Back
आसनसोल के आदिवासी गांव में रंगहीन होली: प्रकृति से जुड़ा बहा उत्सव
BCBasudeb Chatterjee
Mar 03, 2026 08:04:03
Asansol, West Bengal
রঙহীন দোল, প্রকৃতির ছোঁয়ায় বাহা উৎসব — আসানসোলের আদিবাসী গ্রামে অনন্য উদযাপন
দেশজুড়ে যখন দোল উৎসবে আবির ও রঙের উচ্ছ্বাসে মেতে উঠেছেন মানুষ, ঠিক তখনই ভিন্ন চিত্র ধরা পড়ল আসানসোল-এর প্রত্যন্ত আদিবাসী গ্রামে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের হাড়ামডিহি রাঙাপাড়া আদিবাসী গ্রামে দোল মানেই রঙ নয়, বরং প্রকৃতির উপাদান দিয়ে পালিত ঐতিহ্যবাহী বাহা উৎসব.
এই গ্রামে আবির বা কৃত্রিম রঙ ব্যবহার করা হয় না। তার বদলে জল ও ফুলের রেণু দিয়ে দোল উদযাপন করা হয়। গ্রামের পুরুষেরা জঙ্গল থেকে সাল গাছের রেণু সংগ্রহ করে নিয়ে আসেন। সেই রেণু দিয়ে প্রথমে ঠাকুরের পুজো করা হয়, পরে তা জলে ভিজিয়ে রাখা হয়। উৎসবের শেষ দিনে ধামসা-মাদলের তালে তালে নাচ-গান আর আনন্দের মধ্য দিয়ে সেই রেণু মেশানো জল ছিটিয়েই পালিত হয় বাহা উৎসব。
গ্রামের বাসিন্দা মতিলাল সরেন জানান, কৃত্রিম রঙের বদলে তারা প্রাকৃতিক উপায়েই দোল উদযাপন করেন। দোলের আগের দিন গ্রামের পুরোহিত বাড়ি বাড়ি ফুল দিয়ে যান। পরের দিন সেই ফুল, যাকে তারা “বাহা বাস্কি” বলেন, জলে ভিজিয়ে রেখে তা দিয়েই জলখেলা হয়। সঙ্গে চলে আদিবাসী নৃত্য, গান ও খাওয়াদাওয়া—সব মিলিয়ে সারাদিন ধরে আনন্দ-উৎসব।
প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক আর প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে এইভাবেই প্রতি বছর রঙহীন কিন্তু আনন্দমুখর দোল বা বাহা উৎসব উদযাপন করেন রাঙাপাড়ার আদিবাসী গ্রামবাসীরা।।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBhabananda Singha
FollowMar 03, 2026 09:47:560
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 09:32:130
Report
STSrikanta Thakur
FollowMar 03, 2026 09:17:320
Report
SCSandip Chowdhury
FollowMar 03, 2026 09:07:020
Report
SCSandip Chowdhury
FollowMar 03, 2026 09:06:410
Report
TCTathagata Chakraborty
FollowMar 03, 2026 09:06:240
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 09:06:120
Report
BMBiswajit Mitra
FollowMar 03, 2026 09:05:590
Report
ASAyan Sharma
FollowMar 03, 2026 08:46:180
Report
MMManoranjan Mishra
FollowMar 03, 2026 08:46:090
Report
KMKIRAN MANNA
FollowMar 03, 2026 08:45:540
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 08:45:330
Report
PCPartha Chowdhury
FollowMar 03, 2026 08:45:160
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 08:05:56Siliguri, West Bengal:शिलिगुड़ी में बसंत वरण उत्सव के दौरान मेयर गौतम देब और विधायक शंकर घोष ने एक दूसरे को अबीर लगाकर सौहार्द्र का परिचय दिया।
0
Report
