Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

चालसा दौरे के दौरान 13 परिवार BJP छोड़कर TMC में शामिल

ABArup Basak
Mar 25, 2026 05:05:05
Mal Bazar, West Bengal
উত্তরবঙ্গ সফরে এসে মঙ্গলবার বিকেলে চালসায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মাটিয়ালি ব্লকের চালসা–মেটেলি রাজ্য সড়কের ধারে একটি বিলাসবহুল হোটেলে রাত্রিযাপন করেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ে এলাকায়। রাতেই-এর উদ্যোগে দুটি পৃথক যোগদান সভার আয়োজন করা হয়। প্রথম সভাটি হয় বাতাবারি ফার্ম বাজারে দলের ব্লক কার্যালয়ে। তৃণমূল নেতৃত্বের দাবি, টিলাবাড়ি ডিভিশন চা বাগান এলাকা থেকে ৮টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি, অঞ্চল সভাপতি বাপন রায়সহ অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে, একই সময়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরাবস্তি এলাকায় অনুষ্ঠিত হয় আরেকটি যোগদান সভা। সেখানে ৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় বলে দাবি করা হয়েছে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অঞ্চল সভাপতি দীপক রায়, যুব সভাপতি সুজিত বিশ্বাসসহ অন্যান্যরা। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মুখ্যমন্ত্রী -এর সফরকে কেন্দ্র করেই এই যোগদান কর্মসূচি, যা তাঁর প্রতি “উপহার” হিসেবেই আয়োজিত হয়েছে। বাইট ১) মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি। ২) অজয় খেরিয়া, যোগদানকারী。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
VDVikram Das
Mar 25, 2026 07:05:23
Kolkata, West Bengal:নিউ আলিপুরের বুড়ো শিবতলার বাসিন্দা মনোরঞ্জন মন্ডল । যখন যুদ্ধ শুরু হয়নি, গ্যাস এর সংকট ছিলনা তখন গ্যাস বুক করেছিলেন । ডেলিভারি বয়ের তালবাহানায় গ্যাস ડेलિવरी ডেলিভার হয়নি । যুদ্ধ শুরু হয়ে যায়, গ্যাস এর সংকট তৈরি হয় । আড়াই ম্যাশ হয়েগেলো গ্যাস নেই, বাড়িতে রান্না বান্না বন্ধ । স্বামী স্ত্রী সেই থেকে মুড়ি ছাতু চানাচুর কেক পারুটি খেয়ে দিন কাটাচ্ছেন । পরিবারে দুই বাচ্চার জন্য বাইরে থেকে খবর অর্ডার করে কাটছে দিন । এই আশায় ছিলেন যে এই পরিস্থিতি হয়ত আগামী দিনে সাভাবিক হয়ে উঠবে কিন্তু তা আর হচ্ছে না উল্টে বাড়ছে উদ্বেগ । ২২ তারিখ শেষমেশ গ্যাসের otp আসলেও এখনও মেলেনি-ggas।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 25, 2026 06:47:48
Kolkata, West Bengal:অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্যের জনস্বার্থ মামলার আবেদন হস্তক্ষেপ করল না কোর্ট। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ও নির্বাচনের পরিকাঠামো করতে গেলে যে সংস্থা সমীক্ষা করবে সেই সংস্থা নির্ধারণের ক্ষমতা আবেদনকারী নেই। অবাধ শান্তিপূর্ণ এবং নির্বাচনের পরিকাঠামো স্থির করার দায়িত্ব নির্বাচন কমিশনের। *নির্বাচন কমিশনই স্থির করবে কোন সংস্থা তা সমীক্ষা করবে।* আদালতের পর্যবেক্ষণ :-- আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত বুথে পর্যাপ্ত নিরাপত্তা, সুরক্ষা, পানীয় জল, বাথরুমের মত সুবিধা যেন পর্যাপ্ত থাকে তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। নিরাপত্তা, সুরক্ষা সহ অন্যান্য বিষয় সুনিশ্চিত করতে কেন্দ্র নাকি রাজ্যের এজেন্সি নিযুক্ত করা প্রয়োজন তা ঠিক করে দিতে পারেননা মামলাকারী। কমিশনের উপর দায়িত্ব দিয়ে মামলাটির নিস্পত্তি করা হল
642
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 25, 2026 06:31:15
1013
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 25, 2026 05:49:21
Arambag, West Bengal:আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেব। ছেলেকে ৩ লক্ষ টাকা খরচ করে পড়িয়েছি, বিজেপি-তৃণমূল কেউ চাকরি দেয়নি। তাই যে চাকরি দেবে তাকেই ভোট দেব, এটাই আমার স্পষ্ট কথা। চাকরি না হওয়ায় ছেলের বিয়ে দিতে পারছি না। প্রচারের সময় আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগকে এমনই বার্তা দিলেন এক সাধারণ মহিলা ভোটার। ঘটনা আরামবাগের মায়াপুর-২ পঞ্চায়েতের বামসা এলাকায়। যদিও ভোটারের ক্ষোভ প্রশমনে তাঁকে বোঝান তৃণমূল প্রার্থী। তিনি বলেন, বিজেপি শুধু ভাঁওতা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই কর্মসংস্থান করছেন। যতক্ষণ না ভোটারের মন গলছে ততক্ষণ প্রার্থী ওই ভোটারকে বোঝান। তারপর ফিরে যান। যদিও প্রার্থীর দাবি, মানুষের কাছে যাচ্ছেন, মানুষ তাঁদের সুখ-দুঃখের কথা বলছেন। মা-মাটি-মানুষের সরকারের আমলে যে বাক স্বাধীনতা রয়েছে, এটাই তার প্রমাণ。
1058
comment0
Report
PDPradyut Das
Mar 25, 2026 05:05:18
Jalpaiguri, West Bengal:ভোলেবাবা বাবা পার কারেগা। দলে যতই ক্ষোভ বিক্ষোভ থাকুক না কেনো ভোট বৈতরণী পার করবেন খোদ শিব। এই বিশ্বাস নিয়েই নির্বাচনী ময়দানে নেমে পড়লেন ময়নাগুড়ির বিতর্কিত বিজেপি প্রার্থী প্রাক্তন এমএলএ কৌশিক রায়। শাস্ত্রিক পুজো দিলেন জটিলেশ্বর এবং জল্পেশ মন্দিরে বললেন আমি শিব ভক্ত শিব ঠাকুর আছে আমার সাথে আছে। প্রার্থী কে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। মন্দিরে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মঙ্গলাকান্ত রায়ের পায়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী কৌশিক রায়। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জটিলেশ্বর ও জল্পেশ মন্দিরে পূজা দিলেন বিজেপির ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী কৌশিক রায। যদিও ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ জল্পনা চলছিলই। সেই আবহেই পূর্ব ঘোষণা অনুযায়ী পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সস্ত্রীক পূজা দিলেন প্রার্থী কৌশিক রায়। কীর্তন ও ব্যান্ড পার্টি সহযোগে, প্রথমে তিনি জটিলেশ্বর মন্দিরে পুজো দেন, এরপর জলপেশ মন্দিরে পৌঁছে পুজো অর্চনা করেন এবং দলীয় সমর্থকদের জন্য প্রসাদের ব্যবস্থা করছেন। তবে লক্ষণীয় বিষয়, কৌশিক রায়ের সঙ্গে বিজেপির কোনো গুরুত্বপূর্ণ কার্যকর্তাকে দেখা যায়নি। সংবাদের তরফে প্রার্থী নিয়ে দলীয় অন্দরের অসন্তোষ প্রসঙ্গে প্রশ্ন করা হলেও, তিনি সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। কৌশিক রায় স্পষ্টভাবে জানান, তিনি আজ শুধুমাত্র পুজো অর্চনার জন্যই এসেছেন, কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চান না, কবে প্রচারে নামবেন তা জানিয়ে দিবেন বলে জানিয়েছেন।
1079
comment0
Report
BSBarun Sengupta
Mar 25, 2026 05:04:31
Barrackpur Cantonment, West Bengal:নির্বাচনের আগে নाका চেকিং চলার সময় পানিহাটী ফেরিঘাটে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার,গ্ৰেফতার ১ বিধানসভা নির্বাচনের আগে বারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় চলছে পুলিশের বিশেষ নाका চেকিং।।পানিহাটি ফেরিঘাটে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খড়দহ থানার পুলিশ ও এক্সাইজ ডিপার্টমেন্টের আধিকারিকেরা নাকা চেকিং চালাচ্ছিল।।সেই নাকা চেকিং চালানোর সময় ব্যাগ ভর্তি প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করল পুলিশ।।কোন্নগর থেকে নৌকায় করে মনোজিৎ সিকদার নামে এক ব্যক্তি এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে আসছিল পানিহাটিতে।।আর সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক।।অভিযুক্তকে গ্রেফতার করেছে খরদহ থানার পুলিশ
1089
comment0
Report
MMManoranjan Mishra
Mar 25, 2026 05:04:05
Purulia, West Bengal:পুরুলিয়া: দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারীর কবল থেকে বাঁচতে বাসন্তী মায়ের আরাধনা শুরু করেছিলেন গ্রামবাসীরা । সেই থেকে আজও পুরোনো আচার বিধি মেনে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে বাসন্তী মায়ের পুজো করে আসছেন নদীয়াড়া গ্রামের মানুষজন । আজ সপ্তমী থেকে দশমী পর্যন্ত উৎসবের চারদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বাসন্তী পুজো দেখতে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের ঠাসা ভিড় রয়েছে এই নদীয়াড়া গ্রামে। কথিত আছে, দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারির প্রকোপ দেখা দিয়েছিল পুরুলিয়া ১ নম্বর ব্লকের নদীয়াড়া গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে । আতঙ্কে গ্রামছাড়া হতে শুরু করেছিলেন গ্রামবাসীরা । গ্রামে ঘটতে থাকে নানান অঘটন । সেই সময় বাসন্তী মায়ের স্বপ্নादेश পেয়ে এবং এক সন্ন্যাসী বাবার পরামর্শে নদীয়াড়া গ্রামের মধ্যবর্তী স্থানে বাসন্তী মায়ের পুজোর আরাধনা শুরু করেন গ্রামবাসীরা । এরপরই মায়ের আরাধনার পর রোগমুক্ত হয়েছিলেন গ্রামবাসীরা। গ্রামছাড়া মানুষেরাও ধীরে ধীরে গ্রামে ফিরে আসেন । আনন্দ উৎসবে মেতে উঠেন গ্রামবাসীরা । সেই সময় থেকে এখনও পুরনো আচার বিধি মেনে বাসন্তী পুজোর আরাধনা করে আসছেন গ্রামবাসীরা । এই পুজো দেখতে ভিন জেলা তো বটেই ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী এবং দর্শনার্থীরা ভিড় জমান পুজোর চারদিনে । আলাদা উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম । পুজোর চারদিনে জনপ্লাবন দেখা যায় গ্রামে। গ্রামবাসীদের বিশ্বাস, শুদ্ধ মনে বাসন্তী মায়ের আরাধনা করলে ইচ্ছা পূরণ হয় মানুষের । আর তাই বাসন্তী পুজোয় মনোকামনা পূরণ করতে ভিড় জমায় সাধারণ মানুষ । বাসন্তী পুজোর চারদিন অর্থাৎ সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত গ্রামীন যাত্রাপালা, সাংস্কৃতিক এবং ভক্তিমূলক অনুষ্ঠানগুলোর আয়োজন থাকে গ্রামে । পুজোর চারদিন গ্রামে কোনরকম আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ থাকে । প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনায় মেতে উঠেছেন নদীয়াড়া গ্রামের মানুষ ।
1085
comment0
Report
Advertisement
Back to top