Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700137

महेशतला में भाजपा उम्मीदवार तमानाथ भौमिक जल-निकासी और सुविधाओं की कमी पर प्रचार

AMAshok Manna
Mar 23, 2026 07:02:20
Kolkata, West Bengal
দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তমানাথ ভৌমিক তিনি প্রচার সারছেন মহেশতলা ২২ নম্বর ওয়ার্ডে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম ছাড়ছেন, তিনি মানুষের সারা পাচ্ছেন বলে তার বক্তব্য। মহেশতলা বাসিন্দাদের সব থেকে বড় সমস্যা জল নিকাশি ব্যবস্থা মানুষ مختلف সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এমনটাই খুব উগ্র দিচ্ছে বিজেপি প্রার্থীর কাছে এমনটাই মন্তব্য বিজেপি প্রার্থীর।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Mar 23, 2026 07:31:32
Barrackpur Cantonment, West Bengal:পানিহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষের প্রচারের ফ্লেক্স ছিড়ে ফেলার অভিযোগ। আর এই অভিয়োগ ঘিরে উত্তেজনা আগরপাড়া নর্থ স্টেশন রোড অঞ্চলে। সকাল বেলা উঠে আগরপাড়া নট স্টেশন রোডের তৃণমূল কর্মীরা দেখতে পান তাদের লাগানো ভোটের প্রচারের ফ্লেক্স কেউ বা কার া ছিড়ে ফেলেছেন। পাশাপাশি ওই অঞ্চলে যত দলীয় পতাকা লাগানো ছিল সেগুলো কেউ ছিড়ে ফেলা হয়। এতে জাতীয় পতাকা ও পার্টির পতাকা তোলার স্ট্যান্ড সেটাও ভেঙে ফেলা হয়। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়ায়। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়। তৃণমূল কর্মীদের দাবি প্রতিবছর ভোট এলে এই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটানো হয়।
1025
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 23, 2026 07:18:53
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম শহরে গ্যাস নিয়ে কালোবাজারি অভিযোগে রাস্তা অবরোধ।পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ খুদিরাম এন্টারপ্রাইজ নামক এজেন্সি যার নামে সঠিকভাবে গ্যাস সরবরাহ করছে না। এমনকি দোকানের শাটার বন্ধ রেখে পিছন দিয়ে কার চালানো হচ্ছে। দীর্ঘদিন বুকিং করা গ্যাস মানুষ বাড়িতে না পেয়ে গ্যাস অফিসে গেলে দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কবে গ্যাস পাবেন সেই সদত্তর পাচ্ছেন না তারা। ভোর রাত থেকে লম্বা লাইন পরছে গ্যাস অফিসে। লাইন সামলাতে ব্যবহার করা হচ্ছে সিআরপিএফ কে। গ্যাসের সিলিন্ডার নিয়ে অবরোধ করছেন সাধারণ মানুষ। সপ্তাহের শুরুর দিনে এই অবরোধের ছেড়ে সমস্যায় অফিস যাত্রীরা।
1082
comment0
Report
MDMritunjay Das
Mar 23, 2026 07:18:41
Bankura, West Bengal:৫ হাজার বস্তা রাখার জায়গা খালি রেখেই হিমঘর বন্ধের ঘোষণা, প্রতিবাদে পথ অবরোধ কোতুলপুরে, পুলিশরের মধ্যস্থতায় উঠল অবরোধ হিমঘরে ৫ হাজার বস্তা আলু রাখার জায়গা খালি রেখে হিমঘর বন্ধের ঘোষণা করেছিল হিমঘর কর্তৃপক্ষ। সেই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুরে। প্রতিবাদে দীর্ঘক্ষণ বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে রাখলেন স্থানীয় আলু চাষিরা। পরে কোতুলপুর থানার মধ্যস্থতায় অবরোধ ওঠে। খোলা বাজারে আলুর দর নেই। স্বাভাবিক ভাবেই এবার সব আলু চাষি চাইছেন হিমঘরে আলু রেখে দাম চড়লে সেক্ষেত্রে তা বিক্রি করতে। কিন্তু সেক্ষেত্রেও বাদ সেধেছে একাধিক হিমঘর কর্তৃপক্ষ। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের একটি বেসরকারি হিমঘরে ৫ হাজার বস্তা আলু রাখার জায়গা খালি রাখéহে হিমঘর বন্ধের ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। আর সেই ঘোষণাকে কেন্দ্র করেই আজ উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই হিমঘরের সামনে। আলু চাষিদের দাবি চাষিদের আলু সংরক্ষণ না করে হিমঘর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের আলু সংরক্ষণের উদ্যেশ্যে হিমঘরে ওই জায়গা খালি রাখতে চাইছে। হিমঘর কর্তৃপক্ষের এমন পক্ষপাতিত্বের অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ শুরু করেন চাষিরা। বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন চাষিরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর অবশেষে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছায়। পুলিশ হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হিমঘরের খালি অংশ ভর্তি না হওয়া পর্যন্ত চাষিদের কাছ থেকে আলু নেওয়ার নির্দেশ দেয়। পুলিশের নির্দেশে হিমঘর কর্তৃপক্ষ আস্বাস দিলে চাষিদের অবরোধ ওঠে। হিমঘর কর্তৃপক্ষের দাবি হিমঘরে আলু সংরক্ষণ নিয়ে গন্ডগোল শুরু হওয়াতেই সাময়িক ভাবে চাষিদের কাছ থেকে আর আলু না নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল。
975
comment0
Report
CDChampak Dutta
Mar 23, 2026 07:03:05
Kaji Chak, West Bengal:ফের মৃত্যু হল এক আলু চাষীর। মৃত হরিপদ বাগ(৩৬) পশ্চিম মেদিনিipur জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঝাড়ুল গ্রামের বাসিন্দা। পরিবার থেকে এলাকাবাসী সকলেই বলছেন হরিপদ দোলই ভূমিহীন ভাগচাষী। ভাগে প্রায় তিন বিঘা আলু চাষ করেছিল সে, একে আলুর দাম নেই তারপরে লাগাতার তিন দিন ধরে বৃষ্টি জমিতেই পড়ে আলু, সেই আলু খুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছিল সেটা। এলাকাবাসীরা চাইছেন সরকার ক্ষতিপূরণের ব্যাবস্থা করুক নাহলে পরিবারটি ভেসে যাবে। এলাকার মানুষজন কে সেই কথাতে জানিয়েছিল। তারপরে চিন্তার জারে হঠাৎ করে হার্টএটাক হয়ে মৃত্যু হয়েছে হরিপদের এমনই জানাচ্ছেন সকলে। শারীরিক অসুস্থতা দেখা দেয় রবিবার বিকেল নাগাদ, তাকে তড়িঘড়ি ঘাটাল হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসকরা মৃত বলে জানায়। ঘটনার জেরে ইতিমধ্যে শুরু হয়েছে তৃণমূল রাজনৈতিক তরজা। তবে চন্দ্রকোনা তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলাই বলেন পরিবারের পাশে তারা আছে পরিবারকে সব ধরনের সাহায্য করা হবে।এলাকাবাসীরা চাইছেন সরকার ক্ষতিপূরণের ব্যাবস্থা করুক নাহলে পরিবারটি ভেসে जाएगा।
1100
comment0
Report
MDMritunjay Das
Mar 23, 2026 07:02:49
Bankura, West Bengal:বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিধানসভা জুড়ে পোস্টার, অভিযোগের আঙুল তৃনমূলের দিকে, অভিযোগ উড়িয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দকেই দায়ী করল তৃনমূল বিজেপি প্রার্থীর বদল চাই এই দাবি তুলে লেখা পোস্টারে ভরল বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্র। আজ সকালে শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে হাতে লেখা পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী মুখ না খুললেও বিজেপি নেতৃত্বের দাবি এই কাজ তৃনমূল ও তাদের ভোট কুশলী সংস্থার। অভিযোগ উড়িয়ে তৃনমূলের দাবি এই পোস্টার বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফল। বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রতে ২০২১ সালে বিজেপির প্রার্থী ছিলেন চন্দনা বাউরী। ২০২৬ সালে পুনরায়ের দল তাঁকে টিকিট দেওয়ায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শালতোড়া বাজারে প্রকাশ্য রাস্তায় নেমে বিক্ষোভও দেখায় বিজেপি কর্মীদের একাংশ। এবার শালতোড়ায় বিজেপি প্রার্থী বদলের দাবিতে বিধানসভা জুড়ে পড়ল পোস্টার। আজ সকালে শালতোড়া বাজার ছাড়াও লাগাপাড়া, দূর্লভপুর, গঙ্গাজলঘাটি এলাকায় পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা। পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা জানা যায়নি। বিজেপি নেতৃত্বের দাবি জনসমর্থনে পেরে উঠতে না পেরে বিভ্রান্তি ছড়াতে তৃনমূল ও তাদের ভোট কুশলী সংস্থা রাতের অন্ধকারে এই কাজ করেছে। অভিযোগ উড়িয়ে তৃনমূলের পাল্টা দাবি এই ঘটনার জন্য দায়ী বিজেপির গোষ্ঠীদ্বন্দ।
1029
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 23, 2026 06:31:29
Arambag, West Bengal:আরামবাগঃ২৩ মার্চ সাত সকালে ভোট প্রচারে বেরিয়ে চপের দোকান দেখেই আরামবাগের বাজারে তৃণমূল প্রার্থী চপ ভাজলেন। আর চপের দোকানের পাশেই বিজেপির দেওয়াল লিখন "দরকার ছিল শিল্প পিসি বলল লন্ডনের গল্প, যুবকরা চাইল কাজ পিসি বলে চপ ভাজ"。 সকাল সকাল ভোটের প্রচারে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ বেরিয়ে পড়েন।এদিন তিনি প্রথমে আরামবাগে একটি সবজি বাজারে যান। সেখানে ক্রেতা,বিক্রেতা থেকে শুরু করে নিত্য যাতায়াত কারী মানুষের সাথে কুশল বিনিময় করেন।হাত জোড় করে ভোট ভিক্ষা করেন।এলাকার মানুষ জনও তৃণমূলের এই প্রার্থীকে সাদরে গ্রহণও করেন।এদিকে বাজারে ঘোরতে ঘোরতেই তিনি হঠাৎই দেখতে পান একটি চপের দোকানে চপ ভাজা চলছে।তিনি কাল বিলম্ব না করে সেই দোকানে ঢুকে পড়েন।তিনিই চপ ভাজতে শুরু করে দেন।সেই চপ বিক্রিও করে দেন।সাথে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ পুরসভার ভাইস চেয়ার ম্যান মমতা মুখোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব।আর এই চপ ভাজা কে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা যায়।
993
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 06:31:13
Jalpaiguri, West Bengal:দু'জনেই তৃণমূল কং grassে। কিন্তু জলপাইগুড়িতে বরাবর তাঁদের মধ্যে মন কষাকষি। একজন মিটিং ডাকলে অন্যজন যান না।একজন মিছিল করলে অন্যজন পাল্টা মিছিল করে শক্তি জহির করেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় আসার আগে দূরত্ব ঘুচিয়ে জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের সঙ্গে বৈঠক করলেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আর এই বৈঠকের মধ্যে দিয়েই জলপাইগুড়ি শহরে উজ্জীবিত হল তৃণমূল শিবির। শহর থেকে অন্তত দশ হাজার Vote lead নেওয়ার চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থীর। আর সৈকত বলছেন, শহর থেকে उल्लेखযোগ্য ভোট লিড নিয়ে রেকর্ড ব্যবধানে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা। শীঘ্রই সৈকতকে সঙ্গে নিয়ে তিনি জলপাইগুড়ি শহরে প্রচারে নামবেন বলে জানিয়েছেন কৃষ্ণ। বলেছেন, প্রচারের শিডিউল তৈরি হচ্ছে।
1087
comment0
Report
EGE GOPI
Mar 23, 2026 06:30:59
Kharagpur, West Bengal:খড়্গপুরের গেটবাজার এলাকায় চা চক্রে দিলীপ ঘোষ। একাধিক ইস্যু নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করলেন খড়্গপুরের বিজেপি প্রার্থী। ভবানীপুরে হারের আতঙ্ক মমতার? - মমতা ব্যানার্জি ভয়ংকর আতঙ্কে আছেন। উনি ভেবেছিলেন দাদাগিরি করে জিতে যাবেন। ভুয়া ভোটার, অনুপ্রবেশকারী, পুলিশ দিয়ে জিতে যাবেন কিন্তু সেটা এবার হবে না। উনি কেন বলছেন গণনা কেন্দ্র সাবধান থাকতে হবে? আপনার কেন ভয় হচ্ছে! কারণ উনি বুঝে গেছেন হিসাব বরাবর হয়ে গেছে। আমলাদের ট্রান্সফার নিয়ে এত ভয় কেন? তাহলে আমলারাই কি ভোট করাতেন? - উনি প্রশাসন চালাচ্ছেন উনার মত করে। নির্বাচন কমিশন দেখেছে কোন কোন অফিসার সংবিধানের শপথের থেকে মমতা ব্যানার্জির বেশি অনুগত। উনারা থাকলে তো শান্তিপূর্ণ নির্বাচন হবে না। তাই এত ভয়। আরজি করে রোগী মৃত্যু! - আরজিকরের মত পশ্চিমবঙ্গে যতগুলি হাসপাতাল রয়েছে সবগুলি আসলে মৃত্যু ফাদ। এখানে অসুস্থ হয়ে না মরলেও লিফট ছেড়ে মরতে পারে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ্যতা নেই চালাবার। তাই এবার পরিবর্তন দরকার। লড়াইয়ের ময়দানে AIMIM। AJUP র সাথে জোট - ইলেকশনের আগে অনেক জোট হয়। আমাদের কিছু বলার নেই। লড়াই কেবলমাত্র বিজেপি তৃণমূলের। মুসলিম সমাজ সমর্থন তুলে নিচ্ছে শাসক দলের থেকে, ঘোষণা টাউন মুসলিম কমিটির - মুসলিমদের সাহস নেই মমতার বিরুদ্ধে যাওয়ার। আমরা লড়াই করি অশিক্ষা কুশিকা অনুন্নয়নের বিরুদ্ধে। আপনারা মুসলিম মুসলিম লড়াচ্ছেন। বকডুইতে যে খুন হয়েছিল মুসলমানরাই খুন করেছিলেন, তৃণমূল খুন করেছিলেন। পাড়ায় পাড়ায় মুসলিমরা সব থেকে কষ্টে আছে। তাড়াতাড়ি তৃণমূলের বাইরে যেতে গেলে কেস দেওয়া হবে। মুসলিমদের আরও একজোট হওয়ার বার্তা দিলীপ ঘোষের। পরিবর্তন করুন পাশে আছি বার্তা দিলিপের। ভবানীপুরে সবচেয়ে বেশি লীডের টার্গেট তৃণমূলের- ভবানীপুরে মমতা ব্যানার্জি 60000 ভোট পেয়ে দেখান। লিড দেবে তো বিজেপি। Now আপনারা ঘর বাঁচান। আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন - আমরা চাই বৈধ ভোটারদের নাম থাকুক তালিকা য়। কেউ যেন বাদ না যায়। আর কোন জালি ভোটার যেন ভোটার তালিকায় জায়গা না পায়। অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়লে আইনি সহায়তা দেবে তৃণamul - আগে নিজের সরকার বাঁচাও। সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বলে এত দেরি হচ্ছে। আপনি আরেকবার کোর্টে যান আমরা ভোট দেখে নেব। খড়গপুর শহরের দূষণ নিয়েও সরব দিলীপ ঘোষ。
1089
comment0
Report
PCPartha Chowdhury
Mar 23, 2026 06:02:56
Bardhaman, West Bengal:নির্চন কমিশনের তরফে তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশও। গত কয়েকদিন কেন্দ্রীয় বাহিনীর গতিবिधি চালু থাকলেও ভোট প্রচারের প্রথম রবিবার কিন্তু একেবারে বিভিন্ন ক্ষেত্রে তৎপর হতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশকে। রবিবার বর্ধমান থানায় অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের নিয়ে বৈঠক করেন আই জি ওয়েস্টার্ন বিশাল গর্গ । ছিলেন ডি আই জি,বর্ধমান রেঞ্জ,পুলিশ সুপার। থানা থেকে রাজবড়ি অবধি রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, ভাতার থানায় গিয়ে অফিসারদের নিয়ে বৈঠক করেন পুলিশ সুপার সায়ক দাস। এছাড়াও আউশগ্রামের গুসকরায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও রায়না থানার সমসপুরেও রুট মার্চ হয়। এদিন আই জি ওয়েস্টার্ন বিশাল গর্গ জানান, সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন করাতে চায় নির্বাচন কমিশন। কমিশনের ছয় দফা গাইডলাইন ( অবজেকটিভ) রয়েছে। ছাপ্পা,বুথ জ্যাম, হিংসা এড়াতে এইগুলিকে নিবিড়ভাবে প্রয়োগ করতে বলেছে কমিশন। সেগুলি বিভিন্ন থানায় গিয়ে ব্রিফ করার কাজ শুরু হচ্ছে। তিনি আরো জানান,বিভিন্ন এলাকায় রুট march করছে কেন্দ্রীয় বাহিনী। এটি নিয়মিতভাবেই চলবে। নাগরিকদের মধ্যে আস্থা বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপার সায়ক দাস জানান, বিভিন্ন থানায় গিয়ে অফিসাররা নির্দেশগুলি ব্রিফ করছেন। নাকা চেকিং করা হচ্ছে প্রতিটি বিধানসভা এলাকায়।। এদিন রায়নায় কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক জানান, 'এখানকার মানুষ খুব ভাল। এলাকায় শান্তি বজায় রাখা হবে। তাদের মধ্যে আস্থা বজায় রাখার কাজ চলবে।'
988
comment0
Report
Advertisement
Back to top