Back
मालबाजार के आम के पेड़ से युवक का शव 5–6 दिन पुराना, रहस्य
ABArup Basak
Mar 20, 2026 09:21:59
Mal Bazar, West Bengal
মালবাজার মহকুমার ওদলাবাড়ি খোচা বস্তি এলাকায় আমগাছের মগডাল থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে দুর্গন্ধ টের পান, পরে গাছের দিকে নজর যেতেই চোখে পড়ে দেহটি। স্থানীয় সূত্রে জানা যায়, খোচা বস্তির বাসিন্দা বিজয় পোদ্দারের বাড়ির পেছনে একটি বড় আমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় ওই যুবককে। বিষয়টি প্রথম দেখতে পান বাসিন্দা স্বপন রায়। তিনি জানান, “গত দু’দিন ধরে আশেপাশে পচা গন্ধ পাচ্ছিলাম। পরে গাছের দিকে তাকিয়ে দেখি এক যুবকের পচাগলা দেহ ঝুলছে।” এরপরই মালবাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। প্রাথমিক অনুমান, প্রায় ৫–৬ দিন আগে যুবকের মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করেন মৃতের দাদা চঞ্চল মুন্ডা। তিনি জানান, মৃত যুবকের নাম অর্পন মুন্ডা (২৬)। তাদের বাড়ি ওদলাবাড়ি চা বাগান এলাকায়। গত ৬–৭ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছিল। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
STSrikanta Thakur
FollowMar 20, 2026 10:25:56930
Report
KMKIRAN MANNA
FollowMar 20, 2026 10:03:251011
Report
ANArnabangshu Neogi
FollowMar 20, 2026 09:52:131003
Report
SCSandip Chowdhury
FollowMar 20, 2026 09:52:021042
Report
PDPradyut Das
FollowMar 20, 2026 09:51:24951
Report
PDPradyut Das
FollowMar 20, 2026 09:50:50Jalpaiguri, West Bengal:প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন পুরপ্রধান দলের বর্ষীয়ান নেতা অনন্তদেব অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করে পুরোদমে প্রচারে নামলেন ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায়。
1084
Report
SBSoumen Bhattachrya
FollowMar 20, 2026 09:50:31987
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 20, 2026 09:24:071087
Report
STSrikanta Thakur
FollowMar 20, 2026 09:23:291076
Report
SCSandip Chowdhury
FollowMar 20, 2026 09:23:081055
Report
MMManoranjan Mishra
FollowMar 20, 2026 09:22:461015
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 20, 2026 09:22:221050
Report
PDPradyut Das
FollowMar 20, 2026 09:21:221056
Report
BMBiswajit Mitra
FollowMar 20, 2026 09:21:041086
Report