Back
कोलकाटा मेडिकल कॉलेज अस्पताल में करोड़ों के उपकरणों में घोटाला, हिस्से बदले जा रहे
ASAyan Sharma
Mar 21, 2026 04:02:44
Kolkata, West Bengal
সরকারী খরচে কেনা কোটি টাকার যন্ত্র।মেরামতির অজুহাতে যন্ত্রের ভিতরে থাকার foreign foreign parts উধাও
যে সংস্থাকে দেখভালের দায়িত্ব, তাদের বিরুদ্ধেই যন্ত্রাংশ হাত সাফাই এর অভিযোগ
অভিযোগ দায়ের স্বাস্থ্য ভবনে,তদন্ত কমিটি গঠন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের, অভিযুক্ত সংস্থাকে তলব
এই সংস্থা নাকি বিভিন্ন হাসপাতালের, যন্ত্রাংশ দেখভালের দায়িত্বে
ফের দুর্নীতির অভিযোগ, কলকাতা মেডিকেল কলেজে। কোটি টাকা দিয়ে কেনা হয়েছে একাধিক যন্ত্র, আর সেই যন্ত্র মেরামতির সুযোগে, বদলে ফেলা হচ্ছে ভিতরের একাধিক যন্ত্রাংশ।যন্ত্রগুলির ভিতরের দামী যন্ত্রাংশ বদলে যা লাগানো হচ্ছে তা দেখতে পুরোপুরি এক রকম। কিন্তু সেটি আসল নয়। বরং বিদেশি দামি ওই যন্ত্রের ভিতরে লাগানো হচ্ছে সস্তার নিম্নমানের যন্ত্রাংশ। যার ফলে বারবার খারাপ হচ্ছে যন্ত্র। বাড়ছে খরচের বহর。
কলকাতা মেডিক্যাল কলেজে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধে এমনই দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদেরকে আগামী সোমবার ডেকে পাঠানো হয়েছে। কৈফিয়ৎ তলব করা হবে। কেন এমন হলো。
বেশ কিছু দিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৌখিক ভাবে চিকিৎসকেরা অভিযোগ করছিলেন, নতুন যন্ত্র বারবার খারাপ হচ্ছে। প্রশ্ন ওঠে তাহলে কী রক্ষণাবেক্ষণ ঠিক ভাবে হচ্ছে না? দিন কয়েক আগে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়। তাতে ওই পিকু-তে বারবার ভেন্টিলেটর খারাপ হওয়ার বিষয়টি জানান বিভাগীয় প্রধান। এরপরেই একটি তদন্ত কমিটি গঠন করে কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষ।কমিটিতে থাকা বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারেরা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। রীতিমতো চক্ষু চড়কগাছ এই পরিস্থিতি দেখে।
ওই বেসরকারি সংস্থা শহরের অন্যান্য সরকারি হাসপাতালেও যন্ত্র রক্ষণাবেক্ষণ কাজের বরাত পেয়েছে। প্রশ্ন হল কী ভাবে যন্ত্রাংশ বদলের সাহস পাচ্ছে ওই সংস্থার কর্মীরা?
অন্যদিকে, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষও.
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BMBiswajit Mitra
FollowMar 21, 2026 05:35:31Ranaghat, West Bengal:খুশির ঈদের দিনে কল্যাণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর অতীন মন্ডল মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের ভুক্ত মানুষদের সাথে প্রচার সারলেন সকাল সকাল।
0
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 21, 2026 05:21:21665
Report
MDMritunjay Das
FollowMar 21, 2026 05:21:01689
Report
ABArup Basak
FollowMar 21, 2026 05:19:48884
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 04:47:331028
Report
TCTathagata Chakraborty
FollowMar 21, 2026 04:30:54976
Report
BCBasudeb Chatterjee
FollowMar 21, 2026 04:30:191056
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 04:15:251042
Report
EGE GOPI
FollowMar 21, 2026 04:02:32960
Report
ASAyan Sharma
FollowMar 21, 2026 04:02:151095
Report
MMManoranjan Mishra
FollowMar 21, 2026 03:49:06963
Report
ABArup Basak
FollowMar 21, 2026 03:48:571084
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 03:48:221026
Report
NRNarayan Roy
FollowMar 21, 2026 03:48:091079
Report