Back
खंडघोष सीट पर नवीन बाग बनाम टीएमसी गुट के बीच टिकट को लेकर घमासान
PCPartha Chowdhury
Mar 21, 2026 01:02:03
Bardhaman, West Bengal
শুক্রবার রাতের বৃষ্টি পরিবেশ ঠাণ্ডা করলেও খণ্ডঘোষের রাজনীতির উত্তাপ কমেনি। দলের ব্লক সভাপতি গোষ্ঠীর তার আবার প্রার্থী হওয়া নিয়ে যুদ্ধঘोषণা করলেও নবীন বাগ কনফিডেন্ট। ঠান্ডা মাথায় তিনি ব্যূহ সাজাচ্ছেন। শুক্রবার ইদের আগের দিন বিকেল থেকে পাকাপাকি প্রচার শুরু করে দিয়েছেন। ১০ বছর আগে সিপিএম থেকে আচমকাই তৃণমূল কংগ্রেসে যোগ দেন তৎকালীন বিধায়ক নবীন। তফশিলী পরিবারের এই শিক্ষিত যুবকের শিবির বদল তখন বেশ আলোড়ন তুলেছিল। এতদিনে তৃণমূল কংগ্রেসের ঘরাণায় বেশ মানিয়ে নিয়েছেন নবীন। তবে বাদ সেধেছেন শাসকদলের সেনাপতি ব্লক সভাপতি, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম তথা ফাগুন। তিনি ও তার অনুগামীরা নবীনকে মানতে না পেরে বিদ্রোহ করেছেন। গোটা বিধানসভা এলাকায় কার্যত দলের কর্মীরা আড়াআড়ি দু-ভাগ হয়ে গেছেন। যে কোন জমায়েতে এখন কান পাতলেই কার হাতে কটা অঞ্চল, সেই হিসেব ঘুরে বেড়চ্ছে। অন্যদিকে, নেতৃত্ব কিন্তু অনড়। পূর্ব বর্ধমান জেলার तृণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপाध্যায় বলেন, খণ্ডঘোষের ব্লক সভাপতি দাবি করেছিলেন যে আমরা সব পদ থেকে পদত্যাগ করলাম কিন্তু আমি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি ব্লক সভাপতি থেকে অন্যান্যরা যারা পদত্যাগের কথা বলেছিল তারা কেউ পদত্যাগ করে নি। আমি আবার বললাম দলের উর্ধতন নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনা করেছে সমস্যা মিটে যাবে। খণ্ডঘোষ বিধানসভা-এর নেতৃত্ব প্রার্থী বদলের দাবি তুলে বলেছিল আউশগ্রামের সঙ্গে খণ্ডঘোষের প্রার্থীর রদবদল করে দিতে। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, কোনো প্রার্থী রদবদল বা বদল করা হবে না। দল যখন প্রার্থী ঠিক করে তখন পারিপার্শ্বিক সমস্ত ব্যাপারটা বিবেচনা করেই করে। রাজ্য নেতৃত্ব যখন সিদ্ধান্ত নিয়েছে তার বদল হবে না। খণ্ডঘোষের প্রার্থীপদের বদল নিছকই গুজব। কিন্তু গুঞ্জন থামেনি। মঙ্গলবারের বিদ্রোহ, বুধবারের সন্ধির চেষ্টা, বৃহস্পতিবার রাতে আইপ্যাকের হস্তক্ষেপে দু-পক্ষকে মেলানোর চেষ্টা কাজে আসেনি। শনিবার ঈদ। খণ্ডঘোষের বিস্তীর্ণ এলাকায় ব্লক সভাপতির সাংগঠনিক প্রভাব স্পষ্ট। মুসলিম ব belt-এ আরোও বেশি। শুক্রবার রাতে এই খবর লেখা অবধি কোনো সমাধানের রাস্তা বেরোয়নি। কিন্তু সমাধানের অপেক্ষায় বসে নেই নবীন বাগের গোষ্ঠী। তারা ঈদ পেরোলেই নানা কর্মসূচির তালিকা বানিয়েছেন। প্রার্থী নবীন বাগ জানান, সবার যে প্রার্থী পছন্দ হবে—এমনটা নয়। কারও মনের বাসনা থাকতেই পারে। কিন্তু আমাদের কাছে সিম্বলটাই সব। মাথার উপর মমতা বন্দোপাধ্যায়-এর ছায়া সরে গেলেই আর কেউ জিততে পারবেন না। আমার নিজের কোনো ক্যারিসমা নেই। তিনি দলের অন্য গোষ্ঠীকে বার্তা দেন, আসুন আমরা একসাথে কাজ করে মমতা বন্দোপাধ্যায়কে এই বিধানসভা উপহার দিই—তিনি সিপিএম থেকে এসেছিলেন। তবে কি দুধ আর জল এখনো মেশেনি? নবীন জানান, মানুষের মত চলমান। কাজ করার সুযোগ পেতে দল বদলেছিলাম। রাজনীতিতে কমা বা পূর্ণচ্ছেদ হয় না। তিনি জানান, আমি গলসি গিয়েছিলাম। ফাগুনবাবুর সাথেও কথা বলেছি। আশা করি,সব মিটে যাবে। এলাকার মানুষ কিছু প্রকল্প নিয়ে প্রশ্ন তুলছেন। তার মধ্যে যে ক্ষোভ আছে তা মিটেই যাবে। এখন দেখার এই আশাবাদ, কনফিডেন্স নবীনকে আবার বিধানসভায় পৌঁছে দিতে পারে কী না?
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SRSanjoy Rajbanshi
FollowMar 21, 2026 03:03:240
Report
BMBiswajit Mitra
FollowMar 21, 2026 03:03:070
Report
AGAyan Ghosal
FollowMar 21, 2026 02:30:241049
Report
PSPrasenjit Sardar
FollowMar 21, 2026 01:45:471082
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 21, 2026 01:03:141096
Report
ALArup Laha
FollowMar 21, 2026 01:03:001088
Report
CDChampak Dutta
FollowMar 21, 2026 01:02:351086
Report
ASAyan Sharma
FollowMar 20, 2026 18:52:08983
Report
PDPradyut Das
FollowMar 20, 2026 18:51:541055
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:51:331056
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:51:111090
Report
MMManoj Mondal
FollowMar 20, 2026 18:50:461098
Report
SCSandip Chowdhury
FollowMar 20, 2026 18:50:281049
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:50:121044
Report