Back
इस्लामपुर–बिहार सीमा पर प्रेम संबंध के कारण अपहरण और हत्या, कार जलाशय में डूबी
BSBhabananda Singha
Mar 03, 2026 09:47:56
Dinajpur, Rangpur Division
প্রেমের টানাপোড়েনের জেরে অপহরণ, মারধর… তারপর দৌড়ন্ত গাড়ি সোজা পুকুরে! ইসলামপুর–বিহার সীমান্তে রক্তহিম করা রাত, মৃত ৩ ইসলামপুর লাগোয়া বিহার সীমান্তে প্রেমঘটিত সম্পর্কের জেরে এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ফাটিপুকুর এলাকা। প্রাক্তন বান্ধবীর বর্তমান বন্ধুকে গাড়িতে তুলে নির্মম মারধর—আর সেই উন্মত্ততার মাঝেই নিয়ন্ত্রন হারিয়ে জলাশয়ে তলিয়ে গেল চারচাকা। প্রাণে বেঁচে গেলেন অপহৃত যুবক, কিন্তু মৃত্যু হল অভিযুক্ত প্রাক্তন প্রেমিকসহ তিন যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বিহার–বাংলা সীমান্তের ফাটিপুকুর এলাকায় দ্রুতগতিতে ছুটছিল একটি গাড়ি। অভিযোগ, নদীয়াার বাসিন্দা অতনু শীলকে প্রেমের ত্রিকোণ সম্পর্কের জেরে ইসলামপুর থেকে জোর করে গাড়িতে তোলে মুকুন্দ দাস ও তার সঙ্গীরা। গাড়ির মধ্যেই চলে বেধড়ক মারধর। আতঙ্কে চিৎকার করলেও রেহাই মেলেনি বলে অভিযোগ। এরপরই ঘটে বিপর্যয়। দ্রুতগতির গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর জলাশয়ে সজোরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় গাড়ি। চারদিকে ছড়িয়ে পড়ে আর্তচিৎকার। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ট্রাক্টরের সাহায্যে গাড়িটি জল থেকে টেনে তোলেন। উদ্ধার করা হয় মোট সাতজন যুবককে। তাঁদের মধ্যে মুকুন্দ দাস, সুরজিৎ দাস ও বনি দাসকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। অতনু শীলসহ আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিহার ও পশ্চিমবঙ্গ পুলিশের দল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বিহারের কিষাণগঞ্জে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে প্রেমঘটিত টানাপোড়েন ও প্রতিশোধস্পৃহাই এই ভয়াবহ ঘটনার নেপথ্যে বলে মনে করছে পুলিশ। রোমাঞ্চ, রাগ আর প্রতিশোধের আগুন—সব মিলিয়ে এক বিভীষিকাময় রাতের সাক্ষী রইল সীমান্তের ফাটিপুকুর। ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChittaranjan Das
FollowMar 03, 2026 11:03:44Durgapur, West Bengal:শিল্পাঞ্চল দুর্গাপুরে দোল যাত্রা পালন মহামসারোহে। দুর্গাপুরের এ বি এল টাউনশিপে শ'য়ে আট থেকে আশির ভিড়। চলছে নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান。
0
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 11:03:250
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 10:48:57Baruipur, West Bengal:বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে ভাঙড়ে এসে পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্র বাহিনী। ভাঙড় এক নম্বর ব্লকের চার নম্বর কুলটি জি এস এফপি কুলে এসে পৌঁছেছে কেন্দ্র বাহিনী।
0
Report
NHNantu Hazra
FollowMar 03, 2026 10:37:030
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 10:36:370
Report
DGDebabrata Ghosh
FollowMar 03, 2026 10:36:110
Report
BSBhabananda Singha
FollowMar 03, 2026 10:35:580
Report
CDChittaranjan Das
FollowMar 03, 2026 10:35:400
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 10:35:260
Report
KAKAYESH ANSARI
FollowMar 03, 2026 10:01:030
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 09:32:130
Report
STSrikanta Thakur
FollowMar 03, 2026 09:17:320
Report
SCSandip Chowdhury
FollowMar 03, 2026 09:07:020
Report
SCSandip Chowdhury
FollowMar 03, 2026 09:06:410
Report
