Back
पुरुलिया के नदियाड़ा में सैकड़ों वर्ष पुरानी बसन्ती पूजा, भक्तों की भीड़-भाड़
MMManoranjan Mishra
Mar 25, 2026 05:04:05
Purulia, West Bengal
পুরুলিয়া: দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারীর কবল থেকে বাঁচতে বাসন্তী মায়ের আরাধনা শুরু করেছিলেন গ্রামবাসীরা । সেই থেকে আজও পুরোনো আচার বিধি মেনে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে বাসন্তী মায়ের পুজো করে আসছেন নদীয়াড়া গ্রামের মানুষজন । আজ সপ্তমী থেকে দশমী পর্যন্ত উৎসবের চারদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বাসন্তী পুজো দেখতে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের ঠাসা ভিড় রয়েছে এই নদীয়াড়া গ্রামে। কথিত আছে, দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারির প্রকোপ দেখা দিয়েছিল পুরুলিয়া ১ নম্বর ব্লকের নদীয়াড়া গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে । আতঙ্কে গ্রামছাড়া হতে শুরু করেছিলেন গ্রামবাসীরা । গ্রামে ঘটতে থাকে নানান অঘটন । সেই সময় বাসন্তী মায়ের স্বপ্নादेश পেয়ে এবং এক সন্ন্যাসী বাবার পরামর্শে নদীয়াড়া গ্রামের মধ্যবর্তী স্থানে বাসন্তী মায়ের পুজোর আরাধনা শুরু করেন গ্রামবাসীরা । এরপরই মায়ের আরাধনার পর রোগমুক্ত হয়েছিলেন গ্রামবাসীরা। গ্রামছাড়া মানুষেরাও ধীরে ধীরে গ্রামে ফিরে আসেন । আনন্দ উৎসবে মেতে উঠেন গ্রামবাসীরা । সেই সময় থেকে এখনও পুরনো আচার বিধি মেনে বাসন্তী পুজোর আরাধনা করে আসছেন গ্রামবাসীরা । এই পুজো দেখতে ভিন জেলা তো বটেই ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী এবং দর্শনার্থীরা ভিড় জমান পুজোর চারদিনে । আলাদা উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম । পুজোর চারদিনে জনপ্লাবন দেখা যায় গ্রামে। গ্রামবাসীদের বিশ্বাস, শুদ্ধ মনে বাসন্তী মায়ের আরাধনা করলে ইচ্ছা পূরণ হয় মানুষের । আর তাই বাসন্তী পুজোয় মনোকামনা পূরণ করতে ভিড় জমায় সাধারণ মানুষ । বাসন্তী পুজোর চারদিন অর্থাৎ সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত গ্রামীন যাত্রাপালা, সাংস্কৃতিক এবং ভক্তিমূলক অনুষ্ঠানগুলোর আয়োজন থাকে গ্রামে । পুজোর চারদিন গ্রামে কোনরকম আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ থাকে । প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনায় মেতে উঠেছেন নদীয়াড়া গ্রামের মানুষ ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
VDVikram Das
FollowMar 25, 2026 07:05:230
Report
VDVikram Das
FollowMar 25, 2026 07:05:070
Report
ANArnabangshu Neogi
FollowMar 25, 2026 06:47:48642
Report
BSBarun Sengupta
FollowMar 25, 2026 06:34:20Barrackpur Cantonment, West Bengal:দক্ষিণেশ্বরের মন্দির পুজো দিতে এলেন নীতির নবীন। সঙ্গে ছিলেন শমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়েছি। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সারাদেশকে এক সুতোয় বেঁধেছিল আজকে কোথাও যেন তা ছিন্ন হচ্ছে। মায়ের কাছে পুজো করতে আসলেও হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের।
1041
Report
ANArnabangshu Neogi
FollowMar 25, 2026 06:31:151013
Report
DGDebabrata Ghosh
FollowMar 25, 2026 06:17:051044
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 25, 2026 05:49:211058
Report
PDPradyut Das
FollowMar 25, 2026 05:49:031023
Report
MCMoumita Chakraborty
FollowMar 25, 2026 05:48:511008
Report
PCPrabir Chakraborty
FollowMar 25, 2026 05:48:401074
Report
PDPradyut Das
FollowMar 25, 2026 05:05:181079
Report
ABArup Basak
FollowMar 25, 2026 05:05:051073
Report
PDPradyut Das
FollowMar 25, 2026 05:04:451072
Report
BSBarun Sengupta
FollowMar 25, 2026 05:04:311089
Report