Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713409

ईरान युद्ध की आहट से फ्लेक्स प्रिंटर बाजार में नई महंगाई, सप्लाई संकट

SRSanjoy Rajbanshi
Mar 21, 2026 03:03:24
Kalna, West Bengal
যুদ্ধের আঁচ পড়লো ফ্লেক্স প্রিনটার বাজারে,দিশেহারা কালনার ব্যাবসায়ীরা, ইরানের যুদ্ধের আঁচ ফ্লেক্স প্রিনটার বাজারে। পেট্রোলিয়াম জাত কাঁচামাল থেকেই তৈরি হয় এই ফ্লেক্স। এই যুদ্ধের প্রভাবেই হু হু করে দ্বিগুণ বেড়ে গেছে ফ্লেক্স এর দাম। এইভাবে দাম বেড়ে যাওয়ায় এক প্রকার আতঙ্কের মধ্যেই রয়েছে ব্যবসাদারের। রাত দিন খেটে ওভারটাইম দিয়ে কর্মচারীদের পুষে এই ভোটের সময় দু পয়সার মুখ দেখেন ব্যবসায়ীরা। কিন্তু যেভাবে দাম মেটারিয়ালস এর দাম বেড়ে যাওয়াতে তারা এখন দিশেহারা। কিভাবে তারা মাল সাপ্লাই দেবেন কতদিন এই কাঁচামাল পাওয়া যাবে তা নিয়েই দিশাহারা। একেতে দাম বৃদ্ধি তারপরে কাঁচামালের সংকট。 সারা বছর কাজের চাপ থাকে, কিন্তু ভোটের সময়, নাওয়া খাওয়ার সময় থাকে না, অতিরিক্ত পয়সা দিয়ে লেবার আনতে হয়। কিন্তু বাঁধ সেধেছে হঠাৎ এই যুদ্ধের ফলে কাঁচামালের সংকট এবং মূল্যবৃদ্ধি , কতটুকু কাটিয়ে উঠতে পারবে এই যন্ত্রণা সেই আশায় দিন গুনছেন ফ্লেক্স প্রিন্ট ব্যবসায়ীরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Mar 21, 2026 04:02:44
Kolkata, West Bengal:সরকারী খরচে কেনা কোটি টাকার যন্ত্র।মেরামতির অজুহাতে যন্ত্রের ভিতরে থাকার foreign foreign parts উধাও যে সংস্থাকে দেখভালের দায়িত্ব, তাদের বিরুদ্ধেই যন্ত্রাংশ হাত সাফাই এর অভিযোগ অভিযোগ দায়ের স্বাস্থ্য ভবনে,তদন্ত কমিটি গঠন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের, অভিযুক্ত সংস্থাকে তলব এই সংস্থা নাকি বিভিন্ন হাসপাতালের, যন্ত্রাংশ দেখভালের দায়িত্বে ফের দুর্নীতির অভিযোগ, কলকাতা মেডিকেল কলেজে। কোটি টাকা দিয়ে কেনা হয়েছে একাধিক যন্ত্র, আর সেই যন্ত্র মেরামতির সুযোগে, বদলে ফেলা হচ্ছে ভিতরের একাধিক যন্ত্রাংশ।যন্ত্রগুলির ভিতরের দামী যন্ত্রাংশ বদলে যা লাগানো হচ্ছে তা দেখতে পুরোপুরি এক রকম। কিন্তু সেটি আসল নয়। বরং বিদেশি দামি ওই যন্ত্রের ভিতরে লাগানো হচ্ছে সস্তার নিম্নমানের যন্ত্রাংশ। যার ফলে বারবার খারাপ হচ্ছে যন্ত্র। বাড়ছে খরচের বহর。 কলকাতা মেডিক্যাল কলেজে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধে এমনই দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদেরকে আগামী সোমবার ডেকে পাঠানো হয়েছে। কৈফিয়ৎ তলব করা হবে। কেন এমন হলো。 বেশ কিছু দিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৌখিক ভাবে চিকিৎসকেরা অভিযোগ করছিলেন, নতুন যন্ত্র বারবার খারাপ হচ্ছে। প্রশ্ন ওঠে তাহলে কী রক্ষণাবেক্ষণ ঠিক ভাবে হচ্ছে না? দিন কয়েক আগে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়। তাতে ওই পিকু-তে বারবার ভেন্টিলেটর খারাপ হওয়ার বিষয়টি জানান বিভাগীয় প্রধান। এরপরেই একটি তদন্ত কমিটি গঠন করে কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষ।কমিটিতে থাকা বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারেরা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। রীতিমতো চক্ষু চড়কগাছ এই পরিস্থিতি দেখে। ওই বেসরকারি সংস্থা শহরের অন্যান্য সরকারি হাসপাতালেও যন্ত্র রক্ষণাবেক্ষণ কাজের বরাত পেয়েছে। প্রশ্ন হল কী ভাবে যন্ত্রাংশ বদলের সাহস পাচ্ছে ওই সংস্থার কর্মীরা? অন্যদিকে, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষও.
781
comment0
Report
EGE GOPI
Mar 21, 2026 04:02:32
Kharagpur, West Bengal:Sabang Election: “দুর্বলরাই হুমকি দেয়, সবলরা শরবত উপহার দেয়” নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে কটাক্ষ মানস ভুঁইয়ার নিজস্ব সংবাদদাতা, সবং: বিধানসভা নির্বাচনের আবহে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম মেদিনীপুরের সবং কেন্দ্র। প্রচারের ময়দানে নেমে বিরোধীদের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেতা তথা সেচমন্ত্রী Manas Bhunia। মোহাড়, দেভোগ, দশগ্রাম-সহ একাধিক এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে তিনি অভিযোগ করেন, সবংয়ে বিজেপির নিজস্ব কোনও সাংগঠনিক শক্তি নেই। বরং সিপিআইএম-এর ভোটব্যাঙ্কই বর্তমানে বিজেপির ঝুলিতে চলে গিয়েছে। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই এলাকায় বাম ও গেরুয়া শিবিরের মধ্যে এক ধরনের ‘গোপন সমঝোতা’ তৈরি হয়েছে। মানস ভুঁইয়ার কথায়, “সবংয়ে বিজেপি বলে কিছু নেই, এটা আসলে সিপিআইএম। বাম আমলের সেই চেহারা আড়াল করতেই এখন তারা পদ্মফুলের পতাকা ব্যবহার করছে।” তিনি আরও দাবি করেন, একসময় যেখানে সিপিআইএম প্রায় ৬৭ হাজার ভোট পেত, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬ হাজারে। বাকি ভোট বিজেপির ঝুলিতে গিয়েছে বলেই তাঁর অভিযোগ। বাম আমলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় সবংয়ে একাধিক খুন, গণধর্ষণ এবং লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই ‘অতীতের স্মৃতি’ এখনও মানুষের মনে রয়েছে বলেই বাম নেতারা নতুন পরিচয়ে রাজনীতি-তে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সিপিআইএম কর্মীদের উদ্দেশে তাঁর আবেদন, নিজেদের দলকে ভোট দিয়ে ‘প্রায়শ্চিত্ত’ করার। অন্যদিকে, বিজেপি প্রার্থী অমল পন্ডার তোলা তৃণমূলের ‘হুমকি’র অভিযোগও সপাটে খারিজ করেন মানস ভুঁইয়া। তাঁর বক্তব্য, “আমরা কেন হুমকি দিতে যাব? দুর্বল লোকরাই হুমকি দেয়, সবলরা শরবত উপহার করে।” তিনি জানান, তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়েই নির্বাচনে লড়ছে এবং জয়ের ব্যাপারে তারা সম্পূর্ণ আশাবাদী। সবংয়ের মানুষ বিভেদকামী শক্তিকে প্রত্যাখ্যান করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
869
comment0
Report
ASAyan Sharma
Mar 21, 2026 04:02:15
Kolkata, West Bengal:শুক্রবার ভোর ৪ টে ১২ মিনিট থেকে ৫ টা ১৫ এই ৫৭ মিনিটে ঠিক হয়েছে। প্রথমবার ট্রমা কেয়ারের ওটির সামনে দেখা লড়েছিল অরূপ بند্যোপাধ্যায়কে। আর দ্বিতীয়বার জখম অবস্থায় অরূপ কে নিয়ে যাওয়া হয়েছে ওয়ার্ডে। মাঝে এই সময়ে ঠিক কি হয়েছিল সেটাই খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। সোমবার এই নিয়ে মুখ খোলা খামে রিপোর্ট জমা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ভোর ৪টা ১৫ মিনিটে সেই ওটির সামনেই প্রথম বার দেখা গিয়েছিল অরূপকে। এর পরে তিনি শিশুটিকে নিয়ে উপরতলে শৌচালয়ে যাওয়ার জন্য লিফটে ওঠেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। অভিযোগ, সেই সময়ে একাধিক বার লিফ্‌ট ওঠানামা করতে থাকে। তখন লিফ্‌ট পরিচালনার জন্য ভিতরে কোনো কর্মী ছিলেন না। লিফ্‌টের গেট এক সময় খুলে যায়। কোনো ভাবে সে সময়ে মা, শিশু লিফট থেকে বেরিয়ে যান। তবে ঠিক কোন সময়ে, তা এখনও স্পষ্ট নয়। যদিও অরূপ বেরোতে পারেননি বলে অভিযোগ। একটি সূত্র বলছে, তীব্র ঝাঁকুনির পর লিফ্‌ট উপরে না উঠে বেসমেন্টে নেমে আসে। বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে লিফ্‌ট খুলে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে টালা থানার তরফ থেকে সি সি টিভি ফুটেজ খতিয়ে দেখা হবে আজ। এছাড়াও ওই ফুটেজ সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।
986
comment0
Report
MMManoranjan Mishra
Mar 21, 2026 03:49:06
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়ায় NDA জোটে ফাটল । জেলার ৯ টি আসনে এবার প্রার্থী দেবে আজসু । পুরুলিয়া জেলায় বড় সিদ্ধান্ত নিল আজসু পার্টি। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডি কেন্দ্রে NDA জোটের শরিক হিসেবে আজসু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবারও সেই আসনে দাবি জানালেও বিজেপি সেখানে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। এরপরই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেয় আজসু নেতৃত্ব। ঝালদা ব্লক সভাপতি রাজেশ মাহাতো সাংবাদিক সম্মেলনে বলেন, বিধানসভা নির্বাচনে জেলার নয়টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে দল। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে। বাইট : রাজেশ মাহাতো (ঝালদা এক নাম্বার블ок সভাপতি, আজসু পার্টি)
951
comment0
Report
ABArup Basak
Mar 21, 2026 03:48:57
Mal Bazar, West Bengal:সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বছর ২৪ এর এক যুবকের। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল নীলেশ প্রধান (২৪)। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের রাঙ্গামাটি মোড় ও নিউমাল এর মধ্যবর্তী ১৭ নাম্বার জাতীয় সড়কের ওপরে অবস্থিত একটি সেতুর কাছে। জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নীলেশ প্রধান (২৪)। মৃত যুবক মালবাজার ব্লকের তুরিবাড়ি এলাকার বাসিন্দা。 প্রসঙ্গত জানা গেছে এদিন মালবাজার থেকে নিজের বাড়িতে ফিরছিলেন দুর্ঘটনায় মৃত যুবক নীলেশ। হেলমেট পরিহিত যুবকটি বাইক চালিয়ে যাবার সময় ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায়। আর ঠিক সেই সময়ে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে মালবাজার থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্তব্যরত কর্মীরা। যুবকের নিথর দেহ উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত যুবকের পরিবারে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনাগ্রস্থ বাইক সহ গাড়ি আটক করে মালবাজার থানার পুলিশ。
963
comment0
Report
NRNarayan Roy
Mar 21, 2026 03:48:09
Siliguri, West Bengal:*রেকর্ড তুষারপাত সন্দակপুতে* গতকাল থেকে আজ অব্দি ভারী মাত্রায় তুষার পাত দার্জিলিং জেলার সন্দকপুতে। বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও পাঁচ फিট তো কোথাও ছয় থেকে সাত फিট অব্দি বরফের স্তর জমে রয়েছে। এতটাই তুষার পড়ছে যে রাস্তাঘাটে ইয়াকের দেখা মিললেও এলাকায় জন মানব শূন্যই বলা চলে। যদিও প্রশাসন সূত্রে খবর এই মুহূর্তে দার্জিলিং কালিম্পং জেলার পাহাড়ি এলাকা সহ সন্দাখপুতে রেকর্ড পরিমাণ পর্যটক রয়েছে। ভারিমাত্রায় তুষার পড়বার ফলে প্রত্যেকেই ঘরের ভেতরে আটকে রয়েছে। পাশাপাশি দার্জিলিং জেলা প্রশাসন থেকেও আগাম সতর্কতা জারি করা হয়েছে বিস্তীর্ণ সন্দাকপু সহ পার্শ্ববর্তী এলাকায়。 এছাড়াও পার্শ্ববর্তী টুঙ্গলু ও টুঙ্গলিং এও তুষারপাত হয়ে চলেছে বলে প্রশাসন সূত্রে খবর।
1069
comment0
Report
MMManoranjan Mishra
Mar 21, 2026 03:19:24
Purulia, West Bengal:পুরুলিয়া : আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে বিজেপি সমর্থিত প্রার্থী করায় ক্ষোভ আছড়ে পড়েছে জয়পুরে । বিজেপিকে সমর্থন করা হিন্দু সেবা দলের পক্ষ থেকে জয়পুর শহরে বিজেপি প্রার্থীর ছবি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। হিন্দু দেবদেবী বিরোধী আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে সমর্থন নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা । এছাড়াও কোটশিলায় স্থিত বিজেপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিশ্বজিৎ মাহাতো আদিবাসী কুড়মি সমাজের যুব সভাপতির দায়িত্বে ছিলেন । তাঁর বাবা অজিত প্রসাদ মাহাতো মুখ্য উপদেষ্টা । অজিত প্রসাদ মাহাতো প্রকাশ্য মঞ্চে মা দুর্গা এবং হিন্দু ধর্মকে নিয়ে নানান মন্তব্য করেন । আর এতেই জেলা জুড়ে ক্ষোভ উগরে পড়ে । 그의ই ছেলে বিশ্বজিৎ মাহাতোকে জয়পুর বিধানসভায় বিজেপি সমর্থিত প্রার্থী করায় ক্ষোভ জমেছে জয়পুর এলাকায় । এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে বিজেপি সমর্থিত হিন্দু সেবাদলের পক্ষ থেকে বিজেপি প্রার্থী এবং তার বাবার ছবি জ্বালিয়ে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা । যদিও এবিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো । তিনি বলেন, বিকৃতি ভিডিও নিয়ে কোনো মন্তব্য নয় । গণতান্ত্রিক দেশে যেকেও আন্দোলন করতেই পারে। বাইট : ১) বাপন চক্রবর্তী (জেলা সম্পাদক, হিন্দু সেবাদল) ২) বিশ্বজিৎ মাহাতো (বিজেপি সমর্থিত প্রার্থী)
1008
comment0
Report
BMBiswajit Mitra
Mar 21, 2026 03:03:07
Ranaghat, West Bengal:রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রে জোরকদম প্রচারে নেমেছে প্রধান দুই প্রতিদ্বন্দী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। সকালে থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রার্থীরা ও দলীয় কর্মীরা। ছোট ছোট কর্মীসভা, পাড়া বৈঠক এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। উন্নয়নের প্রশ্নকে সামনে রেখে প্রচারের মূল সুর তৈরি করেছে দুই দলই। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প এবং সুবিধার কথা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে এই কেন্দ্রে, এবং উভয় পক্ষই জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত কার দখলে যাবে এই আসন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। ১. বর্ণালী দে רায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ২. অসীম কুমার বিশ্বাস বিজেপি প্রার্থী
1073
comment0
Report
AGAyan Ghosal
Mar 21, 2026 02:30:24
Kolkata, West Bengal:WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) দফায় दফায় বৃষ্টি দক্ষিণের সমস্ত জেলায়। ভারী বৃষ্টি উত্তরে। আজ সারাদিন বৃষ্টি চলবে ঘুরিয়ে ফিরিয়ে। রবিবার পর্যন্ত বৃষ্টি। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি। রাতের তাপমাত্রা নামল হুড়মুড়িয়ে। ২) রাজ্যে দুর্যোগ আজ ও কাল। কালবৈশাখীর সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। শুক্রবারের পর শনিবারও কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত স্পেল ঝড় বৃষ্টির। সোমবারে থেকে ঝড়বৃষ্টি’র সম্ভাবনা কমবে। ৩) আজ শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া উত্তর ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়োবাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ৪) উত্তরে ঝড় বৃষ্টি চলবে। আজ উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড় বৃষ্টি काल्बৈशाखীর स्थिति। শিলাবৃষ্টির সম্ভাবনা। এই দুদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং कालিম्पोंগ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যüৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো। ৫) কলকাতায় সারাদিন মেঘলা आकाश। बৃষ্টি হবে बিক্ষিপ्तভাবে। कभी कभी मध्यम कभी हल्का बৃষ্টি। दिन के तापमान सामान्य से 5 डिग्री नीचे। कल रात के तापमान सामान्य से लगभग 5 डिग्री नीचे 19 के घरे। कल रात সার्बিক ভাবে কলকাতায় 21 मिलीमीटर बारिश হয়েছে। आलিপुरে बारिश হয়েছে 15 मिलीमीटर。
1071
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 21, 2026 01:45:47
Baruipur, West Bengal:ক্যানিং পূর্ব জোড়া ফুলের সোনার বাগানের মালিক সওকাত মোল্লা। বাগানের মালি হিসেবে কাজ করবেন প্রার্থী বাহারুল ইসলাম। ভাঙ্গরে নির্বাচনী প্রচারের সাথে সাথে রাতে ক্যানিং পূর্ব বিধানসভা নির্বাচনের প্রচার সারছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্ব তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। সওকাত সাহেবের জন্মস্থান। এক কথায় জোড়া ফুলের একটা সাজানো বাগান। আর সেই সাজানো বাগানে মালি হিসাবে দেখভাল করবেন এবারের ক্যানিং পূর্ব বিধানসভার প্রার্থী বাহারুল ইসলাম। এলাকাকার মানুষের প্রার্থী নিয়ে একটা অভিযোগ ছিল, বাহারুল ইসলাম বহিরাগত। আর এই প্রার্থী নিয়ে কিছুটা সমস্যা হলেও কিছু সময়ের পর শওকত মোল্লাকে কাছে ডেকে সমাধানও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাধানের পাশাপাশি শওকত মোল্লা বলেন, বেশি দায়িত্ব ক্যানিং পূর্ব ও ভাঙ্গড় বিধানসভাতে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই দেখা যায় বাহারুল ইসলামকে সাথে নিয়ে ভাঙরে প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছিলেন শওকত মোল্লা। এরপর রাতে করে ক্যানিং পূর্ব বিধানসভায় বাহারুলের জন্য শাসক দল যাতে বড় ব্যবধানে জয়ী হয় সেই প্রচারও তিনি সারছেন । আর শওকত মোল্লাকে সেই সুযোগে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন ক্যানিং পূর্বের বিশেষ করে মঠেরদীঘি, কালিবাড়ি, জীবনতলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
1082
comment0
Report
ALArup Laha
Mar 21, 2026 01:03:00
Belna, West Bengal:ছাদহীন ঘর, অসুস্থ স্বামী আউসগ্রামে চরম দুর্দশায় দিন কাটাচ্ছে গৌতম পালের পরিবার।পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১ নম্বর ব্লকের বিল্লগ্রাম পঞ্চায়েতের 브জপুর গ্রামে সামনে এল এক অসহায়তার ছবি। পেশায় ক্ষেতমজুর গৌতম পাল দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি আর কাজ করতে পারছেন না। ফলে সংসারে নেমে এসেছে চরম আর্থিক সংকট。 এরই মধ্যে আরও বড় বিপদ নেমে আসে পরিবারের উপর। তাদের একমাত্র মাটির বাড়িটি ভেঙে পড়ায় স্ত্রী কৃষ্ণা পাল, এক সন্তান এবং বৃদ্ধা মাকে নিয়ে এখন অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন গৌতমবাবু。 কৃষ্ণা পাল জানান, গত বর্ষা থেকেই বাড়িটির অবস্থা খারাপ হতে শুরু করে। বহুবার মেরামতির চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। বর্তমানে বাড়িটি সম্পূর্ণ ভাঙে পড়ায় সেখানে আর বসবাস করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য মেলেনি। অসুস্থ স্বামীর চিকিৎসা এবং নতুন করে ঘর তৈরির খরচ—দুই সামলাতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে পরিবারটি। বিল্লগ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর রায় চৌধুরী বলেন,আমরা বিডিও কে জানিয়েছি। যাতে ঘরের ব্যবস্থা করা হয়। এ প্রসঙ্গে আউসগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তাপ্রসাদ রায়চৌধুরী বলেন, “বাংলা আবাস যোজনার প্রথম তালিকায় নাম থাকলেও পরবর্তীতে অনেকের নাম পোর্টাল থেকে বাদ পড়ে গিয়েছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। কোথাও কোনও অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।” তিনি আশ্বাস দেন, অসহায় পরিবারের পাশে দল থাকবে。 অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তাঁর প্রশ্ন, प्रशासन ও জনপ্রতিনিধিরা এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন? জেলা পরিষদের সভাধিপতি নিজেই তো এখন আউশগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি তথা আউসগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় almost দেড় লক্ষ বাড়ির ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারটি যোগ্য হলে অবশ্যই সাহায্য পাবে।”
1088
comment0
Report
Advertisement
Back to top