Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
जादवपुर विधानसभा क्षेत्र में प्रचार के दौरान बीकाश रंजन भट्टाचार्य पर सवाल, वीडियो वायरल
AGAyan Ghosal
Mar 23, 2026 07:33:55
Kolkata, West Bengal
যাদবপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বিড়ম্ভনায় বাম প্রার্থী বিকাশ রanjan ভট্টাচার্য। ১০৯ নম্বর ওয়ার্ডে পথসভা প্রচার চলাকালীন শাসক দলের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ তুলতেই শ্রোতাদের মধ্যে একজন আইনজীবী হিসেবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রশ্ন কর্তার মোবাইল ফোনের স্ক্রিন হাত দিয়ে আড়াল করে দিচ্ছেন একজন বাম কর্মী। ঘটনাটি ঘটেছে ১০৯ নম্বর ওয়ার্ডের রাজাপুর অভিযান সংঘ ক্লাবের সামনে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TDTapan Deb
Mar 23, 2026 08:56:16
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার ফালাকাটা বিধানসভা নির্বাচনে শাসকদল তৃনমুল কংগ্রেসকে ভাবাচ্ছে ফালাকাটা পুর এলাকার ও পূর্ব কাঠালবাড়ি এলাকার ভোট নিয়ে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত লোকসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভায় এই পঞ্চায়েত এলাকা ও পুরএলাকায় প্রায় ১১ এর মত ভোটে পিছিয়ে ছিল শাসকদল। শুধু তাই নয় , ২১ এর বিধানসভা নির্বাচনে শাসকদল তৃনমুল কংগ্রেসের প্রার্থী সুভাষ রায় পূর্ব কাঠালবাড়ি এলাকা থেকে বহু ভোটে পিছিয়ে পড়েন। ২২ সালে ফালাকাটাকে পুরসভায় রুপান্তরিত করেও ২৪ এর লোকসভায় প্রায় ৮ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে পড়েন। পুরব কাঠালবাড়ি গ্রামিন এলাকা থেকে প্রায় ৩ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে শাসকদল। সেখানে দাঁড়িয়ে ২৬ এর বিধানসভা নির্বাচনে শাসকদলকে তাই এবারও ভাবাচ্ছে পুরএলাকা ও গ্রামিন এলাকার ভোট কোন দিকে যায়। শাসকদলের এবারেও প্রার্থী সুভাষ রায় বলেন ফালাকাটা বিধানসভার পূর্ব কাঠালবাড়ি ও পুর এলাকা ছাড়া বাকি গ্রামিন এলাকায় সংগঠন যথেষ্ট মঞ্জবুত রয়েছে। লোকসভায় ভাল ফলও হয়েছে। কিন্তু পূর্ব কাঠালবাড়ি ও পুরসভা এলাকায় রাজ্য সরকারের তরফে যথেষ্ট উন্নয়ন করান হয়েছে। উন্নয়নকে হাতিয়ারে করেই এবারে বৈতরনি পার হওয়ার আশা করছে শাসকদল। পাল্টা বিজেপি প্রার্থী দীপক বর্মন বলেন শুধু পুর এলাকা বা পূর্ব কাঠালবাড়ি নয় , বিধানসভার ২৬৪ টি বুথের মধ্যে ২০০ টির বেশি বুথে ২০২১এর বিধানসভা ও ২৪ এর লোকসভায় এগিয়ে ছিল বিজেপি। উন্নয়নের তার যা কোটার টাকা তা তিনি খরচ করেছেন। সামান্য বাকি টাকা জেলা শাসকের দপ্তরে পড়ে রয়েছে। বাকি উন্নয়ন করার কথা রাজ্য সরকারের । সেটাই করেছে সরকার। তাই ২৬ এর বিধানসভায় কোন দিকে পাল্লা ভাড়া হয় তার জন্য অপেক্ষা করতে হবে ৪ তারিখ পর্যন্ত।
958
comment0
Report
CDChampak Dutta
Mar 23, 2026 08:48:20
Kaji Chak, West Bengal:অনিয়ম ও সরকারি উদাসীনতার অভিযোগে তুলে হিমঘরের প্রধান গেট আটকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চাষিদের। ঘটানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নাম্বার ব্লকের নেকড়বাগ এলাকার নারায়নচক কোল্ড স্টোরেজে । আলু লোডিং-কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে কোল্ড স্টোরেজের প্রধান গেট আটকে রেখে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন area's কৃষকেরা। বিক্ষোভকারী চাষিরা জানান সকাল ৮টা থেকে আলু লোডিং প্রক্রিয়া স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। কিন্তু হঠাৎই সকাল ৯টার পর কিছু ব্যক্তি—যাদের কেউ ‘ব্যবসাদার ইউনিয়ন’ আবার কেউ ‘राजনৈতিক নেতা’ বলে দাবি করছেন—তারা স্টোরেজের গেটে তালা লাগিয়ে দেন। এর ফলে আলু ভর্তি গাড়িগুলো আটকে পড়ে এবং দীর্ঘ সময় ধরে হিম ঘরে আলু নেওয়ার কাজ বন্ধ হয়ে যায়। ​চাষিদের অভিযোগ, আলুর লোডিং এবং ডেলিভারির ক্ষেত্রে টোকেন সিস্টেম বা অন্যান্য কৃত্রিম জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তারা সাফ জানিয়েছেন, কোনো মাধ্যম বা টোকেন ছাড়াই লাইনে দাঁড়িয়ে স্বচ্ছভাবে আলু লোডিং করতে হবে। ​সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কৃষকরা বলেন বাজারে যখন আলুর দাম চড়া (কেজি প্রতি ৮০ টাকা), তখন সরকার তৎপর হলেও, আলুর দাম যখন কেজি প্রতি ২-১০ টাকায় নেমে আসে, তখন সরকার কোনো ব্যবস্থা নেয় না। "যখন চাষি মার খায়, তখন সরকার চোখ বুজে ঘুমোয়। এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী।"
1028
comment0
Report
BSBarun Sengupta
Mar 23, 2026 08:44:39
Barrackpur Cantonment, West Bengal:পানিহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষের প্রচারের ফ্লেক্স ছিড়ে ফেলার অভিযোগ। আর এই অভিয়োগ ঘিরে উত্তেজনা আগরপাড়া নর্থ স্টেশন রোড অঞ্চলে। সকাল বেলা উঠে আগরপাড়া নট স্টেশন রোডের তৃণমূল কর্মীরা দেখতে পান তাদের লাগানো ভোটের প্রচারের ফ্লেক্স কেউ বা কার া ছিড়ে ফেলেছেন। পাশাপাশি ওই অঞ্চলে যত দলীয় পতাকা লাগানো ছিল সেগুলো কেউ ছিঁড়ে ফেলালা হয়। এমনকি জাতীয় পতাকা ও পার্টির পতাকা তোলার স্ট্যান্ড সেটাও ভেঙে ফেলা হয়। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় ‌। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়। তৃণমূল কর্মীদের দাবি প্রতিবছর ভোট এলে এই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটানো হয়।
1043
comment0
Report
MMManoranjan Mishra
Mar 23, 2026 08:44:22
Purulia, West Bengal:পুরুলিয়া: জয় শ্রী রাম স্লোগান দেওয়ায় বন্ধ রাস্তা তৈরির কাজ । "আগে রাস্তা পরে ভোট" দেওয়াল লিখন করে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা । গ্রামে বন্ধ দলীয় নির্বাচনী প্রচার বা ভোট প্রচারের দেওয়াল লিখন। ঘটনা পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার সুকুরহুটু গ্রাম পঞ্চায়েতের রাজা পেলা গ্রামের। শতাধিক পরিবারের বসবাস এই গ্রামে । রয়েছে প্রায় ৪০০ ভোটার । তবুও গ্রামে প্রবেশের জন্য নেই পাকা রাস্তা । খাল ডোব এবড়ো খেবড়ো রাস্তা এবং জমির আল দিয়ে নিত্যদিন যাতায়াত করেন গ্রামবাসীরা। পুরুলিয়া থেকে বরাবাজার যাওয়ার সময় বামুন্ডিহা মোড় থেকে এই গ্রামে যাওয়ার রাস্তা।গ্রামে ঢোকার আগেই পাকা রাস্তা শেষ। তারপর গ্রামের মানুষের রায়তি জমি। সেই জমি ওপর দিয়েই যেতে হয় গ্রামবাসীদের। জমির মালিকরা বর্ষা কালে চাষের জন্য ব্যবহার করে সেই জমি । সেই সময় গ্রামবাসিদের সমস্যা চরমে উঠে। ওই রাস্তা দিয়েই স্কুল, হাসপাতাল,পঞ্চায়েত ও ব্লক অফিস। ওই রাস্তা দিয়েই রাজডি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যেতে হয় ভোটারদের। গ্রামে ঢোকার আগেই একটি ব্রিজ করা হয় ২০১৪ সালে। তারপর গ্রামে যাওয়ার জন্য কিছুটা ঢালাই রাস্তা করা হয় । রাস্তা ও ব্রিজের মাঝখানে ৫০০ মিটার জমি রায়তি হওয়ায় সম্পূর্ন রাস্তা হয়নি । পঞ্চায়েত থেকে ব্লক অফিসে বার বার আবেদন জানালেও সম্পূর্ন রাস্তার কাজ হয়নি। তাই গ্রামবাসিরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় এবার ভোটে অংশগ্রহণ করবেন না। তাই দেওয়ালে দেওয়ালে লেখা শুরু হয়েছে "আগে রাস্তা পরে ভোট"। গ্রামে বন্ধ দলীয় নির্বাচনী প্রচার। গ্রামে ভোট বয়কটের দেওয়াল লিখন শুরু হতেই প্রশাসনের লোকজন যায়, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এই সমস্যার জন্য সরকারকেই দুষছে বিজেপি নেতৃত্ব । তাঁদের কথায়, প্রশাসনের উচিত ঘুম থেকে উঠে মানুষের সাথে কথা বলুন । যাতে গ্রামবাসীরা ভোটে অংশ নেয় তার ব্যবস্থা করা উচিত। স্থানীয় তৃনমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্য বলেন, ওখানে গ্রামবাসীদের রায়তি জমি রয়েছে তারা জমি দিতে চাইছে না । একবার সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই সময় সেখানে বিজেপি সমর্থকরা জয় শ্রী রাম স্লোগান দেয়।  তার জন্য আর রাস্তার কাজ সম্পূর্ন হয়নি । বাইট : ১) শান্তিরাম মাহাতো/ গ্রামেরবাসী। ২) দুঃশাসন মাহাতো/ গ্রামেরবাসী। ৩) রামজীবন মাহাতো/ গ্রামেরবাসী। ৪) জয়দীপ্ত চট্টরাজ /বিজেপি নেতা। ৫) বিস্টুপদ মাহাতো/ পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস,শুকুরহুটু গ্রাম পঞ্চায়েত।
970
comment0
Report
STSrikanta Thakur
Mar 23, 2026 08:43:56
Dinajpur, Rangpur Division:সোমবার সকাল থেকে বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডে বালুরঘাট বিধানসভার প্রার্থী আইনজীবী বিদ্যুৎ কুমার রায় এর নির্বাচনী প্রচার কর্মসূচি চলছে সোমবার সকালে ২৪ নম্বর ওয়ার্ডের জনসংযোগ כמו নেন তেমনি পথ চলতি মানুষ এবং বাড়ি বাড়ি গিয়েও প্রার্থী পরিচয় এর কাজ করেন বিদ্যুৎ রায়। প্রতিপদ ঘোষনা হওয়ার পর বিদ্যুৎ বিজেপির প্রার্থী প্রতিদিনই জনসংযোগ এবং ছোটখাটো প্রচারে অংশগ্রহণ করছেন তেমনি বামপন্থী প্রার্থী বিপ্লবী সমাজতন্ত্রী দলের অর্ণ ব চৌধুরী ঘুরছেন গ্রাম থেকে গ্রামান্তর। পিছিয়ে নেই তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষ। মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থী পরিচয় এর কাজ যে যতটা পারছেন এগিয়ে রাখছেন। বিজেপিকে জেতাতে মানুষ মরিয়া হয়ে রয়েছে এবং area's উন্নয়নের জন্য মানুষ তাকেই জিতিয়ে বিধানসভায় পাঠাবে বলে প্রত্যয়ী বিজেপির প্রার্থী।
1003
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 23, 2026 08:43:02
Kolkata, West Bengal:আর জি করে শৌচালয়ে যেতে গিয়ে নিমতা ছোট ফিঙ্গার বাসিন্দা বছর ৬০-এর ব্যক্তি বিশ্বজিৎ সামন্ত-র মৃত্যু হয়। সোমবার ভোর রাতে এই মৃত্যুর ঘটনায় ফের একবার আর জি কর হাসপাতালের ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে৷ গাফিলতির অভিযোগ ওঠে। এদিন বিশ্বজিৎ সামন্ত-র বাড়ি গিয়ে দেখা যায় পরিবারে কোনো সদস্য বাড়িতে উপস্থিত নেই। পাড়া প্রতিবেশীরা জানান, বাড়িতে তিনজন সদস্যই থাকতেন। বিশ্বজিৎ বাবু স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। গতকাল রাত দেড়টা নাগাদ বিশ্বজিৎ বাবুর শ্বাসকষ্ট অনুভব হয়। এরপরেই পাড়া-প্রতিবেশীরা সকলে মিলে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তারপরে আজ তারা জানতে পারেন এই ঘটনা। প্রতিবেশীদের অভিযোগ নিশ্চয়ই গাফিলতি আছে। আর জি কর হাসপাতালে বারবার এই ধরনের ঘটনা ঘটছে।
977
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 23, 2026 08:42:41
Asansol, West Bengal: অভাব-অভিযোগে সরব গ্রামবাসী, পানীয় জল ও আবাসন নিয়ে ক্ষোভ — বারাবনিতে ঘরে ঘরে পৌঁছে আশ্বাস বিধান উপাধ্যায়ের ভোটের দামামা বাজতেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সেই আবহেই সোমবার বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বৈধান উপাধ্যায় সালানপুর ব্লকের খুদিকা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন। এদিন প্রার্থীকে সামনে পেয়ে গ্রামের মানুষ তাঁদের দীর্ঘদিনের অভাব-অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে আবাসনের দুরবস্থা ও পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। বহু বাড়ির זীর্ণ অবস্থা ঘুরিয়ে দেখানো হয় প্রার্থীকে। গ্রামবাসীদের অভিযোগ, অনেক পরিবার এখনও ন্যূনতম বাসযোগ্য ঘরের অভাবে ভুগছেন। পাশাপাশি পানীয় জলের ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলে দাবি তাঁদের। তবে প্রার্থী বিধান উপাধ্যায় গ্রামবাসীদের বক্তব্য শোনার পর স্বীকার করেন, গ্রামের বহু বাড়ির অবস্থা সত্যিই খারাপ। যদিও তাঁর দাবি, পানীয় জলের পরিস্থিতি অতটা সংকটজনক নয়। শেষে তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচনে জয়ী হলে এলাকার আবাসন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে এবং প্রতিটি ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
1068
comment0
Report
BSBhabananda Singha
Mar 23, 2026 08:33:16
Dinajpur, Rangpur Division:ফের SIR এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারের। হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি পরিবারের। সোমবার সকালে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মালকুন্ডা এলাকার। মৃত ওই ব্যক্তির নাম আব্দুল হাদি‌, বয়স আনুমানিক (৪৯)। ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে‌ জানা গিয়েছে আব্দুল হাদি নামে ওই ব্যক্তি সহ তার পরিবারের বেশ কয়েকজনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। হিয়ারিংয়ের সময় নথিপত্র দেওয়ার পরও বিচারাধীন তালিকায় নাম আসার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই ব্যক্তি। বারবার পরিবারের সদস্যদের বলতেন, কি হবে আমাদের, ভোটার লিস্টে নাম না উঠলে অন্য কথাও পাঠিয়ে দিবে এই আতঙ্কে ভুগছিলেন আব্দুল হাদি নামে ৪৯ বছরের ওই ব্যক্তি। সোমবার সকালে বাড়িতেই হৃদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির বলে দাবি পরিবারের। এই ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে। অন্যদিকে SIR এর আতঙ্কে মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুদ্দিন। SIR এর আতঙ্কে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়ী নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার বলে জানান তিনি।
970
comment0
Report
BSBarun Sengupta
Mar 23, 2026 07:31:32
Barrackpur Cantonment, West Bengal:পানিহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষের প্রচারের ফ্লেক্স ছিড়ে ফেলার অভিযোগ। আর এই অভিয়োগ ঘিরে উত্তেজনা আগরপাড়া নর্থ স্টেশন রোড অঞ্চলে। সকাল বেলা উঠে আগরপাড়া নট স্টেশন রোডের তৃণমূল কর্মীরা দেখতে পান তাদের লাগানো ভোটের প্রচারের ফ্লেক্স কেউ বা কার া ছিড়ে ফেলেছেন। পাশাপাশি ওই অঞ্চলে যত দলীয় পতাকা লাগানো ছিল সেগুলো কেউ ছিড়ে ফেলা হয়। এতে জাতীয় পতাকা ও পার্টির পতাকা তোলার স্ট্যান্ড সেটাও ভেঙে ফেলা হয়। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়ায়। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়। তৃণমূল কর্মীদের দাবি প্রতিবছর ভোট এলে এই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটানো হয়।
1042
comment0
Report
Advertisement
Back to top