Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713103

बर्धमान में भाजपा नेता के घर हमला, तृणमूल के दादागिरी पर राजनीतिक उथलपुथल

ALArup Laha
Mar 25, 2026 09:46:21
Bardhaman, West Bengal
বর্ধমানে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে। ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’ ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বালামহাট এলাকায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বালামহাটের বাসিন্দা বিজেপি নেতা মহাদেব মাল মঙ্গলবার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মমতা বিশ্বাস মিশ্রর সঙ্গে এলাকায় প্রচারে অংশ নেন।只是 vậy, তিনি নিজের বাড়িতে বিজেপি কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেন। এরপরই গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে দাবি। মহাদেব মালটির অভিযোগ, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। হামলার ঘটনায় পরিবারে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Mar 25, 2026 10:51:44
Mal Bazar, West Bengal:মাল কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বুলু চিক বড়াইক, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী... আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাল বিধানসভা কেন্দ্রে ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বড়াইক। রাঙ্গামাটি চা বাগানের বাসিন্দা বুলু চিক বড়াইক ২০১১ সাল থেকে টানা বিধায়ক রয়েছেন এবং এবারে চতুর্থবারের জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। শ্রমিক আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা এই প্রবীণ নেতা এলাকায় সুপরিচিত মুখ। রাজনৈতিক মহলে নিজের গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন। মাল বিধানসভা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। সেই আসনের দখল বজায় রাখতে ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে মালবাজার বিধানসভার বিভিন্ন এলাকা জুড়ে প্রচার চালছেন বুলু চিক বড়ায়ক। হাট-বাজার, গ্রাম এবং চা বাগান এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তিনি। প্রচারে ইতিবাচক সাড়া মিলছে বলেও দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের উপর আস্থা রেখেই মানুষ এবারও তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাবে বলে মনে করছেন তিনি। এদিন মাল ব্লকের বিভিন্ন হাট ও বাজারে প্রচার চালান তৃণমূল প্রার্থী। পাশাপাশি তিনি দাবি করেন, এসআইআর ভোটে কোনো প্রভাব পড়বে না। সব মিলিয়ে, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বুলু চিক বড়াইক। বাইট ১) মালবাজার বিধানসভার তৃনমুল পার্থী বুলুচিক বড়াইক 2503ZG_MAL_TMC_BULU_POCHAR_R
337
comment0
Report
KMKIRAN MANNA
Mar 25, 2026 10:50:08
Dihierench, West Bengal:শুভেন্দু অধিকারী ভোট প্রচারে বেরিয়ে বলেন আপনারা রেকর্ড করে রাখুন, আমি আপনাদের বন্ধু শুভেন্দু বলছি, আমার বক্তব্য রেকর্ড করে রাখুন, এক নম্বর হলো সংখ্যা গরিষ্ঠতার যে আসন দরকার, ১৪৮ এর বেশী আসন পাবে বিজেপি। নম্বর দুই-১৬তে তিন,২১ শে ৭৭, ২৬ শেষ ১৭৭ প্লাশ আসন পাবে এবার বিজেপি,একটি রাষ্ট্র বাদী ডবল ইঞ্জিন সরকার গঠণ করবে। নাম্বার তিন গতবারে নন্দীগ্রামে হারিয়েছিলাম, এবার ভবানীপুরে হারাবো। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় কে ইঙ্গিত করে বললেন শুভেন্দু ।পটাশপুর বিধানসভার একটি কর্মী সভায় এসে বললেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন ব্রেকফাস্টে ৫৮ লাখ, লাঞ্চ এ ৭ লাখ, এখনও ডিনার হয়নি,বাকি আছে,বিকাল বেলা চা খেতে খেতে চলে গেছে ১৪ লাখ।তালিকা প্রকাশ নিয়ে বললেন। বাইট শুভেন্দু অধিকারী।
420
comment0
Report
BSBhabananda Singha
Mar 25, 2026 10:07:38
Dinajpur, Rangpur Division:SIR-এ ডিলিটেড নামের শুনানি শুরু, কর্নজোড়ায় জেলা দফতরে উপচে পড়া ভিড় উত্তর দিনাজপুরে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে শুনানি শুরু হতেই কর্নজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে উপচে পড়ল মানুষের ভিড়। বুধবার সকাল থেকেই বাতিল হওয়া ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। প্রয়োজনীয় নথিপত্র হাতে নিয়ে বহু সাধারণ মানুষ শুনানির জন্য হাজির হন। বেলা সরকার নামে এক নাগরিক জানান, আগেও শুনানিতে ডাক পেলেও তালিকায় তার নাম আসেনি। পরিবারের অন্যদের নাম থাকলেও তিনি বাদ পড়েছেন বলে দাবি তার। একই অভিযোগ রাজকুমার কর্মকারেরও। চারজনের পরিবারের তিনজনের নাম থাকলেও তার নাম নেই তালিকায়, ফলে পুনরায় আবেদন করেছেন তিনি। হেমতাবাদ বিধানসভার ২১১ নম্বর পার্টের বিএলও পঙ্কজ দাস জানান, ডিলিট হওয়া ভোটারদের মধ্যে যারা আবেদন করেছেন, তাদেরই একাংশকে শুনানির জন্য ডাকা হয়েছে। তবে এই দীর্ঘ লাইনের শেষ কবে হবে, তা নিয়েই এখন উদ্বেগে সাধারণ মানুষ। বাইটঃ ১) বেলা সরকার (নাম বাদ পড়া নাগরিক) ২) রাজকুমার কর্মকার (নাম বাদ পড়া নাগরিক) 3) পঙ্কজ দাস (বিলিও, হেমতাবাদ, ২১১ পার্ট)
1071
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 25, 2026 08:47:53
Arambag, West Bengal:এআরামবাগঃ২৫ মার্চ ----------------------------------------- রাতের অন্ধকারে তৃণমূলের দেওয়াল লিখনের ওপরে গোবর লেপে দেওয়া হয়েছে।তার পাশাপাশি এলাকাত তৃণমূলের দলীয় পতাকা, বাঁশ সব কিছুই ভেঙ্গে ও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে।রাতের অন্ধকার কে বা কারা এই কাজ করেছে তা জানা না গেলেও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের তির ছোঁড়া হয়েছে বিজেপির দিকেই। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।ঘটনা গোঘাটের শ্যামবাজার এলাকার।জানাগেছে, এই এলাকায় গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজির সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল।তার পাশাপাশি এলাকায় দলীয় পতাকা লাগানো হয়েছিল।কিন্তু বুধবার সকাল এই ঘটনা লক্ষ করেন স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকেরা।তারাই দেখেন দেওয়াল জুড়ে তাদের প্রার্থীর সমর্থনে লেখায় গোবর লেপে দেওয়া হয়েছে।এলাকার প্রধান প্রভাত গোস্বামীর অভিযোগ, এই এলাকার বিজেপির লোকজনই এই জঘন্য কাজ টা করেছে।দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।যদিও বিজেপির পক্ষ থেকে ամբողջ ঘটনারটাই অস্বীকার করা হয়েছে।এতে তাদের কর্মীরা কেউই যুক্ত নেই বলেই জানিয়েছে বিজেপি।
1037
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 25, 2026 08:21:05
Asansol, West Bengal:রান্নার গ্যাস না পেয়ে গ্যাসের সিলিন্ডার রেখে আসানসোলে জি টি রোড অবরোধ করলো, গ্যাস উপভোক্তারা। রান্নার গ্যাস উপভোক্তাদের অভিযোগ কেউ একমাস আগে গ্যাস বুক করেছেন, কেউবা এক সপ্তাহ আগে। উপভোক্তাদের মোবাইলে গ্যাস ডেলিভারির ওটিপি চলে এসেছে। কেউ কেউ জানালেন ভর্তুকি পাওয়ার মেসেজ ও মোবাইলে চলে এসেছে। অথচ তারা গ্যাসের ডেলিভারি পায়নি, গ্যাস অফিসে এসে কোন সদ্দুত্তর না পাওয়ার পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে ও যোগাযোগ করে বলে অভিযোগ। এর পরেই আসানসোলের ব্যস্ততম রাস্তা জিটি রোড অবরোধ শুরু করে উপভোক্তারা। রাস্তার উপর সারি দিয়ে গ্যাস সিলিন্ডার রেখে অবরোধ শুরু করে তারা। ঘটনায় হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। আসানসোল থেকে বরাকর গামি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে।তুমুল বিক্ষোভ দেখাতে থাকে উপভোক্তারা।ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
1084
comment0
Report
ASAyan Sharma
Mar 25, 2026 08:20:23
1020
comment0
Report
ABArup Basak
Mar 25, 2026 08:19:57
Mal Bazar, West Bengal:এলপিজি বুকিংয়ে নতুন নিয়ম, বাড়ল অপেক্ষার সময়... রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। নতুন এই নিয়মে ডবল সিলিন্ডার গ্রাহকদের পরবর্তী বুকিংয়ের জন্য আগের তুলনায় বেশি সময় অপেক্ষা করতে হবে। অন্তত ৩৫ দিন। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন প্রধান মন্ত্রী উজ্জলা যোজনার উপভোক্তারা। নতুন নির্দেশিকা অনুযায়ী, উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা আগে একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর দ্বিতীয়টি বুক করতে পারতেন। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। অর্থাৎ, দেড় মাসের আগে নতুন করে বুকিং করা যাবে না। তবে ৫ কেজির ছোট সিলিন্ডারের ক্ষেত্রে আগের মতোই ১৬ দিনের ব্যবধান বহাল রয়েছে। অন্যদিকে, সাধারণ ডবল সিলিন্ডার গ্রাহকদের ক্ষেত্রেও নিয়ম কড়াকড়ি হয়েছে। এখন প্রথম সিলিন্ডার বুক করার ৩৫ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। যাদের একটিমাত্র সিলিন্ডার রয়েছে, তাঁদের জন্য সময়সীমা ২৫ দিন নির্ধারণ করা হয়েছে। সিলিন্ডারের মাপ অনুযায়ী শহর ও গ্রামের জন্য আলাদা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৫ কেজির সিলিন্ডার শহরে ৯ দিন এবং গ্রামে ১৬ দিনের ব্যবধানে বুক করা যাবে। ১০ কেজির ক্ষেত্রে এই ব্যবধান শহরে ১৮ দিন ও গ্রামে ৩২ দিন。 এদিকে, গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহে বিলম্ব নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে। নতুন এই নিয়ম সাধারণ মানুষের রান্নাঘরের খরচ ও দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার。 বাইট ১) গ্রাহক তিতাস কর ২) বিশ্বজিৎ চক্রবর্তী গ্রাহক ৩) ডিস্টিবিউটার তপন ঘোষ। ৪) অরুপ বসাক পিটুসি
1086
comment0
Report
BSBhabananda Singha
Mar 25, 2026 08:18:12
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জে নালায় বিজেপির পতাকা নালায় ফেলানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বুধবার সকালে। জেলা প্রশাসনিক ভবনের প্রায় ২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এমন ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতৃত্ব ও পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে প্রায় ৫০টি বিজেপির পতাকা নালায় পড়ে থাকতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি নেতৃত্বের দাবি, রায়গঞ্জ ব্লক-১ তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেষ দেবনাথের ভাইপো জয় দেবনাথ গভীর রাতে পতাকাগুলি খুলে নালায় ফেলে দেন। অভিযোগ, পরে বিজেপি নেতৃত্বের মুখোমুখি হলে জয় সেই কথা স্বীকার করেন, যদিও তার দাবি, মাথা গরম হয়ে এভাবে কাজ করেছেন। বিজেপি নেতা প্রফুল্ল দেবনাথ অভিযোগ করেন, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ ও উপযুক্ত পদক্ষেপের দাবিও করেন তিনি। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা বাবাই নন্দী বলেন, সব দলই নিজেদের পতাকা ও ফেস্টুন লাগিয়ে প্রচার করবে—এটাই গণতন্ত্রের রীতি। ঘটনার খোজ নেবেন বলেও দাবি করেন তিনি। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার কর্নজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকায় রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে, এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
1095
comment0
Report
MMManoranjan Mishra
Mar 25, 2026 07:32:13
Purulia, West Bengal:পুরুলিয়া : বয়স্ক মানুষ থেকে শুরু করে সদ্য অপারেশন করে পায়ে প্লেট বসানো অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা রান্নার গ্যাস নেওয়ার লাইনে দাঁড়িয়ে শয়ে শয়ে সাধারণ মানুষ । গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের জায়গায় এবার ৩৫ দিন বাড়ানো হলো । এই খবর ছড়িয়ে পড়তেই পুরুলিয়া শহর থেকে গ্রাম বিভিন্ন কোম্পানির গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলিতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। বহু চেষ্টার পরেও গ্যাস বুকিং না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন উপভোক্তারা । "নো ওটিপি না গ্যাস" পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলিতে। ফলে অনেকের ওটিপি না আসায় হতাশ হয়ে ঘুরছেন । খালি গ্যাস সিলিন্ডার নিয়ে ডিস্ট্রিবিউশন কেন্দ্রে হাজির গ্রাহকরা । বাড়িতে গ্যাস শেষ হয়ে রান্নায় কাটছাঁট করছেন অনেকেই । এই সমস্যা কবে মিটবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষেরা । যদিও গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রের ম্যানেজার জানাচ্ছেন, পর্যাপ্ত গ্যাস রয়েছে । আতঙ্কের মধ্যে সকলেই তাড়াহুড়ো করে গ্যাস বুকিং করছেন, তাই এই সমস্যা দেখা দিয়েছে। বাইট: ১) শ্যামল দে (গ্রাহক) ২) সমাপিকারী ভান্ডারী (গ্রাহক) ৩) প্রদীপ মাহাতো (ম্যানেজার, গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টার)
1007
comment0
Report
STSrikanta Thakur
Mar 25, 2026 07:31:51
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর; ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ,তৃণমূল নেতার গুলিতে আহত তৃণমূল কর্মী। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঘটনা।ঘটনায় আহত তৃণমূল কর্মী গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা বাবু চৌধুরী ।ঘটনার তদন্তে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,গুলিবিদ্ধ হয়ে আহত তৃণমূল ওই কর্মীর নাম শিবা চৌধুরী। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আউট কলোনি এলাকায়।আহতের পরিবারের অভিযোগ, গতকাল রাত্রে শিবা চৌধুরী নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন,হঠাৎ SC OBC সংগঠনের গঙ্গারামপুরের টাউন সভাপতি বাবু চৌধুরী ও তার লোকেরা থানার পাশে বড় বাজারে শিবা চৌধুরীর গাড়ি আটকে শিবাকে লক্ষ করে গুলি চালায়।ঘটনায় শিবা চৌধুরীর পেটে গুলো লেগে রক্তাক্ত অবস্থায় গাড়িতে পড়ে থাকে ।ঘটনা দেখতে পার্শ্ববর্তী লোকেরা এগিয়ে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাবু চৌধুরী ও তার Locজন। এরপরেই আহত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা।পুরনো বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী গৌতম দাস। ভোটের মুহূর্তে এমন ধরনের ঘটনা কোনোভাবেই দল মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি।ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা বাবু চৌধুরী। পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।
1069
comment0
Report
Advertisement
Back to top