Back
गोसाबा पाखिरालय में गोमर नदी के बांध के ढहने से भारी दहशत, मरम्मत तेज
PSPrasenjit Sardar
Feb 18, 2026 02:31:26
Baruipur, West Bengal
অমাবস্যার ভরা কটালে গোসবার পাখিরালয়ে গোমর নদীর বাঁধে ধস, তৎপর সেচ দফতর
গোসাবা:সুন্দরবনের পাখিরালয়ে গোমর নদীর বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়াল এলাকায়। রাতে গোসবার পাখিরালায় গোমর নদীর বাঁধের প্রায় চল্লিশ ফুট এলাকা জুড়ে ধস/name বলতে উল্লেখ আছে। আচমকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
স্থানীয়দের দাবি, অমাবস্যার ভরা কটালের জেরে নদীতে জলস্ফীতি অনেকটাই বেড়ে যায়। নদীর তীব্র স্রোত ও বাড়তি চাপের ফলে বাঁধের একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে গ্রামবাসীরা দ্রুত সেচ দফতরকে বিষয়টি জানান।
খবর পেয়েই সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেন। বালি ভর্তি জিওব্যাগ ফেলে ও মাটি দিয়ে ধসে যাওয়া অংশ আটকানোর কাজ চলছে। দফতরের আধিকারিকদের দাবি, রাতের মধ্যে অস্থায়ী মেরামতির কাজ সম্পন্ন করা হবে যাতে নতুন করে জল প্রবেশের আশঙ্কা না থাকে। পরবর্তীতে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সেচ দফতারের তরফে জানানো হয়েছে, ধস নামলেও এখনও পর্যন্ত গ্রামে নদীর জল ঢোকেনি। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ভরা কটালের সময় নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঁধের উপর বাড়তি চাপ তৈরি হয়। ফলে এমন ঘটনা প্রায়শই দেখা যায় বলে স্থানীয়দের মত।
এ বিষয়ে অনিমেষ মন্ডল জেলা পরিষদের সদস্য তিনি জানান,পাখিরালয় পুরানো খেয়াঘাটের কাছে হঠাৎ করে রাতে ধস নামে বেশ কয়েকদিন ধরে এই অবস্থা খারাপ ছিল। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এসডিও এবং প্রশাসনিক আধিকারিকেরা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এই পাখিরালয় নদীতে এংকার করার কারণে নদীর ঢেউ হয় এবং যাতায়াতের কারণে ধস কবলিত এলাকাগুলিতে ধস দেখা দিয়েছে। পাখিরালয় পুরানো খেয়াঘাট, জ্যোতিরামপুর, উত্তর ডাঙ্গাসহ হেতালবেড়িয়া সহ একাধিক জায়গায় ভাঙ্গন কবলিত। বারবার প্রশাসনকে জানানোর পরেও নদীবাঁধে কাজ হয়েছেনি। আমরা বুঝতে পারছি না আজ রাতে এখানে জল ঢুকে কিনা গ্রামের মানুষেরা রয়েছেন পঞ্চায়েত সমিতি সদস্যরা । মানুষের জীবন যাত্রার মধ্যে ঢুকে গিয়েছে আমাদের বাঁধ আমাদের রক্ষা করতে হবে।
উল্লেখ্য, সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে নদী বাঁধই গ্রামবাসীদের একমাত্র সুরক্ষা। সামান্য ফাটল বা ধস বড় বিপদের ইঙ্গিত দিতে পারে। তাই দ্রুত মেরামতির কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে পাখিরালয়ের মানুষের মধ্যে। তবে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের দাবিও জোরালো হচ্ছে।
180226ZG-BAR-GOSABA-NODI-R
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 11:35:090
Report
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 11:34:570
Report
MMManoj Mondal
FollowMar 05, 2026 11:34:460
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 11:34:300
Report
DGDebabrata Ghosh
FollowMar 05, 2026 11:34:210
Report
SBSoumen Bhattachrya
FollowMar 05, 2026 11:17:170
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 11:17:07Kolkata, West Bengal:RSB RALLY
রাসবিহারী মোড়ে প্রতিবন্ধীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। তাদের মানবিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি নিয়ে বিক্ষোভ। এলাকায় যানজট।
0
Report
BMBiswajit Mitra
FollowMar 05, 2026 11:16:440
Report
SCSandip Chowdhury
FollowMar 05, 2026 11:15:420
Report
KMKIRAN MANNA
FollowMar 05, 2026 11:08:250
Report
ALArup Laha
FollowMar 05, 2026 10:51:490
Report
MMManoj Mondal
FollowMar 05, 2026 10:51:370
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 10:33:540
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 05, 2026 10:33:110
Report