icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
Purba Bardhaman
ALArup Laha11 Nov 2025, 01:49 pm

एसआईआर के दौर में जमालपुर में पेड़ कटे, जांच के आदेश

Belna, West Bengal:এসআইআর আবহে নির্বিচারে বৃক্ষ নিধন! প্রশাসনিক ব্যস্ততার সুযোগে কাটা হল একাধিক গাছ, অভিযুক্ত শাসক নেতা ও সাগরেদ।গাছ কাটা বন্ধ করে গাছ লাগানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সত্ত্বেও বৃক্ষ নিধনে লাগাম পড়ছে না পূর্ব বর্ধমানের জামালপুরে। প্রশাসনিক মহলে শুরু হয়েছে এই নিয়ে তীব্র চাঞ্চল্য। এসআইআর (SIR) আবহে প্রশাসনিক কর্তারা ব্যস্ত থাকার সুযোগে এবার কেটে ফেলা হলো পি.ডাব্লু.ডি (PWD)-র জায়গায় থাকা একাধিক শতাব্দী প্রাচীন গাছ。 অভিযোগ, চকদিঘী অঞ্চলের শুকপুর এলাকায় মেমারি–তারকেশ্বর রাজ্য সড়কের ধারঘেঁষা পি.ডাব্লু.ডি-র জায়গায় থাকা অন্তত ৮–১০টি প্রকাণ্ড গাছ কেটে ফেলা হয়েছে। এমনকি শতাব্দীর পুরনো একটি বিশাল বটগাছও নিধনের শিকার হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রীষ্মের দিনে এইসব গাছের ছায়াতেই পথচারিরা একটু বিশ্রাম নিতেন। গ্রামবাসী মহাদেব মাইতি, প্রশান্ত দাস সহ অনেকে অভিযোগ করেন, “কয়েকদিন আগে হঠাৎই সঞ্জয় পাকড়ে নামে এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে গাছ_cut করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে তারা যন্ত্রপাতি ব্যবহার করে বড় বড় গাছ কেটে ফেলেছে।” স্থানীয়দের দাবি, সঞ্জয় পাকড়ে জানিয়েছেন—চকদিঘী পঞ্চায়েতের সদস্য ও অঞ্চল তৃণমূল সভাপতি আজাদ রহমান এবং তাঁর ঘনিষ্ঠ উজ্জ্বল মালিকের নির্দেশেই গাছগুলি কাটা হয়েছে। তবে কোনও লিখিত অনুমতি তিনি দেখাতে পারেননি। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে জামালপুর থানা, বন দফতর এবং प्रशासनনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বন দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পি.ডাব্লু.ডি-র এক জেলা আধিকারিক বলেন, “অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। পি.ডাব্লু.ডি-র তরফে কাউকেই গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” বন দफতরের মেমারি রেঞ্জ অফিসার বিজু শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর আমাদের কর্মীরা ঘটনাস্থলে যান। বন দফতরের অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কাটা গাছ ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে।” এ বিষয়ে আজাদ রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে চাননি। তবে চকদিঘী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা গৌরসুন্দর মণ্ডল বলেন, “পরিবেশ বাঁচাতে মুখ্যমন্ত্রী গাছ লাগানোর বার্তা দিচ্ছেন, আর এখানে উল্টো কাজ করছে কিছু সুযোগসন্ধানী নেতা। এদের বিরুদ্ধে প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।” স্থানীয়দের দাবি, শুধু প্রশাসনিক তদন্ত নয়, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে—নইলে পরিবেশ ধ্বংসের এই প্রবণতা থামবে না। বিজেপি নেতা প্রধান চন্দ্র পাল বলেন,২৬ নির্বাচনে তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না। নেতারা তা বুঝে গেছে। তাই এখন গাছ কেটে আয় বাড়িয়ে নিচ্ছে।
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

बंगाल के रेस्टोरेंटों पर दुर्गा पूजा से पहले तलाशी, लाइसेंस निलंबित, बिक्री गिरावट

Kolkata, West Bengal:সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপূজা। তার আগেই কলকাতা সহ বাংলার various রেস্টুরাঁ ও মিষ্টির দোকানে অভিযান চালায় রাজ্যের খাদ্য সুরক্ষা বিভাগ। সেখানে বিভিন্ন রেস্টুরেন্ট বা মিষ্টির দোকানে খাবারের নিম্নমান ও ভেজাল ধরা পড়ে। তারপরে পুরসভার তরফ থেকে ৪০ টির বেশি মিষ্টির দোকান ও রেস্তোরার লাইসেন্স সাময়িক ভাবে স্থগিত করে। আর সরকারের এই অভিযান ও সমাজ মাধ্যম প্রচারের ফলে রেস্টুরাগুলির বিক্রি অনেকটাই হ্রাস পেয়েছে। সরকারের এই অভিযানকে সমর্থন করা সত্ত্বেও, শহরের বেশকিছু নামিদামি রেস্টুরেন্টের মালিকরা ফুড ব্লগাররা যে ভাবে অপপ্রচার করছেন এবং রান্নাঘরে ঢুকে ছবি তুলছেন তা নিয়ে সরব হলেন।
0
0
Report

ममता बनर्जी की सभा जगन्नाथ मंदिर के पास स्थगित; अदालत ने फैसला कायम रखा

Chinsurah, West Bengal:মাহেশে মমতার সভায় না জগন্নাথ ট্রাস্টিরও। আগামীকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার কথা ছিল মায়ের জগন্নাথ মন্দিরের পাশে স্নান পিড়ির মাঠে।জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ আপত্তি জানায়। আপাতত সেই সভা আগামীকাল হচ্ছে না। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে কোন ধর্মীয় স্থানে রাজনৈতিক সভা করা যাবে না আদালতে তারা জানান এবং সেই মাঠ ব্যবহার করাও যাবে না。 মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান তিনি মন্দির কর্তৃপক্ষের হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাদের কথা শুনে মিটিং আপাতত বন্ধ রাখতে বলেছে।আগামী কাল আবার হাইকোর্টের ডিভিশান বেঞ্চ বসবে সভার জায়গা ঠিক করতে বলেছে রাজ্যকে。 শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে আগামীকালের সভা স্থগিত রাখার কথা জানিয়েছেন। আগামী দিনে আদালতের নির্দেশ অনুযায়ী কাজ হবে বলেও জানান।
0
0
Report

जलगोपीगुड़ी में कौशिकी अमावस्या पर मां की आराधना में भक्तों की भीड़

Jalpaiguri, West Bengal:উত্তরের জলপাইগুড়িতেও বিভিন্ন কালী মন্দির গুলোতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে শুরু হয়েছে মায়ের আরাধনা। ভক্তদের ভিড়। জলপাইগুড়ি ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়িতে কৌশিকী অমাবস্যার পুজোকে ঘিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। অপরদিকে, জলপাইগুড়ি অগ্রণী সংঘ কালী মন্দির পাতা কলোনি কালী মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশিকী অমাবস্যার পুজো উপলক্ষে ছোট থেকে বড় ভক্তদের ভিড়ে শুরু হয়েছে মায়ের আরাধনা। এরই পাশাপাশি, বৃহস্পতিবার মধ্যরাত থেকে চা বলয় এলাকায় মা তারা মন্দিরে কৌশিকী অমাবস্যা বিশেষ পুজো শুরু হয়েছে। পুজো কমিটি জানান জলপাইগুড়ি ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও ভক্তদের ভীর উপচে পড়ছে। এবং মেলার আয়োজন করা হয়েছে।
0
0
Report
Advertisement

तारापीठ में अमावस्या उत्सव: 4-5 लाख भक्तों का अनुमान, सुरक्षा के कठोर प्रबंध

Nijuri, West Bengal:কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেজে উঠেছে সিদ্ধপীঠ তারাপীঠ। ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ৫৬ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, যা চলবে পরদিন সকাল ৮টা ২৪ মিনিট পর্যন্ত। ধূপ, প্রদীপ প্রজ্জ্বলন এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যেই এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে। তিথিতে হেলিকপ্টার থেকে মন্দির চত্বরে করা হবে পুষ্পবৃষ্টি। কথিত আছে, এই তিথিতেই মহাশ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। তাই এই বিশেষ দিনে মা তারার দর্শন ও তন্ত্রসাধনার জন্য তারাপীঠে প্রায় ৪ থেকে ৫ লক্ষ ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। পুণ্যার্থীদের সুরক্ষায় বীরভূম জেলা প্রশাসন ও মন্দির কমিটি নিয়েছে জোরদার ব্যবস্থা। মোতায়েন থাকছে ৪ হাজার পুলিশ কর্মী, ৩ শত আধিকারিক ও ১৭ শত সিভিক ভলান্টিয়ার। পুরো তারাপীঠ মুড়ে ফেলা হয়েছে ৪ শত sিসিটিভি ক্যামেরা ও ১১টি ওয়াচ টাওয়ার의 নজরদারিতে। যানজট এড়াতে বিশেষ রুট ও পার্কিংয়ের ব্যবস্থার পাশাপাশি ভক্তদের সুবিধার জন্য পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবারও সুবন্দোবস্ত করা হয়েছে। ভক্তদের ঢল আর আলোকের রোশনাইয়ে এখন গমগম করছে মা তারার তারাপীঠ।
0
0
Report

बीरभूम के कंकालीतला में कौशिकी अमावस्या: भक्तों की रेलम-पेल, सुरक्षा कड़े इंतज़ाम

Nijuri, West Bengal:কৌশিকী অমাবস্যায় মেতে উঠেছে সতীতীর্থ কঙ্কালীতলা, আলোকমালায় সেজে উঠেছে সতীপীঠ কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে বীরভূমের বিখ্যাত সতীতীর্থ কঙ্কালীতলা মন্দিরে পুণ্যার্থীদের ঢল। ভোরের আলো ফুটতেই কোপাই নদীর তীরবর্তী এই পবিত্র সতীপীঠে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ৫১ পিঠের অন্যতম এই ধামে আজ দিনভর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি রয়েছে বিশেষ আয়োজনের ঢল। কৌশিকী অমাবস্যা উপলক্ষে দেবী কঙ্কালেশ্বরীকে আজ বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। মা-কে নিবেদন করা হচ্ছে ১১ রকমের ভাজা ও মাছের মাথা দিয়ে প্রস্তুত বিশেষ ভোগ। সন্ধে নামলেই আয়োজন করা হয়েছে বিশেষ মহ আরতির, আর মধ্যরাত্রে অনুষ্ঠিত হবে মহাশোধিনী মহাযজ্ঞ। শাস্ত্রীয় ও তন্ত্র সাধনার নিয়ম মেনে গভীর রাতে কঙ্কালীতলা মহাশ্মশানে সমবেত হবেন সাধু-সন্ন্যাসীরা। শ্মশান চত্বরে গভীর রাতে চলবে তাঁদের বিশেষ তন্ত্রসাধনা ও মহাযজ্ঞ, যা দেখার জন্য বহু ভক্ত অপেক্ষা করে থাকেন। উৎসবকে ঘিরে গোটা কঙ্কালীতলা মন্দির চত্বর মনোরম লাইটিং ও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। রঙিন আলোর ঝলকানিতে ঝলমল করছে কোপাই নদীর ঘাট ও মূল মন্দির এলাকা। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ আজ কার্যত বিশাল মেলায় পরিণত হয়েছে। চণ্ডীপাঠ, ধূপ-ধুনোর গন্ধ এবং ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা পরিবেশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটি ও বোলপুর প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কোপাই নদীর ঘাটেও রাখা হয়েছে বাড়তি নজরদারি। দিন পেরিয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই সতীপীঠে ভক্তদের ভক্তি ও উদ্দীপনা আরও তুঙ্গে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।
0
0
Report
Advertisement

शोभावাজার राजबाड़े में 40 साल से पुरोहित प्रशिक्षण, दुर्गा पूजा में शुद्धाचार का कड़ा पालन

Kolkata, West Bengal:সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা অ্যাকাডেমি শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালানে এই নিয়ে ৪০ বছর পুরোহিত প্রশিক্ষণ শিবির বসিয়েছে। নানা পেশার নারীপুরুষ প্রশিক্ষণ নিচ্ছেন। গেরুয়া বঙ্গে পুজোর শুদ্ধাচার নিষ্ঠাচার রীতি নিয়ম শেষ কথা। একচুল নড়চড় হলে আর ছাড়াছাড়ি নেই এই বছর। অতীতের বছরগুলোর তুলনায় এবার তাই পুজো করার প্রশিক্ষণ অত্যন্ত নিপুণ ভাবে চলছে। মায়ের পুজো। কাজ বড় সহজ নয়। সামান্য এদিক ওদিক হয়ে গেলে রুষ্ট হবেন মা। এতদিন পুজোর নামে উৎসব হয়েছে। এবারও হবে। তবে পুজোর নিয়ম নিষ্ঠা ভাবগাম্ভীর্য নিয়ে কোনো আপোষ হবে না এইবার। নানা বয়স নানা পেশার ছাত্রছাত্রী তাই দিনরাত এক করে শিখছেন সনাতনী দুর্গাপুজোর A থেকে Z
0
0
Report

शोभावाजार राजबाड़ा में दुर्गा पूजा पर राजसी भोज, निरामिष-आमिष बुफे जारी

Kolkata, West Bengal:আমিষ নিরামিষ বিতর্ক দূরে সরিয়ে রেখে রাজবাড়ীর পুজোয় রাজকীয় মহাভোজের আয়োজন শোভাবাজার রাজবাড়িতে। বिगत তিন বছর ধরে বনেদি রাজ পরিবারের ঠাকুর দেখার সঙ্গে শোভাবাজার রাজবাড়ীতে তৈরি হয়েছে এক বাড়তি আকর্ষণ। বড় তরফের রাজবাড়ী দুর্গাদালানের পাশে একটি প্রমাণ মাপের হল ঘরে প্রায় দেড়শো দর্শনার্থীর পাত পেড়ে খাওয়ার বুফে সিস্টেমের আয়োজন শুরু করেছে। লাফিয়ে বাড়ছে উৎসাহীর সংখ্যা। নিরামিষ ৬০০ টাকা। আমিষ ৮০০ টাকা। Panchami থেকে Navami। সময় ১২ টা থেকে ৪ টে। আগাম কুপন সংগ্রহ করে রাখতে হবে ইচ্ছুকদের। নিরামিষ মেন্যু ১) লুচি/কড়াইশুঁটির কচুরি ২) রাধাবল্লভী ৩) ছোলার ডাল ৪) chana মশলা ৫) আলুর দম/আলু ফুলকপি তরকারি ৬) সাদা ভাত/জিরা রাইস ৭) বাসন্তী পোলাও/নবরত্ন পোলাও ৮) সুক্তো ৯) আলুভাজা /বেগুনি ১০) ভেজিটেবল চপ ১১) ছানার কোooftা ১২) ধোঁকার ডালনা ১৩) পানির বাটার মশলা/পালক পনির ১৪) কুমড়োর ছক্কা /নবরত্ন কোর্মা ১৫) পাঁপড় ১৬) চাটনি ১৭) মালপোয়া/পান্তুয়া ১৮) রসগোল্লা/ রসমালাই/বেকড রসগোল্লা ১৯) পায়েস আমিষ মেন্যু ১) সাদা ভাত/জিরা রাইস/পোলাও ২) মাছের মাথা দিয়ে মুগের ডাল ৩) মাছের মুড়ো দিয়ে পুঁই শাক ৪) চিংড়ি মাছ দিয়ে পটলের দোর্মা ৫) ভেটকি মাছের বাটার ফ্রাই ৬) রুই/কাতলা পোস্ত ৭) পাবদা মাছের ঝাল ৮) পার্শে মাছের সর্ষে বাটা ঝোল ৯) চাটনি ১০) পাঁপড় ১১) রসগোল্লা/বেকড রসগোল্লা ১২) পায়েস Octave দিন আমিষ খাবার পাওয়া যাবে না। বাদবাকি সমস্ত দিন সমস্ত রকম আমিষ নিরামিষ পদ বুফে সিস্টেমের মাধ্যমে যত ইচ্ছা খাওয়া যাবে।
0
0
Report

ट्रेन में बैग बदलने के दौरान श्योड़ाफुली GRP ने पिस्तौल और 14 राउंड गोली बरामद

Chinsurah, West Bengal:트েনেই ব্যাগ বদল,পিস্তল গুলি উদ্ধার করল শেওড়াফুলি জিআরপি。 ট্রেনে হারিয়েছে যাওয়া আগ্নেয়াস্ত্র ১৪ রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন উদ্ধার করল শেওড়াফুলি জিআরপি থানা。 বুধবার শেওড়াফুলি জিআরপি থানায় একটি খবর আসে। হুগলি জেলার পোলবার বাসিন্দা কমল ঘোষ (৪৫)—যিনি প্রাক্তন সিআরপিএফ জওয়ান এবং বর্তমানে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত।বर्धমান-হাওড়া 'গ্যালপিং লোকাল' ট্রেনে চন্দননগর থেকে শ্রীরামপুর যাওয়ার পথে তাঁর নীল রঙের একটি পিঠের ব্যাগ (পিট্টু ব্যাগ) হারিয়ে ফেলেন। ওই ব্যাগে ছিল: ১. একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ২. দুটি ম্যাগাজিন ৩. ১৪ রাউন্ড তাজা গুলি (অ্যামুনেশন) ৪. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স খবর পাওয়ার সাথে সাথেই শেওড়াফুলি জিআরপি থানার একটি দল তৎপরতার সাথে বিষয়টি খতিয়ে দেখে।স্টেশনের সিসিটিভি দেখে পান্ডুয়া থানার অন্তর্গত বৈঁচী আউটপোস্টের সহায়তায় তারা তেলকোপা গ্রামে ব্যাগটির সন্ধান পায় এবং সমস্ত সামগ্রী অক্ষত অবস্থায় উদ্ধার করে。 তদন্তে জানা যায় যে, ওই একই ট্রেনে যাত্রী ছিলেন শেখ রাজু।তিনি সিঙ্গুরে জুয়েলারি দোকানে কাজ করেন। শেওড়াফুলি রেল স্টেশনে ভুলবশত ট্রেনের লাগেজ রাখার জায়গা (বাঙ্কার) থেকে ব্যাগটি নিয়ে নিয়েছিলেন; কারণ তাঁর কাছেও ঠিক একই রকম ও রঙের একটি ব্যাগ ছিল。 স্টেশনে নেমে বুঝতে পারেন ভুল করে নিজের ব্যাগটি রেখে অন্যের ব্যাগ নিয়ে নেমে পরেছেন।ব্যাগ খুলে পিস্তল আর গুলি দেখে ভয় পেয়ে যান।কিছু সময় স্টেশনে বসে থেকে আবার ট্রেন ধরে বৈঁচীতে বাড়ি ফিরে যান。 বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানান।তারপর বৈঁচী ফাঁড়িতে যোগাযোগ করেন।ইতিমধ্যে জিআরপি পৌঁছে যায় বৈঁচীতে。 বৈধ নথিপত্র যথাযথভাবে যাচাই করার পর, অক্ষত সামগ্রীসহ ব্যাগটি কমল ঘোষের হাতে তুলে দেয় শেওড়াফুলি জিআরপি।
0
0
Report
Advertisement

दुकान खोलवाकर सोने की गहना चुराने की कोशिश, सीसीटीवी में महिला पकड़ी गई

Chinsurah, West Bengal:দোকান খুলিয়ে সোনার হার চুরি! সিসি ক্যামেরা দেখে উদ্ধার বামাল। দুঃসাহস দেখাতে গিয়ে পাকড়াও মহিলা,জুটল মারও。 উত্তরপাড়ার মাখলা এলাকার একটি সোনার গহনার দোকানে বুধবার বিকালে এক মহিলা হাজির হন। সেসময় দোকান বন্ধ ছিলো।দোকানের পাশেই ব্যবসায়ী আনন্দ কর্মকারের বাড়ি।ক্রেতা পরিচয় দিয়ে ব্যবসায়ীকে ডেকে দোকান খুলতে বলেন মহিলা।জরুরি কিছু সোনার গয়না কিনবেন বলেন。 দোকান খুলে মহিলাকে সোনার গয়না দেখাতে থাকেন কর্মীরা।তাদের নজর এড়িয়ে একটি সোনার হার চুড়িদারের পকেটে পুরে নেন মহিলা।একটি সোনার হার দেখতে না পেয়ে ব্যবসায়ী তার ছেলেকে ফোন করে সিসি ক্যামেরা দেখতে বলেন।সময় অনুমান করে ব্যবসায়ীর ছেলে তার মোবাইলে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।মহিলা কিছু একটা তার পকেটে পুরছেন দেখা যায় ফুটেজে。 এরপরই মহিলাকে চড় থাপ্পর মেরে হার বের করতে বলা হয়。 পকেট থেকে হার বের করে দেন মহিলা。 খবর যায় উত্তরপাড়া থানায় পুলিশ মহিলাকে আটক করে নিয়ে যায়。 ক্রেতা সেজে দোকান খুলিয়ে চুরি চেষ্টা ব্যার্থ হওয়ার পর মহিলা স্বীকার করেন তিনি হার নিয়েছিলেন।তবে গয়না কিনতেই এসেছিলেন।আগে মেলায় ছোটো খাটি চুরি করেছেন।তবে এদিন ভুল করে করে ফেলেছেন。 পুলিশ ঘটনা খতিয়ে দেখছে。
0
0
Report

बार्गर में फफूंदी मिलने से खाद्य सुरक्षा पर सवाल, स्वास्थ्य विभाग सक्रिय

Chinsurah, West Bengal:নামে বেনামী অখ্যাত বিখ্যাত নাম না জানা কোনো খাদ্যে সুরক্ষা নেই।উত্তরপাড়ায় নামী কোম্পানির বার্গারে ছত্রাক! হাওড়ার বেলানগরের বাসিন্দা স্নেহাশিস হাজরা পেশায় দমকল বিভাগের কর্মি। তার ছেলে স্কুল যাবেনা বলে বায়না করছিলো। তাই তাকে বার্গালের লোভ দেখিয়ে স্কুলে পাঠানোর জন্য উত্তরপাড়া শখের বাজার মনজিনিস স্টোর থেকে একটি বার্গার কেনেন। প্যাকেটে লেখা আছে গতকাল সেটি তৈরী হয়েছে ৯ তারিখ আর আজ ১০ তারিখ মধ্য রাত্রি অব্ধি তার মেয়াদ আছে। কিন্তু মেয়াদ থাকা সত্ত্বেও তার মধ্যে ক্ষতিকারক ছত্রাক জন্মেছে।সাধারনত টাটকা খাওয়ারে ছত্রাক জন্মায় না। তার মানে ধরে নেওয়া যেতে পারে এটা পুরোনো স্টক যেটা বিক্রি না হওয়ায় আবার নতুন তারিখ বসিয়ে বিক্রির জন্য শো কেসে সাজানো হয়েছে। রাজ্য জুরে খাদ্য সুরক্ষা অভিযানে অনিয়মের ছবিটা স্পস্ট হয়েছে। হুগলি জেলায় ১১ টি দোকান কারখানা বন্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। নামী কোম্পানীর খাবারেও যদি এধরনের ছত্রাক পাওয়া যায় তাহলে মানুষ যাবে কোথায়? খাবে কি? প্রশ্ন উঠছে। দমকল কর্মি ইতিমধ্যেই মনজিনিসকে মেল পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন।
0
0
Report
Advertisement

रामनवमी हिंसा मामले में साकिर अली ने कहा- मुझे साजिश के तहत फंसाया गया

Chinsurah, West Bengal:নিজের দলেরই একাংশের ষড়যন্ত্রের শিকার বলে দাবি সাকিার আলির। রিষড়া রামনবমীর অশান্তিতে মূল চক্রান্তকারী প্রাক্তন তৃণমূলের সাংসদ অপররপা পোদ্দারের স্বামী সাকির, চার্জশিটে জানিয়েছে এনআইএ। ২০২৩ সালে রিষড়ার রামনবমী পরবর্তী অশান্তির মামলায় এনআইএন চার্জশিটে প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে নাম ওঠার পর মুখ খুললেন সাকির আলি। তিনি রিষড়া পুরসভার ৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং আরামবাগের প্রাক্তন তৃনমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। সাকির আলির দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তৃণমূল কংগ্রেসেরই একাংশের চক্রান্তে তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর বক্তব্য, তিনি দীর্ঘ দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। ২০২৩ সালেও রামনবমীর শোভাযাত্রার সময় ছিলেন। তাঁর আগেের বছরগুলিতেও অংশ নিয়েছেন। এবং ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিছিলেও তিনি ছিলেন। প্রতি বছর শোভাযাত্রা নিয়ে প্রশাসনের প্রস্তুতি মিটিংয়েও তিনি থাকতেন। তিনি যদি অশান্তি ঘটানোর মূল চক্রি ছিলেন তবে প্রশাসন কেন মিটিংয়ে ডাকতো, প্রশ্ন তাঁর। দলের ছোট বড় কিছু নেতা পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ সাকিরের। রামনবমীর অশান্তির ঘটনায় গত জুন মাসে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। একদিন পরেই শর্ত সাপেক্ষে জামিন পান অপরূপার স্বামী সাকির। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে সাকির আলি বলেন, "আমি যদি সত্যিই মূল চক্রান্তকারী হয়ে থাকি, তাহলে ঘটনার এত বছর পরে আমাকে গ্রেফতার করা হলো কেন। তখনিই কেন গ্রেফতার করা হয়নি। সম্প্রতি কালীঘাট তৃণমূলের হুগলি জেলা কোর কমিটির সদস্য পদ পেলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা কেড়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, দলেরই কিছু নেতার চক্রান্তের কারণেই আজ তাঁকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। রামনবমীর অশান্তির ঘটনায় সাকির ছাড়াও ৪৩ জনের নাম রয়েছে। যদিও সকলেই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।
0
0
Report

बाल्य विवाह रोकथाम: राज्य सरकार ने कड़े कदम उठाए, मंदिरों में बैनर लगाए

Chinsurah, West Bengal:বাল্য বিবাহ রুখতে কঠোর রাজ্য সরকার।বয়স লুকিয়ে বিয়ে নয়,মন্দিরে টাঙানো হল ব্যানার。 রামমোহনের রাজ্য বাল্য বিবাহ দেশের মধ্যে প্রথম।পরিসংখ্যান সামনে আসতেই রাজ্য সরকার তৎপর হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাল্যবিবাহ বন্ধ করতে হবে।যে রাজ্য দেশকে পথ দেখাতো সেই রাজ্যে নাবালিকা বিয়ে একটা ব্যাধির পর্যায়ে পৌঁছে গেছে。 মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বা যারা এই বাল্যবিবাহ করাবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যারা বয়সের আগেই বিবাহ করবে তাদের সম্পূর্ণরূপে সরকারি সব প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হবে। শুধু তাই নয় পড়তে হবে আইনের বেড়াজালেও। ভারতবর্ষে বাল্য বিবাহ নিয়ে আইন আছে।পুরুষদের একুশ বছর ও মহিলাদের ১৮ বছর ন্যূনতম বয়সের সীমা বেধে দেওয়া হয়েছে। তারপরেও অবৈধভাবে অর্থের প্রলোভনে পড়ে বিভিন্ন মন্দির কাজিজ কাছে চলছে বাল্য বিবাহ。 এবার মুখ্যমন্ত্রী ঘোষনার পর মানুষকে সচেতন করছে মন্দির কমিটি。 চুঁচুড়ার সরৎসরণীর একটি কালি মন্দিরে টাঙানো হয়েছে ব্যানার。 তাতে লেখা বয়সের প্রমান ছাড়া বিয়ে নয়。 যে পুরোহিত বিয়ে দেন তিনিও বলছেন মেয়েদের আঠেরো বছর না হলে কোনো ভাবেই বিয়েতে করানো হবে না।আধার কার্ড দেখানো বয়সের প্রমান দেখানো বাধ্যতা মূলক।মন্দির থেকে স্পস্ট জানিয়ে দেওয়া হয়েছে।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top