Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पूर्णिया में युवाओं की कतार, Youth Sathi योजना के जरिये रोजगार चाहत

MMManoranjan Mishra
Feb 16, 2026 10:47:14
Purulia, West Bengal
পুরুলিয়া : কেউ করছেন এমবিএ, করেছেন মাস্টারডিগ্রী, কেউ আবার গণিতে স্নাতকের পর করেছেন ডিলএলএড । Emanuel উদাহরণ ভুরি ভুরি । তারা সকলেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন যুব সাথী প্রকল্পের আবেদনের জন্য । বছর বছর ধরে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। চাকরি নেই, কাজ নেই । সামান্য টুকু ভাতাতে কি হবে ? ভাতা নয়, কর্মসংস্থান চাই বলছেন লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা। রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে প্রত্যেক ব্লক অফিস এবং পৌরসভা এলাকায় চালু হওয়া শিবিরে আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আবেদনকারীরা । গতকাল থেকেই জেলার ২০ টি ব্লক এবং ৩ টি পৌরসভা এলাকায় দুয়ারে সরকারের আদলে এই শিবির শুরু হয়েছে । চালু করা হয়েছে সহায়তা ক্যাম্প । প্রকল্পের সুবিধা নিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন জেলার আবেদনকারীরা । কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে চাইলেও, কর্মসংস্থানের দাবি তুলছেন আবেদনকারীরা। বাইট : ১) সরফরাজ আহমেদ (আবেদনকারী) ২) পবন শাও (আবেদনকারী)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BMBiswajit Mitra
Mar 05, 2026 11:16:44
Ranaghat, West Bengal:এসআইআর আতঙ্ক নাকি হৃদরোগ? নদীয়ার কলাইঘাটায় জয়দেব দত্তের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক তরজা নদীয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রাম পঞ্চায়েতের কলাইঘাটা গ্রামে জয়দেব দত্ত নামে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য ও রাজনৈতিক বিতর্ক। পরিবারের দাবি, বাড়ির সদস্যদের নাম তালিকা থেকে কাটা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন জয়দেববাবু। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্য ভাতা পেতেন এবং পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন। হঠাৎ নাম কাটা যাওয়ার ঘটনায় তিনি গভীর মানসিক চাপে পড়েছিলেন বলে family's অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। জেলা পরিষদের সহ-সভাপতি সজল বিশ্বাস দাবি করেন, সাধারণ মানুষের নাম কেটে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি এবং এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা আন্দোলনে নেমেছেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন করা হয়েছে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র বলেন, জয়দেববাবুর মৃত্যু হৃদরোগে হয়েছে এবং এটিকে এসআইআর আতঙ্ক বলে রাজনৈতিকভাবে প্রচার করা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। খবর পেয়ে সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান。
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 05, 2026 11:15:42
Katwa, West Bengal:বিদ্যালয়ের ১২৫ তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপনের শেষ দিনে পড়ুয়াদের স্মার্ট মনিটর উপহার দিলের শিক্ষক শিক্ষিকারা। প্রথম দিনেই শুরু হলো স্মার্ট মনিটরের ক্লাসও। ১২৫ তম বর্ষে পদার্পণ করেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত চান্ডুলি উচ্চ বিদ্যালয়। সেই উদযাপন অনুষ্ঠান চলছিল বছরভর। আর এই ১২৫ বছর উদযাপনের অন্তিম দিনে এসে পড়ুয়াদের স্মার্ট মনিটর উপহার দিলেন শিক্ষক শিক্ষিকারা। নিজদের সঞ্চিত অর্থ থেকে স্মার্ট মনিটর কিনে পড়ুয়াদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করতে উদ্যোগী হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের বরণ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এই স্মার্ট মনিটরের উদ্বোধন করেন, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা রায় বর্মন সাথে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজীব চ্যাটার্জী ও সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন এই স্মার্ট মনিটরের ক্লাস করানোর জন্য একটি হল ঘরের প্রয়োজন রয়েছে আমাদের। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই মনিটরটি ব্যবহার করার উপযুক্ত পরিকাঠামো পাওয়া যায়। ইতিমধ্যেই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারাদের জানিয়েছি এবং আশ্বাসও পেয়েছি। প্রথম দিনেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই স্মার্ট মনিটরের পড়ুয়াদের ক্লাস করালেন সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দে। বাইট:- ১) দেবাশীষ দে (প্রধান শিক্ষক সুদপুর উচ্চ বিদ্যালয়) ২) দেবাশীষ সাহা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চান্ডুলি উচ্চ বিদ্যালয়)
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 05, 2026 11:08:25
Dihierench, West Bengal:কুয়েতে যুদ্ধ পরিস্থিতি, ময়নার যুবক আটকে — উদ্বেগে পরিবার, ছেলেকে ফেরানোর আর্জি মায়ের মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে কুয়েতেও। সেখানে হোটেল ম্যানেজমেন্টের কাজে থাকা পূর্ব মেদিনীপুরের ময়নার যুবক সুশোভন মাইতি বর্তমানে হোটেলের ভিতরেই আটকে রয়েছেন বলে জানা গেছে। চারদিন আগে ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছে বলে জানান তার মা অশ্রুকণা মাইতি। টিভিতে যুদ্ধের খবর দেখে উদ্বেগে দিন কাটছে পরিবারের। ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ময়না এলাকায় আরও একজনের পরিজন মধ্যপ্রাচ্যে কর্মরত আছেন বলেও জানা গেছে।
0
comment0
Report
ALArup Laha
Mar 05, 2026 10:51:49
Bardhaman, West Bengal:বিজেপির দুই কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের গলসিতে 。 ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার গলসি থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও করে গলসী ও খণ্ডঘোষ ব্লক বিজেপি কর্মী সমর্থকরা。 জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে গলসির আদ্রাহাটি অঞ্চলের ১১ নম্বর বুথের সভাপতি হেমন্ত ঘোষ এবং যুব মোর্চার ইনচার্জ বাপন কারককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতা অমিত কেসের নেতৃত্বে একদল দুষ্কৃতী হামলা চালায় । মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ এই ঘটনা ঘটে বলে দাবি বিজেপির。 পরিবারের সদস্যদের দাবি, হেমন্ত ঘোষকে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে বাপন কারককে বাঁচাতে গেলে তার মা ও স্ত্রীও আক্রান্ত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে আদ্রাহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর দুই দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। এর প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার গলসি থানার সামনে বিক্ষোভ দেখিয়ে থানা ঘেরাও করেন বিজেপি কর্মী ও সমর্থকরা。 জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে কিছু জানা নেই। তবে পুলিশ তদন্ত করে আসল ঘটনা নিশ্চয়ই বের করবে। বাইট ১।কানন মাঝি(বিজেপি নেতা), ২। শান্তরূপ দে (বিজেপি নেতা), ৩।বাগবুল ইসলাম (সাধারণ সম্পাদক, জেলা তৃণমূল)। 050326ZG_BWN_AGITATION ক্যামেরায় সেখ মাখনের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 05, 2026 10:51:37
Kolkata, West Bengal:SIR প্রক্রিয়ার পর হঠাৎই ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগে উত্তাল বারাসাত। বৃহস্পতিবার সকাল থেকেই বারাসাত জেলাশાસকের দপ্তরের সামনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন এলাকার মানুষ। কারও বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকা সত্ত্বেও নতুন তালিকায় পরিবারের সদস্যদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। সমস্যার সমাধান ও অভিযোগ জানাতে দূরদূরান্ত থেকে মানুষ এসে লাইনে দাঁড়িয়েছেন। কেউ এসেছেন বনগাঁ থেকে, কেউ বাগদা, বসিরহাট কিংবা ব্যারাকপুর থেকেও। সকাল থেকেই জেলাশাসকের দপ্তরের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে নিজেদের সমস্যা জানাতে অপেক্ষা করছেন তারা। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ার পর অনেকের নাম ‘ডিলিট’ হয়ে গেছে। ফলে আসন্ন নির্বাচনের আগে ভোটাধিকার নিয়ে উদ্বেগে পড়েছেন সাধারণ মানুষ। কেউ কেউ জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তালিকায় নাম না থাকায় তারা হতবাক।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 05, 2026 10:33:54
Kolkata, West Bengal:হরমুজ প্রণালীর দু’দিকে থমকে ভারতের ৩৭ জাহাজ। আটকে ১০০০ নাবিক এবং নৌকর্মী। কুইক রেসপন্স টিম গড়ল কেন্দ্র আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতিতে থমকে রয়েছে ভারতের ৩৭টি জাহাজ। ইরান হরমুজ় প্রণালী ‘বন্ধ’ করে রাখায় অন্য বহু জাহাজের সঙ্গে সমস্যায় পড়েছে এই জাহাজগুলিও। পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে এই জাহাজগুলি। ভারতের পতাকাবাহী ওই জাহাজগুলিতে এক হাজারেরও বেশি নাবিক এবং নৌকর্মী রয়েছেন বলে জানা যাচ্ছে。 এগুলির মধ্যে কিছু জাহাজে করে জ্বালানি তেল এবং লিকুইড নাইট্রোজেন গ্যাস (এলএনজি) ভারতীয় বন্দরগুলিতে আসছে। আবার কিছু জাহাজ পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে পেট্রোপণ্য আনতে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সমস্যায় পড়েছে এই জাহাজগুলি। আটকে পড়া ভারতীয় জাহাজগুলিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপওনার্স অ্যাসোসিয়েশনও। কেন্দ্রীয় সরকার যাতে এই সমস্যা কাটাতে হস্তক্ষেপ করে, সেই আর্জিও জানিয়েছে সংগঠনটি。 পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। জাহাজ সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিস্থিতিতে বিদেশি জাহাজে অন্তত তিন ভারতীয় নৌকর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক জন। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা এবং ভারতীয় নাবিকদের দ্রুত সাহায্য করার জন্য ইতিমধ্যেই একটি কুইক রেসপন্স টিমও গঠন করছে কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রক।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 05, 2026 10:33:11
Kolkata, West Bengal:কোন গয়না পরলে ভালো লাগবে আপনাকে এবার তা নির্বাচন করে দেব এ আই। নারী দিবসে ‘Shape of You’ AI অ্যাপ চালু করল Senco Gold & Diamonds। গ্রাহকদের ব্যক্তিগত রুচি ও মুখের গঠনের সঙ্গে মিলিয়ে গয়না বেছে নেওয়ার সুবিধা দিতে সংস্থাটি চালু করল ‘Shape of You’ নামে একটি AI ভিত্তিক অ্যাপ্লিকেশন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন প্রযুক্তির মাধ্যমে একজন গ্রাহকের মুখের গঠন, বৈশিষ্ট্য ও স্টাইল বিশ্লেষণ করে উপযুক্ত গয়নার ডিজাইন সাজেস্ট করা হবে। এর ফলে ক্রেতারা সহজেই এমন গয়না বেছে নিতে পারবেন যা তাদের ব্যক্তিত্ব ও সৌন্দর্যের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই। জয়িতা সেন, ডিরেক্টর ও হেড অব মার্কেটিং অ্যান্ড ডিজাইন। এ আই দিয়ে কর্মীদের চাকরি হারিয়ে যাবে না। বরং ম্যান পওয়ার ও এ আই দিয়ে আরও উন্নত হবে পথ চলা। এমনই বললেন সেনকো গল্ড ও ডায়ামন্ডসের সিইও শুভঙ্কর সেন।
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 05, 2026 10:06:13
Purulia, West Bengal:পুরুলিয়া : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন রথ যাত্রা । তার আগে জেলায় জেলায় আয়োজিত হচ্ছে বিজেপির বাইক মিছিল । বৃহস্পতিবার পুরুলিয়ার নিতুরিয়া ব্লক থেকে রাঘুনাথপুর শহর পর্যন্ত বাইক মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শন করলো বিজেপি নেতাকর্মী সমর্থকরা। করতে দেখা গেল বিজেপির যুব মোর্চাকে। বিজেপির পরিবর্তন যাত্রা রথ পুরুলিয়া জেলায় ঢোকার আগে বিজেপির যুব মোর্চা বাইক মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শন করলো বিজেপি নেতৃত্বরা। পুরুলিয়া জেলার রাঘুনাথপুর বিধানসভার বিজেপি যুব মোর্চার কনভেনার মুকেশ সিং জানান, যুবকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে যুবকদের জাগ্রত করার জন্য এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছে । পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চাই, তাই এই বাইক মিছিলের মাধ্যমে যুবকদের আহ্বান জানানো হচ্ছে ।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 05, 2026 10:05:59
Bankura, West Bengal:এস আই আর এ সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে কাঁধে তৃনমূলের পতাকা নিয়ে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরের উদ্যেশ্যে পায়ে হেঁটে রওনা তৃনমূলের বুথ সভাপতির –এটি অংশ ছাঁটাই করা হয়েছে---------------------------*-------------এস আই আর এ এলাকার ভোটারদের একাংশকে বাদ দেওয়ার প্রতিবাদে এবার অভিনব আন্দোলনে নামলেন সোনামুখী শহরের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নীলকান্ত থান্ডার। কাঁধে তৃনমূলের দলীয় পতাকা নিয়ে তিনি পায়ে হেঁটে রওনা দিলেন কলকাতায় নির্বাচন কমিশনের দফতরের উদ্যেশ্যে। লাগাতার ৭০ ঘন্টা পায়ে হেঁটে কলকাতায় পৌঁছে নির্বাচন কমিশনের দফতরের সামনে তাঁর ধর্না অবস্থানে বসার পরিকল্পনা রয়েছে। রাজ্যে এস আই আর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তার বিরোধীতায় পথে নামতে দেখা গেছে তৃনমূলকে। তৃনমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরা এস আই আর এর বিরুদ্ধে পথে নেমে কখনো মিছিল করেছেন কখনো আবার বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এবার সোনামুখী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃনমূলের সভাপতি নীলকান্ত থান্ডার যা করলেন তা একেবারেই অভিনব প্রতিবাদ বলাই যায়। এস আই আর এ হাজার হাজার বৈধ ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে আজ দুপুরে কাঁধে তৃনমূলের পতাকা নিয়ে নীলকান্ত থান্ডার পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন কলকাতায় নির্বাচন কমিশনারের দফতরের উদ্যেশ্যে। আজ সোনামুখী শহরের রথতলা এলাকায় তাঁকে বিদায় সম্বর্ধনা জানান তৃনমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। নীলকান্ত থান্ডারের সঙ্গে দিতে পায়ে হেঁটে মিছিল করে বেশ কিছুটা রাস্তা পাড়ি দেন তৃনমূলের স্থানীয় নেতা কর্মীরা। জানা গেছে আগামী ৭০ ঘন্টা লাগাতার পায়ে হেঁটে প্রায় ১৮০ কিমি পথ পেরিয়ে রবিবার নীলকান্ত থান্ডার পৌঁছাবেন কলকাতায়। সেদিন থেকেই নির্বাচন কমিশনার দফতরের সামনে ধর্ণা শুরু করবেন তৃনমূলের ওই নেতা।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 05, 2026 09:45:29
Kaji Chak, West Bengal:জীবিত অবস্থায় রয়েছে, অথচ একাধিক নাম এসআইআর এর মূল লিস্টের প্রথম তালিকা থেকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মেদনীপুর বিধানসভার মধ্যেই প্রায় ৪০০ জনকে এভাবেই ডিলিটেড দেখানোয় ক্ষুব্ধ মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। এদিন সেই সব ডিলিটেড ভোটারদেরকে মেদিনীপুর জেলা পার্টি অফিসে নিয়ে আসা হয়েছিল। বৈধ ভোটার হওয়া সত্বেও নাম আমাদের নাম বাদ, ভারতবর্ষের নির্যাতন কমিশনার ভ্যানিশ কুমারের আমরা শিকার। এমনই লেখা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তারা ক্ষোভ ব্যক্ত করেন। বিধায়ক সুজয় হাজরা বলেন, ভোটারদের সুরক্ষিত রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচন কমিশন যখন নির্যাতন কমিশনের পরিণত হয় তখন মানুষ এই নির্বাচন কমিশনকে তীব্র ধিক্কার জানাচ্ছে। যে মানুষগুলি ৪০ বছর ধরে ভোট দিচ্ছে যে মানুষগুলি এখানেই বসবাস করছে দীর্ঘদিন ধরে। হঠাৎ করেই তারা দেখছে তারা সবাই ডিলিটেড হয়ে গিয়েছে।তারা কিন্তু সবাই বেঁচে আছে। ডিইও, ওসি ইলেকশন এর সঙ্গে কথা বলে বুঝতে পারা গেছে তাদের কারো কাছে সুস্পষ্ট গাইডলাইন নেই যে কিভাবে এদের নাম নথিভুক্ত হবে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত ৪ঠা নভেম্বর থেকে চলছিল তা আজও চলছে। যাদের নাম ডিলিটেড হয়েছে তারা জানাচ্ছেন যা যা ডকুমেন্টস চেয়েছে সবই দেওয়া হয়েছে এমন কি পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয়েছে তা সত্ত্বেও নাম কেটে দেওয়া হয়েছে। এখন কি করব বুঝে উঠতে পারছি না সেই জন্যেই এসে পৌঁছেছি বিধায়কের কাছে। ১) সোমনাথ দাস (ডিলিটেড হওয়া ভোটার) ২) মঞ্জু দাস (ডিলিটেড হওয়া ভোটার) ৩) ডিলিটেড হওয়া প্রবীণ ভোটার ৪) সুজয় হাজরা (মেদিনীপুরের বিধায়ক)
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 05, 2026 09:39:52
Dinajpur, Rangpur Division:আগামী 6 তারিখ দক্ষিণ দিনাজপুর জেলায় আসছে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। তার আগে বিভিন্ন ব্লকে পরিবর্তন যাত্রার সভা গুলিকে সফল করার জন্য বিজেপির বাইক রেলি। বৃহস্পতিবার সকাল থেকে হরিরামপুর বংশীহারী কুশমন্ডি বিভিন্ন ব্লকে বিজেপি যুব মোর্চার বাইক রেলিতে অংশগ্রহণ করে বেশ কয়েকশ ো বিজেপির কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। শুক্রবার দুপুরে কুশমন্ডি হরিরামপুর ও গঙ্গারামপুর হয়ে পরিবর্তন যাত্রা দক্ষিণ দিনাজপুরে ঢুকবে এবং তিন জায়গাতেই তিনটি ছোট সভা হওয়ার কথা রয়েছে। এই সভা গুলিতে কর্মী-সমর্থকদের নিয়ে আসতে বিজেপি প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজন করেছে জেলার विभिन्न প্রান্তে। বাইট ১/ স্বরূপ চৌধুরী বিজেপি জেলা সভাপতি
0
comment0
Report
Advertisement
Back to top