তবে চা বাগানে ভেতরে এ ধরনের খোলা মুখ কুয়া থাকাটা বিপদজনক, তা মানছেন সকলেই । এই বিষয়ে কার্শিয়াং বনবিভাগের এডিএফও রাহুল দেব মুখার্জী জানান, চিতাবাটি সম্ভবত গত দুদিন কুয়োর মধ্যে পরে থাকায় ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে । সেই সঙ্গে ক্ষুধার্তও রয়েছে। প্রথমদিকে কুয়েতে মই নামিয়ে কিংবা জাল ফেলেও কোন লাভ হচ্ছেনা । বাগানে এই ধরনের খোলা মুখের কুয়ো না রাখার পরামর্শ দেন তিনি। যদিও প্রায় ঘণ্টা চারেকের তৎপরতায় বনদফতর চিতাবাটি উদ্ধার করেন। চিতাবাটি শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর আধিকারিকরা জানাচ্ছেন।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 03, 2026 14:32:50
Kalna, West Bengal:মিসাইলের পর মিসাইল হামলা , উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে একাধিক দেশ।পরিবারকে ভিডিও কোলে এমনি জানালেন কুয়েত ও দুবাইয়ে অবস্থিত আমেরিকার দূতাবাস এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলার জেরে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। এরই প্রভাব পড়েছে বাংলার কালনার নিভুজি কল বাড়ি এলাকার বাসিন্দা ২৮ বছরের মামন শেখ , চার বছর আগে কাজের সূত্রে কুয়েতে পাড়ি দিয়েছিলেন। রাঁধুনীর কাজ করে সংসার চালালেও হঠাৎ যুদ্ধ পরিস্থিতিতে এখন কার্যত গৃহবন্দি তিনি। মামনের থাকার জায়গা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে গতরাতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছেন না তিনি ও তার সহকর্মীরা। বিমানবন্দর বন্ধ থাকায় দেশে ফেরার পথও আপাতত বন্ধ।آخرদিকে তার খুড়তুতো ভাই সোহেল শেখ কাজ করেন দুবাই সংলগ্ন শারজাহ শহরে। সোনার ডিজাইনের কাজে যুক্ত সোহেল ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলে জানিয়েছেন, গতরাতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনোরকমে প্রাণে বেঁচেছেন। তিনিও এখন দেশে ফিরতে চান।দুই যুবকের পরিবারের সদস্যরা কালনায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাদের দাবি, অবিলম্বে ভারত সরকার উদ্যোগ নিয়ে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে নিরাপদে ঘরে ফেরানোর ব্যবস্থা করুক। প্রিয়জনদের সুস্থ প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে দুই পরিবার।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 03, 2026 14:03:53
Chinsurah, West Bengal:সুগন্ধার দোলযাত্রায় উপচে পড়া ভীর。 পোলবার সুগন্ধার বসু পরিবার শুরু করেছিল যে দোল উৎসব গত চারশ বছরের বেশি সময় ধরে চলে আসছে。 চিন্তামণি বসুরায় এই দোল উৎসবের সূচনা করেছিলেন বলে শোনা যায়।দোল বাড়ির নাট মন্দিরে কালাচাঁদ দেব জিউ ও রাধারানীর এই দোলযাত্রা দেখতে ভোর থেকেই মানুষের ঢল নামে।দোলবাড়ির সামনে শুরু হয় আবির খেলা।সারাদিন ধরে চলে পুজোপাঠ হোম যজ্ঞ।দোলের আগের দিন চাঁচড় হয়।সেখানে ন্যাড়াপোড়া করে অশুভ শক্তির নাশ করা হয়।বসুরায় family's একাধিক নাট মন্দিরে আরো অনেক বিগ্রহ রয়েছে।সারা বছর নিত্য পুজো হয়,দোলের দিন বিশেষ পুজো হয় সেই সব বিগ্রহের।এই দোল উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর মেলা বসে সুগন্ধা দোলবাড়ি মাঠ ও স্কুল মাঠে।এক সপ্তাহ ধরে চলে মেলা।সুগন্ধা গ্রামের প্রতি বাড়িতে আত্মীয়-স্বজন আসে দোলে। বহু মানুষের সমাগম হয় মেলায়।জিলিপি বাদাম ভাজা আর হরেক খেলনার দোকান,মনোহরি থেকে ঘর সাজানোর পসরা নিয়ে বসে দোকানীরা।নাগরদোলা থেকে ছোটোদের মজার রাইড সবই থাকে মেলায়।দিনে দিনে মেলা কলেবরে বেড়েছে অনেকটাই। দোলবাড়ি মাঠে যাত্রাপালা অনুষ্ঠিত হয় দোলের রাতে,সেই রীতি আজও চলে আসছে।আগে বসুরায় পরিবার মেলা পরিচালনার দায়িত্বে থাকলেও গত বেশ কয়েক বছর ধরে সুগন্ধা গ্রাম পঞ্চায়েত মেলা পরিচালনা করে থাকে।নিরাপত্তার জন্য পোলবা থানার পুলিশ মোতায়েন থাকে。
0
comment0
Report
ALArup Laha
Mar 03, 2026 14:03:21
Bardhaman, West Bengal:এসআইআর কার্ড -- বর্ধমান উত্তর বিধানসভা পূর্ব বর্ধমানের উত্তর বিধানসভা কেন্দ্র বর্তমানে শাসক তৃণমূল কংগ্রেসের দখলে।তবে ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময়ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিল সিপিএম প্রার্থীর কাছে। এসআইআর তালিকায় বর্ধমান উত্তর বিধান সভা কেন্দ্রে বিচারাধীন ভোটারের সংখ্যা কমবেশি নয়।২০১৪৫ জন ভোটারের নাম আছে তালিকায়। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু সবার নামই আছে তালিকায় কমবেশি। তবে area's একজন অংশ এসআইআর না পসন্দ। তবে কেউ কেউ আবার বলছেন মোটামুটি ঠিকই আছে। উত্তর বিধানসভা -- ২৮/০২/২০২৬ খসড়া তালিকায় রয়েছে ২৬৯৬২৪ বিচারাধীন  ২২৯৬৭ বর্তমানে মোট ভোটার ২৫৪৮৯৬ বক্সবাইট ১।মহম্মদ সিরাজউদ্দিন, ২।নিরঞ্জন দত্ত, ৩।সেখ সানোয়ার, ৪।তাজ মহম্মদ, ৫।জয়দেব দাস。 ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 03, 2026 14:02:51
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 03, 2026 14:02:36
Chinsurah, West Bengal:গাছে গাছে ফুটে থাকা শিমূল পলাশ আম লিচুর মুকুল জানান দেয় বসন্ত এসে গেছে।বিশ্বকবি তাইতো লিখেছিলেন, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, বসন্তে সৌরভের শিখা জাগল।রবি গানে এই রঙিন বসন্তে হৃদয়ে দোলা লাগে।যে দোলা নাড়িয়ে দিয়ে যায় লাহিড়ী বাবার আশ্রমে ভক্তদের。 নাচে গানে নিজস্ব কমিনিউকেশনের বসন্ত উৎসব পালন。 পোলবার রাজহাট লাহিরী বাবার মন্দিরে বিগত কয়েক বছর ধরে বসন্ত উৎসব পালিত হয়ে আসছে।লাহিড়ী বাবা মন্দির প্রাঙ্গনে মঙ্গল আরতীর মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়。 দোলের পরদিন সকালে প্রভাত ফেরি হয়।তারপর নাচ গানের নানা অনুষ্ঠানের আয়োজন।এবছর মনোজ মুরলি নায়ার থেকে অনেক নামি শিল্পীর অনুষ্ঠান রয়েছে。 দ্বিতীয় দিনে সন্ধ্যায় ময়ূরী সাহার নাচের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হবে দুদিনের বসন্ত উৎসব।নিজস্ব কমিউনিকেশন এবং লাহিড়ী বাবা আশ্রমের কর্ণধার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান,লাহিড়ী বাবা মন্দিরের প্রতিষ্ঠা দিবস দোলের দিন।তাই এই দিনে উৎসব পালন করা হয়।নৃত্য গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে。 তিনি বলেন,এবছর নাগাল্যান্ডের একটি দল এসেছে তাদের অনুষ্ঠান করবে।আমাদের দেশ নানা ভাষা নানা মতের।নানা রঙেরও তাই সব সংস্কৃতির মেল বন্ধন হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে。 সঙ্গীত শিল্পী গার্গী ঘোষ বলেন,খুব ভালো পরিবেশ সাংস্কৃতিক পরিমন্ডল পেলে গান গাইতে ইচ্ছা করে।যেটা এখানে আছে।।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 03, 2026 12:49:11
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের কলাবনীতে হটাৎ জঙ্গলে দাউ দাউ করে আগুন। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বন দপ্তরের কর্মীরা। অপর দিকে আগুইবনীর ডিডি বাকশোলে জঙ্গলের আগুন নেভাতে গিয়ে মৃত্যু এক বৃদ্ধার।শাল জঙ্গলের আগুন ক্রমশ বাড়ির দিকে আসতে দেখে আগুন নেভাতে গিয়ে বিপত্তি। সেই আগুন গ্রাস করল বছর ৬৫ কল্পনা মাহাত কে।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায় ময়না তদন্তের জন্যে।পরিবারের অভিযোগ জঙ্গলে আগুন লাগার খবর বন দপ্তরে জানানো হয়েছিল বন দপ্তরে আগে কোন পদক্ষেপ নিলে হয়তো আমার মায়ের প্রাণ যেতোনা।।
0
comment0
Report
PDPradyut Das
Mar 03, 2026 12:48:51
Jalpaiguri, West Bengal:রংয়ের উৎসবে মাতোয়ারা উত্তরের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বসন্ত উৎসবে ধুপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়। বসন্ত উৎসবে মেতে উঠলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রং খেলার মধ্যে দিয়ে জনসংযোগ করেছিলেন চারবারের বিধায়ক হাবেশ্বর রায়। রাজগঞ্জ বিধানসভা ভোটে প্রার্থী দৌড়ে বিধায়ক খগেশ্বর রায়ের নাম নিয়ে জল্পনা। যদিও খগেশ্বর বাবু জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকে বসন্ত উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে দেখা যায়। পুরসভার বসন্ত উৎসবে যোগদান করতে এসে দলমত নির্বিশেষে সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালেন ধুপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়। রঙের উৎসবে মেতে উঠল রাজগঞ্জ। মঙ্গলবার রাজগঞ্জের আমবাড়ি শক্তিসোপান ক্লাবের মাঠে আয়োজিত বসন্ত উৎসব ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা। এদিন সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়। আবিরের রঙে রাঙিয়ে ওঠে চারপাশ। বিশেষ আকর্ষণ ছিল ছোটদের পরিবেশনা। উৎসবে যোগ দিয়ে শিশুদের সঙ্গে রঙ খেলতে এবং আনন্দে মেতে উঠতে দেখা যায় বিধায়ক খগেশ্বর রায়কে। তিনি সকলকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব পালনের বার্তা দেন।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 03, 2026 11:46:42
Kolkata, West Bengal:হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে。 রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার দার্জিলং কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি বাড়বে সোমবার। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে দার্জিলং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে。 দক্ষিণবঙ্গে আগামী রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলি জেলাতে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে একদিনে। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন এবং রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে。 উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার উত্তরভাগে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বুধবার থেকে শুক্রবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে; বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে; তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top