Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713409

स्वपन देवनाथ ने पूर्वस्थली दक्षिण विधानसभा के लिए प्रचार शुरू किया, मंदिर में पूजा की

SRSanjoy Rajbanshi
Mar 20, 2026 07:45:44
Kalna, West Bengal
কালনার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভাই প্রচার প্রাত্তন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। কালনার পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ আজ সকাল থেকে প্রচার শুরু করে দিলেন, প্রথমে তার বিদ্যানগরে নিজের বাড়িতে গিয়ে বাবা-মায়ের ছবিতে মাল্যদান করেন পাশাপাশি বড় কোবলা লোহার ব্রিজ এলাকার চুনোবিলে কালি মন্দিরে পুজো দেন। তারপরে জনসংযোগে বেরিয়ে পড়েন মিছিল করে। ভোট কাটাকাটি হলেও জেতার প্রতি আশাবাদী তিনি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Mar 20, 2026 09:24:07
Kolkata, West Bengal:দেড় বছরের বেশি সময় প্রায় অতিক্রান্ত। অভয়াকাণ্ডের তদন্তের জন্য আরজিকরের এমার্জেন্সি বিল্ডিং বন্ধ করেছিল সিবিআই। এখনো বন্ধই রয়েছে। এমার্জেন্সির যাবতীয় কাজ হচ্ছে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে। এখানে জায়গা কম, কাজ করতে অসুবিধায় পড়ছেন চিকিৎসকরা। আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো জানাচ্ছেন বারবার বলেও কোন সুরাহা হয়নি কর্তৃপক্ষকে। স্বাস্থ্য ভবন বা আরজি কর কর্তৃপক্ষ কোন দায়িত্ব নিচ্ছে না ইমার্জেন্সি বিল্ডিং খোলানোর জন্য বলে বক্তব্য অনিকेतের। অন্য কোন বিল্ডিং কে এমার্জেন্সির মতো উপযোগী করতে পারছে না কেন সেই প্রশ্ন তিনি তুলছেন। স্থানীয় বিধায়ক এবং আরজি করের রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ জানান সিবিআই এর কারণেই বন্ধ রয়েছে এমার্জেন্সি বিল্ডিং। বারবার পারমিশন চাওয়া সত্ত্বেও নাকি সিবিআই এর তরফ থেকে ইমারজেন্সি বিল্ডিং খোলার অনুমতি দেওয়া হয়নি বলে দাবি অতীন ঘোষের। প্রতিদিন হাজার হাজার রোগী আরজি করে আসেন বিভিন্ন জেলা থেকে। কবে খুলবে এমার্জেন্সি, এটাই এখন লাখ টাকার প্রশ্ন。
432
comment0
Report
STSrikanta Thakur
Mar 20, 2026 09:23:29
Dinajpur, Rangpur Division:নিম্নমানের নির্মাণ ঘিরে ক্ষোভ, তদন্ত ও মেরামতির দাবি তপন, ২০ মার্চ: দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘইট প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত একটি ড্রেনের উপর কালভার্ট ঘিরে নিম্নমানের কাজের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার জনসংযোগে এসে পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষোভ প্রকাশ করেন গঙ্গারামপুর বিধানসভার বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী বিপ্লব বর্মন। স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য নির্মিত কালভার্টের স্ল্যাবের নীচ থেকে লোহার রড বেরিয়ে রয়েছে। অভিযোগ, অস্থায়ীভাবে বাঁশের ব Mata দিয়ে তা ঠেকিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, হাত দিলেই বালি ও পাথর খসে পড়ছে বলেও দাবি স্থানীয়দের। ফলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু সাধারণ মানুষ ও বাঘইট প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা যাতায়াত করে। তাই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে। উল্লেখ্য, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এত টাকা খরচের পরও কাজের মান নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। দ্রুত ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কালভার্টটি পুনর্নির্মাণ বা মেরামতির দাবি জানানো হয়েছে।
533
comment0
Report
SCSandip Chowdhury
Mar 20, 2026 09:23:08
Katwa, West Bengal:পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে মন্তেশ্বর বিধানসভা এবং খণ্ডঘোষ বিধানসভা এলাকায় নেতা-কর্মী সমর্থকদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা মিটে গেছে বলে দাবি করে সাংবাদিকদের পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, খণ্ডঘোষের ব্লক সভাপতি দাবি করেছিলেন যে আমরা সব পদ থেকে পদত্যাগ করলাম কিন্তু আমি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি ব্লক সভাপতি থেকে অন্যান্যরা যারা পদত্যাগের কথা বলেছিল তারা কেউ পদত্যাগ করে নি। আমি আবার বললাম দলের উর্ধতন নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনা করেছে সমস্যা মিটে যাবে। খণ্ডঘোষ বিধানসভার নেতৃত্ব প্রার্থী বদলের দাবি তুলে বলেছিল আউশগ্রামের সঙ্গে খণ্ডঘোষের প্রার্থীর রদবদল করে দিতে। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, কোন প্রার্থী রদবদল বা বদল করা হবে না। দল যখন প্রার্থী ঠিক করে তখন পারিপার্শ্বিক সমস্ত ব্যাপারটা বিবেচনা করেই করে। রাজ্য নেতৃত্ব যখন সিদ্ধান্ত নিয়েছে তার বদল হবে না । খণ্ডঘোষের প্রার্থীপদের বদল নিছকই গুজব। বাইট:১) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল জেলা সভাপতি, পূর্ব বর্ধমান জেলা。
491
comment0
Report
MMManoranjan Mishra
Mar 20, 2026 09:22:46
Purulia, West Bengal:পুরুলিয়া : প্রার্থী ঘোষণার পর সকাল থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়লেন পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জী । নিজের বাড়িতে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে মালা পরিয়ে শুভেচ্ছা জানান বিজেপি প্রার্থীকে । পরে বাজ বাজনা সহকারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়েই পায়ে হেঁটে প্রচারে বেরিয়ে পড়লেন তিনি । বিভিন্ন মন্দিরে ঘুরে প্রণাম করে এবং এলাকার প্রবীণ ব্যক্তিদের কাছে আশীর্বাদ মাথায় নিয়ে জনসংযোগ সারলেন তিনি । সুদীপ মুখার্জী বলেন, জেলায় ৯-০ হবে বিজেপি । রাজ্যে ২০০ আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি । বাইট : সুদীপ মুখার্জী (বিজেপি প্রার্থী)
518
comment0
Report
ABArup Basak
Mar 20, 2026 09:21:59
Mal Bazar, West Bengal:মালবাজার মহকুমার ওদলাবাড়ি খোচা বস্তি এলাকায় আমগাছের মগডাল থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে দুর্গন্ধ টের পান, পরে গাছের দিকে নজর যেতেই চোখে পড়ে দেহটি। স্থানীয় সূত্রে জানা যায়, খোচা বস্তির বাসিন্দা বিজয় পোদ্দারের বাড়ির পেছনে একটি বড় আমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় ওই যুবককে। বিষয়টি প্রথম দেখতে পান বাসিন্দা স্বপন রায়। তিনি জানান, “গত দু’দিন ধরে আশেপাশে পচা গন্ধ পাচ্ছিলাম। পরে গাছের দিকে তাকিয়ে দেখি এক যুবকের পচাগলা দেহ ঝুলছে।” এরপরই মালবাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। প্রাথমিক অনুমান, প্রায় ৫–৬ দিন আগে যুবকের মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করেন মৃতের দাদা চঞ্চল মুন্ডা। তিনি জানান, মৃত যুবকের নাম অর্পন মুন্ডা (২৬)। তাদের বাড়ি ওদলাবাড়ি চা বাগান এলাকায়। গত ৬–৭ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছিল। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
477
comment0
Report
NHNantu Hazra
Mar 20, 2026 09:20:06
Salt Lake City, Utah:BJP candidate had started company in Bidhannagar constitution following Puja in a Kali temple... কালীমন্দিরে পূজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিধান নগরের বিজেপি প্রার্থী ডা: শারদ्वত মুখোপাধ্যায়। প্রচারের শুরুতেই জানিয়ে দিলেন তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সুজিত বসুর সাথে তার কোন ব্যক্তি বিরোধিতা নেই। বৃহস্পতিবার বিকেলেডাক্তার বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থি তালিকা ঘোষণা করে। এই তালিকায় বিধান নগরের বিজেপি প্রার্থী হিসেবে নাম রয়েছে ডা: শারদ্বত মুখোপাধ্যায়। নাম ঘোষণা হওয়ার পরদিন সকাল বেলায় ভোট প্রচারে নেমে পড়লেন প্রার্থী। বিধান নগরের ইসি ব্লকের কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রচারের শুরুতেই তিনি জানান বিধান নগরের বর্তমান বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসুর সাথে তার ব্যক্তি বিরোধিতা নেই। বিজেপি প্রার্থী জানান বিধান নগরের একাধিক স্থানীয় সমস্যা রয়েছে, আর সেগুলো নিয়েই তিনি মানুষের কাছে ভোট চাইতে যাবেন। পাশাপাশি নিজের জয়ের ব্যাপারেও যথেষ্টই আশাবাদ বিজেপি প্রার্থী।
418
comment0
Report
PDPradyut Das
Mar 20, 2026 08:45:20
Jalpaiguri, West Bengal:দেওয়াল লিখন ও জনসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। তাঁর প্রতিপক্ষ হিসেবে এবার রয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কৃষ্ণ দাস। যদিও বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীর দাবি মানুষ যাদের সঙ্গে থাকেন তাদেরাই নির্বাচনে জয়ী হয়। মানুষ এবার বিজেপির সঙ্গে রয়েছে। এজন্য জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র থেকে অন্তত পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করবেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। pেশায় আইনজীবী অনন্তদেব অধিকারী জলপাইগুড়ি শহরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সদর বিধানসভা কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শহরের ভোট। এজন্য নাম ঘোষনা হওয়ার পর নিজের পাড়ায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করেন তিনি। পাশাপাশি দলের নির্দেশ মতো বিভিন্ন এলাকাতেও প্রচারে বের হবেন বলে জানান।
946
comment0
Report
BBBimal Basu
Mar 20, 2026 08:38:24
Basirhat, West Bengal:बसिरहाट उत्तर विधानसभाकेन्द्रे त्रिनमूल कांग्रेसे प्रत्याशी तौर पर तौसीफ रहमान-र नाम घोषणा होयता पच्छात इलाकाये 'बाहरी उम्मीदवार चाहि़ नहीं, भूमिपुत्र चाहि़' दाबे पोस्टर घेरि-चन्चल घाटन् भयल। विखिल्य कारण त्रिनमूलक सर्वभारतीय मुखपात्र तौसी रहमानके घर কলকाताय। ओकरा प्रत्याशी करयाक कारणे इलाकाक एक हिस्सा त्रिनमूल कर्मी-समर्थक रागी और ओ लोकल वा 'भूमिपुत्र' प्रत्याशी रूपे ए टी एम अब्दुल्लाह (रनी)-के चाहय रहल। पोस्टर आ स्लोगान बसिरहाट उत्तर विधानसभाक हासनाबाद ब्लाक समेत विभिन इलाकामें बाहरी उम्मीदवार मानित छी, मानव नहि, भूमिपत्र चाही भन्ने लेख प्रचारमे। त्रिनमूलक हासनाबाद २ ब्लॉकक अध्यक्ष एसकेंद्र गाजी एहि पोस्टर-काण्डकेँ 'विरोधीके षडयंत्र' कहिके दावा केलनि; हुनकर अनुसार, त्रिनमूलक भामिमूर्ति नष्ट करय चाहैत विपक्षी ई कारज करय छैथ; भाजपा के बयान ई त्रिनमूलके गोट्टे-गोट्टीक लड़ाई छै। 1) बाइट - B শেখ फাইজुल ইসলাম ( তৃণমূল कर्मी ) 2) B1 রফিক মণ্ডল ( তৃণমূল কর্মী ) 3) B2 एसकेंद्र गाजी ( तৃणमूलक हासनाबाद ब्लॉक अध्यक्ष ) 4) B3 তন্মय पाल ( बसिरहाट सङ्घटनिक जिला भाजपा के सामान्य सचिव ) বימল বসু बसिरহाट
996
comment0
Report
SCSandip Chowdhury
Mar 20, 2026 08:37:58
Katwa, West Bengal:প্রার্থিপদের জন্য আইপ্যাক ২০ লক্ষ টাকা চেয়েছিল তপন চট্টোপাধ্যায়ের এই বক্তব্যকে নিন্দা করে খণ্ডন করল তৃণমূল দল। কাটোয়ার দলীয় কার্যালয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, যে সব নমিনেশন পাননি তারা আবেগ বশত বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। এটা দলের পক্ষে ক্ষতিকারক। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেছেন, আই প্যাকের এক সদস্য তার কাছে ২০ লক্ষ টাকা চেয়েছিল সেটা দিতে পারেনি বলে তাকে নমিনেশন পায়নি। এর আগে যখন নমন্বশন পেয়েছিলেন তখন টাকা দিয়ে পাননি। এ প্রশ্ন তোলা অবান্তর। দল এটার নিন্দা করছে। রবীন্দ্রনাথ বাবু আরও বলেন, তিনি দলের অনুগত কর্মী, তিনি যেন দলের মর্যাদা রাখেন।
975
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 20, 2026 08:37:21
Kalna, West Bengal:ঈদ উপলক্ষে চুল কাটতে যাওয়ার পথে বাহক ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহী কিশোরের। মৃতের নাম সাকিল শেখ (১৭)। বাড়ি কালনা বেগপুর বেলেডাঙার বিটড়া এলাকায়। ঘটনায় বাইকে থাকা আলাউদ্দিন শেখ নামে আরও এক কিশোর জখম হয়েছে। তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় গতকাল রাতে। পরিবার সূত্রে জানা गিয়েছে, কালনা বেগপুর অঞ্চলের বাসিন্দা দুই কিশোর বন্ধু সাকিল শেখ ও আলাউদ্দিন শেখ মিলে বৃহস্পতিবার ইদ উপলক্ষে চুল কাটবে বলে বাইক নিয়ে বের হয়। এরপর দুপুর রসুলপুর পীড়তলার কাছে ওদের বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিলের। গুরুতর আহত আলাউদ্দিনকে গতকালই রেফার করা হয় বর্ধমানে বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। এ প্রসঙ্গে শুক্রবার আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ মৃতের এক পরিজন তিনি বলেন চুল কাটতে বেরিয়ে এই দুর্ঘটনা। পুলিশের কাছে অনুরোধ ঘাতক গাড়িটিকে আটক করে, অভিযুক্তর দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়।
932
comment0
Report
Advertisement
Back to top