Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया के VRP ग्रामीण संपदा कर्मियों की वेतन-स्थायित्व मांग पर सरकार पर दबाव

MMManoranjan Mishra
Feb 10, 2026 10:46:40
Purulia, West Bengal
পুরুলিয়া : ভিআরপি বা গ্রামীণ সম্পদ কর্মী । প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ১০ জন করে গ্রামীণ সম্পদ কর্মী নিযুক্ত থাকার কথা । বর্তমানে এরা গ্রামে গঞ্জে পতঙ্গ বাহিত রোগ নিরোধে সমীক্ষার কাজের সঙ্গে যুক্ত । এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের কাজে, নির্বাচনের সময় নির্বাচন স্থান গুলিতে ডাস্টবিন এবং বজ্র সংগ্রহ জিনিস পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন। পুরুলিয়া জেলায় ভিআরপি কর্মীর সংখ্যা প্রায় ১২৫০ জন। সাপ্তাহিক বা মাসিক কোনো ছুটি নেই । ২০১৮ সালের জুলাই মাসের আগে জেলায় জেলায় ভিআরপি কর্মীদের সামাজিক নিরীক্ষার জন্য নিয়োগ করা হয়েছিল । পরবর্তী সময়ে ২০১৮ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে ভিআরপি কর্মীদের পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধের সমীক্ষার কাজে নিযুক্ত করা হয়। বাড়ি বাড়ি গিয়ে কোথাও জল জমে রয়েছে কিনা, পরিবারের কেউ পতঙ্গ বাহিত রোগে আক্রান্ত হয়েছে, পরিবারে কতজন সদস্য রয়েছে এইসব সমীক্ষা করে থাকেন তারা । সেই রিপোর্ট মোবাইল মারফত পঞ্চায়েত অফিসে জানিয়ে থাকেন । দৈনিক ২০০ টাকা করে ভাতার ভিত্তিতে তারা করে থাকেন এবং আরও মাসে বাড়তি ২০০ টাকা মোবাইল রিচার্জের টাকা পান। ভিআরপি কর্মীরা সকলেই মৌখিক চুক্তিভিত্তিক। জেলায় ভিআরপি কর্মীদের কোন সরকারি নিয়োগপত্র বা স্থায়ী পরিচয়পত্র দেওয়া হয়নি । এছাড়াও অভিযোগ, প্রতি মাসে তারা বেতন পান না । কয়েকমাস অন্তর অন্তর বেতন দেওয়া হয় তাদের । ভিআরপি কর্মীদের দাবি, প্রতি মাসে বেতন প্রদান, কমপক্ষে ১৫ হাজার টাকা বেতন প্রদান, সাপ্তাহিক এবং সরকারি ছুটির আওতায় নিয়ে আনা, পুজোয় বোনাস প্রদান, ৬০ বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তা, সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া । বাইট : ১) মনোজ বাউরি (ভিআরপি ) ২) উমাপদ মাহাতো (ভিআরপি)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Mar 07, 2026 01:30:58
Katwa, West Bengal:আজ বিজেপির রথযাত্রা প্রবেশ করবে কাটোয়া শহরে। তার আগে পোস্টার দিয়ে চাঞ্চল্য। বিজেপি দলের পাঁচ নেতা কর্মীকে অকর্মণ্য বিশ্বাসঘাতক উল্লেখ করে তাদের হাত থেকে অব্যাহতি চেয়ে কাটোয়া শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল। বিজেপির কাটোয়া নগর মণ্ডল কার্যালয়ের প্রবেশের গেটের পাশে পোস্টার সাঁটানো হয়েছে।পোস্টারে দুই প্রাক্তন জেলা সভাপতিও ও দুই বর্তমান জেলা বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় তোলা হয়েছে।পোস্টারে দাবি করা হয়েছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হারের পর শাসক দলের কাছে উল্লেখিত নেতা কর্মীরা বিক্রি হয়ে গিয়েছে। এমনকি উল্লেখিত নেতারা বিজেপি কর্মীদের রক্ষা করে নি। বিজেপির নগর মণ্ডলের সভাপতি সুমন দেবনাথ বলেন, রাতের অন্ধকারে তৃণমূলের লোকেরা এই কাজ করেছে।ছোট একের-চার মাপের কাগজের উপর ছাপা পোস্টার কে বা কারা বিজেপির কার্যালয়ের দেয়ালে সাঁটিয়েছে তা জানা নেই।পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের নাম দিয়ে বিজেপি নিজেদের দলের ক্ষুব্ধ কর্মীদের সান্ত্বনা দিচ্ছে।কাটোয়া পুরসভার দালানপুকুর পাড় এলাকার নগর মণ্ডল কার্যালয়ের গেটের পাশে দেয়ালে পোস্টারে কাটোয়া সাংগঠনিক জেলার দুই প্রাক্তন দুই সভাপতি সহ বর্তমান দুই জেলা নেতার নাম উল্লেখ করে দাবি করা হয়েছে ২০২১ সালের নির্বাচনের লজ্জা জনক হারের কারিগরদের হাত থেকে দলকে বাঁচান। বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলা নেতৃত্বের বক্তব্য গুরুত্বহীন পোস্টার নিয়ে তারা ভাবছে না। বাইট:- ১) সুমন দেবনাথ ( বিজেপির মন্ডল সভাপতি কাটোয়া) ২) রবীন্দ্রনাথ চ্যাটার্জী( তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাটোয়া,)
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 07, 2026 01:30:34
Kolkata, West Bengal:WAR COST কম খরচে তৈরি ড্রোন ব্যালেস্টিক মMissile দিয়েই যুদ্ধের প্রথম থেকে অষ্টম দিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিচ্ছে ইরান। সঙ্গে বিপাকে ফেলছে ইসরায়েলকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েক কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন সামরিক ঘাঁটি বা দূতাবাস রক্ষায় ব্যর্থ। তেহরানের এই লো বাজেট রণকৌশল কার্যত অবাক করেছে গোটা বিশ্বকে। গত শনিবার যুদ্ধ শুরুর দিন থেকেই জলের মত ডলার খসছে আমেরিকার। যুদ্ধে টোমাহক ক্রুজ় মিসাইল এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর রকেট মুড়ি মুরকির মতো ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এর প্রতিটির আনুমানিক দাম ২০ থেকে ৩০ লক্ষ মার্কিন ডলার। অন্যদিকে, মাত্র ৮ থেকে ১০ লক্ষ মার্কিন ডলার খরচ করে এক একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। অস্ত্রনির্মাণে ব্যয়বরাদ্দের এই বৈষম্যই পশ্চিম এশিয়ার লড়াইয়ে আমেরিকার দীর্ঘমেয়াদি যুদ্ধের পথে ঘরে বাইরে ট্রাম্পের গলার কাঁটা হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। মার্কিন সেনা যুদ্ধে ব্যবহার করছে এমকিউ ৯ রিপার নামের একটি পাইলটবিহীন বিমান। এর একেকটির দাম প্রায় তিন কোটি ডলার। এই ড্রোন হেলফায়ার’ নামের ক্ষेपণাস্ত্র বহনে সক্ষম। তার আবার খরচ আলাদা। অন্য দিকে অনেক কম ব্যয়বহুল আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে ইরান। শাহেদ নামের মানববিহীন ড্রোনের খরচ প্রায় অর্ধেকেরও কম。
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 07, 2026 01:30:26
Kolkata, West Bengal:বিরাট ধাক্কা রান্নার গ্যাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে বেড়ে গেল গ্যাসের দাম। শুক্রবার মধ্যরাত থেকে ভারতে রান্নার গ্যাসের দাম বেড়েছে। রাত ১২টার পরে ৭ মার্চ থেকেই কলকাতায় ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে ৬০ টাকা। আগে ছিল ৮৭৯ টাকা, সেখান থেকে এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে ৯৩৯ টাকা করেছে তেল বিপণন সংস্থাগুলি। এ ফলে সাধারণ মানুষের পকে চাপ বাড়বে। বাড়ির জন্য ব্যবহৃত গ্যাস ছাড়াও ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। সিলিন্ডার পিছু ১১৪.৫০ টাকা বেড়ে ১,৯৯৯ টাকা হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এ মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল। মাসের প্রথম সপ্তাহের পর আবার বাড়ল। এতদিন বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়েনি। কিন্তু ইরানের যুদ্ধের আবহে সেটাও হলো। নাগরিকদের পকেটে ছেঁকা দিতে দাম বাড়ল গ্যাসের। হরমুজ় প্রণালী রুদ্ধ থাকায় ভারতে LPG, LNG সরবরাহ বিঘ্ন হয়েছে। এই খবর গতকাল জানিয়েছিল জি ২৪ ঘণ্টা। ভারতে ব্যবহৃত এলপিজির সিংহভাগ আমদানি হয় মধ্যপ্রাচ্যের গালফ দেশ থেকে। দেশে তেমন এলপিজি সঞ্চয়ও নেই। ফলে যুদ্ধের বাজারে দাম বাড়বে বলে আশঙ্কা ছিল সাধারণ নাগরিকদের মনে। অবশেষে সেটাই সত্যি হলো।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 06, 2026 18:46:30
Chinsurah, West Bengal:চূড়ান্ত তালিকায় বাংলাদেশির নাম ! ১৪০ জন ভোটার বিচারাধীন।সব মুসলিম! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তারকেশ্বরের বেঁড়েমুল এলাকার বাসিন্দাদের।মুসলিম বলেই নাকি তাদের নাম বিচারাধীনের তালিকায়।বিজেপির ইন্ধনে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারকেশ্বরের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেঁড়েমূল গ্রামের ১২৫ নম্বর বুথের ভোটার সংখ্যা ৫৯৫ জন।তার মধ্যে বিচারাধীন অবস্থায় রয়েছে ১৪০ জনের নাম।১৪০ জনই মুসলিম সম্প্রদায়ের।১৪০ জনের মধ্যে আবার ৫০ জনের নাম আছে ২০০২ সালের ভোটার তালিকায়।১৪০ জনকেই ডাকা হয়েছিল শুনানিতে এবং নির্বাচন কমিশনের চাওয়া তথ্যের মধ্যে কোনো না কোনো একটি জমাও দিয়েছিলেন বলে দাবি তাদের। তার পরও চূড়ান্ত তালিকায় তাদের বিচারাধীন রাখা হয়েছে।এখানেই তাদের অভিযোগ মুসলিম সম্প্রদায়ের মানুষ বলেই তাদের এই পরিণতি। গ্রামবাসীদের আরো অভিযোগ এলাকায় একজন বাংলাদেশী কে চূড়ান্ত তালিকায় বৈধ ভোটার হিসাবে রেখে দেওয়া হয়েছে অথচ যারা বৈধ তাদেরই বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হলো। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গ্রামবাসীদের দাবি বিচারাধীনদের বৈধ ভোটার হিসাবে বিবেচিত না করা হলে এই এলাকার সমস্ত মানুষ ভোট বয়কট করবেন। এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের স্বপন সামন্তের দাবি মুসলিম ভোটারদের বেছে বেছে নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপির।মুসলিম ভোটারদের বাদ দিয়ে বিজেপি নির্বাচনে জিততে চাইছে।এভাবে বিজেপি বাংলা দখল করতে পারবে না。 যদিও পাল্টা জবাব দিয়েছে বিজেপি,আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক পর্ণা আদক বলেন, এর জন্য দায়ী তৃণমল, এটা তৃণমূলের চক্রান্ত কারণ যারা এস আই আর এর কাজে নিযুক্ত ছিলেন তারা এরাজ্যের ঐ সরকারি কর্মচারী।মুসলিম দের বোকা বানাচ্ছে তৃণমূল।ওই এলাকায় থাকা যে বাংলাদেশির নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে তারও দায় তৃণমূলের。
0
comment0
Report
PMPiyali Mitra
Mar 06, 2026 18:46:14
Kolkata, West Bengal:ইরানে পাশের দাঁড়ানোর আরও এক বার্তা ভারতের শ্রীলঙ্কার জাহাজ IRIS LAVAN কে ভারতের আশ্রয় ৪ মার্চ কোচি বন্দরে নোঙর করেছে এই জাহাজ। জাহাজের ১৮৩ জন ইরানি নৌবাহিনীর সদস্য কোচির নৌঘাঁটিতে থাকার বন্দোবست করা হয়েছে ভারতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২৬-এ অংশগ্রহণ করতে এসেছিল ইরানের তিন জাহাজ IRIS Bushehr, IRIS DENA এবং IRIS LAVAN ৫ মার্চ ভারত থেকে ফেরার ফলে মহাসাগরে শ্রীলঙ্কার কাছে IRIS ডেনাকে হামলা করে মার্কিন ডুবো জাহাজ। ডুবিয়ে দেওয়া ডেনাকে। মৃত্যু হয় শতাধিক নৌসেনা কর্মীর। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে শ্রীলঙ্কা। সাহায্য নেমেছে ভারতের নৌবাহিনীও দ्वিতীয় জাহাজ IRIS Bushehr নোঙ্গর করার জন‍্য শ্রীলঙ্কার কাছে অনুমিত চায় সেখানে আছে বর্তমানে ওই জাহাজ সহ ২০০ বেশি নৌসেনা কর্মী ভারতী সরকারের সূত্রে দাবি, IRIS ডেনার ঘটনার আগের দিন টেকনিক্যাল সমস্যার কারণে প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়া ইরানি যুদ্ধজাহাজ IRIS Lavan-কে ভারতের কোচিন বন্দরে নোঙর করা অনুমতি চায় ।১ মার্চ সেই অনুমতি দেওয়া হয়। ৪ মার্চ ২০২৬-এ জাহাজটি কোচিতে নোঙর করে এবং জাহাজের ১৮৩ জন ক্রু সদস্যকে কোচিন নৌ ঘাঁটিতে থাকার ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে শুক্রবার ইরানে বিদেশ মন্ত্রী এক্স হ‍্যান্ডেলে জানিয়েছেন ভারতের বিদেশী মন্ত্রী এবং শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী সঙ্গে দীর্ঘক্ষণ ফোন কথা হয়েছে বলে জানান
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 06, 2026 18:16:20
Chinsurah, West Bengal:সürlüğ ফাল্গুন সন্ধ্যায় হুগলি-চুঁচুড়া পুরসভা তখন প্রায় ফাঁকা। স্টোররুম লাগোয়া বারাদ্দায় আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। নেভাতে এলো দমকলের দুটি ইঞ্জিন। আজ সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ বারান্দা থেকে ধোঁয়া বের হতে দেখে নিরাপত্তারক্ষীরা টের পান আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপ-পুরপ্রধান পার্থ সাহা ও পুরপারিষদ (স্বাস্থ্য) জয়দেব অধিকারী। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলেও তা বিকল হয়ে পড়ায় পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। দমকলকর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। জয়দেব অধিকারী জানান, স্টোররুমে থাকা কিছু অপ্রয়োজনীয় নথি ওই বারান্দায় রাখা ছিল।তাতেই আগুন লাগে। হুগলির দমকল আধिकारিক কৃপাসিন্ধু দে বলেন, “পাশেই আমাদের দফতর থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে, ফলে আগুন বেশি দূর ছড়াতে পারেনি।” তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।।
0
comment0
Report
RDRaktima das
Mar 06, 2026 18:16:06
Kolkata, West Bengal:রাজ্য বনাম কমিশন সংঘাত তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা সংক্রান্ত দাবি ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলল নির্বাচন কমিশন দফতর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্যকে ‘মিসলিডিং’ বলে দাবি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের। তাদের দাবি, Form-7 অনুযায়ী যে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার কথা বলা হয়েছে, তার বড় অংশই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ডেটা। এনইউমারেশন ফর্ম বাতিল হওয়ার কারণেই সেই নামগুলো তালিকা থেকে বাদ গেছে বলে জানানো হয়েছে। নির্বাচনের মেল অনুযায়ী মোট ৫ লক্ষ ৩৮ হাজার ৩২০টি এমন এন্ট্রি রয়েছে বলে দাবি। অন্যদিকে Form-7 এর মাধ্যমে নাম বাদ পড়েছে মাত্র ৭৭৩৩টি। এদিকে Form-6/6A এর মাধ্যমে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন দফতর। তৃণমূলের টুইটকেই বিভ্রান্তিকর ও মিস লিডিং বলল নির্বাচন কমিশন।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 06, 2026 18:15:48
Howrah, West Bengal:পূর্ব কর্মসূচি অনুসারে এদিন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় পরিবর্তন রথযাত্রা আয়োজিত হয়। পাঁচলা থেকে এই রথযাত্রা শুরু হয়ে সাঁকরাইল,দক্ষিণ হাওড়া, শিবপুর,মধ্য হাওড়া,উত্তর হাওড়া হয়ে বালি বিধানসভায় সমাপ্তি হয়।সেই কর্মসূচিতে এদিন বিকালে হাওড়া ইছাপুর থেকে রথে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য সহ অন্যান্য জেলা ও রাজ্য নেতৃত্বরা।উত্তর হাওড়ায় যোগ দেন মিঠুন চক্রবর্তী।বালিতে জনসভা হয়।বক্তব্য রাখেন সাংসদ মনোজ তিওয়ারি।তিনি এস আই আর ধর্না নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন যারা এর বিরোধীতা করছেন তারা অবৈধ ভোটারদের সমর্থন করছেন।অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সামাজিক বয়কট করতে বলেছেন।এপ্রসঙ্গে তিনি বলেন বাংলার মানুষ ঠিক করবে কাকে সমর্থন করবে আর কাকে বয়কট করবে।রথযাত্রা চলাকালী সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর ধর্মতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে বলেন ভোটার তালিকা থেকে বাংলাদেশী, জামাতি, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। তিনি যতই এস আই আর এর বিরোধিতা করুন এস আই আর প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত শুনানি সম্পূর্ণ করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ না করলে আমরাও বলছি নো এস আই আর নো ভোট।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 06, 2026 18:15:21
0
comment0
Report
MMManoj Mondal
Mar 06, 2026 15:35:01
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে পৌঁছালো বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। আজ স্বরূপনগর থেকে শুরু হওয়া এই যাত্রা মসলন্দপুর ও গোবরডাঙ্গা ঘুরে ঠাকুরনগরে পৌঁছায়। যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর এবং নেতা রুদ্রনীল ঘোষ। তবে ঠাকুরনগরে পৌঁছানোর সময় তারা আর উপস্থিত ছিলেন না। এদিকে মতুয়া গড় ঠাকুরনগরে এই সংকল্প যাত্রা পৌঁছালেও, মতুয়া ভক্তদের উপস্থিতি প্রায় দেখা যায়নি বললেই চলে—এমনটাই স্থানীয় মহলের পর্যবেক্ষণ। ঠাকুরনগরে এই যাত্রায় যোগ দেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, কৌস্তভ বাগচী এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর。 সভামঞ্চ থেকে বিজেপি নেতা কৌস্তত বাগচী বলেন, “ক্ষমতায় আসা এখন শুধু সময়ের অপেক্ষা। ততটাই অত্যাচার করুন, যতটা সহ্য করতে পারবেন।” বিজেপির এই সংকল্প যাত্রাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 06, 2026 15:32:59
Kolkata, West Bengal:মহিলা আন্তর্জাতিক ক্রিকেট কার্নিভাল নারী দিবসের প্রাক্কালে, ক্রিকরিজ কমিউনিটি শহরের দলগুলিতে বিভক্ত ২৪ জন মহিলার মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। ম্যাচে দুটি দল ছিল, টিম এ सাদা দল और টিম বি কালো দল। ম্যাচটিতে প্রতি ইনিংসে ১৫ ওভার খেলা হয়েছিল। প্রতিটি দলে ১২ জন করে সদস্য ছিল। মহিলাদের একটি ভালো উদ্দেশ্যে খেলতে দেখা ভালো ছিল। শহরজুড়ে মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নারীদের ক্ষমতায়ন এবং সমতার দিকে তাদের অনুপ্রাণিত করা । নারী ক্ষমতায়ন প্রচারের পাশাপাশি তারা চেয়েছিলেন অংশগ্রহণকারী মহিলারা ক্রিকেট খেলার আনন্দ উপভোগ করুক। সবার সাথে খেলাধুলা করলে ক্রিকেট আসলে আপনার ভেতরের শিশুটিকে বের করে আনে এবং আপনার মনকে জিনিস থেকে সরিয়ে দেয়। আরেকটি প্রধান কারণ হলো এর ফিটনেস দিক। যেকোনো বয়সে খেলাধুলা করা ভালো এবং সুস্থ শরীর বজায় রাখার জন্য কার্ডিওর একটি ভালো রূপ। তাদের ভবিষ্যতের কথা বলতে গেলে, তারা এখন ছোট থেকে শুরু করেছে, তবে ভবিষ্যতে তারা আরও বড় হওয়ার পরিকল্পনা করছে। বাইট: আনিশা মেহতা (ন্যাশনাল ব্যাডমিন্টন খেলোয়াড়) নিতল সোনপাল এবং বিভা শেঠ (আয়োজক) আস্থা শেঠ [সহ-প্রতিষ্ঠাতা]
0
comment0
Report
Advertisement
Back to top