icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
Purba Bardhaman
ALArup Laha5 Oct 2025, 02:03 pm

तृणमूल में गुटबंदी: ब्लॉक अध्यक्ष के खिलाफ शोकज़, सख्त कार्रवाई की चर्चा

Belna, West Bengal:বিজয়া সম্মেলনীতেও শাসকের গোষ্ঠী কোন্দল।দলীয় নিয়ম না মেনে এক তৃণমূল নেতা ও পাঁচ কর্মীকে বহিষ্কার করায় এবার শোকজের মুখে পড়তে হল খোদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেই। গত ৩ অক্টোবর সংবাদিক সম্মেলন করে বর্ধমান ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বৈকુণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের প্রথমসারির কর্মীকে বহিস্কার করেন। তিনি জানিয়েছিলেন, জয়দেব ব্যানার্জি সহ পাঁচজন দলের শৃংখলা ভেঙেছেন। দলের কাজ করছেন না। উপরন্তু দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করে চলেছেন। তাই ব্লক কমিটি​র সিদ্ধান্তে এদের তিন বছরের জন্য বহিস্কার করা হচ্ছে। জয়দেব ব্যানার্জ ছাড়াও তৃণমূল কর্মী লবকুমার দাস,সব্যসাচী চৌধুরী, তুষার সামন্ত, অম্বিকা দাস,জরু আলমদের বহিষ্কার করা হয় । এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন ব্লক সভাপতি। এবার সেই ব্লক সভাপতিকেই উল্টো শোকজ করলো দল। রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, অনেক সময় কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়। কোথাও কোথাও কঠোর সিদ্ধান্ত নিতে হয়। বহিস্কারও করতে হয়, সাসপেণ্ড করতে হয়। কিন্তু সেটা করতে গেলে ব্লক জেলাকে জানাবে, জেলা রাজ্যকে জানাবে। রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায়। কোন একজন ব্লক সভাপতি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিস্কার করেছেন। আমরা দুঃখিত, রাজ্য সেই ব্লক সভাপতিকে শোকজ করতে বলেছে আমরা শোকজ করেছি। তার উত্তরের পর সিদ্ধান্ত হবে। আমরা বহিস্কার করি সেটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তর পর। এই কাজগুলো আমাদের বুঝে শুনে করতে হবে। যদিও নিজের শোকজ নিয়ে মুখ খুলতে নারাজ বর্ধমান ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পরমেশ্বর কোনার। তিনি জানান আমি শোকজের জবাব দলকে দিয়েছি। দল যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। পাশাপাশি এই ঘটনায় বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকও কিছু বলতে অস্বীকার করেন অন্যদিকে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, যেসব ক্লাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুজো অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়েছে। অথচ পুজো মণ্ডপে একটি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার লাগায় নি। তাদের সামনের বছর পুজো অনুদান থেকে বাদ দেওয়া হোক।আমি এই বিষয়টি প্রশাসনের কাছে দাবী করছি। বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন। এতে বড় পুজো কমিটির খুব বেশি লাভ হচ্ছে না হয়তে কিন্তু আমাদের গ্রামের যে সব ছোট ছোট পুজো হয় তাদের লাভ হচ্ছে। বাইট। পরমেশ্বর কোনার(ব্লক সভাপতি, বর্ধমান ২ নম্বর তৃণমূল)। 051025ZG_BWN_RABI ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট。
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

मौसम के कारण चंदननगर शोभायात्रा दो दिन के लिए स्थगित

Hooghly, West Bengal:চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে হয় বৈঠক। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানান,আগামী ২২শে নভেম্বর রবিবার হবে চন্দনগরের শোভাযাত্রা।শোভাযাত্রায় প্রতিমা ছাড়াও আলোক সজ্জার গাড়ি থাকে।কোনরকম ভাবে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য শোভাযাত্রার স্থগিত রাখা হলো। কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন,আমরা খুব অল্প সময়ের নোটিশে ১৮০ টি বারয়াড়িকে ডেকে পাঠিয়েছিলাম।সকলে মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম দুর্যোগে শোভাযাত্রা হয় না। তাই শোভাযাত্রা পিছিয়ে দেওয়া হলো। শনিবার আবহাওয়ার উন্নতি হলে যারা দিনের বেলায় বিসর্জন করে তারা বিসর্জন দিতে পারবেন।সন্ধ্যা ছটা থেকে হবে শোভাযাত্রা। দুদিন পিছিয়ে যাওয়ার কারণে বেশ কিছুটা খরচের বোঝা বইতে হবে বারোয়ারী গুলোকে। সে ব্যাপারে বিদ্যুতের সংস্থাগুলোকে আবেদন করা হয়েছে যাতে বিদ্যুতের বিলে কিছুটা ছাড় দেওয়া হয়।এমনিতেই বছর ৪০ শতাংশ বিদ্যুতের বিল নিচ্ছে না。 যেহেতু রাস্তার সমস্ত আলোর গেট খুলে ফেলা হয়েছে যাতে রাস্তা অন্ধকার না হয়ে যায় দুদিন মন্ডপে মন্ডপে প্রতিমা থাকবে তাই রাস্তায় কিছুটা আলোর ব্যবস্থাও করতে বলা হয়েছে।সিসি ক্যামেরা যেমন আছে সে রকম থাকবে।কাল পরশু দুদিন পুজো কমিটিগুলো মণ্ডপেই থাকবে।।。
0
0
Report

हुगली के टिकेश्वर में मुफ्त आलू बीज, विधायक संतू पान ने 700 पैकेट वितरित

Hooghly, West Bengal:বিগত সরকারের আমলে আলুর ন্যূনতম সহায়ক মূল্য পায়নি চাষীরা, পালাবদলের পর চাষীদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, যেমন কথা তেমন কাজ অবশেষে রাজ্যের বিভিন্ন এলাকার মত রাজ্য সরকারের উদ্যোগে আলু বীজ তুলে দেওয়া হল চাষীদের হাতে। আজ হুগলীর তারকেশ্বর ব্লকের বালিগড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি হিমঘর থেকে তিনশো চুয়ান্ন জন কৃষককে ৭০০ প্যাকেট আলুবীজ তুলে দিলেন তারকেশ্বর বিধানসভা বিধায়ক সন্তু পান। তিনি জানিয়েছেন শুধু বালিগরি না তারকেশ্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার ১০০০০ বস্তা পাঁচ হাজার গরিব দুস্থ কৃষককের তুলে দেওয়া হবে। এবার আলুর দাম পায়নি চাষীরা। আলুর মরসুম শুরু হয়েছে।চলছে আলু বসানো।আলু বীজ বিনা মূল্যে পাওয়ায় অনেকটাই সুবিধা হবে চাষীদের।।
0
0
Report

बारिश से Chandannagar की शोभायात्रा रद्द, रानी घाट पर प्रतिमा विसर्जन तय

Hooghly, West Bengal:বৃষ্টি বিঘ্নিত দিন হয়নি শোভাযাত্রা।একমাত্র পুজো কমিটি ব্রাহ্মণ পাড়া তাদের প্রতিমা নিরঞ্জন করল চন্দননগর রানী ঘাটে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চন্দননগরের শোভাযাত্রা করা সম্ভব হয়নি আজ।কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি বারোয়ারি গুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় একটানা বৃষ্টি হয়ে চলেছে সকাল থেকে এরকম অবস্থায় কোনভাবেই শোভাযাত্রা করা সম্ভব নয়।সহমত পোষণ করে পুজো কমিটি গুলি। স্থগিত করে দেওয়া হয় শোভাযাত্রা। প্রতিবছর দশমীর দিন শোভাযাত্রায় অংশ না নেওয়া প্রতিমা গুলির বিসর্জন হয় বিভিন্ন গঙ্গার ঘাটে। সকাল থেকে লাইন পড়ে যায় চন্দননগর স্ট্র্যাণ্ড রোডে। আজ সে ছবি দেখা যায়নি। কারণ শোভাযাত্রা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে দিনের বেলায় বিসর্জন করে যে সমস্ত পুজো কমিটি তারাও প্রতি ঈমানিয়া মন্ডপ থেকে বের হতে পারেনি। একমাত্র পুজো কমিটি চন্দননগর ব্রাহ্মণপাড়া যারা সকাল সকাল প্রতিমা বের করে লরিতে শুইয়ে চন্দননগর রেলস্টেশন সাবওয়ে পার করে রাস্তা ধরে চন্দননগর রানী ঘাটে প্রতিমা নিয়ে পৌছায়। চন্দননগর রেলস্টেশনের পশ্চিম প্রান্তে এই পূজা হয়।তাই রেললাইনের সাব ওয়ে দিয়ে তাদের প্রতিমা নিয়ে আসতে হয়। কিন্তু একটানা বৃষ্টি হয়ে চলায় প্রথমে প্লাস্টিক ঢেকে প্রতিমা নিয়ে আসা হয়।রেল লাইন বেরোনোর পর প্রেমের সাহায্যে প্রতিমাকে দাঁড় করানো হয়। এরপর বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে পুজো কমিটির সদস্যরা জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে রানি ঘাটে পৌঁছায়। সেখানেই হয় প্রতিমার বিসর্জন। যে বিসর্জন দেখতে পুজো কমিটির সদস্যরা কয়েকজন পুলিশ কর্মী ছাড়া আর প্রায় কেউই উপস্থিত ছিলেন না। বিধায়ক দীপাঞ্জন গুহ জানান,প্রাকৃতিক দুর্যোগের কারণে শোভাযাত্রা স্থগিত করতে হয়েছে।অন্যান্য প্রতিমা গুলো আগামী শনিবার রবিবার বিসর্জন হবে। ব্রাহ্মণ পাড়া খুব সকালে তাদের প্রতিমা মন্ডপ থেকে বের করে তাই তারা আজই প্রতিমা বিসর্জন দিয়েছে।
0
0
Report
Advertisement

क्वांटम क्रिप्टोग्राफी से साइबर सुरक्षा मजबूत, Minds 2026 सम्मेलन दुर्गापुर में शुरू

Durgapur, West Bengal:সাইবার হ্যাকিং রোধ করতে ব্যাবহার করতে হবে কুয়ানটাম ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে , বলে দাবী মহাত्मা গান্ধী ইউনিভার্সিটির ভাইস চান্সেলরের দুর্গাপুরের এন এস এইচ এম নলেজ ক্যাম্পাসে মেশিন ইন্টেলিজেন্স ও নেটওয়ার্ক ডেটা সিকিউরিটি নিয়ে ২য় আই ই ই ই আন্তর্জাতিক সম্মেলন (আই ই ই ই মাইন্ডস ২০২৬) । দুই দিনের হাইব্রিড সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সুরক্ষা ও উদীয়মান প্রযুক্তি নিয়ে এক মঞ্চে বিশ্ব ও দেশের বিশেষজ্ঞ, গবেষক এবং শিল্প জগতের নেতৃত্ব এন এস এইচ এম নলেজ ক্যাম্পাস দুর্গাপুরে শুরু হয়েছে মেশিন ইন্টেলিজেন্স ও নেটওয়ার্ক ডেটা সিকিউরিটি নিয়ে ২য় আন্তর্জাতিক সম্মেলন (আইইইই মাইন্ডস ২০২৬)। আই ই ই ই-এর কারিগরি পৃষ্ঠপোষকতায় এই সম্মেলন চলবে দুই দিন ধরে , ১৯ ও ২০ নভেম্বর ২০২৬। হাইব্রিড মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যাতে ভারত ও বিদেশ থেকে গবেষক এবং বক্তারা সরাসরি ও অনলাইনে অংশ নিতে পারেন। আই ই ই ই মাইন্ডস ২০২৬ শিক্ষাবিদ, গবেষক, শিল্প পেশাদার এবং ছাত্র-ছাত্রীদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে, যেখানে তাঁরা মৌলিক গবেষণা উপস্থাপন করতে পারবেন, ভাবনা বিনিময় করতে পারবেন এবং মেশিন ইন্টেলিজেন্স, নেটওয়ার্ক ও ডেটা সুরক্ষা এবং আধুনিক কম্পিউটিংয়ের অন্যান্য ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করতে পারবেন। আয়োজক কমিটির কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,১৭০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়েছিল। কঠোরভাবে মূল্যায়নের জন্য ভারত ও বিদেশ থেকে ৫৫০ জনেরও বেশি পর্যালোচক এই গবেষণাপত্রগুলি পর্যালোচনার কাজে যুক্ত ছিলেন। এই পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা প্রক্রিয়ার পর আই ই ই ই প্রকাশনার জন্য মাত্র ২৩০টি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে। প্রথম দিনে ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। এরপর অতিথিদের সংবর্ধনা, স্বাগত ভাষণ এবং সম্মেলনের রূপরেখা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ড. সৌরাংশু মুখোপাধ্যায়, মাননীয় উপাচার্য, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং অধ্যাপক ড. উদয় বন্দ্যোপাধ্যায়, মাননীয় উপাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ। এই শুভ উপলক্ষকে তাঁরা সাফল্যমণ্ডিত করে তোলেন। এই অনুষ্ঠানে ভারত, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট বক্তাদের পাঁচটি মুখ্য বক্তৃতা রয়েছে: দিন ১ - ১৯ নভেম্বর: অধ্যাপক বিকাশ কুমার (অনলাইন) ডেপুটি ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উদ্ভাবন), পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য; দিন ১ - ১৯ নভেম্বর: অধ্যাপক (ড.) সমরজিৎ কর, অধ্যাপক, গণিত বিভাগ, এনআইটি দুর্গাপুর; দিন ১ - ১৯ নভেম্বর: ড. অরিন্দম বিশ্বাস, অ্যাসোসিয়েট প্রফেসর, স্কুল অফ মাইনস অ্যান্ড মেটালার্জি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল; দিন ২ - ২০ নভেম্বর: শ্রী অমিত চক্রবর্তী, এআই-আর্কিটেক্ট, হাইল্যান্ড সফটওয়্যার, কলকাতা (শিল্প সংস্থা); দিন ২ - ২০ নভেম্বর: ড. এডওয়ার্ড হাবেরেক জুনিয়র (অনলাইন), ডেভরি বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র নামকরা প্রতিষ্ঠান ও সংস্থার ২৩ জনেরও বেশি বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞকে কারিগরি অধিবেশনগুলি পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা আলোচনায় মূল্যবান দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা দেবেন বলে জানান কলেজের চিফ আ্যডভাইজার সন্দীপ বন্দ্যোপাধ্যায় । লেখকরা পশ্চিমবঙ্গ ও আশেপাশের অঞ্চলের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষাবিদদের পরিচালনায় সমান্তরাল কারিগরি অধিবেশনে তাঁদের কাজ উপস্থাপন করবেন। প্রথম দিনে দশটি সমান্তরাল অধিবেশন হবে, আর দ্বিতীয় দিনে ক্যাম্পাসে অফলাইন অধিবেশনের পাশাপাশি চারটি হাইব্রিড অধিবেশন হবে। ট্র্যাকগুলি হল: - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ও ডেটা অ্যানালিটিক্স - নেটওয়ার্ক সিকিউরিটি, সাইবার ডিফেন্স ও প্রাইভেসি - এমবেডেড সিস্টেমস, আইওটি ও এজ ইন্টেলিজেন্স - ইন্টেলিজেন্ট সেন্সরস, ওয়্যারলেস নেটওয়ার্কস ও কমিউনিকেশন সিস্টেমস - বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, হেলথকেয়ার ইনফরমেটিক্স ও বায়োইলেকট্রনিক্স - উদীয়মান প্রযুক্তি ও ভবিষ্যতের কম্পিউটিং প্যারাডাইম - স্মার্ট সিটিস, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন ও আরবান টেকনোলজিস - ইন্ডাস্ট্রি ৪.০/৫.০, রোবোটিক্স ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন - সাসটেইনেবল কম্পিউটিং, গ্রিন টেকনোলজিস ও এনার্জি সিস্টেমস - ফিনটেক, ব্লকচেইন ও সুরক্ষিত ডিজিটাল অর্থনীতি
0
0
Report

चंदननगर से जगद्धात्री शोभायात्रा दो दिन पीछे, रसड़ा में भी तिथि बदली

Hooghly, West Bengal:চন্দননগরের পর রিষড়াতেও পিছোলো জগদ্ধাত্রী শোভাযাত্রা。 রিষড়ার জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা হবার কথা ছিলো ২২ तारीख রবিবার,সেই শোভাযাত্রা হবে আগামী ২৪ শে নভেম্বর মঙ্গলবার。 চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন থেকে রিষড়ার জগদ্ধাত্রী পুজো শুরু হয়। গঙ্গা পাড়ের প্রাচীন এই শহরে রেল লাইনের দুইপার মিলিয়ে শতাধিক পুজো হয়। থিমের মন্ডপ,আলোক সজ্জা দেখতে ভীর হয় ভালোই。 রিষড়ার শোভাযাত্রার জন্য চন্দননগর থেকে আলো নিয়ে আসা হয়। এবার ঘূর্ণিঝড়ের প্রভাবের কারনে প্রাকৃতিক দূর্যোগের কারনে চন্দনগরর শোভাযাত্রা দু দিন পিছিয়ে দেওয়া হয়েছে। রিষড়ার শোভাযাত্রাও দুদিন পিছিয়ে গেলো。 এবার ২৯ টি জগদ্ধাত্রী পুজو কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। এদিন সন্ধায় পুজো কমিটি গুলোকে নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত হয়。 রিষড়ায় সবে পুজো শুরু হয়েছে তাই আলো মন্ডপ যেমন তেমনই থাকছে।শুধু শোভাযাত্রা পিছিয়ে যাচ্ছে দুদিন。
0
0
Report
Advertisement

झड़खाली ग्रीन आर्मी को जल सेवक सम्मान 2026

Baruipur, West Bengal:সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষায় ঝড়খালি মহিলাদের সবুজ বাহিনীর লড়াইকে স্বীকৃতি, কলকাতায় পেল ‘জল সেবক সম্মান ২০২৬’ সুন্দরবন - সুন্দরবনের ম্যানগ্রোভ সংরক্ষণ, নদীবাঁধের সুরক্ষা এবং জলসম্পদ رক্ষায় দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি পেল ঝড়খালি সবুজ বাহিনী। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ২০২৬ সালের ‘ইলেক্ট্রোস্টিল জল সেবক সম্মান’-এ সম্মানিত করা হল সুন্দরবনের এই মহিলা পরিচালিত পরিবেশ সংগঠনকে। শুধু গাছ লাগানো নয়, নদীভাঙন প্রতিরোধ, ম্যানগ্রোভের মাধ্যমে প্রাকৃতিক বাঁধ গড়ে তোলা এবং জল সংরক্ষণের মতো একাধিক কাজে তাঁদের ভূমিকা বিশেষভাবে স্বীকৃতি পেল এই মঞ্চে। আজ কলকাতায় ভারত চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানের এবার চতুর্থ বর্ষ। ‘ফ্লোয়িং টুগেদার, গ্রোয়িং টুগেদার’ থিমে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার জল সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও সংগঠনগুলিকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জিআরএসই-র চেয়ারম্যান ও এমডি পিআর হরি, ইলেক্ট্রোস্টিলের সিইও সুনীল কাটিয়াল এবং ভারত চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট নরেশ পচিসিয়া। ব্যক্তিগত বিভাগে সম্মানিত হন বিহারের সঞ্জয় সজ্জন সিং। মৃতপ্রায় নদীকে পুনরুজ্জীবিত করে প্রায় ৭০টি গ্রামে সেচের জল ফিরিয়ে দিয়েছেন তিনি। তাঁর উদ্যোগে নতুন প্রাণ পেয়েছে প্রায় ১৫০টি জলাশয়। তবে এদিনের অনুষ্ঠানে সুন্দরবনের ঝড়খালি সবুজ বাহিনীর স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার প্রান্তিক মহিলাদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠন দীর্ঘদিন ধরে নিজেদের উদ্যোগে পরিবেশ রক্ষার কাজ করে চলেছে। বর্তমানে চারশোরও বেশি মহিলা এই সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁদের অনেকেই বাঘের আক্রমণে স্বামী কিংবা পরিবারের সদস্যদের হারিয়েছেন। জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেও তাঁরা ম্যানগ্রোভ সংরক্ষণকে নিজেদের সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। নদীর জোয়ার-ভাটার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ম্যানগ্রোভের ফল ও বীজ সংগ্রহ, চারা তৈরি এবং নদীর পাড়ে সেই চারা রোপণ করেন সংগঠনের মহিলারা। সুন্দরবনের নদীবাঁধকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করা, নদীভাঙন প্রতিরোধ এবং নোনা জলের আগ্রাসন নিয়ন্ত্রণে ম্যানগ্রোভের গুরুত্ব সম্পর্কে তাঁরা নিজেরাও সচেতন এবং অন্যদেরও সচেতন করে চলেছেন। এর পাশাপাশি পুকুর-খাল সংস্কার, বৃষ্টির জল ধরে রাখা এবং জল সংরক্ষণের অভ্যাস গড়ে তোলার কাজেও তাঁদের উদ্যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে বাইরের আর্থিক সহায়তা ছাড়াই এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাঁরা। অন্যদিকে, সংগঠন বিভাগে রানার্স-আপ হয়েছে ঝাড়খণ্ডের জন জাগরণ কেন্দ্র। এদিনের সম্মাননা অনুষ্ঠানে ঝড়খালি সবুজ বাহিনীর স্বীকৃতি সুন্দরবনের প্রান্তিক মহিলাদের দীর্ঘদিনের লড়াইকে আরও একবার বৃহত্তর মঞ্চে তুলে ধরল। প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন এবং জলবায়ু পরিবর্তনের মতো নানা সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা সুন্দরবনের এই মহিলারা প্রমাণ করে দিয়েছেন, পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ。 ঝড়খালি সবুজ বাহিনীর এই সম্মান সুন্দরবনের শত শত মহিলার পরিশ্রম, সাহস এবং প্রকৃতির প্রতি ভালোবাসার স্বীকৃতি। তাঁদের এই লড়াই আগামী দিনে আরও বহু মানুষকে ম্যানগ্রোভ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। এদিন অনুষ্ঠানে ‘ইলেক্ট্রোস্টিল জল সেবক সম্মান’-২০২৬ এর ’শংসাপত্র সহ ১, ৫০০০০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ঝড়খালি সবুজ বাহিনীর কর্মকর্তা প্রশান্ত সরকারের হাতে। প্রশান্ত জানিয়েছে এ সম্মান শুধু মাত্র সুন্দরবনের ঝড়খালির সবুজ বাহিনীর স্বীকৃতি নয়। এ সম্মান সমগ্র সুন্দরবন বাসী তথা সমগ্র বাংলার মানুষের।
0
0
Report

आसनसोल के बनर्जीमारी कॉलोनी में eviction notice से उग्र प्रदर्शन, ईसीएल का यातायात ठप

Asansol, West Bengal:আসানসোলের বনজেমারী কোলিয়ারিতে উচ্ছেদের নোটিশ ঘিরে উত্তেজনা, পরিবহণ বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীদের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত বনজেমারী কোলিয়ারি এলাকায় বাড়ি ঘরে উচ্ছেদের নোটিশ লা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তাঁরা ইসিএল-এর পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করেদেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুরে ইসিএল আধিকারিকরা বনজেমারী ওপেন কাস্ট প্রজেক্ট (ওসিপি) সংলগ্ন নতুন বস্তির বাড়ি গুলিতে নোটিশ লাগাচ্ছিলেন। এলাকাবাসীরা এর বিরোধিতা করলে ওই আধিকারিকরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা পরিবহণ আটকে দিয়ে প্রতিশ্রুতিভঙ্গ ও ক্ষতিপূরণের দাবিতে অনড় থাকেন। পরিবহণ বন্ধ হয়ে যেতেই নড়েচড়ে বসেন ইসিএল আধিকারিকরা এবং ঘটনাস্থলে পৌঁছে—তবে এলাকাবাসীরা লিখিত আশ্বাস ও ক্ষतিপূরণের দাবিতে বিক্ষোভ চালিয়ে যান. বিক্ষোভরত স্থানীয় বাসিন্দা রবীন্দ্র রাম জানান যে, ওই এলাকায় বসবাসকারী মানুষ প্রায় ১৫ বছর ধরে সেখানে রয়েছেন এবং তাঁদের কাছে জমি সংক্রান্ত কাগজপত্র, মিউটেশন ও খাজনার রসিদ রয়েছে এমনকি ওই জমির ওপর ঋণও নেওয়া হয়েছে। রবীন্দ্র রামের দাবি, এর আগে ইসিএল কর্তৃপক্ষের তরফে বাড়ি ও জমির মাপজোক ও সমীক্ষা চালানো হয়েছিল এবং নথিপত্র যাচাইয়ের পর যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও ইসিএল-এর নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছিল।এলাকাবাসীদের বক্তব্য,আগে খনির ব্লাস্টিংয়ে ছিটকে আসা পাথরের অভিযোগ এবং ডাম্পার আটকানোর প্রতিবাদের পর ক্ষতিপূরণ ও বাড়ি খালি করানো নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখন হঠাৎ কোনও সুরাহা ছাড়াই বাড়ি গুলিতে নোটিশ সাঁটানোয় তাঁরা নিজেদের প্রতারিত মনে করছেন. অন্যদিকে, জারি হওয়া নোটিশে 'দ্য কোর্ট অফ এস্টেট অফিসার, সোদপুর এরিয়া, ইসিএল'-এর উল্লেখ করে পাবলিক প্রিমিসেস (ইভিকশন অফ আনঅথরাইজ্ড অকুপ্যান্টস) অ্যাক্ট, ১৯৭১-এর অধীনে নোটিশ জারির কথা বলা হয়েছে।এলাকাবাসীরা দাবি, প্রায় ২৫ থেকে ৩০টি বাড়িতে নোটিশ লাগানো হয়ে গিয়েছিল, যার পরেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন এবং আরও নোটিশ লাগাতে বাধা দেন. এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন যে, তাঁদের কাছে যখন জমির বৈধ কাগজপত্র ও খাজনার রসিদ রয়েছে, তখন সেই জমিকে কোন ভিত্তিতে অননুমোদিত বলা হচ্ছে। আপাতত এলাকাবাসীরা এই পদক্ষেপের বিরোধিতা করে প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষের কাছে অবস্থান স্পষ্ট করা এবং ন্যায়সঙ্গত পদক্ষেপের দাবি জানিয়েছেন. এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে খবর লেখা পর্যন্ত ইসিএল-এর কোনও উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে না পৌঁছনোয় এলাকাবাসীরা নিজেদের দাবিতে অনড় থেকে ইসিএল-এর পরিবহণ ব্যাবস্থা বন্ধ করে রেখেছে।।
0
0
Report
Advertisement

पूरुलिया के जगद्धात्री मंदिर में भाजपा अध्यक्ष शमीक भट्टाचार्य ने पूजा की

Purulia, West Bengal:পুরুলিয়া: পুরুলিয়া শহরের সরকারপাড়া জগদ্ধাত্রী মন্দিরে গিয়ে পুজো দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন প্রথমে পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে বিজেপির জনসভায় যোগ দেন তিনি । তারপর পুরুলিয়া শহরের সরকারপাড়া জগদ্ধাত্রী মন্দিরে গিয়ে পুজো দিলেন তিনি । এবারের এই জগদ্ধাত্রী পুজো কমিটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে সংকল্প করে পুজো দেন। মুখ্যমন্ত্রী নিজে এই পুজোর জন্য জগদ্ধাত্রী মায়ের শাড়ি, শাখা, সিন্দুর, ফলমূল সহ পুজোর সামগ্রী পাঠিয়েছেন । তা দিয়ে এবার মায়ের পুজো দেন পুজো কমিটি। তৃণমূল জমানায় গত কয়েক বছর আগে এই জগদ্ধাত্রি পুজোয় বাধার সৃষ্টি করে এলাকার কিছু তৃণমূলপন্থী বাসিন্দা । তৎকালীন সময়ে এই পুজো কমিটির পাশে দাঁড়ান শুভেন্দু অধিকারী । ঘটনার পর কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন পুজো কমিটির লোকজন। আদালতের রায়ের পর পুজো কমিটির লোকজন জগদ্ধাত্রী পুজো করেন। পুরুলিয়ার শহরের সরকারপাড়া জগদ্ধাত্রী পুজো জারি রাখেন । তৃণমূল আমলে শুভেন্দু অধিকারী এই পুজো কমিটির উদ্বোধন করে গিয়েছেন । এবছর ১৪ তম বর্ষ।
0
0
Report

स्कूल में नाबालिग छात्रा के साथ यौन उत्पीड़न, धमकी और मारपीट: शिक्षक गिरफ्तार

Howrah, West Bengal:বাগনানে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা ও প্রাণনাশের হুমকি পোস্টে বেঁধে শিক্ষককে বেধড় মার। রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিক্ষক। অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার। ভিডিও ভাইরাল। ঘটনা বাগনান থানা area's জানা যায় এক নাবালিকা স্কুল ছাত্রীকে স্কুল চলাকালীন ফাঁকা ঘরে যৌন হেনস্তা ও কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া এর অভিযোগ উঠেছে স্কুলেরই এক শিক্ষক বিরুদ্ধে. নাবালিকা ছাত্রীর পরিবার এই ধরনের ন্যাক্কারজনক বিষয়টি জানার পরেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় মানুষজন ঐ শিক্ষককে ধরে পোস্টে বেঁধে রেখে বেধড়ক মারধর পরে রক্তাক্ত অবস্থায় বাগনান থানার পুলিশ ঐ শিক্ষককে উদ্ধার করে। ঘটনার এই ভিডিও ভাইরাল। এই ঘটনার অভিযোগ অনুযায়ী ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
0
0
Report
Advertisement

पुरुलिया में भाजपा के Shamik Bhattacharya का तृणमूल पर हमला: प्रतीक राजनीति का दौर

Purulia, West Bengal:পুরুলিয়া: 'তৃণমূল কংগ্রেস কার্যত একটা যাত্রা দোলে রূপান্তরিত হয়ে গিয়েছে ।' পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপি বিজয়া সম্মেলনের জনসভার মঞ্চ থেকে এভাবেই তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তৃণমূল দল আজকে নিজেদের মধ্যে প্রতীক নিয়ে প্রতিযোগিতা করছে। বাবা দাঁড়িয়ে বলছেন ছেলে তুমি কার। মা বলছে, আমি প্রমাণ করে দেবো এই ছেলে তোমার। শীত পড়েছে এবার যাত্রা আসবে গ্রামে গ্রামে নাম হবে প্রতীক তুমি কার, ঘাসফুল তুমি কার। তৃণমূল কংগ্রেস কার্যত একটা যাত্রা দোলে রূপান্তরিত হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে সিপিআইএম এখন বই নিয়ে রাস্তায় নেমে পড়েছে, বলছে পড়াশোনা করতে হবে। আপনারা তো ৩৪ বছর ধরে মানুষকে পড়ালেন। তারপর মানুষ আপনাদের ফেল করিয়ে দিল। এখন গ্রাম দিকে দেখা যাবে তৃণমূল সিপিএম কে ডাকছে -- এই এদিকে এসো। কি প্রেম ভাবা যায় না। কলকাতা হাওড়া কর্পোরেশনের নির্বাচন করিয়ে দেওয়ার জন্য যে বিকাশ ভট্টাচার্যকে অসুর বানিয়ে দিয়েছিলেন সেই বিকাশ ভট্টাচার্য কে আজকে ভাসুর বানিয়ে দিয়েছেন। তৃণমূলের দুঃখে বিকাশবাবু কেটে চলেছেন আর মামলা করে চলেছেন। নির্বাচন যেদিন হোক না কেন সিপিএম থাকবে না, তৃণমূল কংগ্রেস থাকবে না। কংগ্রেস মাঝেমধ্যে ঝিমিক ঝিমিক করে উঠছে। মঞ্চে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি বিধায়করা, জেলা বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা । ট্যাক্সিস্ট্যান্ড ছিল বিজেপি কর্মীদের ভিড়। বাইট : শমীক ভট্টাচার্য (রাজ্য বিজেপি সভাপতি)
0
0
Report

मुख्यमंत्री ने नागराकाटा हमले के पुराने मामले को फिर से खोलने का आदेश दिया

Siliguri, West Bengal:নাগ্রাকাটা হামলার পুরোনো মামলার ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর , ঘোষোনার পর দিনই মন্ত্রীর সাথে বৈঠকে উত্তরবঙ্গের আই জি ২০২৫ সালের অক্টোবর মাস উত্তরবঙ্গে বানভাসি পরিস্থিতি। পাহাড় থেকে সমতকে একই পরিস্থিতি। একের পর এক ধস , তিস্তা , রায়ডাক , সঙ্কোশ সহ বিভিন্ন নদী ফুঁসছে। চারদিক শুধু ক্ষয়ক্ষতি ও হাহাকার। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আলিপুরদুয়ারের নাগরাকাটায় ত্রান সামগ্রী নিয়ে পৌঁছায়। ত্রান দিতে গিয়ে আক্রান্ত হন খগেন মুর্মু সহ শঙ্কর ঘোষ। গুরুতর আহত হন খগেন মুর্মু। তার নাকের হাড় ভেঙে যায়। হামলা চালানো হয় তাদের গাড়ির উপরও। রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে নিয়ে প্রথমে একটি প্রাথমিক হাসপাতালে পৌঁছান শঙ্কর ঘোষ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সোজা তাদের দুজন ভর্তি হন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তৎকালীন বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর চিকিৎসা শুরু হয়। দীর্ঘদিন সেই হাসপাতালে চিকিৎসার পর প্রথমে ছুটি পান শঙ্কর ঘোষ অন্যদিকে খগেন মুর্মুকে স্থানান্তরিত করা হয় দিল্লির এইমসে। সেখানে তার বাকি চিকিৎসা সম্পন্ন হয়। অন্যদিকে এই ঘটনা নিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। পুলিশে মামলা দায়ের করা হলেও সেই তদন্ত সুদুঃপ্রসারি হয়নি , মূল অভিযুক্তরা আজও অধরা বলে অভিযোগ বিজেপির। রাজ্যে পালা বদলের পর এবার সেই মামলার ফাইল পুনরায় খোলার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার আলিপুরদুয়ারে বিরসা মুন্ডার জন্মদিনে একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যান মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই এই ঘটনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি স্পটত জানান , "বন্যার সময় নাগারাকাটায় ত্রান দিতে এসেছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের উপর আক্রমন করেছে সেটা আপনারা দেখেছেন। এখানে আইজি নর্থ বেঙ্গল রয়েছেন৷ এই মামলাকে রিওপেন করুন। পুনরায় তদন্ত শুরু করুন৷ যারা এদের উপর হামলা করেছে একজনকেও ছাড়া হবে না৷ তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করুন।" মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন ঘোষণার পরই বৃহস্পতিবার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে উপস্থিত হন উত্তরবঙ্গের আই জি সুকেশ জৈন। বৃহস্পতিবার সকাল থেকেই কর্পোরেশনের একাধিক বিষয় নিয়ে একের পর এক বৈঠক সারেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। সেখানেই উপস্থিত হন আইজি সুকেশ জৈন। অন্যদিকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক আর বিমলা। তিনি কর্পোরেশনের বাইরে থাকলে তাকেও ডেকে পাঠানো হয়। বৈঠকে উপস্থিত হন তৎকালীন আলিপুরদুয়ারের জেলা শাসক বর্তমান পুর প্রশাসক আর বিমলা। প্রায় ঘন্টা খানেক বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান , "১৫ বছরে তৃণমূল কংগ্রসের রাজত্বে যে সমস্ত অন্যায় হয়েছে যেখানে ঠিক শাস্তি পায়নি অপরাধীরা তাদের শাস্তি পেতে হবে। একজন সাংসদ একজন বিধায়ক সর্বোপরি আদিবাসী সমাজের একজন সাংসদের উপর যেভাবে হামলা হয়েছে অপরাধীরা সেভাবে শাস্তিই পায়নি। এবার শাস্তি পাবে৷" অন্যদিকে উত্তরবঙ্গের আই জি সুকেশ জৈন বলেন , "ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে , তদন্ত চলছে।"
0
0
Report
Advertisement
Advertisement
Back to top