Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

बर्द्धमान दक्षिण में भाजपा प्रत्याशी के पूजा के दौरान गेट बंद, राजनीतिक बवाल

ALArup Laha
Mar 22, 2026 11:35:00
Belna, West Bengal
বিধায়কের গড়ে পুজো দিতে পারলেন না বিজেপি প্রার্থী। পুজো দিতে এসে তালাবন্ধ গেটের সামনে দাঁড়িয়ে পুজো সারতে হল বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে। রবিবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীবাড়িতে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে মন্দিরে পুজো দিতে যান বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। অভিযোগ, সেখানে গিয়ে তিনি দেখেন মন্দিরের গেট বন্ধ। ফলে গেটের বাইরে দাঁড়িয়েই পুজো দিতে বাধ্য হন তিনি। ঘটনাস্থলে শাসকদলের এক স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন বলেও জানা যায়। তৃণমূল কংগ্রেসের দাবী সময়ে না গেলে এর দায় কি তৃণমূল কংগ্রেসের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজেপি প্রার্থী বলেন, “মন্দিরে সবাই পুজো দিতে পারেন। আমি বিজেপির প্রার্থী বলেই এই ধরনের আচরণ করা হয়েছে।” তিনি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের বিরুদ্ধেও সরব হন। তাঁর অভিযোগ, বিধায়কের চালু করা ‘এক ফোনে খোকন’ এবং বিধায়কের নিজ উদ্যোগে চালু করা অন্নজ্যোতি প্রকল্প। এই প্রকল্পের গাড়িতে বিধায়কের ও মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল। সেখানে একাধিক অন্নজ্যোতি প্রকল্পের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল ১০ টায় মন্দিরের দরজা বন্ধ করা হয়।বিজেপি প্রার্থী বেলা ১১ টার পর মন্দিরে গেছেন।সেখানে তখন মন্দিরের গেটে তালা দেওয়া ছিল।এটাই নিয়ম। এরজন্য তৃণমূল কংগ্রেসের কি দোষ। বিজেপি প্রার্থী একেবারে মিথ্যা কথা বলছেন। বিধায়ক তথা বর্ধমান দক্ষিণ বিধানের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস বলেন, পুরোহিত না থাকায় পুজো হয় নাই।এর সঙ্গে আমাদের দলের কোন সম্পর্ক নাই।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Mar 22, 2026 12:46:44
Bankura, West Bengal:প্রায় 40 বছর ধরে গ্রামে কোন রাস্তা নেই,নেই পানীয় জলের ব্যবস্থা।তাই বাধ্য হয়ে জোরের জল পান করছে গ্রামের মানুষ। বাঁকুড়া জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের আমডাঙ্গা গ্রম।গ্রামে বসবাস 14 থেকে 15 টি পরিবারের।একটা সময় বামেদের লাল দূর্গ হিসেবে পরিচিত ছিল এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা।বামেদের 34 বছরের শাসনকালে তো বটে,বর্তমান সরকারের আমলেও গ্রামে একটুও উন্নতি হয়নি।বাঁকুড়ার রানীবাঁধ ব্লকে জঙ্গলে ঘেরা ছোট্ট এই গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে,বহু জায়গায় বলা করার পরে একটি টিউবলে বসেছে তবে সেইট টিউবল এর জল পান করা যায় না।বাধ্য হয়ে আজও গ্রামের মানুষকে খেতে হচ্ছে জেরের জল,যাকে গ্রামের মানুষ বলে ঝরনার জল।বছর খানেক আগে এই গ্রামের পানীয় জলের দুর্ভোগের কথা আমরা তুলে ধরেছিলাম।খবর দেখানোর পর তড়িঘড়ি প্রশাসনের লোকজন গিয়ে একটি নলবাহিত পানীয় জলের কল বসিয়ে এসছিলেন।তবে বর্তমান সময়ে সেই কলে কখন কবে জল দেয় তা গ্রামের মানুষ নিজেরাই জানেনা।আজও তাদের একমাত্র ভরসা সেই জোরের জল।শুধু তা না গ্রামের এই সাধারণ মানুষগুলির দাবি ছিল একটু পাকা রাস্তা,৪০ বছরের সেটাও জুটেনি।গ্রামে কেউ পায়নি সরকারি আবাস যোজনার বাড়ি।তবে এই গ্রামের মানুষগুলির গাড়ি বা বাড়ির প্রয়োজন নেই,প্রয়োজন শুধু একটু পাকা রাস্তা আর পানীয় জলের সুব্যবস্থা。 গ্রামের মানুষজন জানান ভোট আসে ভোট যায়,প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়।তবে ভোট পার হলে কে কার।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 22, 2026 12:46:25
Kolkata, West Bengal:নির্বাচন কমিশনের অতিসক্রিয়তা রাষ্ট্রপতি শাসনের কথায় বলছে। এমনই মনে করছে দেশ বাঁচাও গণমঞ্চ। এবারের ষড়যন্ত্র সবকিছুকে ছাপিয়ে গেছে। এরা বাংলা শব্দটাকেই তুলে দিতে চাই। শ্রীজাত বন্দ্যােপাধ্যায়, কবি: নিজের লেখা কবিতা পড়লেন। কবিতায় কবি জানালেন 'এবার লড়াই গণতান্ত্রিক হোক'। অভিরূপ সরকার, অর্থনীতি বিদ: একাধিক প্রশাসনিক পদ বদলে সরকারের কল্যাণমূলক প্রকল্প ব্যহত হয়েছে। তাতে পশ্চিমবঙ্গবাসীলে ভীষণ অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে৷ অনন্যা চক্রবর্তী, শিশু রক্ষা কমিটির উপদেষ্টা : শিশু ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কোনও সেক্রেটারি নন কারণ হোম সেক্রেটারি করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। কাজেই ডিপার্মেন্টের ক্ষতি হচ্ছে। কী দরকার ছিল বদলি করে দেওয়ার? রেশনের কাজকর্ম ব্যাহত হয়েছে। একটা এমার্জেন্সি সিচুয়েশন জারি হয়ে গেছে। এর প্রতিবাদ দরকার। ইলেকশন কমিশন এই কাজ করছে প্রশাসন অসুবিধেই পড়ুক বলেই করছে। সৈকত মিত্র, গায়ক: গানে গানে প্রতিবাদ করলেম তিনি৷ 'দিল্লীর হাওয়া বাংলার বুকে। চুপ থাকবে মানুষ'? 'ক্ষমতা যার খেলা তার তোমরা শুধু করবে হাহাকার'। 'নতুন ভোর আবার আসবে, বাঙলী জাতি কখনও কারোর কাছে মাথা নোয়াইনি। বাংলা জিতবে।' হরনাথ চক্রবর্তী, পরিচালক: নির্বাচন কমিশনার রেফারি হয়ে নিজেই খেলতে আরম্ভ করে দিয়েছে। মোদী প্রথম থেকেই আমাদের দিদিকে ভয় পান। আর ভয় পান বলেই বাংলাকে প্রেসারে রাখতে চাই। তবে তারা বাংলাকে দখল করতে পারবে না। আজ দেশবাঁচাও গণমঞ্চের কবি, গায়ক, অর্থনীতিবিদ, সমাজকর্মী, সিনেমার পরিচালক, চিকিৎসক তথা সমাজের বিশিষ্টজনেদের সামিল করা হয়েছে। তাঁদের প্রত্যেকেরই দাবী নির্বাচন কমিশন এই অতিসক্রিয়তা রাষ্ট্রপতি শাসনের অনুরূপ৷
0
comment0
Report
ALArup Laha
Mar 22, 2026 12:18:57
Belna, West Bengal:কালনার পর এবার ভাতাড়েও বিজেপির প্রার্থীকে ঘিরে প্রকাশ্যে এল দলীয় কোন্দল। পূর্ব বর্ধমানেট ভাতাড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফার বিরুদ্ধে এলাকাজুড়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকাল থেকেই ভাতাড়ের বিভিন্ন এলাকায়—ভাতাড় বাজার, বলগোনা, নিত্যানন্দপুর, বনপাশ, খেতিয়া সহ একাধিক জায়গায় পোস্টার ঝুলতে দেখা যায়। পোস্টারে লেখা ছিল, “টি এম সি উপপ্রধানের জামাই সৌমেন কার্ফাকে মানছি না, মানবো না।” নিচে উল্লেখ ছিল ‘সৌজন্যে ভারতীয় জনতা পার্টি’। এই ঘটনায় অস্বস্তিতে পড়েন বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা। যদিও তাঁর অনুগামীরা বিভিন্ন এলাকা ঘুরে পোস্টারগুলি সরিয়ে দেন। উল্লেখ্য, ভাতাড়, মন্তেশ্বর ও কালনা সহ পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকায় বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে শুরু থেকেই দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ দেখা যায়েছিল। প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশকে সামাজিক মাধ্যমে সরব হতে দেখা যায়। এদিকে, বিজেপির নামে পোস্টার পড়লেও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটি শাসকদলের চক্রান্ত। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, সিপিএম নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের পোস্টার সামনে এসেছে। ভাতাড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু কোনার বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও علاقة নেই। এটি সম্পূর্ণ বিজেপির অন্তঃকলহ।” নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিজেপি নেতা শান্তরূপ দে বলেন, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, তারা নির্বাচনে হারবে। তাই তারা আইপ্যাকের নির্দেশে এই সব রটাচ্ছে। বাইট১।নজরুল হক(সিপিএম নেতা), ২। শান্তনু কোনার (তৃণমূল প্রার্থী, ভাতাড়), ৩।শান্তরূপ দে (বিজেপি নেতা), ৪। সৌমেন কার্ফা( বিজেপি প্রার্থী)। ক্যামেরায় сек মিলনের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
879
comment0
Report
ABArup Basak
Mar 22, 2026 12:18:40
Mal Bazar, West Bengal:*মালবাজারে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ, বিকল্প পথের হুঁশিয়ারি...* ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী নির্বাচন ঘিরে মাল বিধানসভা এলাকায় দলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, স্থানীয় যোগ্য নেতা থাকা সত্ত্বেও অন্য বিধানসভা এলাকা থেকে প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা。 রবিবার মালবাজার শহরের একটি স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ক্ষোভের কথা প্রকাশ্যে আনেন ভারতীয় টি ওয়ার্কস ইউনিয়ন (BTWU)-এর মাল ব্লক কমিটির সভাপতি অনিল ওরাও। তাঁর অভিযোগ, প্রার্থী ঘোষণার আগে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি。 তিনি বলেন, “মাল বিধানসভা এলাকায় বহু যোগ্য নারী ও পুরুষ বিজেপি নেতা-কর্মী রয়েছেন। তাঁদের উপেক্ষা করে পাশের নাগরাকাটা বিধানসভা এলাকা থেকে প্রার্থী আনা হয়েছে। এতে বিরোধীদের জয়ের পথ সুগম হয়েছে।” পাশাপাশি তিনি দাবি করেন, স্থানীয় “ভূমিপুত্র”-কে প্রার্থী করার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব যেন পুনর্বিবেচনা করে。 পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, “আমরা আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। যদি কোনো ইতিবাচক সাড়া না মেলে, তাহলে আমরা অন্য পথ ভাবতে বাধ্য হব。 এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা মঙ্গল ওরাও এবং BTWU-র ব্লক কমিটির সাধারণ সম্পাদক প্রেম লাল ওরাও সহ অন্যান্য নেতৃবৃন্দ。 দলের অন্দরের এই মতবিরোধ আগামী নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
844
comment0
Report
NRNarayan Roy
Mar 22, 2026 12:04:44
Siliguri, West Bengal:প্রচারে এসে দলীয় কর্মীদের রোষের মুখে পড়তে হল বিজেপি প্রার্থীকে। ফাঁসিদেওয়া বিধান সভার খড়িবাড়ির ওয়ারিশ জোতে এদিন বিজেপি কর্মী তথা প্রাক্তন শক্তিপ্রমুখ পলাশ বর্মনের বাড়িতে যান বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ! ৫ বছর বিধায়ক জয়ী হবার পর গত ৫ বছরে তার দেখা মেলেনি।এমনকি কোনো সহযোগিতা না পাওয়ায় এদিন বিজেপি প্রার্থীকে প্রকাশ্য ক্ষোভ দেখান প্রাক্তন বুথ সভাপতি, প্রাক্তন শক্তিপ্রমুখ এবং শক্তি প্রমুখের মা! SIR তালিকায় অনেক নাম কেটেছে, কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে ক্ষোভ! দলের মিটিং ও মিছিলে ডাক না পাওয়া এবং গুরুত্ব না পাওয়া নিয়ে বিধায়ক পদপ্রার্থীকে ক্ষোভ প্রকাশ করেন কর্মীদেরাই। অন্যদিকে এই ঘটনায় কোনো ক্ষোভ নেই প্রার্থী দুর্গা মুর্মুর। তৃণমূলের প্রশাসন এই মানুষদের নাম কেটেছে। আমরা CAA দিয়ে নাগরিকত্ব প্রদান করব মত প্রার্থীর। বিক্ষোভ দেখানো স্বাভাবিক, কোনো কাজ করেননি উনি। মানুষের পরিষেবা না দিয়ে ভোট চাইছেন বিজেপি প্রার্থী কটাক্ষ তৃণমূলের কোর্ডিনেটর কাজল ঘোষের。 FEED SEND BY 2C 2203ZG_SILI_BJP_BIKKHOB_R বাইট: ১) অরুণ গোস্ৱামী/ বিজেপির প্রাক্তন বুথ সভাপতি ২) দূর্গা মূর্মূ/ বিজেপি প্রার্থী/ ফাসিদেওয়া বিধানসভা ৩) কাজল ঘোষ/ ফ fasিদেওয়া বিধানসভার কোর্ডিনেটর
961
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 22, 2026 12:04:09
Howrah, West Bengal:সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে হাওড়া সদরের বেশ কয়েকটি থানা পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ চতুর্বেদী। তিনি থানার অফিসারদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে তথ্য সংগ্রহের পাশাপাশি একাধিক নির্দেশ দেন। এদিন তিনি সাঁকরাইল, জগাছা, হাওড়া থানা সহ বিভিন্ন থানায় যান। তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৬ টি নির্দেশিকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছটি নির্দেশ হলো প্রভাব মুক্ত, হিংসা মুক্ত, ভয় মুক্ত ভোট। এছাড়াও বুথ জ্যাম, বুথের বাইরে জ্যাম এবং কোন ভুতুড়ে ভোটার ছাড়া ভোট করানোর নির্দেশ মানা হবে বলে তিনি আশ্বাস দেন। এদিন তিনি আরো বলেন পরে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক বুথের নিরাপত্তা বাড়ানো হবে।
1086
comment0
Report
CDChampak Dutta
Mar 22, 2026 11:35:40
1083
comment0
Report
MMManoj Mondal
Mar 22, 2026 11:34:06
Kolkata, West Bengal:দেওয়াল লেখা নিয়ে আই এস এফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো মধ্যমগ্রাম বিধানসভা রোহন্ডা চন্ডীগড় দাড়িয়াল এলাকা।দুইপক্ষের সংঘর্ষে একাধিক শাসক দলের কর্মী আহত,উল্টো আই এস এফ কর্মীরাও আহত বলে দাবি করা হয়।এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ। আহত আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের দাবি,তারা আজ একটি দেওয়াল দখল করে রঙ করছিলো,যে দেওয়াল আগের নির্বাচনে আই এস এফ দখল করেছিলো।দেওয়াল দখলের সময় আচমকাই আই এস এফ কর্মীরা এসে বাঁশ লাঠি দা কুড়োল নিয়ে হামলা চালায়।স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সহ ৫ জন তৃণমূল কর্মী আহত হয়।আহতদের নিয়ে আসা হয় মধ্যমগ্রাম হাসপাতালে।সেখান থেকে আসে মধ্যমগ্রাম থানায়। তৃণমূল এর তরফ থেকে আই এস এফ এর বিরুদ্ধে অভিযোগ করা হয়।আই এস এফের দাবি তাদেরও বেশ কয়েকজন আহত বলে জানা যাচ্ছে। তাদেরকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পাশাপাশি জানা যায় স্থানীয় আই এস এফ কর্মীদেরও বাড়ি ভাঙচুর করা হয়,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়,গোটা ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ。
1051
comment0
Report
MMManoranjan Mishra
Mar 22, 2026 11:07:18
Purulia, West Bengal:পুরুলিয়া: রবিবাসরীয় প্রচারে জমজমাট পুরুলিয়া জেলা । পুরুলিয়ার বলরামপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো চাকোলতোড় অঞ্চলে মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার মিছিল করলেন । পরে দলীয় কর্মীদের সঙ্গে এবং গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ সভা সারলেন । অন্যদিকে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার তৃনমূল প্রার্থী হাজারী বাউরি নিতুরিয়া ব্লকের হাটতলা শিবমন্দিরে পুজো দিয়ে শালতোড় অঞ্চলে প্রচার করলেন । পাশাপাশি এস ইউ সি আই দলের পাঁচ প্রার্থী পুরুলিয়া,জয়প্রuoা, বাঘমন্ডি, বলরামপুর ও মানবাজার বিধান সভার প্রার্থী শোভা মাহাত,সুফল কুমার, পরিতোষ সিং, ভোলানাথ মুর্মূ ও স্বপন কুমার মর্মূরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পুরুলিয়া শহরে নির্বাচনী প্রচার মিছিল করলেন ।
1056
comment0
Report
MMManoj Mondal
Mar 22, 2026 11:06:50
Kolkata, West Bengal:২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বনগাঁ পুলিশ জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা বজায় রাখা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে জেলার সমস্ত থানা পরিদর্শন শুরু করেছেন পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন তিনি। রবিবার দুপুরে গাইঘাটা থানায় এসে আইসি শুভাশিস দত্ত এবং বনগাঁর এসডিপিও অভিষেক যাদবের উপস্থিতিতে পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার। নির্বাচন কমিশনের বিভিন্ন গাইডলাইন মেনে চলার ওপর জোর দেন তিনি। পাশাপাশি বিএসএফ ও সিআইএসএফের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যেই জেলার ১১টি জায়গায় প্রতিদিন নাকা চেকিং চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
1023
comment0
Report
TDTapan Deb
Mar 22, 2026 11:06:15
1085
comment0
Report
Advertisement
Back to top