Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

कुवैत में युद्ध, मायना के युवक सुशोवन माईती होटल में फंसे

KMKIRAN MANNA
Mar 05, 2026 11:08:25
Dihierench, West Bengal
কুয়েতে যুদ্ধ পরিস্থিতি, ময়নার যুবক আটকে — উদ্বেগে পরিবার, ছেলেকে ফেরানোর আর্জি মায়ের মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে কুয়েতেও। সেখানে হোটেল ম্যানেজমেন্টের কাজে থাকা পূর্ব মেদিনীপুরের ময়নার যুবক সুশোভন মাইতি বর্তমানে হোটেলের ভিতরেই আটকে রয়েছেন বলে জানা গেছে। চারদিন আগে ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছে বলে জানান তার মা অশ্রুকণা মাইতি। টিভিতে যুদ্ধের খবর দেখে উদ্বেগে দিন কাটছে পরিবারের। ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ময়না এলাকায় আরও একজনের পরিজন মধ্যপ্রাচ্যে কর্মরত আছেন বলেও জানা গেছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Mar 05, 2026 12:31:24
Kolkata, West Bengal:বিমান বসু 60 লক্ষ ভোটারকে হয়রানিতে ফেলে দেওয়া হয়েছে। সমাধান কী? সমাধান না করে ভোট কীভাবে হবে? DEO বা ERO র মাধ্যমে যখন কোনো সমস্যা দেখা দিয়েছে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি কেনো? BLO দের অবস্থান, কজন BLO রয়েছে সেখানে? 5 জন মাত্র BLO মধ্যে ছিলেন? তাদের কাজ ঠিক ভাবে করা হয়েছে কিনা দেখা হয়েছে? যাদের বাদ নাম গেছে, তাদের কারণ দেখানো হয়েছে? দেখানো হয়নি, তাহলে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন কীভাবে? তবে ভোট কীভাবে হবে? সিইও বলেছেন ৬০ লক্ষের মধ্যে ছয় লক্ষ আপাতত ক্লিয়ার করা হয়েছে। যদি একটা ভোটারকে বাদ দিয়ে ভোট করাতে হলেই আমরা ভোট করাতে দেবো না। SIR তো আগেও হয়েছে, কাক পক্ষী ও টের পায়নি। BLO দের বিক্ষোভ হয়েছে তখন? বৈধ ভোটার যে বাদ যাবেনা, তার গ্যারেন্টি কে দেবে? CEO বলেছেন আপনাদের কথা অল পার্টি মিটিং এ বলবেন। সব মিডিয়াতে দেখেছি, ধর্নাতে বসবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি দেখাচ্ছে। আমরা বসলে করা যাবেনা, তারা করবেন。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 05, 2026 12:22:36
Baruipur, West Bengal:মমতার মতিভ্রম হয়েছে, তাই ধর্ণায় বসবেন। তিনি ডাক্তার হবেন ? না উকিল হবেন ? না ডিজি হবেন? কি রুপ ধারণ করবেন সেটা বলতে পারবো না। তবে ভাইপো পিছন থেকে সরকার চালায় কাটমানি নেয় - বিপ্লব দেব ক্যানিং - ক্যানিংয়ের বাহিরসেোনা এলাকায় উপস্থিত হয়ে বিজেপির ‘সংকল্প পরিবর্তন যাত্রা’ র সুচনা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ‘সংকল্প পরিবর্তন যাত্রা প্রসঙ্গে বিপ্লব দেব বলেন, ‘মানুষ পরিবর্তন চাইছেন। ২০২৬ এ বাংলায় পরিবর্তন হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে ধর্ণায় বসবেন, এমন প্রশ্নের উত্তরে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসবেন। উনি ডাক্তার হবেন?না উকিল হবেন? না ডিজি হবেন?কিরুপ ধারণ করবেন সেটা বলতে পারবো না। ওনার নিজের কাজ উনি করতে পারেন না। ওনার কাজ রাজ্য প্রশাসন চালানো। উনি সেই কাজ করেন না। আরজিকরে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে। উনি রাজ্যের সর্বময় কর্তা। ওনার হাতেই সমস্ত রাজ্যের দায়িত্ব। উনি বাংলার রাস্তায় নেমে আন্দোলন করছেন। কার বিরুদ্ধে আন্দোলন করছেন?মানে উনি বিচিত্র মানুষ!উনি ভুলে যান, উনি হোম মিনিষ্ঠার,হোম মিনিষ্টার তো উনি চালান না,চালায় ভাইপো। সামনে কিছুই বলতে পারেন না।পিছন থেকে আসলে ভাইপো চালায়। ভাইপোই কাটমানি নেয়।তার কারণে ওনার মতিভ্রম হয়। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পরিবর্তনের আশায় তৈরী হয়েই বসেই আছেন۔
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 05, 2026 12:21:12
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 05, 2026 11:34:57
Chinsurah, West Bengal:হুগলির শ্রীরামপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ম্যানহোলে কাজ করার সময় মৃত্যু এক শ্রমিকের, অসুস্থ দুই কর্মী। দমকল ও স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক। মৃতের নাম সেখ মুস্তফা(৩৪)। মৃতের বাড়ি মহেশতলা থানা এলাকায়। বাকি দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে。 স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,শ্রীরামপুরের রাম সীতা লেনে মাটির তলায় হাইড্রেনে কেএমডিএর জল প্রকল্পের কাজ চলছিল।সেখানে ম্যানহোলে নেমে পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদার নিযুক্ত কয়েকজন শ্রমীক。 একজন অসুস্থ হয়ে পরে।তাকে উদ্ধার করতে গিয়ে আরো দুজন অসুস্থ হয়।তিনজনকেই উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, KMDA কাজ চলছিল।তিনজন ঠিকা শ্রমিক অসুস্থ হয়ে পরে.একজনের মৃত্যু হয় খুবই মর্মান্তিক ঘটনা।।。
0
comment0
Report
MMManoj Mondal
Mar 05, 2026 11:34:46
Kolkata, West Bengal:হাবরায় কয়েক বছর আগে তছরুপ হওয়া সমবায় সমিতি থেকে ফের গ্রাহকদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হলো। পাঁচ হাজারের মধ্যে যারা টাকা পায় তাদের টাকা এখন আগে দেওয়া হচ্ছে। বাকিদেরও ধাপে ধাপে দেওয়া হবে বলে জানান হাবরার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। প্রায় ৬৬ বছর ধরে হাবড়ায় হাটথুবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের কয়েক হাজার গ্রাহক টাকা জমাত। মূলত পিছিয়ে পড়া অংশের মানুষের tora টাকা বেশি জমা থাকত কেউ দিনে ১০০ টাকা করে কেউ সপ্তাহে দুশো টাকা করে সমবায় সমিতিতে টাকা জমা রাখত। করোনা কালের আগের মুহূর্ত পর্যন্ত টাকা লেনদেনের ক্ষেত্রে কোন সমস্যা হয়েছে না যার ফলে মানুষের আস্থাও অর্জন করেছিল এই সমবায় সমিতির ব্যাংকিং সেকশন বিভাগ। কিন্তু গত কয়েক বছর ধরে আমানতকারীরা টাকা পাচ্ছে না আর তা নিয়েই সরকারি বিভিন্ন মহলে বিক্ষোভ , রাস্তা অবরোধ করা হয় গ্রাহকদের তরফে। ২০২১ সালে সাধারণ মানুষের ক্ষোভ কমানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিক সমবায় সমিতির সঙ্গে বৈঠক করে কিছু টাকা ফেরতের ব্যবস্থা করেছিলেন। পরে অবশ্য সেই কাজ থেমে যায়। ফের টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবার দেখা গেল অনেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন। তবে যারা বেশি টাকা রেখেছিলেন তাদের কপালেও দুশ্চিন্তা রয়েছে কবে টাকা ফেরত পাবেন পুরোটা দেওয়া হবে কিনা তারা জানেন না।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 05, 2026 11:34:21
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 05, 2026 11:16:44
Ranaghat, West Bengal:এসআইআর আতঙ্ক নাকি হৃদরোগ? নদীয়ার কলাইঘাটায় জয়দেব দত্তের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক তরজা নদীয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কলাইঘাটা গ্রামে জয়দেব দত্ত নামে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য ও রাজনৈতিক বিতর্ক। পরিবারের দাবি, বাড়ির সদস্যদের নাম তালিকা থেকে কাটা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন জয়দেববাবু। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্য ভাতা পেতেন এবং পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন। হঠাৎ নাম কাটা যাওয়ার ঘটনায় তিনি গভীর মানসিক চাপে পড়েছিলেন বলে family's অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। জেলা পরিষদের সহ-সভাপতি সজল বিশ্বাস দাবি করেন, সাধারণ মানুষের নাম কেটে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি এবং এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা আন্দোলনে নেমেছেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন করা হয়েছে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র বলেন, জয়দেববাবুর মৃত্যু হৃদরোগে হয়েছে এবং এটিকে এসআইআর আতঙ্ক বলে রাজনৈতিকভাবে প্রচার করা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। খবর পেয়ে সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান。
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 05, 2026 11:15:42
Katwa, West Bengal:বিদ্যালয়ের ১২৫ তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপনের শেষ দিনে পড়ুয়াদের স্মার্ট মনিটর উপহার দিলের শিক্ষক শিক্ষিকারা। প্রথম দিনেই শুরু হলো স্মার্ট মনিটরের ক্লাসও। ১২৫ তম বর্ষে পদার্পণ করেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত চান্ডুলি উচ্চ বিদ্যালয়। সেই উদযাপন অনুষ্ঠান চলছিল বছরভর। আর এই ১২৫ বছর উদযাপনের অন্তিম দিনে এসে পড়ুয়াদের স্মার্ট মনিটর উপহার দিলেন শিক্ষক শিক্ষিকারা। নিজদের সঞ্চিত অর্থ থেকে স্মার্ট মনিটর কিনে পড়ুয়াদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করতে উদ্যোগী হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের বরণ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এই স্মার্ট মনিটরের উদ্বোধন করেন, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা রায় বর্মন সাথে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজীব চ্যাটার্জী ও সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন এই স্মার্ট মনিটরের ক্লাস করানোর জন্য একটি হল ঘরের প্রয়োজন রয়েছে আমাদের। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই মনিটরটি ব্যবহার করার উপযুক্ত পরিকাঠামো পাওয়া যায়। ইতিমধ্যেই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারাদের জানিয়েছি এবং আশ্বাসও পেয়েছি। প্রথম দিনেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই স্মার্ট মনিটরের পড়ুয়াদের ক্লাস করালেন সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দে। বাইট:- ১) দেবাশীষ দে (প্রধান শিক্ষক সুদপুর উচ্চ বিদ্যালয়) ২) দেবাশীষ সাহা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চান্ডুলি উচ্চ বিদ্যালয়)
0
comment0
Report
Advertisement
Back to top