Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

नंदीग्राम किसान मंडी में धान के मूल्य नहीं मिलने पर विरोध, ऋण चुकाने की चिंता

KMKIRAN MANNA
Mar 01, 2026 01:17:14
Dihierench, West Bengal
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করেও দীর্ঘদিন ধরে মূল্য না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন কৃষকরা। ন্যায্য মূল্যে ধান্য ক্রয় কেন্দ্রে ধান জমা দেওয়ার পর কারও একমাস, কারও দেড় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে দাবি কৃষকদের। কৃষকদের বক্তব্য, সামনে মার্চ মাস। সমিতির ঋণ শোধ, বন্ধক রাখা জমির টাকা পরিশোধ, নতুন মরশুমের জন্য ধান চারা, সার ও ওষুধ কেনা—সব মিলিয়ে চরম আর্থিক চাপে পড়েছেন তাঁরা। অনেকেরই সার ও ওষুধের দোকানে ধার বাকি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমিতির ঋণ শোধ করতে না পারলে ‘ডিফল্টার’ হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা। এতে ভবিষ্যতে নতুন করে লোন পেতে সমস্যায় পড়তে হবে বলেও জানান তাঁরা। ধান্য ক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুনীল সিং বলেন, “সামনে মার্চ মাস থাকায় কিছু আর্থিক জটিলতা হচ্ছে। টাকা এলেই সকলের পাওনা মিটিয়ে দেওয়া হবে।” যদিও কৃষকদের দাবি, তাঁদের সমস্যার বিষয়টি সরকার পক্ষ গুরুত্ব দিচ্ছে না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে এদিন হরিপুর কিষাণ মান্ডি চত্বরে বিক্ষোভ দেখান কৃষকরা। পরিস্থিতি নিয়ে এলাকায় চাঞ্চল্য。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SBSoumen Bhattachrya
Mar 01, 2026 01:47:45
Kolkata, West Bengal: Vote ঘোষণার আগেই শনিবার গভীররাতে রাজ্যে এসে পৌঁছালো ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী。 শনিবার মধ্যরাতে বিশেষ ট্রেনে করে চিতপুর রেল ইয়ার্ড এসে পৌঁছায় বাহিনী শনিবার মধ্যরাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়ন করা হয় তাদের মূলত স্পর্শকাতর জেলা গুলিতেই প্রথম কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। নির্বাচন কমিশন জানিয়েছিল 2026 বিধানসভা নির্বাচনের আগে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হবে। প্রথম দফায় পয়লা মার্চ ২৪০ কোম্পানি এবং ১০ই মার্চ আরো ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে শনিবার মধ্যরাত থেকেই কেন্দ্রীয় বাহিনী জবান আসা শুরু হয়ে গেল রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে টহল দেবেন তারা এরিয়া ডমিনেশন করবেন。
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 01, 2026 01:16:57
Katwa, West Bengal:দশ কেজি বোমার মশলা ডেলিভারি করতে এসে এসটিএফের জালে মুর্শিদাবাদের দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যেয় কাটোয়া-বর্ধমান রাজ্য সড়কের গাঙ্গুলিডাঙ্গার কাছে এসটিএফ মুর্শিদাবাদের সুতি থানার নতুনচন্দ্র গ্রামের বাসিন্দা আনার সেখকে বোমার মশলার ব্যাগ সহ আটক করে। এসটিএফ সূত্রে জানা যায় গাঙ্গুলিডাঙ্গার কাছে একটি রাইসমিলের কাছে আনার সেখ বোমার মশলা হাত বদলের জন্য কারও অপেক্ষা করছিল। অন্ধকারে রাজ্য সড়কের পাশে কাঁধে ব্যাগ নিয়ে একা দাঁড়িয়ে থাকতে দেখে আনারকে পুলিশ আটক করে। তল্লাশিতে আনার সেখের ব্যাগপ্যাক থেকে দু প্যাকেট বোমার মশলা উদ্ধার হয়।এসটিএফ আনারকে গ্রেপ্তার করে কাটোয়া থানার হাতে তুলে দেয়। সাতদিনের নিজের হেফাজতে চেয়ে কাটোয়া থানার পুলিশ কাটোয়া আদালতে পেশ করলে বিচারক আনার সেখের চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। কোন চক্রের জন্য আনার সেখ বোমার মশলা এনেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 01, 2026 01:16:44
Katwa, West Bengal:এস আই আর- এর শুনানির পরও চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেল নবতিপর বৃদ্ধার। কাটোয়া বিধানসভার বিবেকানন্দ পল্লির ১১৫ নম্বর বুথের ঘটনা। কাটোয়া মহকুমা শাসক জানান, আনম্যাপড হয়েছিল, শুনানির সময় কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি উনি জমা দেননি বলে মনে হয়। Cutoয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লির বাসিন্দা সুবর্ণবলা দে শুনানির পরও ভোটার তালিকা থেকে নাম যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুবর্ণবালা দে -র পরিবারের সদস্যদের প্রশ্ন কী কারণে ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড করা হল তার কারণ বুঝতে পারছি না। অথচ ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। কমিশনের প্রতিনিধিরা বাড়িতে শুনানি করেছিল। কাটোয়ার মহকুমা শাসক জানান, নিবিড় সংশোধনের সময় ভোটার তালিকায় বৃদ্ধার নাম আনম্যাপড হয়েছিল। শুনানিতে যা নথি জমা দেওয়ার কথা সেটা উনি দিতে পারেননি। তবে চিন্তা নেই ৬ নম্বর ফর্মে আবেদন করলে আমরা ভোটার তালিকায় নাম তুলতে পারব। বৃদ্ধা সুবর্ণবালার প্রশ্ন আমি এখন কোথায় যাব? বাইট:১) সুবর্ণবালা দে, নবতিপর বৃদ্ধা, ২) সুজয় দে, বৃদ্ধার নাতি
0
comment0
Report
TDTapan Deb
Mar 01, 2026 01:16:11
Alipurduar, West Bengal:একই প্রকল্প , কামাক্ষ্যাগুড়ি রেলের ওভারব্রীজ নির্মান । বিধানসভা নির্বাচনের আগে তাই কৃতিত্বের রাজনীতি দেখল আলিপুরদুয়ার। সময়ের আগে গিয়েই তৃনমুলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক প্রকল্পের ভিত্তি প্রস্তরের কাজ সারলেন। নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন। আবার কিছুক্ষন পর একই জায়গায় গিয়ে প্রকল্পের সুচনা করলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা । কিছুটা অস্বস্তিতে রেলের কর্তারা। তাদের থাকতে হল দুই সাংসদের পৃথক পৃথক কর্মযজ্ঞে। মনোজ টিগ্গা বললেন এই প্রকল্পের এই বাস্তবায়নের জন্য এক এবং একমাত্র কৃতিত্ব কুমারগ্রামের বিজেপি বিধায়কের। তৃনমুল কংগ্রেস ঘোলাজলে মাছ ধরতে চাইলেন। অন্য দিকে প্রকাশ চিক বড়াইকের হয়ে ব্যাটন ধরলেন দলের অন্য সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন আলিপুরদুয়ারের কামাক্ষ্যাগুড়ি রেলের ওভারব্রীজ জন্য সংসদে দাবি তুলেছেন প্রকাশ। একাধিকবার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। বিজেপি কাজ না করেই কৃতিত্ব দাবি করছে। রেলের এই প্রকল্প নিয়ে দিনভর চলল রাজনৈতিক তরজা।
0
comment0
Report
KMKIRAN MANNA
Feb 28, 2026 18:16:47
Dihierench, West Bengal:*বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার প্রস্তুতি কর্মসূচি তমলুকে।* আগামীকাল থেকেই শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে যার শুভারম্ভ হবে। এবং এই পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিবর্তন যাত্রা বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে আগামী ৯ মার্চ পরিবর্তন যাত্রা শুরু হবে কাঁথি থেকে যা পৌঁছবে নন্দীগ্রাম হয়ে চন্ডিপুর পর্যন্ত পরদিন ১০ তারিখ নরঘাট হয়ে হলদিয়া বিধানসভা তমলুক বিধানসভা হয়ে ময়না বিধানসভায় শেষ হবে পরিবর্তন সংকল্প যাত্রা। এই পরিবর্তন সংকল্প যাত্রার রথ পৌঁছলে নন্দীগ্রামসহ বিভিন্ন জায়গায় পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবে সাধারণ মানুষজন। পরিবর্তন সংকল্প যাত্রার মধ্যেই বিভিন্ন জায়গায় সভা ও করবেন নেতৃত্বরা এমনকি বিজেপির তরফ থেকে জানানো হয় এই পরিবর্তন সংকল্প যাত্রার মধ্য দিয়েও বহু মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন। পরিবর্তন সংকল্প যাত্রা প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে পরিবর্তন সংকল্প যাত্রার কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। বাইট দিব্যেন্দু অধিকারী। প্রাক্তন সংসদ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 28, 2026 18:16:32
Chinsurah, West Bengal:বিকট শব্দ তারপরই দাঁড়িয়ে পড়ল ট্রেন। কিছুক্ষন বন্ধ রইলো ব্যান্ডেল কাটোয়া শাখায় আপ লাইনে ট্রেন চলাচল। ছটা পাঁচের হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া স্টেশন ছেড়ে ত্রিবেনীর উদ্যেশ্যে রওনা দিতেই বিকট শব্দে দাঁড়িয়ে পড়ে ট্রেন। যাত্রীরা জানান,ভয় পেয়ে যাত্রীরা অনেকেই নেমে পড়েন। প্রায় ১৫ মিনিট পর ট্রেনটি ত্রিবেণী স্টেশনের দিকে রওনা দেয়।বেশ কিছু ক্ষন পর আবার আপ লাইনে ট্রেন চলাচল শুরু করে。 ট্রেন যাত্রীরা জানান,তারা ট্রেনের মধ্যে ছিলেন। কয়েকবার বিকট শব্দ হয়।ওভারহেড তারে আগুনের ফুলকি দেখা যায়। তারপরে ট্রেন দাঁড়িয়ে পড়ে。 প্রায় ১৫ মিনিট পর ট্রেনটি ত্রিবেণীর দিকে রওনা দেয়।আপ লাইনে শুরু হয় ট্রেন চলাচল॥
0
comment0
Report
BBBimal Basu
Feb 28, 2026 18:15:56
Basirhat, West Bengal:এক BLO তার ও তার পরিবারের নামের উপর আণ্ডার এ্যাড জুডিকেশন এবং আর এক BLO মায়ের নামের উপর আন্ডার অ্যাড জুডিকেশন। বি এল ও আখতার রসুল বাচ্চু তার নিজের নামও রক্ষা করতে পারেনি। ফাইনাল লিস্টে তার নামের উপরে আন্ডার এড জুডিকেশন লেখা পাশাপাশি তার ভাই ও বোন দুজনেই সরকারি কর্মী তাদেরও অ্যাড জুডিকেশনের আওতায় আনা হয়েছে। হাতে এস আই আর এর ফাইনাল লিস্ট পাওয়ার পর আর এক বিএলও মশিউর রহমান এর অভিযোগ তার মায়ের নামে আন্ডার অ্যাড জুডিকেশন এসেছে। এছাড়াও তিনি বলেন বিএলও হিসেবে তার কর্তব্য তিনি পালন করার পরেেও তাকে কোন গুরুত্বই দেওয়া হয়নি। বসিরহাট এক নম্বর বিডিও অফিসে এস আই আর হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বেরিয়ে আসার সময় বি এল ও রা রীতিমতো ক্ষুব্ধ কারণ তাদের পরিশ্রমের কোন মূল্য দেওয়া হয়নি। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে হেয়ারিং করার পরও অধিকাংশ ভোটারদের নামের উপরে আন্ডার এড জুডিকেশন লেখা অতএব বিএলও দের কাজের কোন মূল্য দেওয়া হয়নি। পাশাপাশি হেয়ারিং এ ডেকে লাইনে দাঁড় করিয়েও কোনো লাভ হয়নি এমনটাই মন্তব্য বিএল ওদের।
0
comment0
Report
BBBimal Basu
Feb 28, 2026 18:15:21
Basirhat, West Bengal:এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর বেশ কয়েকজনের নাম বাদ যাওয়ার প্রতিবাদে হিঙ্গলগঞ্জের সাহাপুর মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের আজ এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে বেশ কয়েক জনের নাম বাদ যাওয়ায় রাতে হিঙ্গলগঞ্জের হাসনাবাদ লেবুখালী রোডের সাহাপুর মোড়ে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের দাবি area's সাহাপুর ১১১ নম্বর একটি বুথে ১০৬৯ টি ভোটার রয়েছে তার মধ্যে ৫১৭ জনের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। এর মধ্যে ১১৭ জনের নাম বাদ গেছে আর ৪০০ জনকে বিচারাধীনে রাখা হয়েছে এরই প্রতিবад জানাতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।
0
comment0
Report
PDPradyut Das
Feb 28, 2026 15:35:17
Jalpaiguri, West Bengal:রাতেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল জলপাইগুড়ি তে। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে আপাতত থাকছেন তারা। এখান থেকেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টিম রুটমার্চ করার কথা। রঙের উৎসব হলির আবহে গণতন্ত্রের উৎসব পালনে জলপাইগুড়ির মাটিতে পা রাখলো আধা সেনা। সপ্তাহের শেষ দিন শনিবার থেকেই যেন জলপাইগুড়ি জেলায় জোরালো হলো আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত গতিবিধি, একদিকে যখন বাজারে বিকোচ্ছে রঙের উৎসব হোলির সরঞ্জাম,ঠিক সেই সময় জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত হলো এস আই আর পরবর্তী নির্বাচন মন্ডলীর তালিকা,সেই সঙ্গেই তিস্তা পাড়ের জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে এসে পৌঁছলো আধা সেনার দল। শনিবার বিকেলে পর জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের অস্থায়ী শিবিরে পৌঁছন আধা সেনা জওয়ান。
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 28, 2026 15:35:08
Ranaghat, West Bengal:ভাড়া নেওয়া ঘর থেকে কর্তব্যরত পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। কর্তব্যরত পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নদীয়ার হাসখালি থানার বগুলা পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই সুমন মন্ডল, বয়স ৪১ বছর। শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই প্রতিবেশীরা, খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, চিকিৎসকদের মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর, বগুলা পুলিশ ফাঁড়ির সন্নিকটে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত ওই পুলিশ কর্মী, কিন্তু কেন এমন ঘটনা তা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। সূত্রের খবর, গত দেড় মাস আগে বগুলা পুলিশ ফাঁড়িতে নিযুক্ত হন পুলিশ কর্মী সুমন মন্ডল। প্রশ্ন উঠছে পারিবারিক অশান্তির কারণে এই আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোন কারণ পুলিশ ইতিমধ্যে শুরু করেছে তদন্ত.
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top