Back
माल विधानसभा सीट पर बुलु चिक बड़ाायक ने जीत को लेकर आश्वस्त
ABArup Basak
Mar 25, 2026 10:51:44
Mal Bazar, West Bengal
মাল কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বুলু চিক বড়াইক, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী... আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাল বিধানসভা কেন্দ্রে ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বড়াইক। রাঙ্গামাটি চা বাগানের বাসিন্দা বুলু চিক বড়াইক ২০১১ সাল থেকে টানা বিধায়ক রয়েছেন এবং এবারে চতুর্থবারের জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। শ্রমিক আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা এই প্রবীণ নেতা এলাকায় সুপরিচিত মুখ। রাজনৈতিক মহলে নিজের গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন। মাল বিধানসভা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। সেই আসনের দখল বজায় রাখতে ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে মালবাজার বিধানসভার বিভিন্ন এলাকা জুড়ে প্রচার চালছেন বুলু চিক বড়ায়ক। হাট-বাজার, গ্রাম এবং চা বাগান এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তিনি। প্রচারে ইতিবাচক সাড়া মিলছে বলেও দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের উপর আস্থা রেখেই মানুষ এবারও তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাবে বলে মনে করছেন তিনি। এদিন মাল ব্লকের বিভিন্ন হাট ও বাজারে প্রচার চালান তৃণমূল প্রার্থী। পাশাপাশি তিনি দাবি করেন, এসআইআর ভোটে কোনো প্রভাব পড়বে না। সব মিলিয়ে, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বুলু চিক বড়াইক। বাইট ১) মালবাজার বিধানসভার তৃনমুল পার্থী বুলুচিক বড়াইক 2503ZG_MAL_TMC_BULU_POCHAR_R
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowMar 25, 2026 12:09:290
Report
MMManoj Mondal
FollowMar 25, 2026 12:09:180
Report
STSrikanta Thakur
FollowMar 25, 2026 12:08:570
Report
STSrikanta Thakur
FollowMar 25, 2026 11:06:531060
Report
MMManoj Mondal
FollowMar 25, 2026 11:06:391047
Report
SCSandip Chowdhury
FollowMar 25, 2026 11:05:251070
Report
VDVikram Das
FollowMar 25, 2026 11:04:56985
Report
PDPradyut Das
FollowMar 25, 2026 11:04:28966
Report
KMKIRAN MANNA
FollowMar 25, 2026 10:50:081027
Report
BSBhabananda Singha
FollowMar 25, 2026 10:07:381071
Report
ALArup Laha
FollowMar 25, 2026 09:46:211094
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 25, 2026 08:47:531037
Report
BCBasudeb Chatterjee
FollowMar 25, 2026 08:21:051084
Report
ASAyan Sharma
FollowMar 25, 2026 08:20:231020
Report