Back
सुदरबन के नदी किनारे मछुआरे दीपंकर बरमन की कविता ने लोगों का ध्यान खींचा
PSPrasenjit Sardar
Dec 14, 2025 04:21:17
Baruipur, West Bengal
নদীতে মাছ কাঁকড়া ধরতে ধরতে ২০০০ কবিতা লিখলেন সুন্দরবনের দীপঙ্কর।
ক্যানিং - সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের যুবক দীপঙ্কর বর্মন। পেশায় মৎস্যজীবি। নেশায় একজন কবি।সত্যেশ্বর বর্মন-জয়মণি বর্মন এর ষষ্ঠ সন্তান দীপঙ্কর। লেখাপড়ায় মন থাকলেও আর্থিক সংকটের কারণে উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য আর লেখাপড়া হয়ে ওঠেনি।তবে গোসাবার সোনাগাঁও এর যুবক দীপঙ্করের কবিতা লেখার হাতেখড়ি হয়েছিল স্থানীয় বৈদ্যামন্দির হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়ার সময়।১৯৯৫ সালে স্কুলের দেওয়াল পত্রিকায় প্রথম লেখা শুরু। তাও আবার ইংরাজীতে। প্রথম কবিতা প্রকাশিত হওয়ার পর আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক গল্প,কবিতা,ছড়া,লোকগীতি লিখেছেন। এযাবৎ প্রায় দুহাজারেরও বেশি কবিতা লিখে ফেলেছেন। সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরার সময় তাঁর কবিতা লেখা। যা বেশিরভাই সুন্দরবন কেন্দ্রিক। সুন্দরবনের মানুষের বাস্তব জনজীবন চিত্র।তবে দুঃখ এবং আপেক্ষ, আজও কবির স্বীকৃতি মেলেনি। আর অর্থনৈতিক অনটনের জন্য কোন কাব্য প্রকাশ করতে পারেননি।
তিনি জানিয়েছেন লেখক হওয়ার স্বপ্ন ছিল তাঁর ছেলেবেলা থেকে। লেখার অভ্যাসও ছিল তার। সেজন্যই শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, পাঠ্যপুস্তকের বাইরে প্রচুর গল্প-কবিতার বই পড়তেন। দারিদ্রসীমার নীচে বাস করা একটি পরিবারের ছেলে তিনি। জানার আগ্রহ ছিল অসীম, পাশে সেভাবে কাউকে না পেলেও পেয়েছেন নিজের স্ত্রী, সন্তানদের।
বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তাঁর কবিতা শুনে সমাজের অনেকেরই ধারণা এটা নিছক পাগলামি ছাড়া কিছু নয়। তাঁরা আর স্থির হয়ে থাকতে পারলেন না। শুরু করলেন ব্যঙ্গ-বিদ্রুপ। হাজারো মানুষের ব্যঙ্গ-বিদ্রুপকে উপেক্ষা করে সন্দরবনের নদীখাঁড়িতে মাছ কাঁকড়া ধরার অবসরে তিনি আজও কবিতা লেখা চালিয়ে যাচ্ছেন।তবে তাঁর আশা কোন একদিন সহৃদয় সাহিত্যপ্রেমী মানুষের সান্নিধ্যে তার কাব্য প্রকাশিত হবে এবং কবি বলে পরিচিত হবেন।
প্রতিবেশীদের কথায় দীপঙ্কর আমাদের গর্ব। একদিন না একদিন ওর কবিতা জনসমক্ষে প্রকাশিত হবেই। এবং সেদিন কবি হিসাবে স্বীকৃতি লাভ করে আমাদের প্রত্যন্ত সুন্দরবনের সোনাগাঁও সহ সমগ্র সুন্দরবনবাসীর মুখ উজ্জল করবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
STSrikanta Thakur
FollowMar 03, 2026 09:17:320
Report
SCSandip Chowdhury
FollowMar 03, 2026 09:07:020
Report
SCSandip Chowdhury
FollowMar 03, 2026 09:06:410
Report
TCTathagata Chakraborty
FollowMar 03, 2026 09:06:240
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 09:06:120
Report
BMBiswajit Mitra
FollowMar 03, 2026 09:05:590
Report
ASAyan Sharma
FollowMar 03, 2026 08:46:180
Report
MMManoranjan Mishra
FollowMar 03, 2026 08:46:090
Report
KMKIRAN MANNA
FollowMar 03, 2026 08:45:540
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 08:45:330
Report
PCPartha Chowdhury
FollowMar 03, 2026 08:45:160
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 08:05:56Siliguri, West Bengal:शिलिगुड़ी में बसंत वरण उत्सव के दौरान मेयर गौतम देब और विधायक शंकर घोष ने एक दूसरे को अबीर लगाकर सौहार्द्र का परिचय दिया।
0
Report
BCBasudeb Chatterjee
FollowMar 03, 2026 08:04:030
Report
CDChampak Dutta
FollowMar 03, 2026 08:03:420
Report
ASAyan Sharma
FollowMar 03, 2026 08:01:030
Report
