Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

श्रीरामपुर में भाजप उम्मीदवार वास्कर भट्टाचार्य के खिलाफ तृणमूल समर्थकों का विरोध

BSBidhan Sarkar
Mar 23, 2026 13:36:58
Chinsurah, West Bengal
তৃনমূলের দালাল ভাস্কর ভট্টাচার্য কে শ্রীরামপুরে বিজেপি প্রার্থী মানছে বিজেপি কর্মিরা। টাঙানো হল ব্যানার। চাঁপদানীর পর এবার শ্রীরামপুর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ। তৃনamul নেতাদের সঙ্গে ছবি দিয়ে তৃনমূলের দালাল বলে অভিযোগ তুলো ব্যানার ভক্ত ভট্টাচার্যের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী যদিও দাবী করেন তার সঙ্গে সব দলের সম্পর্ক ভালো।কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করলে কিছু বলার নেই। তৃনমূলের শ্রীরামপুরের প্রার্থী তন্ময় ঘোষ বলেন,এখন কেউ যদি তৃনমূলকে পছন্দ করেন।বিজেপিতে থেকে যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করা যায়।তাহলে কিছু করার নেই। প্রসঙ্গত বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকে বিক্ষোব অসন্তোষ চলছে। হুগলির বলাগর শ্রীরামপুরের চাঁপদানীর প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এবার শ্রীরামপুরের প্রার্থী ভাস্কর ভট্টাচার্যের বিরুদ্ধেও একই ছবি দেখা গেলো।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 23, 2026 13:49:26
Dihierench, West Bengal:এগরায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন দিব্যেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের এগরায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠল এলাকা। ঘটনার চার দিন পরেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিকেলে এগরায় পথে নামল ভারতীয় জনতা পার্টি। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে প্রসঙ্গত ​গত ১৮ই মার্চ সন্ধ্যায় এগরা ১ ব্লকের জেড়থান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওইদিন সন্ধ্যায় নবম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তিন যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ। ​সোমবার বিকেলে এগরার শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মিছিলটি এগরার বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে পৌঁছায়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। ​বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দিব্যেন্দু অধিকারী রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে শাসক দল ।​ এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই ঘটনায় অভিযুক্তদের মদত দিচ্ছেন। ​অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনতে হবে。 পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে。 বাইট দিব্যেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী এগ্রা বিধানসভা। বাইট মমতা মাইতি। মেদিনীপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা।
1047
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 23, 2026 13:37:07
Kolkata, West Bengal:سোশ্যাল মিডিয়ায় তার নামে কুৎসিত পোস্ট, থানায় অভিযোগ দায়ের দমদমের বিজেপি প্রার্থী-র। সোশ্যাল মিডিয়ায় তার নামে কুৎসিত পোস্ট। দমদম থানার দারস্থ হলেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী। সোমবার দুপুরে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগ, এক যুবক যুবতীর নাচের ভিডিওকে তার নামে ব্যবহার করে তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেই ভিডিও-র সাথে তার কোন মিল নেই। তাকে ছোট করা ও কুৎসিত এই পোস্টের বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, এটা এম সি সি-কে লঘ্ন করেন। তার আরও দাবি, এর বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা না নিলে তারা এরপর কমিশনের দারস্থ হবেন。
1032
comment0
Report
BSBidhan Sarkar
Mar 23, 2026 13:36:43
Chinsurah, West Bengal:আরাবুলকে প্রার্থী করল আইএসএফ。 নওশাদ দাঁড়ালেন ভাঙরে,মমতাকে ভাঙরে দাঁড়ানোর চ্যালেঞ্জ! তৃনমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েই দেগঙ্গায় প্রার্থী হলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি。 প্রথম পর্যায়ে ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ。 এবারে লড়াই খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভাঙরে。 তৃনমূল সেখানে প্রার্থী করেছে সওকত মোল্লাকে। নওশাদের গড় ভাঙরে তাকে কঠিন লড়াই এর মুখে পড়তে হবে বলে রাজনৈতিক মহল মন্তব্য করছে। গত পাঁচ বছর ধরে নওশাদ আর শওকতের লড়াই বার বার খবরের শিরনামে এসেছে। ভবানীপুর যদি এবার নির্বাচনে এপিসেন্টার হয় তবে ভাঙর অবশ্যই যুদ্ধভূমি হবে। ভাঙরে শওকত প্রার্থী হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়ানোর চ্যালেঞ্জ করেন নওশাদ সিদ্দিকি। আইএসএফ চেয়ারম্যান ভাঙরের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি আজ ফুরফুরায় দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। উত্তর ২৪ পরগনার করেকটি আসন নিয়ে এখনো জট কাটেনি।নওশাদ জানান সাত মাস ধরে আলোচনা হয়েছে আর একটা দিন অপেক্ষা করব।আগামী বুধবার দ্বিতীয় তালিকা প্রকাশ করব。 ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব কেন্দ্রে প্রার্থী করেছে আইএসএফ।দেগঙ্গায় প্রার্থী করেছে তৃনমূল ত্যাগী মফিদুল হক সাহাজিকে。 হুগলির হরিপালে প্রার্থী করেছে সেখ মোজ্জাফ্ফর আলি ওরফে মাজাকে।তিনিও তৃনমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছেন。 নওশাদ সিদ্দিকি বলেন,যারা ভালো লোক তারা দলে এসেছেন。 অনেক খারাপ লোককেও কাউন্সেলিং করে দলে নেওয়া হয়েছে。 কেউ ভুল করলে সংশোধন করার সুযোগ তাকে সংবিধান দিয়েছে। যাদের দিয়ে খারাপ কাজ করানো হয়েছে তাদের ভালো করতে হবে।তার জন্য কাউন্সেলিং টিম রয়েছে আইএসএফ এর。 এখন জেলখানা সংশোধনাগার হয়েছিল।সবার সংশোধন হবার সুযোগ আছে。 আরাবুল বা তৃনমূল ছেরে আসাদের নিয়ে দলের কর্মিদের কোনো সমস্যা হবে না।কারন তাদের দলে নেওয়ার আগে সমীক্ষা হয়েছে দলের তরফে。 উত্তর ২৪ পরগনা আমডাঙ্গায় তৃণমূল প্রার্থী করেছে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে।তার বিরুদ্ধেও আই এস এ প্রার্থী দিয়েছে।আইএসএফের সম্পাদক বিশ্বজিৎ মাইতি সেখানে লড়াই করবেন。 নওশাদ দলের চেয়ারম্যান হিসেবে সব প্রার্থীর হয়ে প্রচারে যাবেন।সেক্ষেত্রে কাশেম সিদ্দিকির বিরুদ্ধেও প্রচারে যাবেন। আজ যে ২৩ জনের নাম ঘোষাণ হয়েছে তা বামেদের সঙ্গে সহমতের ভিত্তিতেই হয়েছে বলে জানান নওশাদ。
1095
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 23, 2026 12:34:00
Kolkata, West Bengal:এটা একটা জনস্বার্থ মামলা। IAS - IPS দের বদলির ফলে আদৌ কি কোনো জনস্বার্থ লঙ্ঘিত হয়েছে? সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। বদলির ক্ষেত্রে আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে কমিশন কি সেই আইনের বাইরে গিয়ে কোনো কাজ করেছে? যদি করে থাকে তাহলে কোন আইন লঙ্ঘন করেছে কমিশন? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। কমিশন ইচ্ছামতো কিছু করতে পারে না। আইনের সীমার মধ্যে থেকেই কাজ করতে হবে। সওয়াল রাজ্যের। এই জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের নিজের অভিযোগ জানানোর জায়গা কোথায়? কমিশনের সিদ্ধান্তে রাজ্য কেমন প্রভাবিত? প্রশ্ন বিচারপতি পার্থসারথি সেনের। এই মামলায় আমরা মামলাকারীকে সমর্থন করছি। সওয়াল রাজ্যের। এই বদলির নির্দেশ স্থগিত করা হোক। আবেদনের রাজ্যের। রাজ্য নিজেই জনস্বার্থের কথা আদালতে বলতে পারে। সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কমিশন তো পারলে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরিয়ে 자신의 পছন্দমত কাউকে মুখ্যমন্ত্রী করে দেবে। সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বদলির আড়ালে অফিসারদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সওয়াল রাজ্যের। আমরা কখনই বলিনি যে আমাদের হাতে অসীম ক্ষমতা আছে। আর আমরা এটাও বলিনি যে আমরা সব ভেঙে গুঁড়িয়ে দিতে চাই। আমরা আইনের মধ্যে থেকে কাজ করি। আমরা একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে যে ৫ টি রাজ্যে নির্বাচন হচ্ছে বা যেখানে হয়ে গিয়েছে, কোথাও আমরা এই পরিস্থিতির সম্মুখীন হইনি। সওয়াল কমিশনের। এখানে মামলাকারি নিজেই রাজ্য সরকারি আইনজীবী। এই মামলার গ্রহণযোগ্যতা নেই। দাবি কমিশনের। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, অন্যান্য জায়গায়ও বদলি হয়েছে। কমিশন। কমিশন এবং রাজ্যের মুখ্যসচিবের মধ্যে যে চিঠি আদান-প্রদান হয়েছে সেগুলি না পেলেন কোথা থেকে ? প্রশ্ন কমিশনের। যে স্বরাষ্ট্র সচিবকে কমিশন নিযুক্ত করেছে তিনি বিদায়ী স্বরাষ্ট্র সচিবের থেকে ৭ বছরের সিনিয়র। অফিসার বদল হলে কাজ থেমে যায় না।
1095
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 23, 2026 12:33:34
Howrah, West Bengal:এস আই আর কার্ড... দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র।এই কেন্দ্রের বিধায়ক ছিলেন নন্দিতা চৌধুরী।এবারও তিনি প্রার্থী।পালাবদলের পর থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে।২০২১ সালে বিধানসভা ভোটে নন্দিতা চৌধুরী জিতেছিলেন ৫০৫৬৯ ভোটে।পেয়েছিলেন ১১৬৮৩৯ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রণতিদেব সেনগুপ্ত পেয়েছিলেন ৬৬২৭০ ভোট।২০২১ সালে ভোটার ছিলো ২৯৪২৪৩ জন।পুরুষ ভোটার ছিলো ১৪৯৯৮০ মহিলা ১৪৪২৬১।এবার এস আই আর খসড়া তালিকায় নাম বাদ গেছে ৫৪৮৭৭ জনের।এরপর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেছে ৪৪৪ জনের।বিচারাধীন ২৫১১৮ জন।চূড়ান্ত তালিকায় বৈধ ভোটার ২৫০৪৯১ জন।এবার ভোটে এস আই আর প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই।অনেকে আবার মনে করছেন প্রভাব পড়বে না। বাইট..১..সাইন পারভীন ২..রঞ্জিত প্রসাদ ৩..নূর আহমেদ সর্দার ৪..রাহুল গড়াই ৫..সঞ্জয় মাজি ৬..সঞ্জীব রায় ৭..স্বপন দত্ত
1055
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 23, 2026 12:18:54
Asansol, West Bengal:জামুরিয়ায় আইএসএফ কর্মীর ওপর নৃশংস হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে—রাজনৈতিক তরজা তুঙ্গে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। আইএসএফ-এর এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম ওই কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত রাখাকুরিয়া এলাকায়। আইএসএফ নেতাকর্মীদের দাবি, রবিবার তাদের একটি নির্বাচনী বৈঠক ছিল। সেই বৈঠক সেরে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা ওই কর্মীর রাস্তা আটকে ধারালো অস্ত্র, বিশেষ করে কুড়ুল দিয়ে হামলা চালায়। এতে তার মাথায় মারাত্মক চোট লাগে এবং তিনি গুরুতরভাবে জখম হন。 স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে। জামুরিয়া থানার পুলিশের গাড়িতেই তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে。 অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু জানিয়েছেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূলের পতাকা নিয়ে কেউ হামলা করেনি। এলাকার সাধারণ মানুষের মধ্যে কোনও ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে। আইএসএফ বা সিপিএমকে এখন কেউ খোঁজেও না।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
1096
comment0
Report
RDRaktima das
Mar 23, 2026 11:51:27
Kolkata, West Bengal:অলিখিত জরুরি অবস্থা জারি করে, লিখিত ভাবে হারতে চলেছে বিজেপি। আমরা কমিশনের খাতায় লিখিত পরিত ভাবে হারাব। কমিশন নাটক করে আইন শৃঙ্খলা দেখতে কাকে বলছেন? আপনারা পছন্দের লোক রেখেছেন। কিছু অপ্রীতিকর পরিস্থিতি হলে তার দায় কমিশনকে নিতে হবে কেন বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক রাখতে হবে। আশঙ্কা প্রকাশ কেন! তাহলে কি বৈধ্য ভোটারের নাম বাদ যাচ্ছে। বিহার সহ ভুল রাজ্যে যা হয়েছে বাংলায় তা হবে না। বাংলার প্রতি মানুষের সঙ্গে আছেন মুখ্যমন্ত্রী。 বুথ ভিত্তিক নির্দেশ গেছে বৈধ্য ভোটারদের খুঁজে বের করার। যাদের নাম থাকবে না তালিকায়। তাদের জন্য প্রয়োজনে আইনি লড়াই করবে তৃণমূল। উচ্চ স্তর থেকে নির্দেশ。 প্রশ্ন উত্তর কমিশন/নাম বাদ আইএসএফ প্রার্থী আরাবুল আইএসএফ কে সমর্থন ওয়াইসির তৃণমূল কিছু করেনি বলছে ওয়াইসি হুমায়ূনের ব্ল্যান্ডার পুরোনো ভূমিকায় দিলীপ ঘোষ লোডশেডিং নিয়ে সতর্ক মমতার চিংড়িঘাটা মেট্রো নিয় সুপ্রিম ভৎসনা স্ট্রং রুম নিয়ে সুকান্ত মজুমদার মমতার মিছিল নিয়ে শুভেন্দুর পোস্ট আরজিকরে ব্যবস্থা রাজ্যপালের বক্তব্য জ্বালানি সংকট নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আনার প্রস্তুতি কেন্দ্রের উত্তর দিনাজপুরে বিবেচনায় থাকার জন্যই মৃত্যু দাবি আইএএস, আইপিএস বদলি নিয়ে কোর্টের মন্তব্য পবিত্র করকে নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, বিজেপিতে যোগ
1053
comment0
Report
Advertisement
Back to top