Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

एसआईआर की अंतिम सूची में नाम कटने के विरोध में टीएमसी ने सड़क जाम कर पुतले जलाए

BBBimal Basu
Feb 28, 2026 18:15:21
Basirhat, West Bengal
এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর বেশ কয়েকজনের নাম বাদ যাওয়ার প্রতিবাদে হিঙ্গলগঞ্জের সাহাপুর মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের আজ এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে বেশ কয়েক জনের নাম বাদ যাওয়ায় রাতে হিঙ্গলগঞ্জের হাসনাবাদ লেবুখালী রোডের সাহাপুর মোড়ে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের দাবি area's সাহাপুর ১১১ নম্বর একটি বুথে ১০৬৯ টি ভোটার রয়েছে তার মধ্যে ৫১৭ জনের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। এর মধ্যে ১১৭ জনের নাম বাদ গেছে আর ৪০০ জনকে বিচারাধীনে রাখা হয়েছে এরই প্রতিবад জানাতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Feb 28, 2026 18:16:47
Dihierench, West Bengal:*বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার প্রস্তুতি কর্মসূচি তমলুকে।* আগামীকাল থেকেই শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে যার শুভারম্ভ হবে। এবং এই পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিবর্তন যাত্রা বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে আগামী ৯ মার্চ পরিবর্তন যাত্রা শুরু হবে কাঁথি থেকে যা পৌঁছবে নন্দীগ্রাম হয়ে চন্ডিপুর পর্যন্ত পরদিন ১০ তারিখ নরঘাট হয়ে হলদিয়া বিধানসভা তমলুক বিধানসভা হয়ে ময়না বিধানসভায় শেষ হবে পরিবর্তন সংকল্প যাত্রা। এই পরিবর্তন সংকল্প যাত্রার রথ পৌঁছলে নন্দীগ্রামসহ বিভিন্ন জায়গায় পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবে সাধারণ মানুষজন। পরিবর্তন সংকল্প যাত্রার মধ্যেই বিভিন্ন জায়গায় সভা ও করবেন নেতৃত্বরা এমনকি বিজেপির তরফ থেকে জানানো হয় এই পরিবর্তন সংকল্প যাত্রার মধ্য দিয়েও বহু মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন। পরিবর্তন সংকল্প যাত্রা প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে পরিবর্তন সংকল্প যাত্রার কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। বাইট দিব্যেন্দু অধিকারী। প্রাক্তন সংসদ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 28, 2026 18:16:32
Chinsurah, West Bengal:বিকট শব্দ তারপরই দাঁড়িয়ে পড়ল ট্রেন। কিছুক্ষন বন্ধ রইলো ব্যান্ডেল কাটোয়া শাখায় আপ লাইনে ট্রেন চলাচল। ছটা পাঁচের হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া স্টেশন ছেড়ে ত্রিবেনীর উদ্যেশ্যে রওনা দিতেই বিকট শব্দে দাঁড়িয়ে পড়ে ট্রেন। যাত্রীরা জানান,ভয় পেয়ে যাত্রীরা অনেকেই নেমে পড়েন। প্রায় ১৫ মিনিট পর ট্রেনটি ত্রিবেণী স্টেশনের দিকে রওনা দেয়।বেশ কিছু ক্ষন পর আবার আপ লাইনে ট্রেন চলাচল শুরু করে。 ট্রেন যাত্রীরা জানান,তারা ট্রেনের মধ্যে ছিলেন। কয়েকবার বিকট শব্দ হয়।ওভারহেড তারে আগুনের ফুলকি দেখা যায়। তারপরে ট্রেন দাঁড়িয়ে পড়ে。 প্রায় ১৫ মিনিট পর ট্রেনটি ত্রিবেণীর দিকে রওনা দেয়।আপ লাইনে শুরু হয় ট্রেন চলাচল॥
0
comment0
Report
BBBimal Basu
Feb 28, 2026 18:15:56
Basirhat, West Bengal:এক BLO তার ও তার পরিবারের নামের উপর আণ্ডার এ্যাড জুডিকেশন এবং আর এক BLO মায়ের নামের উপর আন্ডার অ্যাড জুডিকেশন। বি এল ও আখতার রসুল বাচ্চু তার নিজের নামও রক্ষা করতে পারেনি। ফাইনাল লিস্টে তার নামের উপরে আন্ডার এড জুডিকেশন লেখা পাশাপাশি তার ভাই ও বোন দুজনেই সরকারি কর্মী তাদেরও অ্যাড জুডিকেশনের আওতায় আনা হয়েছে। হাতে এস আই আর এর ফাইনাল লিস্ট পাওয়ার পর আর এক বিএলও মশিউর রহমান এর অভিযোগ তার মায়ের নামে আন্ডার অ্যাড জুডিকেশন এসেছে। এছাড়াও তিনি বলেন বিএলও হিসেবে তার কর্তব্য তিনি পালন করার পরেেও তাকে কোন গুরুত্বই দেওয়া হয়নি। বসিরহাট এক নম্বর বিডিও অফিসে এস আই আর হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বেরিয়ে আসার সময় বি এল ও রা রীতিমতো ক্ষুব্ধ কারণ তাদের পরিশ্রমের কোন মূল্য দেওয়া হয়নি। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে হেয়ারিং করার পরও অধিকাংশ ভোটারদের নামের উপরে আন্ডার এড জুডিকেশন লেখা অতএব বিএলও দের কাজের কোন মূল্য দেওয়া হয়নি। পাশাপাশি হেয়ারিং এ ডেকে লাইনে দাঁড় করিয়েও কোনো লাভ হয়নি এমনটাই মন্তব্য বিএল ওদের।
0
comment0
Report
PDPradyut Das
Feb 28, 2026 15:35:17
Jalpaiguri, West Bengal:রাতেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল জলপাইগুড়ি তে। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে আপাতত থাকছেন তারা। এখান থেকেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টিম রুটমার্চ করার কথা। রঙের উৎসব হলির আবহে গণতন্ত্রের উৎসব পালনে জলপাইগুড়ির মাটিতে পা রাখলো আধা সেনা। সপ্তাহের শেষ দিন শনিবার থেকেই যেন জলপাইগুড়ি জেলায় জোরালো হলো আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত গতিবিধি, একদিকে যখন বাজারে বিকোচ্ছে রঙের উৎসব হোলির সরঞ্জাম,ঠিক সেই সময় জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রকাশিত হলো এস আই আর পরবর্তী নির্বাচন মন্ডলীর তালিকা,সেই সঙ্গেই তিস্তা পাড়ের জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে এসে পৌঁছলো আধা সেনার দল। শনিবার বিকেলে পর জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের অস্থায়ী শিবিরে পৌঁছন আধা সেনা জওয়ান。
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 28, 2026 15:35:08
Ranaghat, West Bengal:ভাড়া নেওয়া ঘর থেকে কর্তব্যরত পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। কর্তব্যরত পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নদীয়ার হাসখালি থানার বগুলা পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই সুমন মন্ডল, বয়স ৪১ বছর। শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই প্রতিবেশীরা, খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, চিকিৎসকদের মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর, বগুলা পুলিশ ফাঁড়ির সন্নিকটে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত ওই পুলিশ কর্মী, কিন্তু কেন এমন ঘটনা তা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। সূত্রের খবর, গত দেড় মাস আগে বগুলা পুলিশ ফাঁড়িতে নিযুক্ত হন পুলিশ কর্মী সুমন মন্ডল। প্রশ্ন উঠছে পারিবারিক অশান্তির কারণে এই আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোন কারণ পুলিশ ইতিমধ্যে শুরু করেছে তদন্ত.
0
comment0
Report
PCPartha Chowdhury
Feb 28, 2026 15:34:46
Bardhaman, West Bengal:প্রার্থী কে হবে জানি না। তবে আমি প্রচারের কাজ শুরু করে দিয়েছি। জানালেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। একই কথা বলেন আর এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শনিবার বর্ধমান টাউন হলে এ বি ডিজিটাল যোদ্ধা সংগঠনের তরুণ সদস্যদের কর্মসূচিতে এসে একথা বলেন তারা。 এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বপন দেবনাথ বলেন, ' আমি এবারে হেঁটে প্রচারে জোর দিয়েছি।আর প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। ' সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ' কবে কী বলেছি জানি না, এখন আল टপকে কিছু বলব না৷ দলের বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তার আর বেশি দেরি নেই।' এদিন ডিজিটাল যোদ্ধাদের সমাবেশে এই দুই মন্ত্রী ছাড়াও সাংসদ শর্মিলা সরকার, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও বিধায়করা উপস্থিত ছিলেন। ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবহারী হালদার। এদিন স্বপন দেবনাথ তার বক্তব্যে বলেন, যোদ্ধা যদি ফাঁকিবাজ হয়, সে যোদ্ধা নিয়ে যুদ্ধ জয় করা যাবে না। তিনি এও বলেন, 'আমরা যারা মঞ্চে আছি, অনেকেই প্রার্থী হবার স্বপ্ন দেখি। কার না স্বপ্ন আছে? ভাবের ঘরে চুরি করে লাভ নেই।' তবে তিনি এও বলেন, দাদার যোদ্ধা নয়, দলের যোদ্ধা হতে হবে।। অন্যদিকে সিদ্দিদুল্লাহ চৌধুরী বলেন, ' আমাদের সতর্ক থাকতে হবে। মুখের ভাষা হবে মধুর।' বাইট : ১) স্বপন দেবনাথ ( মন্ত্রী) ২) সিদ্দিকুল্লাহ চৌধুরী ( মন্ত্রী)
0
comment0
Report
RDRaktima das
Feb 28, 2026 14:45:59
Kolkata, West Bengal:মৃত মানুষের নাম রয়েছে, বাদ গিয়েছে বৈধ ভোটারদের নাম। তথ্য প্রমাণ দিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। ১৮ ডিসেম্বর মৃত্যু হয়েছে ভবানীপুরবাসী জুগনু বাসফলের। কলকাতা পুরসভা থেকে ইস্যু হয়েছে ডেথ সার্টিফিকেট। ভবানীপুর বিধানসভা, সিরিয়াল নম্বর ৫৫৩। মৃত ব্যক্তির নাম উঠেছে চূড়ান্ত ভোটার তালিকায়। অথচ যিনি জীবিত রয়েছেন, তার নাম ডিলিট করা হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এই ধরনের ঘটনা রাজ্যজুড়ে হয়েছে বলে অভিযোগ তার। সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে এদিন আবারও প্রশ্ন তোলে প্রদেশ কংগ্রেস। পিসি: শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Feb 28, 2026 14:45:51
Arambag, West Bengal:আরামবাগ: ২৮ ফেব্রুয়ারি ---------- দীর্ঘদিন ধরে রাস্তা সারাই করার সময়ে রাস্তা খুঁড়ে কাজ করা হলেও কোন চিহ্ন না রাখার জন্য ঐ গর্তে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। শুক্রবার বিকালে মৃত্যু হলেও শনিবার বিকালে তারা পি ডব্লিউ ডি অফিসের সামনে দেহ রেখে ব্যাপক বিক্ষোভ দেখান। পরে দেহ নিয়ে এসে গ্রামেই অবরোধ করেন গ্রামের মানুষ জন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে। পুলিশকে দেখে বিক্ষোভ আরো বেড়ে যায়। পরে পুলিশের আশ্বাস পেয়ে তারা বিক্ষোভ ও অবরোধ তুলে নেন। পুলিশের জানিয়েছে, মৃত ঐ ব্যক্তির নাম বিশ্বনাথ খাঁ (৫০). তাকে বাড়ি আরামবাগের সরাইঘাটা এলাকায়। হঠাৎ মৃত্যুতে একমাত্র ছেলে কান্নায় ভেঙে পড়েন। জানাগেছে, দীঘর দিন ধরে আরামবাগের জয়রাম পুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ চলছিল। একদিকে প্রচুর ধুলো, অপর দিকে যেখানে-সেখানে গর্ত খোলা। কিন্তু জনগণের জন্য কোন সিগন্যাল দেওয়াই হয়না। আর পি ডব্লিউ ডি-র গাফিলতির জেরে ঐ ব্যক্তি ট্রলি ভ্যান সহ গর্তে পড়ে যান ও মারা যান। এর পরেই উত্তেজনার পারদ বাড়তে থাকে। তবে শুক্রবার দেহ নিয়ে ব্যস্ত থাকায় তারা বিক্ষোভ দেখাতে পারেননি। তবে শনিবার দেহ নিয়ে তারা পিডব্লিউ ডি অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। মৃতের ছেলে সৌম্যদীপ খাঁ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা সারাই করা হচ্ছে। ধুলো-বালি, যেখানে যেখানে গর্ত খোলা রাখা হয়েছে। আমি চাই এর কিছু একটা ব্যবস্থা নেওয়া হোক। আর যেন কোনো বাবা, মা, ভাই-বোনকে এই ভাবে না মারা যেতে হয়। এই নিয়ে চার জন এখানেই মারা যায়। এদিকে উত্তাল পরিস্থিতি দেখে আরামবাগ থানার আইসি ঘটনা স্থলে আসেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে উত্তেজনা কমতে দেহ নিয়ে আসা হয় বাড়িতে। ছবি ও বাইট আছে ২ C তে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Feb 28, 2026 14:45:37
Arambag, West Bengal:আরামবাগঃ২৮ ফেব্রুয়ারি -------------------------------------------------------------------------- দীর্ঘদিন ধরে রাস্তা সারাই করার সময়ে রাস্তা খুঁড়ে কাজ করা হলেও কোন চিহ্ন না রাখার জন্য ঐ গর্তে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। শুক্রবার বিকালে মৃত্যু হলেও শনিবার বিকালে তারা পি ডব্লিউ ডি অফিসের সামনে দেহ রেখে ব্যাপক বিক্ষোভ দেখান। পরে দেহ নিয়ে এসে গ্রামেই অবরোধ করেন গ্রামের মানুষ জন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে। পুলিশকে দেখে বিক্ষোভ আরোও বেড়ে যায়। পরে পুলিশের আশ্বাস পেয়ে তারা বিক্ষোভ ও অবরোধ তুলে নেন। পুলিশ জানিয়েছে, মৃত ঐ ব্যক্তির নাম বিশ্বনাথ খাঁ(৫০)।তার বাড়ি আরামবাগের সরাইঘাটা এলাকায়। হঠাৎ মৃত্যুতে একমাত্র ছেলে কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, দীর্ঘদিন ধরে আরামবাগের জয়রাম পুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ চলছে। একদিকে প্রচুর ধুলো বালি, যেখানে সেখানে গর্ত খোলা। কিন্তু জনগণের জন্য কোন সিগনাল দেওয়াই হয়না। আর পি ডব্লিউ ডি এর গাফিলতির জেরেই ঐ ব্যক্তি ট্রলি ভ্যান সহ গর্তে পড়ে যান ও মারা যান। এর পরেই উত্তেজনার পারদ বাড়তে থাকে। তবে শুক্রবার দেহ নিয়ে ব্যস্ত থাকায় তারা বিক্ষোভ দেখাতে পারেন নি। তবে শনিবার দেহ নিয়ে তারা পিডব্লিউ ডি অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। মরদেহের ছেলে সৌম্যদীপ খাঁ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা সারাই করা হচ্ছে। ধুলো বালি, যেখানে যেখানে গর্ত খুলে রাখা হয়েছে। আমি চাই এর কিছু একটা ব্যবস্থা নেওয়া হোক। আর যেনো কোন বাবা, মা, ভাই বোন কে এই ভাবে না মারা যেতে হয়। এই নিয়ে চার জন এখানেই মারা যায়। এদিকে উত্তাল পরিস্থিতি দেখে আরামবাগ থানার আই সি ঘটনা স্থলে আসেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে উত্তেজনা কমতে দেহ নিয়ে আসা হয় বাড়িতে।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top