Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

भांगोर में तीन ड्रमों में 28 बम बरामद, पुलिस ने दो ISF कर्मी गिरफ्तार, बारुईपुर कोर्ट में आज पेशी; राजनीति गरमाई

PSPrasenjit Sardar
Feb 25, 2026 03:01:41
Baruipur, West Bengal
update ভাঙ্গরের ৩ ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাতে। প্রায় ২৮ টি বোমা তিনটি ড্রামের মধ্যে রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। এই ঘটনায় দুই আই এস এফ কর্মীকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ। আজ দুই অভিযুক্ত কে বারুইপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবেই বোমা রাখার ঘটনায় রাজনৈতিকভাবে তরজা শুরু হয়েছে আই ایس ও তৃণমূলের মধ্যে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Feb 25, 2026 04:51:04
Kolkata, West Bengal:রাজ্যে প্রসূতি মায়েদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য ভবনের পর্যালোচনার বৈঠকে বিস্ফোরক তথ্য। রাজ্যে মাতৃ মৃত্যু নিয়ে পর্যালোচনার রিপোর্টে চাঞ্চল্যকর কর তথ্য। স্বাস্থ্য দফতরের তরফে ইউনিসেফ এর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও প্রসূতিদের দায়িত্বে থাকা আধিকারিকরা। যেখানে দেখা গেছে বিগত ১ বছরে ২০২৫ এর ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত .. যেখানে দেখা গেছে সব থেকে বেশি মালদা জেলাতে হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে ২৩ শতাংশ প্রসূতি মায়ের। মুর্শিদাবাদে ১১ শতাংশ প্রসূতি মায়ের হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলাতে মৃত্যু হয়েছে ৯ শতাংশ প্রসূতি মায়ের হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে। এ রাজ্যে অপ্রাপ্তবয়স্ক মায়েদের মৃত্যুর হার সবচেয়ে বেশি বসিরহাট স্বাস্থ্য জেলাতে ৩৩.৩৩ শতাংশ। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলা তে ২৮.২২। সেই সঙ্গে দেখা গেছে, এই রাজ্যে গায়ে জ্বর নিয়ে হেঁটে যেতে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গত ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত, সব থেকে বেশি ৫৬ শতাংশ প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও মেডিকেল কলেজ বাদে সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ শতাংশ প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 25, 2026 04:50:49
Ranaghat, West Bengal:রাণাঘাট শহর জুড়ে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠল রাজনীতি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের টাঙানো পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজেপি। যদিও বিজেপির দাবি, তারা এই ঘটনায় জড়িত নয়; বরং তাদের নির্বাচনী স্লোগান ও প্রতীক বিকৃত করা হয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার সকালে। শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় একাধিক পোস্টার ও ব্যানার—যেখানে বিজেপির নির্বাচনী স্লোগানের পাল্টা স্লোগান হিসেবে লেখা ছিল, “বাঁচতে চাই চলো বিজেপি তাড়াই”। পোস্টারের নীচে উল্লেখ ছিল “রাণাঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদ”। বিষয়টি সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তাদের দলীয় লোগো ও প্রতীক অপব্যবহার করা হয়েছে। এই নিয়ে রাণাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। এরপর মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন জায়গায় ওই পোস্টারগুলি ছেঁড়া অবস্থায় দেখা যায়। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, বিজেপি-সমর্থকরাই পোস্টারগুলি ছিঁড়ে দিয়েছে। ঘটনারা রাণাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূলও। বিকেলে প্রতিবাদ জানিয়ে শহরে মিছিল সংগঠিত হয়। বাইট ১. অসিত দত্ত (রাণাঘাট শহর তৃণমূল কংগ্রেস, সভাপতি) ২. পার্থসারথী চট্টোপাধ্যায় (বিধায়ক, রাণাঘাট উত্তর-পশ্চিম, বিজেপি)
0
comment0
Report
TDTapan Deb
Feb 25, 2026 04:35:39
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার == বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও কে বালু চোর বলে অভিযোগ তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক-এর বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন মনোজ। জি ২৪ ঘন্টা কা једা সাক্ষাতকারে তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক কুমারগ্রাম کے বিজেপি বিধায়ক কে বালু চোর বলে উল্লেখ করেছিলেন। এরপর বিজেপি কর্মীরা কুমারগ্রাম ব্লকের বিভিন্ন জায়গায় প্রকাশ চিক বরাইক-এর কুশপুতুল দাহ করেছে। এরপর আইনি নোটিশ। যদিও প্রকাশ চিক বরাইক বিষয়ে মুখ খুলতে চাননি। দলের সহ সভাপতি দেবব্রত পাল বলেন কোনো আইনি নোটিশ পায়নি জেলা সভাপতি। হাতে নোটিশ পেলে আইন মেনেই তার প্রতিউত্তর দেওয়া হবে। এখন দেখার প্রকাশ চিক বরাইক নোটিশের উত্তরে কী বলেন।
0
comment0
Report
PDPradyut Das
Feb 25, 2026 04:35:24
Jalpaiguri, West Bengal:২০২৬ বিধানসভা ভোটের মুখে উত্তরে লক্ষীর ভান্ডার কে নিয়েই এগোচ্ছে জলপাইগুড়ি তৃণমূল মহিলা কংগ্রেস। পাড়ায় পাড়ায় এখন শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী পাঠ। লক্ষ্মীর ভাণ্ডারের গুন গান। নাচে গানে জলপাইগুড়ি লক্ষ্মীরা, জলপাইগুড়িতে জমজমাট ভোট প্রস্তুতি। দলে দলে মহিলারা যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে। লক্ষ্ম্মীর ভাণ্ডার নিয়ে জলপাইগুড়িতে উৎসবে মাতলেন মহিলারা। শহর লাগোয়া পাহাড়পুর পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় শঙ্খ, উলুধ্বনিতে রাজ্য সরকারের এই প্রকল্পের জয়গানে মাতলেন এলাকার মহিলারা। চলল নাচ, গান। সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে ‘উন্নয়নের পাঁচালী’ পাঠের আসর বসল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়‌ হাজার‌ও মহিলাকে‌ নিয়ে শোভাযাত্রা করে গোটা এলাকায় ঘুরে বেড়ান‌ তৃণমূল নেতা কর্মীরা। এই নিয়ে রীতিমতো উৎসবের‌ পরিবেশ তৈরি হয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা‌ অগ্রণী সঙ্ঘ‌ খেলার‌ মাঠে। এই গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক মুসলিম পরিবারের মহিলারাও অংশ নেন তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালী’ পাঠের আসরে‌। একদিকে চলছিল শঙ্খ বাজিয়ে লক্ষ্মী বরণ। অন্যদিকে নামাজ আদায়ের মাধ্যমে দোয়া পাঠ করছিলেন অনেকে।‌ সবমিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ছবি ফুটে ওঠে সেখানে। অভূতপূর্ব এই অনুষ্ঠানের মাধ্যমে সকলেই‌ প্রার্থনা করেন, মমতা ব্যানার্জি যাতে‌ চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন। আয়োজকদের পক্ষ থেকে তৃণমূল নেত্রী সঙ্গীতা ব্যানার্জি বলেন, 'রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। এই কর্মসূচির মূল লক্ষ্য, মহিলাদের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।' মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের‌ অর্থ ৫০০ টাকা বাড়িয়ে দেওয়ায় গোটা পাহাড়পুর এলাকার মানুষ আনন্দে উচ্ছ্বসিত। এজন্য অনেকেই লক্ষ্মীর সাজে‌ ঘট‌ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জমজমাট এই অনুষ্ঠানের মাধ্যমে বিধানসভা নির্বাচনের ভোট প্রচারের কাজও শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব。 রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
CDChampak Dutta
Feb 25, 2026 04:34:40
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরে বিকট শব্দ করে বেশ কিছুদিন ধরেই চলছিল মোটরবাইকের দৌরাত্ম। এই সব মোটর বাইকের দৌরাত্ম্যে এবং বিকট শব্দে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। এবার সেই সব মোটর বাইকগুলির বিরুদ্ধে অভিযানে নামল মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ। মঙ্গলবার রাত্রে মেদিনীপুর শহরের কেরানীতোলা এলাকাতেই এমনই ১৪টি মোটরবাইক ধরা হলো যারা কোম্পানির দেওয়া অরিজিনাল সাইলেন্সার পাইপ খুলে ডুবলিকেট সাইলেন্সার পাইপ যেগুলিতে প্রচন্ড আওয়াজ হয় সেগুলি লাগিয়ে যাচ্ছিল। তাদের ট্রাফিক পুলিশ দাঁড় করিয়ে মোটর বাইক গুলি প্রথমে বাজেয়াপ্ত করে। পরে ডুবলিকেট সাইলেন্সার পাইপ খুলিয়ে অরিজিনাল সাইলেন্সার পাইপ লাগিয়ে ফাইন করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ডুবলিকেট সাইলেন্সার পাইপ গুলোকে পুলিশ সিজ করেছে।opor পুলিশক পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে লাগাতার এভাবেই শহরজুড়ে অভিযান চালানো হবে।
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 25, 2026 04:32:07
Barrackpur Cantonment, West Bengal:*পলতায় ‘তোলাবাজির প্রতিবাদ করতে’গিয়ে তোলাবাজদের মারে মাথা ফাটলো প্রতিবাদি মহিলার, ব্যবসায়ীদের মধ্যে আতংক, তৃণমূল কাউন্সিলরের আশ্রয়ের অভিযোগ নিয়ে, দুষ্কুটিদের বিরুদ্ধে ব্যবসায়ীদের থানায় অভিযোগ* পলতা রেলস্টেশন সংলগ্ন বাজার এলাকায় তোলা চাওয়া ও তা না পেয়ে ব্যবসায়ীদের মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই হাফিজ নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি দুষ্কৃতী দল নিয়মিত তোলা আদায় করে আসছে। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে ব্যবসায়ীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, বাজার এলাকার বিভিন্ন দোকান থেকে জোর করে টাকা আদায় করা হয়। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, অভিযুক্ত দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকারের আশ্রিত। যদিও এই অভিযোগের বিষয়েও অভিযুক্তদের বা কাউন্সিলরের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন নোয়াপাড়া থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ও ঘটনার জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। বাইটঃ- সাখিনা বিবি( আক্রান্ত) বাইটঃ- ঝুমা বিবি( অভিযোগ কারি) বাইটঃ- আরিয়াখা বিবি ( অভিযোগ কারি) এই বিষয়ে তৃণমূল নেতা বাবলা দাস বলেন আমরা ঘটনাটা শুনেছি, প্রশাসনকে বলা হয়েছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। সাধারণ মানুষের উপর হামলা নিন্দনীয় মেনে নেওয়া যায় না। যারা তোলা তোলে তাদের তৃণমূল কংগ্রেস সমর্থন করেনা। বাইটঃ- বাবলা বোস( তৃনমুল নেতা এবং কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পুরসভা) প্রাক্তন সাংসদ অর্জুন সিং অর্জুন সিং বলেন পলতার রেল লাইনে ধরে বহু লোক দখল করে বসে আছে। সেখানে তোলাবাজি করে তৃণমূলের সহযোগিতায় ও পুলিশের মদতে। হাফিজের দাদা হান্নান গাজীও তোলাবাজি করত তাকে পাবলিক পিটিয়ে মেরে ফেলেছিল। এখান থেকেই হেরোইন গাজা ও বিক্রি হয়।
0
comment0
Report
ABArup Basak
Feb 25, 2026 04:03:31
Mal Bazar, West Bengal:রেশনে পোকা ধরা চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগ কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল। মালবাজার মহকুমার মাটিয়ালী ব্লকের মাটিয়ালী বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুপঝোরা বাগান ধূরা এলাকার ঘটনা। ওই এলাকায় সরকারি রেশন দেওয়ার কাজ শুরু হয়। অভিযোগ, রেশনে পোকা ধরা চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল। এর পরেই ক্ষিপ্ত হয়ে পড়েন এলাকার জনগণ। রেশন ডিলারকে ঘিরে তৈরি হয় উত্তেজিত পরিস্থিতি। খবর পেয়ে এলাকায় পৌঁছান মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, তৃণমূলের মাটিয়ালি বাতাবাড়ি ২ নং অঞ্চল সভাপতি বাপন রায় সহ অন্যান্যরা। তারা গিয়ে উত্তেজিত জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনেন। পরে সকলের সাথে আলোচনা করে পুরনো সামগ্রী ফিরিয়ে নিয়ে নতুন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ খাবুল বলেন, এদিন রেশনে পোকা ধরা চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল। বিষয়টি জানার পরে এলাকার জনগণ উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভে শামিল হয়। পরে সকলে এসে নতুন সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিলে জনগণ বিক্ষোভ তুলে নেয়। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান বলেন, সত্যিই এদিন নিম্নমানের চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল। পুরো বিষয়টি খাদ্য সরবরাহ দপ্তর আধিকারীকে জানানো হয়েছে। পুরনো সামগ্রী ফিরিয়ে নিয়ে সকলকে নতুন সামগ্রী দেওয়ার কথা জানিয়েছেন রেশন ডিলার। পরে খবর পেয়ে এলাকায় পৌঁছয় মেটেলি থানার পুলিশ। তবে কেন রেশন ডিলার পোকা ধরা চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দিচ্ছিল তা নিয়েই উঠছে প্রশ্ন।
0
comment0
Report
MDMritunjay Das
Feb 25, 2026 04:02:23
Bankura, West Bengal:১) হাওড়ার গোলਾਬাড়ি থানার পিলখানায় দুস্কৃতিদের গুলি ২) কেরলের নাম বদল করে হল কেরলম। পশ্চিমবঙ্গের নাম বদল হল না কেন? মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনা ৩) সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করতে অসুবিধা নেই ৪) প্রচারে ভুয়ো ভিডিওয় কড়া নির্বাচন কমিশন। এবার সরাসরি ভবানী ভবনের সাইবার ক্রাইম থানায় FIR করা যাবে। ৫) অজিত পাওয়ারের বিমান দূর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিমান আদৌ ওড়ার মতো অবস্থায় ছিল কিনা। DGCA র প্রাথমিক রিপোর্টে সত্যতা মিলেছে। ৭) মাস্ট - এত দুর্নীতির অভিযোগের পর একাধিক ভাতা প্রকল্প। প্রকল্পের সুবিধাই কি মানুষের মন থেকে সরিয়ে দেয় দুর্নীতির বিতর্ক? ৮) যাচাই ও নিস্পত্তি পর্বে শুরুতেই আদালতে আদালতে বোমাতঙ্কের মেল। প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। SIR নিয়ে যত রঙ্গ এই বঙ্গেই? ৯) SIR এর কাজ নির্ভয়ে করা নিয়ে শংসা প্রকাশ বিচারকদের। রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ বিচারকরাই। বঙ্গের পুলিশ কি নেহাতই কাঠপুতুল? ১০) জুডিসিয়্যাল অফিসার নিয়োগ তো ছিলোই। এবার আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। SIR এর কাজের জন্য চাইলে ওড়িশা ও ঝাড়খন্ড থেকেও বিচারক নিয়োগের পরামর্শ। এররাজ্যের জন্য কতটা লজ্জার? ১১) হাইকোর্টে SIR নিয়ে মিটিং এ কেন মনোজ পন্থ! গ্রেফতারির দাবি বিজেপির। রাজ্যের সাফাই প্রধান বিচারপতির অনুমতির্রমে বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব। সরকারি পদমর্যাদাহীন একজনের এই ধরণের বৈঠকে উপস্থিতি কতটা অনৈতিক? ১১) ভবানীপুরে জৈন মানস স্তম্ভের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ভবানীপুরে বহিরাগত নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী।এবার অবাঙালি ভোটারদের মন পেতে ভবানীপুরে একাধিক অনুষ্ঠান শাসক দলের? ১২) রাষ্ট্রবাদী, সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী বাঙালি হিন্দু এবং আদিবাসীদের জন্য কার্যত শেষ নির্বাচন এটা, মন্তব্য শুভেন্দু অধিকারীর। এই নির্বাচনে কোনো ফাঁক ফোঁকর না রেখে লড়ার বার্তা বিজেপির। বিজেপির জন্য এটা ডু ওর ডাই সিচুয়েশন? ১৩) বুথের তালিকা বাড়ছে না কমিশন সূত্রে খবর তেমনই। যোগ হবে শুধু আবাসনের ভোট কেন্দ্রের তালিকা। ৮১ হাজার বুথ নিয়ে রাজ্যে এবারে নির্বাচন সম্ভব? ১৪) কমিশনের বাইরে তৃণমূল বিজেপি ধুন্ধুমার। বিরোধী দলনেতাকে চোর স্লোগান, জুতো দেখানো। পাল্টা প্রতিবাদে ফের উত্তপ্ত কমিশন চত্বর। নিরাপত্তার এই হাল যদি কমিশনের বাইরেই হয়,ভোটমুখী বঙ্গে অবাধ নির্বাচন হবে কি করে? ১৫) ২৮ শের তালিকায় চূড়ান্ত, মত রাজনৈতিক মহলের। সাপ্লিমেন্টারি লিস্ট ফাইনাল তালিকায় যুক্ত হতে রয়েছে একাধিক শর্ত।সেক্ষত্রে বাদ যাবে প্রচুর নাম। তৃণমূলের গড়িমসিতেই তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে। বাতিল ভোটার নিয়ে কতটা বিপাকে শাসক দল? বাইট - দিলীপ ঘোষ ( বিজেপি নেতা)
0
comment0
Report
PDPradyut Das
Feb 25, 2026 03:51:57
Jalpaiguri, West Bengal:আইএনটিটিইউসির টাউন ব্লক সভাপতি পদে থেকেও দলের ধূপগুড়ির বিধায়কের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিষোদগার করায় এবার শাস্তির মুখে পড়তে চলেছেন বীরেন রায়। ইতিমধ্যেই তাঁকে শোকজ করেছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে। এর পরিপ্রেক্ষিতে ধূপগুড়ি গ্রামীণ ব্লকের সভাপতির লিখিতভাবে উত্তর দিয়েছেন। কিন্তু তাতে খুশি নন সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব। ফলে তাঁর বিরুদ্ধে দলগতভাবে পদক্ষেপ নেওয়া হতে পারে। একইসঙ্গে আইএনটিটিইউসির ধূপগুড়ি টাউন সভাপতি মহম্মদ আলমের বিরুদ্ধে ওঠা সংগঠনের নামে চাঁদা তুলে তা নয়ছয়ের অভিযোগে তাঁকেও শোকজের চিঠি ধরানো হয়েছে। এনিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Feb 25, 2026 03:51:37
Asansol, West Bengal:হারানো মোবাইল ফিরে পেয়ে ৮৬ জনের খুশির হাসি! জামুড়িয়া থানায় চতুর্থবার ‘ফিরে পাওয়া’ কর্মসূচিতে পুলিশের অভিনব উদ্যোগ আসানসোল -- হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার অভিযানে জামুড়িয়া থানা আবারও সক্রিয়। থানায় আয়োজিত ‘ফিরে পাওয়া’ কর্মসূচির মাধ্যমে চতুর্থবারের মতো ৮৬ জনের হাতে তাঁদের হারানো মোবাইল তুলে দেওয়া হয়েছে। নিজেদের ফোন ফিরে পেয়ে উপভোগকদের মুখে উচ্ছ্বাসের হাসি ফুটে উঠেছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার (কেন্দ্র-২) বিমা কুমার মির্ধা, জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত অধিনায়ক সোমেন্দ্র নাথ ঠাকুর সহ বিভিন্ন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার ও পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার মির্ধা বলেন, “আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এতে কেবল যোগাযোগের মাধ্যম নয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও গোপন সংকেতও সংরক্ষিত থাকে। ফোন হারালে বা চুরি গেলে সেই তথ্য অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়। তাই সকলকে মোবাইল ব্যবহার ও সংরক্ষণে আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Feb 25, 2026 03:51:07
Kalna, West Bengal:ভোটের মুখেই জোড়া ফুলের ভাঙ্গন কালনায়। ভোটের আগে তৃণমূল শিবিরে ভাঙ্গন। কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রফিজুল শেখ ওরফে কালোর নেতৃত্বে তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান ১৫০ পরিবার। পূর্ব বর্ধমান জেলার দলের জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলী ও পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা জনতা উন্নয়ন পার্টির দলের সম্পাদক বাবান ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন তারা। এ প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদক তিনি বলেন, আজ পার্টি অফিস উদ্বোধনের পাশাপাশি, তৃণমূল ছেড়ে আমাদের দলে ১৫০ পরিবার যোগদান করেছেন। পাশাপাশি তার আরও বক্তব্য এই কালনার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় খুব শিগগিরই প্রার্থীর নাম ও ঘোষনা করা হবে। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর এলাকায় দুর্নীতি নিয়েও মুখ খোলেন তিনি। তার বক্তব্য এলাকায় উন্নয়ন নিয়ে তার কোন ভূমিকা নেই, তিনি সাজুগুজু মন্ত্রী বলেও কটাক্ষ তার। বিদ্যানগরের গঙ্গানন্দপুরে পুকুর সংস্কারের নামে দেদার মাটি কেটে পাচার চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। যদিও এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক তিনি দিন জানান, কে এই বাবান ঘোষ? তাকে এই এলাকার মানুষ কজন চেনেন, তিনি কি এলাকার মাটি চেনেন! অভিযোগ থাকলে BLRO কাছে অভিযোগ জমা দিচ্ছেন না কেন প্রশ্ন তার। পাশাপাশি তৃণমূল ছেড়েছে JUP তে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওই এলাকায় সংখ্যালঘু সেলের সভাপতি শহিদুল শেখ। তিনি আমাদের দলেই আছেন। কে কোথা থেকে কি বলছেন তা জানিনা।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 25, 2026 03:02:17
Ranaghat, West Bengal:‘কেন্দ্রের টাকায় রাজ্যের প্রচার’— জগন্নাথ সরকারের অভিযোগে তীব্র রাজনৈতিক তরজা কেন্দ্রের অর্থে রাজ্য সরকার বড়সড় বিজ্ঞাপন দিচ্ছে— এমন অভিযোগ তুলে সরব হলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। সমাজজ সমাজ medium পোস্ট করে তিনি দাবি করেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের নামে বিভিন্ন এলাকায় কাজের তুলনায় বিজ্ঞাপনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, সরকারি টাকার অপব্যবহার হয়েছে এবং সেই অর্থে ক্যাডার পোষা হচ্ছে। এমনকি ‘ঘর ঘর জল’ প্রকল্পে বাড়িতে কল বসানো হলেও বহু জায়গায় এখনও জল পৌঁছায়নি বলেও দাবি করেন তিনি। এছাড়া কোথাও রাস্তার আলোর চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-এর ছবি ও বিজ্ঞাপন বড় করে প্রদর্শনের অভিযোগ তোলেন সাংসদ। যদিও এই সমস্ত অভিযোগ মানতে নারাজ শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্পে অর্থ বরাদ্দ হওয়াই স্বাভাবিক, এতে নতুন কিছু নেই। পঞ্চায়েতের উদ্যোগে বহু এলাকায় বাস্তব উন্নয়নমূলক কাজ হয়েছে বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক তরজা চললেও স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, যেখানে আগে রাস্তা বা আলো ছিল না, সেখানে এখন পরিষেবা মিলছে— তাতেই সন্তুষ্ট সাধারণ মানুষ। ১. জগন্নাথ সরকার সাংসদ ২. ব্রজ কিশোর গোস্বামী বিধায়ক শান্তিপুর ৩. রাজু চক্রবর্তী স্থানীয় বাসিন্দা ৪. স্থানীয় বাসিন্দ
0
comment0
Report
Advertisement
Back to top