Back
तारकेश्वर के बेरेमूल में 140 मुस्लिम नाम न्यायिक प्रक्रियाधीन, वोटर लिस्ट पर सियासी आरोप
BSBidhan Sarkar
Mar 06, 2026 18:46:30
Chinsurah, West Bengal
চূড়ান্ত তালিকায় বাংলাদেশির নাম ! ১৪০ জন ভোটার বিচারাধীন।সব মুসলিম! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তারকেশ্বরের বেঁড়েমুল এলাকার বাসিন্দাদের।মুসলিম বলেই নাকি তাদের নাম বিচারাধীনের তালিকায়।বিজেপির ইন্ধনে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন অভিযোগ এলাকার বাসিন্দাদের।
তারকেশ্বরের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেঁড়েমূল গ্রামের ১২৫ নম্বর বুথের ভোটার সংখ্যা ৫৯৫ জন।তার মধ্যে বিচারাধীন অবস্থায় রয়েছে ১৪০ জনের নাম।১৪০ জনই মুসলিম সম্প্রদায়ের।১৪০ জনের মধ্যে আবার ৫০ জনের নাম আছে ২০০২ সালের ভোটার তালিকায়।১৪০ জনকেই ডাকা হয়েছিল শুনানিতে এবং নির্বাচন কমিশনের চাওয়া তথ্যের মধ্যে কোনো না কোনো একটি জমাও দিয়েছিলেন বলে দাবি তাদের।
তার পরও চূড়ান্ত তালিকায় তাদের বিচারাধীন রাখা হয়েছে।এখানেই তাদের অভিযোগ মুসলিম সম্প্রদায়ের মানুষ বলেই তাদের এই পরিণতি।
গ্রামবাসীদের আরো অভিযোগ এলাকায় একজন বাংলাদেশী কে চূড়ান্ত তালিকায় বৈধ ভোটার হিসাবে রেখে দেওয়া হয়েছে অথচ যারা বৈধ তাদেরই বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হলো।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গ্রামবাসীদের দাবি বিচারাধীনদের বৈধ ভোটার হিসাবে বিবেচিত না করা হলে এই এলাকার সমস্ত মানুষ ভোট বয়কট করবেন।
এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।
তৃণমূলের স্বপন সামন্তের দাবি মুসলিম ভোটারদের বেছে বেছে নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপির।মুসলিম ভোটারদের বাদ দিয়ে বিজেপি নির্বাচনে জিততে চাইছে।এভাবে বিজেপি বাংলা দখল করতে পারবে না。
যদিও পাল্টা জবাব দিয়েছে বিজেপি,আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক পর্ণা আদক বলেন, এর জন্য দায়ী তৃণমল, এটা তৃণমূলের চক্রান্ত কারণ যারা এস আই আর এর কাজে নিযুক্ত ছিলেন তারা এরাজ্যের ঐ সরকারি কর্মচারী।মুসলিম দের বোকা বানাচ্ছে তৃণমূল।ওই এলাকায় থাকা যে বাংলাদেশির নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে তারও দায় তৃণমূলের。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PMPiyali Mitra
FollowMar 06, 2026 18:46:140
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:16:200
Report
RDRaktima das
FollowMar 06, 2026 18:16:060
Report
KMKIRAN MANNA
FollowMar 06, 2026 18:15:580
Report
DGDebabrata Ghosh
FollowMar 06, 2026 18:15:480
Report
RTRonay Tewari
FollowMar 06, 2026 18:15:310
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 18:15:210
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 15:35:010
Report
BBBimal Basu
FollowMar 06, 2026 15:34:470
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 06, 2026 15:32:590
Report
RDRaktima das
FollowMar 06, 2026 14:21:300
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 14:21:210
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:21:050
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 14:20:490
Report