Back
कांथी की शिक्षिका शोभना सेन ने 1000 भूखे कुत्तों को प्यार से शांत किया
KMKIRAN MANNA
Mar 27, 2026 00:46:11
Dihierench, West Bengal
পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে এক অনন্য মানবিক দৃষ্টান্ত গড়ে তুলেছেন শিক্ষিকা শোভনা সেন। নিজের বেতনের টাকা খরচ করে প্রায় এক হাজার পথ কুকুরের খাওয়ানো থেকে শুরু করে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। করোনাকাল থেকেই শুরু হওয়া এই উদ্যোগ আজও সমানভাবে চালিয়ে যাচ্ছেন শোভনা দেবী।
করোনার সময় যখন রাস্তায় খাবারের অভাবে কুকুরগুলো ক্ষুধার্ত, হিংস্র হয়ে পড়ত এবং বিভিন্ন এলাকায় তাদের ক্ষুধার আর্তনাদ শোনা যেত, তখনই বিষয়টি শোভনা সেনের মনে গভীর প্রভাব ফেলে। সেই থেকেই তিনি নিজে রান্না করে টোটো বা স্কুটি নিয়ে শহরের অলিগলিতে ঘুরে ঘুরে কুকুরদের খাওয়ানো শুরু করেন। বর্তমানে প্রতিদিন দুবেলা নিয়ম করে তাদের খাবারের ব্যবস্থা করেন তিনি।
শুধু খাওয়ানোই নয়, কুকুরগুলোর অসুখ-বিসুখ, রেবিস টিকা ও অন্যান্য চিকিৎসার দিকেও সমান নজর রাখেন শোভনা দেবী। জানা গেছে, মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় করেন তিনি এই কাজের জন্য。
একসময় কাঁথি পৌরসভার পক্ষ থেকে হিংস্র পথ কুকুরদের দমন করতে অমানবিক পদ্ধতি অবলম্বন করা হতো বলে অভিযোগ ওঠে। খাঁচা বন্দি করে তাদের অমানবিকভাবে মেরে ফেলা হতো বলে অভিযোগ ওঠে। সেই সময় প্রতিবাদে সরব হয়েছিলেন শোভনা সেন। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে কুকুরগুলোর দায়িত্ব নেওয়ার কথাও বলা হয় তাকে। তারপর থেকেই শহরের বিভিন্ন এলাকায় কুকুরদের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
শহরের বিভিন্ন মোড়ে নির্দিষ্ট সময়ে খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে লালু, কালু, ভুলুদের দল। শোভনা দেবীর ডাক শুনলেই তারা ছুটে আসে। নির্দিষ্ট জায়গায় খাবার দিলে তারা শান্তভাবে খেয়ে নেয়, ঝগড়াঝাঁটি করলে শোভনা দেবীর বকুনিতেই শান্ত হয়ে যায়।
শোভনা সেন জানান, “কুকুররা খেতে না পেলে হিংস্র হয়ে ওঠে। পেট ভরা থাকলে তারা খুবই শান্ত ও প্রভুভক্ত প্রাণী।” তাঁর এই উদ্যোগে এখন المدينةবাসীও অনেকটাই নির্ভয়ে চলাফেরা করতে পারছেন বলে দাবি স্থানীয়দের। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশকে মাথায় রেখে কাজ করে চলেছেন শোভনা। যাতে শহরের মানুষের কারো কোন সমস্যা না হয়।
শোভনা দেবীর এই কাজের প্রশংসা করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসন। কুকুরের যাবতীয় ওষুধ ইনজেকশন সরবরাহ করা হয়, সংশ্লিষ্ট প্রাণী দপ্তর থেকে। বর্তমানে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকজন সমাজসেবী যুবক ও মহিলা, যারা এই উদ্যোগে সহযোগিতা করছেন। আর্থিকভাবেও কিছু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
মানবিকতার এই নজির কাঁথি শহরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে—বার্তা দিচ্ছে, ভোটের মুখে আঘাত নয়, ভালোবাসাতেই জয় সম্ভব।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PCPartha Chowdhury
FollowMar 27, 2026 02:15:370
Report
BBBimal Basu
FollowMar 27, 2026 00:45:471000
Report
NRNarayan Roy
FollowMar 27, 2026 00:45:28997
Report
NRNarayan Roy
FollowMar 27, 2026 00:45:141071
Report
DGDebabrata Ghosh
FollowMar 26, 2026 18:47:171077
Report
DGDebabrata Ghosh
FollowMar 26, 2026 18:47:031079
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 26, 2026 18:46:481004
Report
PSPrasenjit Sardar
FollowMar 26, 2026 18:46:351039
Report
TDTapan Deb
FollowMar 26, 2026 18:46:181010
Report
BSBidhan Sarkar
FollowMar 26, 2026 16:18:341068
Report
KMKIRAN MANNA
FollowMar 26, 2026 16:18:161052
Report
NHNantu Hazra
FollowMar 26, 2026 16:18:011042
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 26, 2026 16:00:521039
Report
PDPradyut Das
FollowMar 26, 2026 16:00:431037
Report