Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713103

हिंदी में अति रोचक headline

PCPartha Chowdhury
Nov 12, 2025 19:03:09
Bardhaman, West Bengal
portale नाम न होने से আতঙ্ক: वोटरারা। এই নিয়ে জোরদার রাজনৈতিক তর্জা শাসক ও বিরোধীদের মধ্যে। घटना পূর্ব বর্ধমানের মেমারির। ২০০২-এ ভোট দিয়েছেন,নিজেদের কাছ থাকা পুরানো ভোটার লিস্টে নামও আছে কিন্তু বর্তমানে ইলেকশন কমিশন থেকে প্রাপ্ত ২০০২ সালের ভোটার তালিকাতে সেই সমস্ত নাম না থাকায় একপ্রকার আতঙ্ক গ্রাস করেছে মেমারীর দুর্গাডাঙ্গার বেশ কয়েকটি পরিবারকে। ভোটার লিস্ট সংক্রান্ত ত্ৰুটির কথা এবং একইসাথে দ্রুত সুরাহার দাবী জানিয়ে ইতিমধ্যেই বিডিও-র দ্বারস্থ হয়েছেনlocals। জানা গেছে, ২০০২ সালের অনুযায়ী ২৭৫ মেমারী বিধানসভার ২২২ নাম বুথে পুরানো লিস্ট অনুযায়ী ৬৯৩ জনের নাম থাকলেও বর্তমানে সেই তালিকায় ৬৭২ জনের নাম আছে অথ্যাৎ প্রায় ২১ জন ভোটারের নাম লিস্ট থেকে একপ্রকার বাদ হয়ে গেছে।যার ফলে সমস্যায় পড়েছেন এই সমস্ত ভোটাররা। ২০২৫-এর ভোটার তালিকা অনুযায়ী বিএলও-র পক্ষ থেকে এনুমারেশন ফর্ম দেওয়া হলেও অনেকেই নথি ও তথ্যের অভাবে সেই ফর্ম ফিলাপ করতে পারছেন না। ভোটার সুমিত্রা শর্মা ও উত্তম সিং জানান, ভোট দিয়েছি,কিন্তু নাম নেই। তাই চিন্তায় আছি। সুপারভাইজার শিবশঙ্কর ভট্টাচার্য জানান, এই নিয়ে কতৃপক্ষের কাছে জানান হয়েছে। जैसे নির্দেশ আসবে কাজ হবে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, বিজেপি চক্রান্ত করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবী জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের। এভাবে বিভিন্ন বুথে নাম বাদ দিয়ে কৃতিত্ব নিতে চায়। বিজেপি নেতা ডা: শান্তরূপ জানান, যদি কারো নাম হার্ড কপিতে থাকে, চিন্তার কিছু নেই। তৃণমূল অশিক্ষিতের দল বলে এসব অভিযোগ করে। বাইট : ১) শিবশঙ্কর ভট্টাচার্য ( সুপারভাইজার) ২) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের নেতা) ৩) ডা: শান্তরূপ দে (বিজেপি নেতা) ৪) উত্তম সিং (নির্বাচক) ৫) সুমিত্রা শর্মা ( নির্বাচক)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Dec 17, 2025 07:05:09
Howrah, West Bengal:খুলে গেলো বালি মহাদেব জুট মিল।সকালে সাসপেনশন অব ওয়ার্কের নোটীশ ঝোলানো হয়েছিলো মিল গেটে।শুরু হয় শ্রমিক বিক্ষোভ।এরপর ইউনিয়নের সাথে আলোচনার মাধ্যমে মিল চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আজ সকালের শিফটে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিক বিক্ষোভ দেখেন মিল বন্ধ।বালি মহাদেব জুট মিলের গেটে ঝুলছে সাসপেনশন অব ওয়ার্ক নোটিশ।কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই মিল বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারা বালির জিটি রোড অবরোধ করে।শুরু হয় বিক্ষোভ।পরিস্থিতি সামলাতে বালি থানার পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপর আই এন টিটিইউসি এবং সিটু নেতাদের সঙ্গে মিল কর্তৃপক্ষের আলোচনার শুরু হয়। দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত হয় আগামীকাল অর্থাৎ ১৮ তারিখ সকাল থেকেই মিল খুলবে।তবে শর্তসাপেক্ষে চালানো হবে মিল। দু’ Shিফটে পাঁচ ঘন্টা করে কাজ হবে। পরে কাঁচামালের যোগান ঠিক হলে আবার আগের মতোই কাজ হবে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 17, 2025 07:02:02
Dihierench, West Bengal:পৌর নাগরিকদের উপর যথেচ্ছ ট্যাক্স চাপানো, নাগরিকদের উপর দুর্ব্যবহার ও পরিষেবা ব্যর্থতার অভিযোগে কাঁথি পৌরসভার পৌরপ্রধানকে সো-কজ নোটিশ ধরালো পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। নোটিশ হাতে পাওয়ার পর আগামী সাত দিনের মধ্যে পৌর প্রধানকে জবাব দিতে হবে বলে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে কাঁথি পৌরসভার পৌর প্রধান কে শোকজ নোটিশ ধরানো হলো। পূর্ব মেদিনিүүрপ জেলার কাঁথি পৌরসভা এলাকায় এই নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে পৌর পরিচালনায় চরম অনিয়ম, হোল্ডিং ট্যাক্সে অস্বাভাবিক বৃদ্ধি, বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মৌলিক নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগের ভিত্তিতেই এমন নোটিশ বলে জানা গেছে। সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও বোর্ড আর্থিক দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যথাযথ আলোচনা ছাড়াই হোল্ডিং ট্যাক্স ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, যার ফলে সাধারণ নাগরিকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার ও অভিযোগের প্রতি উদাসীন থাকার অভিযোগও উঠেছে। চিঠিতে আরও বলা হয়েছে, পৌরসভা এলাকায় রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, ড্রেন ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, স্ট্রিট লাইট এবং সামগ্রিক নাগরিক পরিষেবা প্রদানে দীর্ঘদিন ধরেই চরম গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। একাধিক অভিযোগ সত্ত্বেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এই সমস্ত বিষয় পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩ অনুযায়ী গুরুতর বলে বিবেচিত হওয়ায় government's সংশ্লিষ্ট দপ্তর এমন ব্যবস্থা নিয়েছে।সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে পৌর এলাকায় স্বচ্ছ প্রশাসন ও নাগরিক পরিষেবার মানোন্নয়নের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই বিষয়ে পৌরপ্রধান সুপ্রকাশ গিরি ইন্টারনাল চিঠি, তাই বলার বিষয় নয় বলে জানিয়েছেন।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 17, 2025 06:52:01
Kaji Chak, West Bengal:রাতের অন্ধকারে খামারে মজুত ধানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় চার বিঘে জমির ধান। ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৬০ হাজার টাকা। চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক পরিবারটি। ইতিমধ্যেই গোটা বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনিপুর জেলার চন্দ্রকোনা থানার রাধানগর গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা স্বপন মণ্ডল মাঠ থেকে পাকা ধান কেটে খামারে মজুত করে রেখেছিলেন। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই সেই খামারের ধানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে স্বপন মণ্ডল ও এলাকার বাসিন্দাদের। রাতেই সকলে ছুটে এসে পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে বেশিরভাগ ধান পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। স্বপন মণ্ডল ও স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ধানে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনার তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 06:51:35
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ছে কখনো চিতা বাঘ আবার কখনো হাতি। চিন্তায় বাসিন্দারা। বুধবার সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ে দুটো হাতি। জলপাইগুড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খোলকপারা এলাকায় চাঞ্চল্য। আতঙ্কে বাসিন্দারা। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে হাতি দুটোর উপর নজরে রাখছে। পাশের জঙ্গল থেকেই দুটো হাতি লোকালয়ে চলে আসে। চা বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।বেলাকোবা রেঞ্জের পাশাপাশি বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসতে শুরু করেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এরাতে হাতি দুটোর ওপরে নজর রাখছে বনদপ্তর। করলা নদীর ঘাট ধরেই দুটো জঙ্গল থেকে চলে আসে বলে বনদপ্তরের দাবি। কখনো চিতাবাঘ কখনো হাতি এভাবে বন্যপ্রাণ লোকালয়ে চলে আসায় ঘুম উড়েছে বাসিন্দাদের। বনদপ্তরে টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা。
0
comment0
Report
CDChampak Dutta
Dec 17, 2025 06:03:32
Kaji Chak, West Bengal:দাসপুর থানার বৈকন্ঠপুর থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশু। চাইল্ড লাইনের তরফে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পাঠানো হলো ঘাটাল হাসপাতালে। জানা গেছে দাসপুর থানার বৈকুন্ঠপুর এর সুমিত পাইন এবং স্ত্রী মনিকা পূর্ব মেদিনীপুরের কোন এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে তিন দিন হল এই সদ্যোজাতকে বাড়িতে এনেছিলেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। এই পাইন দম্পতির ইচ্ছে ছিল এক কন্যা সন্তানের। কয়েকদিন আগেই এক পরিচিতর কথায় পূর্ব মেদিনীপুরের এক বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এক সদ্যজাত কন্যা সন্তানের খোঁজ মিললে সুমিত ও মনিকা সেখানে গিয়ে শিশুটিকে ৩ দিন হল বৈকুঠপুরের বাড়িতে আনেন। কন্যা সন্তানের মা হওয়ার ইচ্ছে-পূরণ উপভোগ করতে থাকে তারা। শিশুটির নাম রাখে আরোহী। এই দম্পতি জানতেনই না আইনেন বেড়াজাল। বাড়িতে লক্ষ্মী আসার আনন্দে বাবা সুমিত সাথে দুই পুত্র সন্তান তাদের আরোহীর নামে সারা গ্রামের মানুষদের মিষ্টিমুখ করায়। মনিকা জানান যাদের এই শিশু তারা স্বামী স্ত্রী দুজনের চাকুরিজীবী এবং এর আগে তাদের ৩ টি কন্যা সন্তান আছে,তারাও যথেষ্ট বড়। অসাবধানতার ফলেই আবার গর্ভে সন্তান। অযাচিত হলে পুত্র সন্তানের আশা ছিল। ৪ র্থ বারেও কন্যা সন্তান মেনে নেয়নি তারা। মনিকা বলেন, তারাই স্ব ইচ্ছায় এই সদ্যজাতকে আমাদের হাতে তুলে দিয়েছিল।চাইল্ড লাইনের তরফে জানানো হয় এভাবে একজন অন্যকে নিজের শিশু দিতে পারেন না। এর জন্য নির্দিষ্ট নিয়ম আছে। সে নিয়ম মানা হয়নি। তাই তারা এই শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 06:02:51
Chinsurah, West Bengal:সাত সকালে ইডি হানা রিষড়ায়। রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড ১৭ নং লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে বাড়িতে তল্লাসী ইডি আধিকারিকদের।ওই বাড়ির বাসিন্দা কৈলাশ কুমার ভার্মা।হুন্ডি কারবারি বলে জানা গেছে। তার দুই ছেলে। সাত সকালে তিনটি গাড়িতে ছয় জন সিআইএসএফ নিয়ে পাঁচজন ইডি তদন্তকারী আধিকারীক ওই বাড়িতে ঢোকে।জিজ্ঞাসাবাদ চলছে।হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান বলে সূত্রের খবর।স্থানীয় বাসিন্দারা জানান,ওই পরিবারের লোকজন আত্মকেন্দ্রিক।চায়ের দোকানে মাঝেমধ্যে দেখা হয়।দীর্ঘদিন ধরেই রিষড়ার লক্ষ্মী পল্লী এলাকায় বসবাস করেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 06:02:33
Chinsurah, West Bengal:লক্ষ্মী কন্ঠে পাঁচালি পাঠ করে উন্নয়নের পাঁচালির সূচনা হল চুঁচুড়ায়। টোটো চালিয়ে চুঁচুড়া ঘড়ির মোর থেকে ১২ টি টোটো ট্যাবলোর সূচনা করেন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার।তার আগে তৃনমূল মহিলা কর্মিরা উন্নয়নের পাঁচালি পাঠ করেন। বিধায়ক জানিয়েছেন,আজ থেকে আনুষ্ঠানিক ভাবে উন্নয়নের পাঁচালি মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। প্রতি বুথে পাড়ায় মহল্লায় ঘুরবে এই টোটো। গত ১৫ বছরে রাজ্য সরকারের জনমুখি প্রকল্পের কথা তুলে ধরla হয়েছে এই পাঁচালিতে। বিধায়ক বলেন,দলের মহিলা কর্মিরা হল লক্ষ্মী।সেই লক্ষ্মীরা রোজ বাড়িতে পাঁচালি পড়েন।এবার উন্নয়নের পাঁচালি শোনানো হবে পাড়ায় পাড়ায়। লক্ষ কন্ঠে গীতা পাঠ ছিলো ধর্মিয় অনুষ্ঠান।আমরা ধর্ম নিয়ে রাজনীতি করিনা।সারা বছর মানুষের পাশে থাকে তৃনমূল। আজ হুগলির সাংসাদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না।বিধায়ক বলেন,সাংসদ দিল্লীতে আছেন।দলের কর্মসূচীতে আগামী দিনে সাংসদ থাকবেন তার সংসদ এলাকায়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 05:18:27
Jalpaiguri, West Bengal:উন্নয়নের পাঁচালী। বাংলার গৌরবোজ্জল ১৫ বছর। জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রার সূচনা, ভোটের আগে ১৫ বছরের উন্নয়ন তুলে ধরার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের। রাজগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রা। জলপাইগুড়ি বেলাকোবা বটতলা মোড় থেকে এই প্রচার অভিযানের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্জুন মণ্ডল, ওমর শেখ ফারুক, বিজয় দাস, মৃগেন রায়, সুমীত দত্ত , ছোটন গোপ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বিগত সাড়ে ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতেই এই বিশেষ প্রচার কর্মসূচি। রাজ্যের সর্বত্র উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, সেই নির্দেশ মতোই রাজগঞ্জ বিধানসভায় এই যাত্রা শুরু হলো। এ বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় জানান, “আজ থেকে রাজগঞ্জ বিধানসভা এলাকার বারোটি অঞ্চলে ১৩টি টোটো নিয়ে উন্নয়নের পাঁচালি যাত্রা শুরু করা হলো। আগামী এক মাস ধরে এলাকায় এলাকায় এই পাঁচালি প্রচার করা হবে।” তিনি আরও বলেন, সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া উন্নয়নের পাঁচালি বাজিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে এবং সরকারের উন্নয়নের কাজগুলি সরাসরি মানুষের সামনে তুলে ধরা হবে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রার মাধ্যমে রাজগঞ্জ বিধানসভা জুড়ে উন্নয়নের বার্তা আরও জোরালোভাবে পৌঁছবে এবং আগামী নির্বাচনের আগে জনসংযোগ আরও মজবুত হবে。
0
comment0
Report
Advertisement
Back to top